ঢাকা, শুক্রবার, ২১ পৌষ ১৪১৯, ২১ সফর ১৪৩৪, ৪ জানুয়ারি ২০১৩

মেঘনা-গোমতী সেতুর ওভারলোড কন্ট্রোলে এমপির লোকজন

ঝুঁকিপূর্ণ সেতুতে অতিরিক্ত ওজনের যানবাহন ছেড়ে দিয়ে অর্থ আদায়

কুমিল্লা সংবাদদাতা : দুর্নীতির কারণে ডুবছে মেঘনা-গোমতী সেতু। ওভারলোড কন্ট্রোল করার নামে টাকার বিনিময়ে অতিরিক্ত ওজনের যান-বাহন ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এমপির লোকজনের বিরুদ্ধে। এতে ঝুঁকিপূর্ণ সেতু আরো নাজুক হয়ে পড়ছে। এ অভিযোগ ওভারলোড কন্ট্রোল কর্তৃপক্ষ এবং স্থানীয় এমপির লোকজনের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা-গোমতী ও মেঘনা সেতু দুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় চলতি বছরের জানুয়ারি মাস থেকে ওভারলোড কন্ট্রোল মেশিন চালু করা হয়। ওভারলোড মেশিন চালু করার পর সেতু দুটির ওপর দিয়ে ২৫টন ওজনের ....বিস্তারিত

সিডরের পাঁচ বছর হয়ে গেল

বরগুনা উপকূলের বেরী বাঁধগুলো এখনো পুনর্নির্মাণ হয়নি

শাহ্ আলী, বরগুনা থেকে : ২০০৭ সালের ১৫ নভেম্বর উপকূলের ওপর দিয়ে বয়ে যায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ সিডর। প্রলয়ংকরি ঘূর্ণিঝড় সিডরের পর ৫ বছরেও দণি উপকূলের বরগুনা জেলার তিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ ও পুনর্নির্মাণে তেমন কোনো উদ্যোগ নেয়া হয়নি। ফলে, এই অঞ্চলের দশ লাখ লোকের জীবন-জীবিকা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ না থাকায় জেলার অগণিত মানুষের জীবন -জীবিকা অরতি হয়ে পড়েছে। যেসব বাঁধ বর্তমানে আছে সেগুলোও খুব নাজুক হওয়ায় তা বড় ধরনের জলোচ্ছ্বাস ঠেকানোর উপযোগী নয়। ....বিস্তারিত

অবহেলিত নিষ্পেষিত ওদের দেখার কেউ নেই

দণি এশিয়ার বৃহত্তম চাতালকল কুষ্টিয়ার খাজানগরের শিশু শ্রমিকেরা

এনামুল হক রাসেল, কুষ্টিয়া থেকে : বাংলাদেশসহ দণি এশিয়ার বৃহত্তম চাতালকল কুষ্টিয়ার খাজানগর। বর্তমানে এখানে ৫টি অটোমিলসহ প্রায় ৫০০টির বেশি মিল রয়েছে। অটোমিলে মেশিনের সাহায্যে ধান সিদ্ধ, শুকানো ও মাড়াই করা হয়। কিন্তু বাকিগুলোতে জনশক্তি মুখ্য উপাদান। ধীরে ধীরে গড়ে ওঠা এই ধানের চাতাল ও মিলে বর্তমানে কর্মসংস্থান হয়েছে প্রায় ২ লাধিক নারী পুরুষের। কিন্তু শ্রমজীবী শিশুর সংখ্যা এখনো হিসেবের বাইরে। আর বর্তমানে এই এলাকাটি একটি শিল্প এলাকা হিসেবে পরিচিত। এই মিলের কারণে এখানে যেমন সৃষ্টি হয়েছে ....বিস্তারিত

পীরগাছায় কম্বল না পেয়ে হতদরিদ্রদের ইউনিয়ন পরিষদ ঘেরাও

পীরগাছা (রংপুর) থেকে সংবাদদাতা : গত ক’দিনের তীব্র শীতে কাহিল হয়ে পড়া শীতার্ত মানুষ শীতবস্ত্রের দাবিতে গত রোববার সকালে রংপুরের পীরগাছা ইউনিয়ন পরিষদ চত্বর ঘেরাও করে অবরোধ করে রাখেন। এ সময় ইউপি চেয়ারম্যান ও সদস্যরা বিপাকে পড়েন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ ইউনিয়নে ৯টি ওয়ার্ডে কমপক্ষে ৩ হাজার হতদরিদ্র পরিবার বসবাস করেন। এদের মাঝে স্থানীয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় থেকে ৮০টি কম্বল বরাদ্দ দেওয়া হয়। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল হওয়ায় বিতরণ করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্টরা জানায়। এদিকে ....বিস্তারিত

