মিয়ানমার-বাংলাদেশ সরাসরি চালু হতে যাচ্ছে নৌ ও বিমান যোগাযোগ সেতুবন্ধনে নয়া সম্ভাবনার দ্বার
কক্সবাজার থেকে সংবাদদাতা
মিয়ানমার-বাংলাদেশের মধ্যে অনন্য সম্প্রীতির সেতুবন্ধনে উম্মোচন হতে যাচ্ছে নয়া সম্ভাবনার দ্বার। অতি শিগগিরই চালু হচ্ছে বন্ধুপ্রতিম দেশ মিয়ানমারের সাথে এদেশের সরাসরি জাহাজ ও বিমান যোগাযোগ। এ উদ্যোগ নেয়া হচ্ছে দু’দেশের মধ্যে সরাসরি বাণিজ্য ও যোগাযোগ সম্পর্ক স্থাপনের জন্যই। কারণ প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে মিয়ানমারের সাথে বাংলাদেশের আকাশ ও নৌপথে সরাসরি কোনো যোগাযোগ সম্পর্ক ছিল না। ইতোমধ্যে দু’দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের ....বিস্তারিত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি পয়েন্টে নিত্যদিনের যানজট॥ যাত্রীদের অসহনীয় দুর্ভোগ
জাহাঙ্গীর আলম, কালিয়াকৈর (গাজীপুর)
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি পয়েন্টে নিত্যদিনের তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। ওই পয়েন্টের মধ্যে গাজীপুর সদরের চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ী, কালিয়াকৈরের সফিপুর, চন্দ্রা ত্রিমোড় ও কালিয়াকৈর নবীনগর সড়কের জিরানী এলাকায় দিন-দুপুরে এমনকি গভীর রাত পর্যন্ত এ যানজট লেগেই থাকছে। ফলে ওইসব সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের যাত্রীরা পড়ছেন বেকায়দায়। অসহনীয় যানজটের কবলে পড়ে নিজ গন্তব্যে যাওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় বসে থাকতে ....বিস্তারিত
মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
পার্বতীপুরে কলেজে যেতে পারছে না স্বপ্না ও শম্পা
মুহাম্মদ তাজকীর হোসাইন পার্বতীপুর (দিনাজপুর) থেকে
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার প্রত্যন্ত পল্লীতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে কলেজপড়–য়া দুই বোন এবং তাদের অভিভাবককে একঘরে করে রেখেছে এলাকার প্রভাবশালী মহল। ন্যায়বিচারের আশায় সমাজপতি ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে দুই বোন স্বপ্না ও শম্পা এবং তাদের পিতা আব্দুল খালেক।
জানা গেছে, পার্বতীপুর উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর সরদারপাড়া গ্রামের আব্দুল খালেক বাপ-দাদার ভিটে মাটিতে দীর্ঘদিন ধরে বসবাস ....বিস্তারিত
পঞ্চগড়ে উৎপাদিত হচ্ছে সুস্বাদু শরবত তৈরির প্যাশন বা ট্যাং ফল
মো. আসাদুজ্জামান আসাদ,পঞ্চগড়
পঞ্চগড়ে উৎপাদিত হচ্ছে সুস্বাদু ও উৎকৃষ্ট মানের শরবত তৈরির ফল প্যাশন বা ট্যাং ফল। অত্যন্ত সুস্বাদু ও উৎকৃষ্টমানের শরবত তৈরি হচ্ছে এ ফল দিয়ে। স্বাদে-গন্ধে আর রংয়ে ট্যাঙ্ক শরবতের অবিকল। স্থানীয়ভাবে এ ফলকে ট্যাং ফল নামে নামকরণ করা হয়েছে। প্যাশন বা ট্যাং যে নামই হোক না কেন এ ফল দিয়ে সারা বছরই শরবতের চাহিদা মেটাচ্ছেন স্থানীয় ফল চাষীরা। এ ফলটি বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হলে স্থানীয় পর্যায়ে পুষ্টি চাহিদা মিটানো সম্ভব। পাশাপাশি অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে ....বিস্তারিত
