ভারতের সাথে সমুদ্রসীমা বিরোধ
বাংলাদেশের সাথে দুই প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের সমুদ্রসীমা নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। অতিসম্প্রতি মিয়ানমারের সাথে সমুদ্রসীমা নিয়ে বিরোধের আপাতত অবসান হয়েছে। সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল (ইটলস)-র এক ঐতিহাসিক রায়ের মাধ্যমে বিষয়টি নির্ধারিত হয়েছে। সমুদ্র সীমানা নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘ ৩৮ বছর ধরে চলে আসা দ্বিপক্ষীয় আলোচনায় কোনো ফলপ্রসূ সমাধান না পাওয়ায় বাংলাদেশ ২০০৯ সালে মিয়ানমারের বিপক্ষে আইনি লড়াই শুরু করে। জার্মানির হামবুর্গে অবস্থিত ট্রাইব্যুনাল ....বিস্তারিত
স্বাধীনতা দিবসের শপথ
২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর প্রান্তরে ইংরেজ বেনিয়াদের হাতে পরাজয়ের মধ্যদিয়ে স্বাধীনতা হরণের যে ইতিহাস শুরু সেই স্বাধীনতা পুনরুদ্ধারের সশস্ত্র সংগ্রামের সর্বশেষ সোনালী ধাপ ১৯৭১ সালের ২৬ মার্চ। এর আগে আমরা ১৯৪৭ সালের ১৪ আগস্টে আরেকবার স্বাধীনতা লাভ করেছিলাম। প্রত্যেক মানুষই স্বাধীন হয়ে জন্ম গ্রহণ করে। মানবসমাজের স্বৈরাচারী, শোষক, স্বার্থান্বেষী অংশ সুযোগ পেলেই তাদের সেই জন্মগত অধিকার হরণ করে। হারানো সেই অধিকার অর্জনের জন্য সচেতন ....বিস্তারিত
দরবার-এ শাহ
‘কেহ কারে নাহি ছাড়ে...’
কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান বলে একটা কথা রয়েছে। সে কথাটারই বাস্তবায়ন দেখা গেলো জাতীয় সংসদের গত ১৮ মার্চের অধিবেশনে। বিরোধী দলের অনুপস্থিতির সুযোগ নিয়ে এতদিন যথেচ্ছভাবে চালিয়ে এসেছেন ক্ষমতাসীন আওয়ামী মহাজোটের মন্ত্রী-এমপিরা। সংবিধানকে কাটাছেঁড়া করাসহ যা ইচ্ছা তা তো করেছেনই, বলেছেনও তারা সীমা ছাড়িয়েই। বিরোধী দলকে তুলাধুনা করার ব্যাপারে তাদের কেউ কেউ অসংসদীয়, এমনকি অশ্লীল বাক্যের ব্যবহারেও দ্বিধাহীন থেকেছেন। এই একটি বিষয়ে প্রধানমন্ত্রী নিজেও বরাবর অগ্রবর্তী থেকেছেন। ....বিস্তারিত
সরকারের ক্রমাগত ফ্যাসিবাদী ও অসাংবিধানিক আচরণ
গণতন্ত্র আজ পুলিশের বুটের তলায় পিষ্ট
মতিউর রহমান আকন্দ
আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ৬৪ বছরের পুরনো একটি বড় রাজনৈতিক দল। ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠার পর থেকে, পেশিশক্তি তথা সন্ত্রাস চালিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার যে কৌশল তারা গ্রহণ করেছিল আজও তা অব্যাহত রয়েছে। ভিন্ন রাজনৈতিক দলের জনসভা, সমাবেশ ভেঙে দেয়া, মিছিলে হামলা করা, প্রতিদ্বন্দ্বী নেতাদের ওপর চড়াও হওয়া, কর্মসূচি পালন করতে না দেয়া অর্থাৎ সন্ত্রাসের মাধ্যমে প্রতিপক্ষকে জব্দ করা বরাবরই তাদের রাজনৈতিক চরিত্র। এরই সর্বশেষ সংযোজন হলো গত ১২ মার্চ বিরোধী দলের ....বিস্তারিত
বিচারে অবিচার : একটি বিজয়, কিছু সতর্কতা
মুহাম্মাদ লুৎফুর রহমান
সাঁতার যে জানে তার জন্য পুকুর, বিল, খাল সবই সমান। নদ-নদী সমুদ্রেও সে সাঁতার কাটতে অভ্যস্ত। সাধারণত সাঁতারুরা সমুদ্রে সাঁতার কাটে না। তবে স্বাভাবিক অবস্থানের চেয়ে সমুদ্রের ঢেউতে সাঁতার কাটতে হয় একটু সতর্কতার সাথে। মু’মিন জীবন মানেই হক্ব-বাতিল সাগরে সংগ্রাম। তাগুতী খোদাদ্রোহী শক্তি সব সময় মু’মিন মুজাহিদ তথা দ্বীন ইসলামের উত্থানে থাকে ভীত-সন্ত্রস্ত। ছলে বলে কৌশলে, ভেল্কিবাজি, অপবাদ, অত্যাচার জুলুমের পাহাড়-পর্বত জুজুর ভয় দেখিয়ে ইসলামের বিজয় ঠেকাতে ....বিস্তারিত
মরহুম মোহাম্মদ ইউনুছ : কিছু স্মৃতি, কিছু উদ্যোগ
দিদারুল আলম মজুমদার
এরশাদের পতনের পর বিচারপতি সাহাব উদ্দিনের শাসন শুরু হলো। দেশে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে আস্থার সঞ্চার হলো। শুরু হলো নির্বাচনী প্রচারণা। জামায়াতে ইসলামীও শতাধিক আসনে প্রার্থী দিল। ফেনী (১) আসনে প্রার্থী হলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইসলামী ব্যাংকের নির্বাহী চেয়ারম্যান, দৈনিক সংগ্রামের প্রকাশক ও চেয়ারম্যান আলহাজ্ব মো. ইউনুছ। তিনি ছাগলনাইয়াতে এক বিশাল গণসংবর্ধনায় যোগ দেন। এ সভায় অংশগ্রহণ করতে গ্রামের বাড়ি পূর্ব ....বিস্তারিত