প্রয়োজনীয় লোকবলের অভাবে খুঁড়িয়ে চলছে সাপাহারের চিকিৎসা সেবা

সাপাহার (নওগাঁ) থেকে সংবাদদাতা : বর্তমান সরকার চিকিৎসা সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দেয়ার কথা বললেও প্রয়োজনীয় লোকবল ও ওষুধপত্রের অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সীমান্তবর্তী সাপাহার উপজেলার ইউনিয়ন উপস্বাস্থ্য সেবা কেন্দ্রগুলি। ৬ ইউনিয়নের এই উপজেলায় সদরে স্বাস্থ্য কমপ্লেক্সসহ ১টি ইউনিয়নের জনসাধারণের চিকিৎসা সেবার জন্য রয়েছে ১টি ইউনিয়ন উপস্বাস্থ্য সেবা কেন্দ্র ও বাকি ৪টি ইউনিয়নে রয়েছে পরিবার পরিকল্পনা অধিদফতর এর অধীনে ১টি করে পরিবার কল্যাণ কেন্দ্র। এসব কেন্দ্রেও প্রয়োজনীয় লোকবলের অভাবে ....বিস্তারিত

জমি না দিলে হুমকি

কুষ্টিয়ায় আবাদি জমিতে ইটভাটার হিড়িক

এনামূল হক রাসেল, কুষ্টিয়া থেকে : কুষ্টিয়ায় আবাদকৃত কৃষি জমিতে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে ইটভাটা। পরিবেশ মন্ত্রণালয়ের আইন অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবাদকৃত জমি ও জনবসতি এলাকায় একশ্রেণীর অসাধু ব্যবসায়ী স্থানীয় প্রভাবশালীদের হাত করে দরিদ্র সহজ-সরল জনগণকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জমি দখল করে ইটভাটা তৈরি করছে। জানা যায়, মওসুম শুরুর আগেই ফসলি জমিতে নতুন ইটভাটা তৈরি করার হিড়িক পড়েছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি ফসল উৎপাদন হ্রাস পাওয়ার আশঙ্কা করছে কৃষি কর্মকর্তারা। সূত্র মতে, ....বিস্তারিত

শিবগঞ্জে আবারও কলেজ উন্নয়নের নামে জুয়া ও অশ্লীল নৃত্যের মেলা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) থেকে সংবাদদাতা : আবারও জুয়া ও অশ্লীল নৃত্যের অনুমোদন দিয়েছে জেলা প্রশাসক। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্ত্তি হাই স্কুল এন্ড কলেজ মাঠে উক্ত প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে মেলার নামে চলছে জমজমাট জুয়া ও অশ্লীল নৃত্য, যার ফলে স্কুল ও কলেজ পড়–য়া শিক্ষার্থীরা প্রতিদিন হুমড়ি খাচ্ছে এ মেলায়। জানা গেছে, চককীত্তি হাই স্কুল এন্ড কলেজ মাঠে অন্যন্যবারের মতো এবারও গত ২০ ডিসেম্বর হতে শুরু হয়েছে কালুবালু মেলা। মেলায় রয়েছে আকর্ষণীয় ৫০/৬০টি জুয়ার বোড, ২/৩টি ....বিস্তারিত

শুধু হাসপাতালে মারা গেছে ৩১ জন

কুড়িগ্রামে হাড় কাঁপানো শীতে চরম দুর্ভোগ

আমানুর রহমান খোকন, কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামের হতদরিদ্র ৮ লাখ মানুষ কনকনে ঠাণ্ডা আর হিমেল বাতাসে কাহিল হয়ে পড়েছে। ১২ দিন ধরে টানা শৈত প্রবাহে সূর্যের মুখ দেখা যায়নি। শীত নিবারণের জন্য প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় শীতের দাপটে মারা যাচ্ছে মানুষ। বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা শীতে কষ্ট পাচ্ছে বেশি। দিনের বেলা দরিদ্র শীতার্ত মানুষরা খর-কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। শীতের তীব্রতায় লোকজন কাজে ঘরের বাহির হতে পারছে না। তাই কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। তারা শীতবস্ত্র ও ....বিস্তারিত

ইসলামী ব্যাংক বহদ্দারহাট শাখার শীতবস্ত্র বিতরণ

শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবের সুবিধার্থে ২৯ ডিসেম্বর ৩টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বহদ্দারহাট শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে এ সব শীত বস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ উপলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. বহদ্দারহাট শাখা প্রধান ও ব্যাংকের এভিপি সোহেল আমান। প্রধান অতিথি ছিলেন বহদ্দারহাট ব্যবসায়ী সমিতি হক মার্কেট-২ এর সভাপতি তোজাম্মেল হক পাটোয়ারী। সংবাদ ....বিস্তারিত

বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে চলাচল করবে ২৫ হাজার যানবাহন