নওয়াপাড়ায় বিজিবি কর্তৃক আটক কোটি টাকার ভারতীয় কাপড়ের তালিকা দাবি॥ লুটপাট, সংঘর্ষ, সড়ক অবরোধ
অভয়নগর (যশোর) সংবাদদাতা
গত ১৯ ফেব্রুয়ারি রোববার বিকালে নওয়াপাড়া কাপড় পট্টিতে বিজিবি’ অভিযান চালিয়ে দেশিÑবিদেশি প্রায় কোটি টাকার কাপড় অটক করে। আটককৃত কাপড় যশোর বিজিবি ক্যাম্পে নিয়ে যেতে চাইলে বাজার কমিটির নেতাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা বিজিবি’র মেজরের কাছে জব্দকৃত মালামালের পরিমাণ ও তালিকা চায়। কিন্তু তিনি সদুত্তর না দিয়ে উপস্থিত নেতাদের ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্পে আসতে বলে। এতে বিজিবি ও স্থানীয়দের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিজিবি দ্রুত স্থান ত্যাগ করতে গেলে ....বিস্তারিত
বড়াইগ্রামে আবারো মহাসড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি॥ আটক ১
বড়াইগ্রাম (নাটোর) থেকে সংবাদদাতা
নাটোরের বড়াইগ্রাম উপজেলার লাথুরিয়ায় ১৮ ফেব্রুয়ারি শনিবার মধ্যরাতে আবারো কাঠের গুঁড়ি ফেলে ব্যারিকেড দিয়ে একটি বাস ও দুটি মিনি ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ রানা (২৬) নামে একজনকে আটক করেছে। সে বড়াইগ্রামের তিরাইল গ্রামের সাদেক আলীর ছেলে।
বড়াইগ্রাম থানার এস আই আশিকুর রহমান জানান, শনিবার দিনগত রাত তিনটার দিকে একদল ডাকাত বড়াইগ্রামের লাথুরিয়া নামক স্থানে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে কাঠের গুঁড়ি দিয়ে ব্যারিকেড দিয়ে পাবনা ....বিস্তারিত
কলারোয়ায় পটল চাষে ‘লিটোসেন’ প্রয়োগে চাষীদের মাথায় হাত
জুলফিকার আলী, কলারোয়া
কলারোয়ার সীমান্তবর্তী জনপদের কৃষকদের অন্যতম অর্থকরী ফসল হলো পটল। ভালো দাম পাওয়া যায় বলে কৃষক পরিবারের মুখে হাসি ফোটায় এ ফসল। কৃষকের মুখের সেই হাসি এবার কেড়ে নিচ্ছে ‘লিটোসেন’ নামের এক জৈব উদ্দীপক। যা ফসলের ফলন বাড়ায় ও পুষ্ট রাখে এর চারা। কিন্তু ‘লিটোসেন’ বাস্তবে ফল দিচ্ছে এর সম্পূর্ণ বিপরীত। ফলন বাড়া তো দূরের কথা-এর ব্যবহারে পটল চারার পাতা ও ডোগা সজীবের পরিবর্তে নির্জীব হয়ে যাচ্ছে। এ অবস্থায় আদৌ কৃষকরা কোনো ফলন পাবেন কি না-তা নিয়ে বেড়েছে তাদের ....বিস্তারিত
কলারোয়ায় তালাবদ্ধ ঘর থেকে নির্যাতনের শিকার ৪ ইটভাটা শ্রমিককে উদ্ধার
জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা)
