অবশেষে মন্ত্রী আবুল হোসেনের বিদায়
পদ্মা সেতু প্রশ্নে সরকার গোঁফ নামিয়েছে
॥ জামশেদ মেহ্দী ॥
দীর্ঘ ১০ মাস ধরে টানা হেঁচড়ার পর অবশেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী (আইসিটি) আবুল হোসেন পদত্যাগ করলেন। এর কয়েকমাস আগে বিশ্বব্যাংকের অভিযোগের প্রেক্ষিতে তাঁকে যোগাযোগ মন্ত্রণালয় থেকে সরানো হয়। আবুল হোসেনকে যোগাযোগ মন্ত্রণালয় থেকে অপসারণের পর এই মন্ত্রণালয়কে দুই ভাগে ভাগ করা হয়। এক ভাগ হলো রেল যোগাযোগ এবং অপর ভাগ হলো সড়ক যোগাযোগ। রেল যোগাযোগ মন্ত্রী বানানো হয় বাবু সুরঞ্জিত সেন গুপ্তকে। আর সড়ক যোগাযোগ মন্ত্রী বানানো হয় ওবায়দুল কাদেরকে। কিন্তু ঘুষ কেলেঙ্কারির সাথে নাম ....বিস্তারিত
কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার
সরকার জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে কালো আইনে বন্দী করে নির্যাতন করছে : এ কে এম নাজির আহমদ
সোনার বাংলা রিপোর্ট : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম নাজির আহমদ বলেন, জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীসহ সংগঠনের অন্য শীর্ষ নেতৃবৃন্দকে মৌলিক মানবাধিকার বিরোধী কালো আইনে সরকার বন্দী করে রেখে তাদের ওপর নির্যাতন চালাচ্ছে। এমনকি ৯০ বছর বয়স্ক বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমও বন্দী অবস্থায় সরকারের অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। এ সন্ধ্যায় আমরা তাঁদের সান্নিধ্য থেকে বঞ্চিত হচ্ছি। যুদ্ধাপরাধের বিচারের নামে ....বিস্তারিত
কালো টাকা : দুই বছরে এক লাখ কোটি টাকা পাচার
॥ আহমাদ সালাহউদ্দীন॥
বাংলাদেশ থেকে সাম্প্রতিককালে বিপুল অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের মতে, যার পরিমাণ বছরে গড়ে প্রায় তিন বিলিয়ন ডলার বা ২৫ হাজার কোটি টাকার মতো। এসব টাকার প্রায় পুরোটাই অপ্রদর্শিত অর্থ বা কথিত কালো টাকা। সরকার এসব অর্থ বিনিয়োগে আনতে পারছে না। দেশে ঘুষ-দুর্নীতি, অন্যায়-অনিয়ম যতো বাড়ছে, ততোই বাড়ছে কালো টাকার পরিমাণ। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এটা ব্যাপক হারে বেড়ে গেছে। শুধু ২০১০ সালেই শেয়ার বাজার লুটের মাধ্যমে বাংলাদেশ থেকে এক ....বিস্তারিত
পদ্মা সেতু ও আমাদের পররাষ্ট্র নীতি
॥শামস তারেক॥
প্রস্তাবিত পদ্মা সেতু নিয়ে বহিঃবিশ্বে আমাদের ভাবমূর্তি তলানিতে গিয়ে পৌঁছেছে। পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংক অর্থায়ন বন্ধ করে দেয়ার পর এডিবিও বলেছে, তারা পদ্মা সেতু নির্মাণে কোনো অর্থ দেবে না। পদ্মা সেতুর বিষয়ে বিশ্বব্যাংকের সুপারিশমাফিক ব্যবস্থা না নেয়ায় এডিবি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। সরকার স্পষ্টতই বিশ্বব্যাংককে উপেক্ষা করে পদ্মা সেতু নির্মাণে একটি তুঘলকি সিদ্ধান্ত নিতে যাচ্ছে। অনেকটা ঘরে ঘরে চাঁদা আদায়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১৭ জুলাই একটি জাতীয় দৈনিকে ....বিস্তারিত
প্রিয়ভূমে বৃছায়ায় চিরনিদ্রায় হুমায়ূন
সোনার বাংলা রিপোর্ট : যে স্থানটি ছিল তার নিজের ‘জীবনের চেয়েও’ প্রিয় সেই নুহাশ পল্লীতেই সমাহিত হলেন নন্দিত লেখক হুমায়ূন আহমেদ। গত ২৪ জুলাই তাকে গাজীপুরের নুহাশ পল্লীতে দাফন করা হয়।
দূর-দূরান্ত থেকে হুমায়ূনের এই বাগানবাড়িতে এসে অশ্রুজলে লেখককে শেষ বিদায় জানালেন ভক্ত-পাঠক, বন্ধু-স্বজন ও স্থানীয় বাসিন্দাসহ হাজারো মানুষ। আকাশও যেন বৃষ্টি ঝরালো তারই শোকে।
যাদের কাঁধে চেপে খাটিয়ায় শোয়া হুমায়ূন কবরে নামেন, তাদের একেবারে সামনে দেখা গেল লেখকের বড় ছেলে নুহাশকে। তার পরনের নীল পাঞ্জাবীও ....বিস্তারিত
মোবারক হো মাহে রমযান
॥ হারুন ইবনে শাহাদাত॥
পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাস। রমজান শব্দটি ‘রমজ’ থেকে উদগত। ‘রমজ’ অর্থ জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়া। যেহেতু রমজানের সিয়াম বা রোজা গুনাহসমূহ, কুপ্রবৃত্তি, আত্মার সব রকম কলুষতা ও অপবিত্রতাকে জ্বালিয়ে ভস্ম করে দেয়, তাই এ মাসের নাম ‘রমজান’।
অনেক ওলামার মতে, ‘রমজ’ অর্থ বসন্তকালীন বৃষ্টি। এ বৃষ্টি থেকে প্রকৃতির যেমন উপকৃত হয়, তেমনি রমজান মাসের রহমত, বরকত ও মাগফিরাতের বৃষ্টি থেকেও কেউ বঞ্চিত হয় না। এ মাসে রাত দিন মানুষ আল্লাহর ইবাদতে মশগুল থাকে বলে ....বিস্তারিত
বার কাউন্সিলে সরকার সমর্থকদের পরাজয়
বিরোধীদের সংখ্যাগরিষ্ঠতা
স্টাফ রিপোর্টার : দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে সরকার সমর্থকরা। নির্বাচনে ১৪টি আসনের মধ্যে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা নয়টি আসনে বিজয়ী হয়েছে। সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ পেয়েছে পাঁচটি আসন। বিগত ৪০ বছরের মধ্যে এ প্রথম বার কাউন্সিলে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের বিরুদ্ধে জাতীয়তাবাদী ও ইসলামপন্থীরা সংখ্যাগরিষ্ঠতা পেল। ১৫ সদস্যের বার কাউন্সিলে ....বিস্তারিত
ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে মকবুল আহমাদের অভিনন্দন
ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ গত ২৪ জুলাই মঙ্গলবার বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, একজন বাংলাভাষী লোকের ভারতের রাষ্ট্রপতি পদ অলংকৃত করাটা বাংলা ভাষাভাষী সকলের জন্যই গৌরবের ব্যাপার। তিনি আশা প্রকাশ করেন, প্রণব মুখোপাধ্যায় ভারতের রাষ্ট্রপতি হওয়ায় ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর হবে। দু’দেশের মধ্যে বিরাজমান সমস্যা সমাধানের পথ আরো সুগম হবে বলে আমাদের বিশ্বাস। ....বিস্তারিত
আসামে দাঙ্গায় ৬০ হাজার উদ্বাস্তু, নিহত ২৫
কোঁকড়াঝাড়, ২৪ জুলাই : গত মঙ্গলবার ভারতের আসাম প্রদেশে চলমান সাম্প্রদায়িক দাঙ্গায় পুলিশের গুলিতে চারজন নিহত হয়েছে। গত ১৯ জুলাই দাঙ্গা শুরু হওয়ার পর এই নিয়ে ওই এলাকায় মৃতের সংখ্যা ২৫ ছাড়িয়েছে। রাজ্যের স্বশাসিত বোড়োল্যান্ড অঞ্চলের কোঁকড়াঝাড় এবং ছিরাং জেলায় এখন অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি আছে। এ খবর দিয়েছে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস আইএএনএস।
রাজ্যটির পুলিশ মহাপরিদর্শক এসএন সিং বার্তা সংস্থাটিকে জানান, ‘‘গত ১৯ জুলাই দাঙ্গার সূত্রপাত হওয়ার পর থেকে কোঁকড়াঝাড় জেলায় ১৬ জন নিহত হয়েছে। ....বিস্তারিত
মাওলানা নিজামীর পে ১০,১১১ জন সাী॥ ৫৮৪৩ পৃষ্ঠার ডকুমেন্ট দাখিল
সোনার বাংলা রিপোর্ট : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর পে ১০ হাজার ১১১ জন সাীর নাম জমা দিয়েছেন তাঁর আইনজীবী এডভোকেট তাজুল ইসলাম। সেই সাথে ১৬টি ভলিউম সমৃদ্ধ ৫৮৪৩ পৃষ্ঠার ডিফেন্স ডকুমেন্ট ও ৩টি সিডি জমা দিয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপরে প্রথম সাীর স্যা দেয়ার দিন ধার্য ছিল গত ২২ জুলাই রোববার। তবে প্রসিকিউশন গত ২২ জুলাই কোনো সাী আনতে পারেননি। অন্য দিকে তাঁর পরে আইনজীবী ট্রাইব্যুনালে জানান, বিশাল ভলিউম সমৃদ্ধ ডকুমেন্ট পড়ে শেষ করা যায়নি। ফলে এই মামলার ....বিস্তারিত
এ বিভাগের সর্বাধিক পঠিত
- সরকার জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে কালো আইনে বন্দী করে নির্যাতন করছে : এ কে এম নাজির আহমদ
- কালো টাকা : দুই বছরে এক লাখ কোটি টাকা পাচার
- পদ্মা সেতু প্রশ্নে সরকার গোঁফ নামিয়েছে
- পদ্মা সেতু ও আমাদের পররাষ্ট্র নীতি
- বার কাউন্সিলে সরকার সমর্থকদের পরাজয়
- মাওলানা নিজামীর পে ১০,১১১ জন সাী॥ ৫৮৪৩ পৃষ্ঠার ডকুমেন্ট দাখিল
- প্রিয়ভূমে বৃছায়ায় চিরনিদ্রায় হুমায়ূন
- আসামে দাঙ্গায় ৬০ হাজার উদ্বাস্তু, নিহত ২৫
- মোবারক হো মাহে রমযান
- ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে মকবুল আহমাদের অভিনন্দন