কুমিল্লা সংবাদদাতা : সংস্কার কাজের জন্য আগামী ৪-৮ জানুয়ারি পর্যন্ত টানা চারদিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতি সেতু। এসময় প্রতিদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ২৫ হাজার যানবাহন বিকল্প সড়ক হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে চলাচল করবে। এ সড়কের কুমিল্লার ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার সড়ক নাজুক হওয়ায় পরিস্থিতি উন্নয়নে ২৪ ঘন্টার জন্যে চারটি ট্রাফিকিং টিম সার্বক্ষণিক কাজ করবে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনে সেনাবাহিনীর ....বিস্তারিত

রাজাপুর কলেজে এইচএসসির ফরম ছাত্রলীগ কর্তৃক আবারো ছিনতাই !

ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সকল কাগজপত্র ছিনতাই করেছে উপজেলা ছাত্রলীগ। গত শনিবার সকাল ১০টায় কাগজপত্র ছিনতাই করে নেয়ার পর ফরম পূরণ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে কলেজ কর্তৃপক্ষ রাজাপুর থানায় অভিযোগ দিতে এলে দুপুর সাড়ে বারোটায় কাগজপত্র ফেরত দেয় তারা। চূড়ান্ত নির্বাচনী পরীক্ষায় দুই বিষয়ের অধিক অকৃতকার্য ছাত্রদের ফরম পূরণ না করার সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্রলীগ নেতারা কাগজপত্র আটকে রেখেছেন বলে দাবি করে। গত রোববার একই দাবিতে তারা কলেজের করণিক ....বিস্তারিত

‘ইবাদত শুধু মসজিদে সীমাবদ্ধ নয়॥ মুমিন জীবনের প্রতিটি কর্মই ইবাদত’

বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব, ইসলামী চিন্তাবিদ মামুনুর রশীদ নুরী বলেছেন, মানবসেবা ইসলামের একটি অবিচ্ছেদ্য অংশ। মুমিনদের ইবাদত শুধু মসজিদে সীমাবদ্ধ নয়, তাদের প্রতিটি কর্মই ইবাদত। এ জন্য সুন্নাতে রাসূলের অনুকরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জীবনকে পরিচালিত করতে হবে। নুরী গত ২৩ ডিসেম্বর পশ্চিম মাদারবাড়ী বগুড়া ট্রাক মার্কেট চত্বরে বগুড়া ট্রাক বন্দোবস্তকারী সদস্যদের যৌথ উদ্যোগে শোহাদায়ে কারবালা ও ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে এ কথা ....বিস্তারিত

ঝালকাঠির হাট-বাজারে অবাধে বিক্রি হচ্ছে কীটনাশক মিশ্রিত শাক-সবজি

মো. আতিকুর রহমান, ঝাালকাঠি থেকে : আমরা প্রতিদিন শাক সবজি, ফল-মূল খাওয়ার নামে অদৃশ্য বিষ খাচ্ছি। ঝালকাঠির জেলার বিভিন্ন হাট বাজারে কোরিন গ্র“পের বিষাক্ত কীটনাশক মিশ্রিত শাক-সবজি হাট বাজারে বিক্রি হলেও এ ব্যাপারে সংশ্লিষ্টদের কোনো নজরদারি নেই। ফলে এসব খেয়ে মানুষ নানা ধরণের অসুখে ভুগছে। সবচেয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে শিশুরা। এ বিষয়ে তদারকির কেউ না থাকায় এবং কৃষকদের বিষাক্ত কীটনাশক মিশ্রিত শাক-সবজির তিকর দিক সম্পর্কে কোনো জ্ঞান না থাকায় তারা এসব অবাধে বাজারজাত করছে। চিকিৎসকরা জানান, ওই সব ....বিস্তারিত

অন্যের জমিতে কামলা খেটে জেএসসিতে জিপিএ-৫ পেল একই গ্রামের ৩ হতদরিদ্র

শিবগঞ্জ (চাঁপাইসনবাবগঞ্জ) সংবাদদাতা : এবারে জেএসসি পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের পিরাটটোলা গ্রামে অতি দরিদ্র ৩ পরিবারের ৩ মেধাবী সন্তান জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জন করেছে। তারা লেখাপড়ার অবসর সময়ে অন্যের কামলা খাটত। কেননা তাদের লেখাপড়ার খরচ নিজে জোগাড় করতে হয়েছে। কৃতিত্ব অর্জনকারীরা হলো, চককীর্ত্তি ইউনিয়নের পিরানটোলা গ্রামের অতি দরিদ্র আব্দুল হামিদের ছেলে ইয়াকুব আলী। সে এবারে চককীর্ত্তি হাই স্কুল এন্ড কলেজ থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ ....বিস্তারিত

কলারোয়ায় পাথর ভর্তি ট্রাক থেকে ৯শ’ ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার

কলারোয়া (সাতীরা) থেকে সংবাদদাতা : গত ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে যশোর-সাতীরা মহাসড়কে পাথর ভর্তি ট্রাক থেকে ৯শ’ ৪৮বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। ঘটনাটি উপজেলার যশোর-সাতীরা মহা সড়কের কোটার মোড় নামক স্থানে। গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার শিকদার আক্কাছ আলীর নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত মোশাররফ হোসেন, উপ-পুলিশ পরিদর্শক এসআই তোফায়েল আহম্মেদ,তারিকুল ইসলাম,নিতীশ চন্দ্র সরকার ওই স্থানে অভিযান চালিয়ে একটি পাথর ভর্তি ট্রাক (নং-যশোর ট- ১১-১১৪৩)আটক করে। পরে ট্রাকটিতে ....বিস্তারিত

গোপালপুরে হাইব্রিড তুলা চাষের ব্যাপক সম্ভাবনা

সাইফুল ইসলাম গোপালপুর (টাঙ্গাইল) থেকে : মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় তুলা চাষের উজ্জল সম্ভাবনা রয়েছে। তুলা উন্নয়ন বোর্ড দুই বছর ধরে চাষি পর্যায়ে তুলার আবাদ করে সন্তোষজনক ফলন পেয়েছে। গত মওসুমে একর প্রতি হাইব্রিড তুলার ফলন ছিল ৩০-৩২ মণ। এবারো ভালো ফলনের আশা করছে চাষিরা। জানা যায়. তুলা স্পর্শকাতর ফসল। চারা রোপণ, পরিচর্যা ও পাঁকা বোল সংগ্রহে বিশেষ যতœ নিতে হয়। সাধারণত উঁচু এবং মাঝারী উঁচু জমির দোয়াশ, বেলে দোয়াশ বা এটেল দোয়াশ মাটি, যেখানে বৃষ্টির পানি দাড়িয়ে থাকে না, ....বিস্তারিত

পার্বতীপুরে স্ত্রীকে শাবল দিয়ে খুচিয়ে হত্যা

পার্বতীপুর (দিনাজপুর) থেকে সংবাদদাতা : গত ২৮ ডিসেম্বর দুপুর সাড়ে ১২ টায় পার্বতীপুরে গৃহবধূ রাবেয়া(৩৪)কে শাবল দিয়ে খুচিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী দেলোয়ার হোসেন (৩৭)। হত্যার পর লাশটি ধানের স্তূপে ফেলে রাখে। ঘটনাটি ঘটেছে শহরের দণি পাড়া মহল্লায়। জানা যায়, দীর্ঘদিন ধরে দেলোয়ার তার স্ত্রী রাবেয়াকে মানসিক ও শারিরীক নির্যাতন করে আসছে। নির্যাতন সহ্য করতে না পেরে রাবেয়া প্রায় ১ বছর ধরে বাবার বাড়িতে থাকে। গত ২৭ ডিসেম্বর ১১ টার সময় স্বামীর ভালোবাসার টানে ঘরে ফিরলে উত্তেজিত হয়ে দেলোয়ার ঘরে থাকা শাবল ....বিস্তারিত

পাংশায় অগ্নিকাণ্ডে ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন॥ অগ্নিদগ্ধ হয়ে ২ গরুর মৃত্যু

পাংশা (রাজবাড়ী) থেকে সংবাদদাতা : রাজবাড়ির পাংশা উপজেলার পাট্টা ইউপির মুছিদাহ গোলাবাড়ী গ্রামে এক বসতবাড়িতে আগুন লেগে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। জানা যায়, উপজেলার পাট্টা ইউপির মুছিদাহ গোলাবাড়ী গ্রামের আমিরের রান্না ঘর হতে গত ২৯ ডিসেম্বর শনিবার ভোর রাতে আগুনের সূত্রপাত হয়ে ঐ বাড়ির ৮টি পরিবারের ১৪টি টিনের ঘর নগদ টাকা ঘরের আসবাপত্রসহ সমুদয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে ....বিস্তারিত

চট্টগ্রাম কলেজে কারাবন্দী শিবির নেতার পিতার মৃত্যুতে নগর শিবিরের শোক

চট্টগ্রাম কলেজে অধ্যয়নত কারাবন্দী শিবির নেতা আজগর হোসাইনের পিতা ডুলহাজারা, মালুমঘাট নিবাসী মাওলানা আবু মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক জানিয়ে এক যুক্ত বিবৃতি দেন চট্টগ্রাম মহানগরী উত্তর শিবিরের সভাপতি, সেক্রেটারি ও চট্টগ্রাম কলেজের সভাপতি যথাক্রমে মুহাম্মদ ইসমাঈল, মসরুর হোসাইন,হাফেজ আবদুল আজিজ মু. শোয়াইব। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন সম্প্রতি জামায়াত-শিবির দমনের অংশ হিসেবে চট্টগ্রাম কলেজের হোস্টেল থেকে গণহারে নিরাপরাধ সাধারণ ছাত্রদেরকে গ্রেফতার করে কারাগারে বন্দী করেছে সরকার। নিরীহ ....বিস্তারিত

সেনাবাহিনীর উদ্যোগে ময়মনসিংহে তিন সহস্রাধিক হতদরিদ্রকে শীতবস্ত্র বিতরণ

ময়মনসিংহ থেকে সংবাদদাতা : সেনাবাহিনীর উদ্যোগে ময়মনসিংহের মুক্তাগাছায় তিন সহস্রাধিক দু:স্থ ও হতদরিদ্র নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। বুধবার সকালে মুক্তাগাছার উপজেলার গাবতলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে চিকিৎসা ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণী কার্যক্রম উদ্ধোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এনডিইউ, পিএসসি। এসময় ৭৭ পদাতিকের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ পিএসসিসহ সামরিক ঊর্ধ্বতন ....বিস্তারিত

জেএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের খুলনা শিবিরের সংবর্ধনা প্রদান

২০১২ সালের জেএসসি পরীায় কৃর্তীদের ২৮ ডিসেম্বর শুক্রবার বিকেল ৫টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী শাখার উদ্যোগে তাৎণিক সংবর্ধনা দেওয়া হয়। ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগরীর স্কুল বিভাগের পরিচালক আব্দুল্লাহ আল ফারুখের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছিলেন মহানগরী সাংগঠনিক সম্পাদক মিম মিরাজ হোসাইন। উপস্থিত ছিলেন, স্কুল ও বিতর্ক কার্যক্রম সম্পাদক তারিকুর রহমান, সহকারী প্রচার সম্পাদক ওবাইদুর রহমান সোহাগ, হেলাল উদ্দিন ও নাজমুস সাকিব প্রমুখ। প্রধান ....বিস্তারিত

মঠবাড়িয়ায় অনিয়ম স্বেচ্ছাচারিতার অভিযোগে শিার্থী-আভিভাবকদের মানববন্ধন

মঠবাড়িয়া (পিরোজপুর) থেকে সংবাদদাতা : সদ্য ঘোষিত জেএসসি পরীায় ১০ জন শিার্থী ফেল করা, প্রধান শিক ও ম্যানেজিং কমিটির সভাপতির অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগে তাদের অপসারণের দাবিতে গত ২৯ ডিসেম্বর শনিবার সকালে উপজেলার নলী মাধ্যমিক বিদ্যালয়ের শিার্থী ও অভিভাবকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বিদ্যালয় সম্মুখ সড়কে প্রায় ১ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বিদ্যালয়ের শিার্থী-অভিভাবক ও স্থানীয় ৫ শতাধিক লোক অংশগ্রহণ করেন। পরে বিদ্যালয় মাঠে সমাজ সেবক আবদুস সামাদ মুন্সির সভাপতিত্বে বক্তব্য রাখেন, ....বিস্তারিত

শিবগঞ্জে কিচক বন্দরে দুঃসাহসিক চুরি

শিবগঞ্জ (বগুড়া) থেকে সংবাদদাতা : শিবগঞ্জ উপজেলার কিচক বন্দরে কোহিনুর চৌধুরী প্লাজায় গত শুক্রবার রাতে দুঃসাহসীক চুরি সংঘটিত হয়েছে। একটি সংঘবদ্ধ চোরের দল পূর্ব পরিকল্পিত মার্কেটের পিছনের গেটের গ্রিলের তালা কেটে ভেতরে প্রবেশ করে পরপর ৪টি রেডিমেন্ট গার্মেন্ট দোকানের তালা কেটে শীতের দামিদামি পোশাক আনুমানিক প্রায় ৫ লাখ টাকার মালামল লুট করে নিয়ে যায়। দোকান মালিক আনোয়ার হোসেন, খায়রুল ইসলাম, মফছের আলী ও মনোয়ার হোসেন জানান, শনিবার সকালে তারা দোকানে এলে চুরির এই দৃশ্য চোখে পরলে, পরে সারা বন্দরে খবর ....বিস্তারিত

ভোলাহাটে ২ মাদক ব্যবসায়ী আটক মদ উদ্ধার

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) থেকে সংবাদদাতা : ভোলাহাটে ২ মাদক ব্যবসায়ীর নামে থানায় নিয়মিত মামলা করেছে মাদক অধিদফতরের রহনপুর সার্কেল। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য অধিদফতরের রহনপুর সার্কেল অফিসের পরির্দশক একটি দল অভিযান চালিয়ে ভোলাহাট উপজেলার খড়বাটরা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মতি কসাই ( ৪৭) কে প্লাস্টিক বোতলে ৪ লিটার দেশী চৌলাই মদ ও কাশেম আলীর ( ৫৭) বাড়ি থেকে ৮টি মাটির মটকা থেকে ৮শ’ লিটার দেশী চৌলাই মদ উদ্ধার করলেও আসামিরা পালিয়ে যায়। এ সময় উপস্থিত জনতার সামনে ৮শ লিটার শত চৌলাই ....বিস্তারিত

কলারোয়ায় দিনে দুপুরে কলেজ ছাত্রী অপহরণ

জুলফিকার আলী, কলারোয়া (সাতীরা) : কলারোয়ায় দিনে দুপুরে সন্ত্রাসীরা এক কলেজ পড়–য়া ছাত্রীকে অপহরণ করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর সদরের কলাগাছি মোড়ে। জানা গেছে, গত ২৬ ডিসেম্বর বেলা ১টার দিকে সাতীরা পলিটেকনিক ইন্সিটিটিউট (কলেজে’র) ৩য় সেমিস্টারের ছাত্রী শারমিন নাহার মুক্তি (১৭) ভ্যানের জন্য অপো করছিল উপজেলার কলাগাছি মোড়ে। এসময় উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত ইজাদুল হকের ছেলে শাহিনুজ্জামান শাহিন (২৫), বোয়ালীয়া হাইস্কুলের সহকারী শিক নব মুসলিম আলিফ হাসান আকাশ (৪৫) সাতীরা সদর থানার লাবসা গ্রামের ....বিস্তারিত

বড়লেখায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১২টি দোকান তি ১২ লাখ টাকা

বড়লেখা (মৌলভীবাজার) থেকে সংবাদদাতা : বড়লেখার মোহাম্মদনগর বাজারে গত মঙ্গলবার ভোররাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে ১২ টি দোকানকোটা। সর্বস্ব পুড়ে তি সাধিত হয়েছে প্রায় ১২ লাখ টাকা। তবে স্থানীয় দমকল বাহিনী সূত্র বলছে ৪টি দোকান পুড়ে য়তি হয়েছে প্রায় ৫ লাখ টাকা। বাজার পরিচালনা কমিটি ও দমকল বাহিনী সূত্র জানিয়েছে, উপজেলার দণি শাহবাজপুর ইউনিয়নের পূর্ব মোহাম্মদনগর বাজারে ভোররাত আনুমানিক ২টায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় জুবের আহমদ, ফখর ....বিস্তারিত

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ২০

বিরামপুর (দিনাজপুর) থেকে সংবাদদাতা : দিনাজপুরের বিরামপুরে বরযাত্রীর বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহি ঘটনা স্থলেই নিহত হয়েছে। জানা যায়, গত ২৮ ডিসেম্বর শুক্রবার পৌনে দুইটায় বিরামপুর-গোবিন্দগঞ্জ সড়কের বিজুল বাজারের পূর্বপার্শ্বে ফুলবাড়ীগামী বিয়ের বরযাত্রী বাহী (বগুড়া-ব-৪৬৩৮ ) বাসটি বিপরীতগামী মোটরসাইকেলসহ আরোহিকে পিষ্ট করে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্বের খাদে পাড়ে যায়। নিহতরা হলেন, বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের দেবরপাড়া গ্রামের মৃত আ. রহিমের পুত্র আ. লতিফ (৩৮) ও নবাবগঞ্জ উপজেলার ....বিস্তারিত

কুয়েটের একুশে হল থেকে শিবিরের নেতা-কর্মীদের বরখাস্তের নিন্দা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল থেকে গত শনিবার ইসলামী ছাত্রশিবিরের ৮ নেতা-কর্মীকে সাময়িক বরখাস্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিযেছেন ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগরী শাখার সভাপতি মু. সাঈদুর রহমান ও সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ইসলামী ছাত্রশিবির একটি আদর্শবাদী, সুশৃঙ্খল, ছাত্রসংগঠন। শিবিরের আদর্শের মোকাবেলায় যখন বাংলাদেশের সমগ্র ক্যাম্পাসগুলোর অন্যান্য ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা পরাজয় বরণ করেছে ঠিক সেই মুহূর্তে ....বিস্তারিত

গোদাগাড়ী পৌর আ’লীগের কমিটি বাতিলের দাবিতে মিছিল

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর গোদাগাড়ীতে পৌর আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও মিছিল করেছে বিুব্ধ আওয়ামী লীগের নেতার্কমীরা। গত ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে গোদাগাড়ীর ডাইংপাড়া মোড়ে মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্ব দেন গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম। এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আফাক নবী মটর, মমিনুল ইসলাম, আলকাস উদ্দিন, ছাত্রলীগ নেতা সেলিম রেজা ও দুরুল হোদা প্রমুখ। বক্তারা শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী কর্তৃক সদ্য ....বিস্তারিত

বরগুনা জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

বরগুনা সংবাদদাতা : বরগুনা শহরের লঞ্চঘাট এলাকা থেকে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. আফজালুর রহমানকে গ্রেফতার করেছে বরগুনা সদর থানা পুলিশ। গত রোববার দুপুরে তাকে গ্রেফতার করেছে পুলিশের একটি দল। বরগুনা সদর থানা পুলিশের এস আই বশির আহম্মেদ জানান, নাশকতা সৃষ্টির আশঙ্কা ও বিভিন্ন দলীয় বিশৃঙ্খলা ঘটানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এদিকে তাকে গ্রেফতারের পর পরই আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা ....বিস্তারিত

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় পিতা-পূত্রসহ ৩ জন নিহত

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ ৩ জন নিহত হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কের মথুরাপুর শেখ পাড়া নামক স্থানে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে পিতাপুত্র নিহত ....বিস্তারিত

আওয়ামী সন্ত্রাসীদের হামলায় চৌদ্দগ্রামে শিবির সেক্রেটারিসহ গুরুতর আহত ২

কুমিল্লা সংবাদদাতা : গত শুক্রবার ইসলামী ছাত্রশিবির চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন সেক্রেটারি মো. আবদুল কুদ্দুছ মাসুমকে আওয়ামী-ছাত্রলীগ সন্ত্রাসীরা মেরে গুরুতর আহত করে। জানা যায়, ঐ দিন রাত ৮টায় বাতিসা ইউনিয়নের পাতড্ডা বাজারে শিবির নেতা মাসুম ব্যক্তিগত কাজে যায়। পূর্ব থেকে বাজারের মাঝখানে ওঁৎ পেতে থাকা আওয়ামী সন্ত্রাসী আলী ও খোকনের নেতৃত্বে একদল আওয়ামী ও ছাত্রলীগের সন্ত্রাসী হঠাৎ করে সশস্ত্র অবস্থায় তার উপর ঝাঁপিয়ে পড়ে এলোপাথারি মেরে আহত করে। বাজারের কিছু ব্যবসায়ী আহত অবস্থায় শিবির ....বিস্তারিত

পুঠিয়া মসজিদের জায়গা দখল করে বঙ্গবন্ধু কাব স্থাপনের চেষ্টা

পুঠিয়া (রাজশাহী) থেকে সংবাদদাতা : পুঠিয়ায় মসজিদের জায়গা দখল করে বঙ্গবন্ধুর নামে কাব প্রতিষ্ঠার চেষ্টা করছে আ’লীগ নেতা আব্দুস সালাম। সে পুঠিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড আ’লীগের সেক্রেটারি। দখলকৃত জায়গায় ইট, বালু ও বাঁশ রেখেছে ওই নেতা। এলাকাবাসী জানায়, পুঠিয়া উপজেলা আ’লীগের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম তাজুলের মদদে গত রোববার বঙ্গবন্ধু কাব প্রতিষ্ঠার জন্য পুঠিয়ার পীরগাছা জামে মসজিদের জায়গা দখল করে নেয় আ’লীগ নেতা সালাম ও তার অনুসারীরা। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী সেখানে গিয়ে বাধা দেওয়ার ....বিস্তারিত

শালিখায় শ্রমিক কল্যাণের সম্মেলন অনুষ্ঠিত

শালিখা (মাগুরা) থেকে সংবাদদাতা : শালিখায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মলেন উপজেলা সদর আড়পাড়ায় অনুষ্ঠিত হয় এডভোকেট ফরিদ আহমদের সভাপতিত্বে। অনুষ্ঠানে জেলা সভাপতি এমবি বাকের বক্তব্য রাখেন। মাওলানা কেনায়েত আলী সভাপতি, মাওলানা আবুল হাসান, সেক্রেটারি, মো. রকিব উদ্দিন, সাংগঠনিক ও ডা. আলী আহম্মদকে কোষাধ্য করে ১৭ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটির ঘোষণা ....বিস্তারিত

জীবনের প্রথম স্কুলে যাবার পথেই পলির জীবন কেড়ে নিল ঘাতক ট্রলি

শিবগঞ্জ (বগুড়া) থেকে সংবাদদাতা : শিবগঞ্জে শিশু কন্যা পলির জীবন কেড়ে নিল ঘাতক ট্রলি। পলি মায়ের হাত ধরে জীবনের প্রথম পাঠশালায় (স্কুলে) ভর্তি হতে যাচ্ছেন। রাস্তা পারাপারের সময় একটি ট্রলি (ট্রাক্টর) চাপা দিলে ঘটনাস্থলে পলি মারা যায়। নির্মম হত্যার ঘটনা কেউ স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। মা বিসুরানী বিলাপ করে কেদেঁ শুধুই বলছে, আমার সোনা ময়না পাঠশালায় পৌঁছার আগেই না ফেরার দেশে চলে গেল বাবা! এ ঘটনায় বগুড়া-জয়পুরহাট মহাসড়ক ৪ ঘণ্টা রাস্তা অবরোধ করে বিুব্ধ ছাত্র-শিকসহ এলাকার হাজার হাজার জনতা। জানা ....বিস্তারিত

আবারো শিবগঞ্জ সীমান্তে ১ লাখ জাল রুপি উদ্ধার

শিবগঞ্জ (চাঁপাইসনবাবগঞ্জ) থেকে সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে আবারো ভারতীয় ১ লাখ জাল রুপিসহ একটি মোটরসাইকেল উদ্ধার করল শিংনগর বিওপি’র বিজিবি সদস্যরা। শিংনগর বিওপি’র ক্যাম্প কমান্ডার মো. কামাল হোসেন জানান, গত শনিবার দিবাগত রাত ১০ টার দিকে শিংনগর ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মনাকষা ইউনিয়নের চিলাড়ীপাড়া এলাকায় একটি মোটরসাইকেল আরোহীকে থামার জন্য সংকেত দিলে ঐ মোটরসাইকেল আরোহী বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় বিজিবি তার মোটরসাইকেল ....বিস্তারিত

জামালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা : সুনামগঞ্জের জামালগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ ভাবে রাস্তায় বাড়ি নির্মাণ, ভেজাল মেশানোর জন্য, কাগজ পত্র বিহীন মোটরসাইকেল চালানোর জন্য পৃথক পৃথক ভাবে ৩ জনকে জরিমানা করেছেন। উপজেলার ভীমখালী ইউনিয়নের নোয়াগাও বাজারের রাস্তা দখল করে বাড়ি নির্মাণের জন্য গত বৃহস্পতিবার লিটন মিয়াকে ১০ হাজার, ভীমখালী বাজারে অবৈধ সার ব্যবসায়ী শফিকুল ইসলামকে ৫ হাজার ও একজন মোটরসাইকেল চালককের নিকট থেকে ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ....বিস্তারিত

পাংশায় যুবদল নেতার বাড়িতে সন্ত্রাসী হামলা আহত ৪

পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা : রাজবাড়ীর পাংশা উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো.ওসমান গনি বাহের বিশ্বাসের বাড়িতে ৩ লক্ষ টাকা চাঁদার দাবিতে হামলা করেছে সন্ত্রাসীরা । হামলায় মহিলাসহ ৪ জন আহত হয়েছে। জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ওই নেতার বাড়িতে সকলেই টেলিভিশন দেখছে এমন সময় ৮-১০ জনের একটি মুখোশধারী সন্ত্রাসী তার বাড়িতে ঢুকে পড়ে। ঢুকে বাহের বিশ্বাসকে খুজতে থাকে বাহের না আসলে তারা ওই বাড়ির সদস্য ওমর বিশ্বাস (৫০), ফুরকান বেগম (৪৫), সাব্বির বিশ্বাস(২৬)ও আসলাম বিশ্বাসকে মারধর করে ওই ....বিস্তারিত

বরিশাল জামায়াতের শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে ২৯ ডিসেম্বর বিকেলে বরিশাল সদর থানার চাঁদপুরা ইউনিয়নের কুন্দিয়ালপাড়ায় অসহায় গরিব মানুষের মাঝে কম্বল ও চাদর বিতরণ করা হয়। জামায়াত বরিশাল সদর থানার আমীর মাওলানা শফিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি ছিলেন, বরিশাল মহানগর জামায়াতের আমীর এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্য আমিনুল ইসলাম খসরু, সহকারী সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জামায়াত নেতা আমানুল্লাহ আমানসহ ....বিস্তারিত

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Redio Tehran
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

মহীউদ্দীন আহমদ কর্তৃক জাতীয় মুদ্রণ ১০৯, ঋষিকেশ দাস রোড, ঢাকা - ১১০০ হতে মুদ্রিত ও ১৫ বাংলাবাজার, ঢাকা - ১১০০ হতে প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭। ফোনঃ ৮৮ ০২ ৮৩১৯০৬৫, বার্তা - ৮৮ ০১৬৭০৮১৩২৭৬, সার্কুলেশন - ৮৮ ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন - ৮৮ ০১১৯৯০৯০০৮৫, ফ্যাক্সঃ ৮৮ ০২ ৮৩১৫৫৭১, ওয়েবসাইটঃ www.weeklysonarbangla.net, ইমেইলঃ weeklysonarbangla@yahoo.com