গত ১৮ ফেব্রুয়ারি শনিবার কলারোয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ বন্দি ইট ভাটা শ্রমিককে উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ব্রজবাকসা বাজারে। গত শুক্রবার বেলা ১টায় কলারোয়া থানার উপ-পুলিশ পরিদর্শক অমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, উপজেলার হেলাতলা হাওয়া ব্রিকস মালিক আ. হক ও হাফিজুর রহমান তাদের ইটভাটায় গত ৩ দিন ধরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের ভাটা শ্রমিক মৃত. মুনছুর রহমানের ছেলে আবুল হোসেন (৪০), গোলাম খাঁর ছেলে আক্তারুজ্জামান (২৫), নুর ....বিস্তারিত
রায়পুরে ফেরি করে ইয়াবা বিক্রি ক্ষমতাসীনদের ভয়ে কেউ মুখ খুলছে না
রায়পুর (লক্ষ্মীপুর) থেকে সংবাদদাতা
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যৌন উত্তেজক নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ব্যবহার ও কেনাবেচা বেড়ে গেছে। ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে এটি ‘বাবা’ নামে পরিচিত। গত দুই মাস ধরে ফেরি করে বিক্রি হচ্ছে এ ‘বাবা’। নির্ভরযোগ্য সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রায়পুরে গত দুই বছর ধরে ইয়াবা কেনাবেচা হয়। শহরের ধনীর দুলালরা প্রতিদিন এটি সেবন করছে। রায়পুর উপজেলায় প্রতিদিন কমপে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট কেনাবেচা হয়। ....বিস্তারিত
লোহাগাড়ায় ‘জহরবাত’ আতঙ্ক দুই গ্রামে ১ মাসে ১০ গরুর মৃত্যু
আরফাত হোছাইন বিপ্লব, লোহাগাড়া (চট্টগ্রাম) থেকে
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার প্রত্যন্ত এলাকা পুটিবিলা ইউনিয়নের সড়ইয়া ও চুনতী ইউনিয়নের ফারেঙ্গা গ্রামে গত একমাসে ১০টিরও অধিক গরুর মৃত্যু হয়েছে। বর্তমানে পুরো এলাকায় চলছে গরুর মরণব্যাধি ‘জহরবাত’ আতঙ্ক। পার্শ্ববর্তী গ্রামেও ছড়িয়ে পড়েছে আতঙ্ক। সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি চৌধুরী পাড়ার ব্যবসায়ী রাজা মিয়ার গরু মারা যায়।
সরেজমিন অনুসন্ধানে গেলে তিগ্রস্তরা জানান, জহরবাত রোগে আক্রান্ত হলে ওই গরুকে আর বাঁচানো যায় না। হঠাৎ ....বিস্তারিত
গাজীপুরে যমুনা গ্রুপের কারখানাকে ৫৩ লাখ টাকা জরিমানা
কালিয়াকৈর(গাজীপুর) সংবাদদাতা
গাজীপুর জেলার কোনাবাড়িতে যমুনা গ্রুপের মালিকানাধীন মেসার্স যমুনা ডেনিমস লি. কর্তৃপক্ষ ইটিপি বন্ধ রেখে অপরিশোধিত ও দূষিত তরল বর্জ্য ড্রেন দিয়ে নির্গমন করে তুরাগ নদ দূষণের ঘটনা উদ্ঘাটন করেছে পরিবেশ অধিদফতর।
গত ১৫ ফেব্রুয়ারি বুধবার অধিদফতরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী ৫২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন বলে তিনি জানিয়েছেন। কারখানাটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হলেও ২০১০ সালে এটিকে পরিবেশ ছাড়পত্র দেয়া হয় এবং এ ছাড়পত্রের ....বিস্তারিত
বেনাপোল হাইস্কুলের ছাত্রের উপর প্রধান শিক্ষকসহ ৩ শিক্ষকের আদিম হিংস্র নির্যাতন
বেনাপোল থেকে সংবাদদাতা
বেনাপোল হাইস্কুলের শিক্ষক শিক্ষার্থীরা বাগের হাটে পিকনিকে গিয়ে প্রধান শিক্ষকসহ ৩ শিক্ষক হিংস্রতা চালিয়ে পাপ্পু নামের দশম শ্রেণীর এক ছাত্রকে হাত-পা বেঁধে বেদম মারপিট করেছেন। রক্তাক্ত জখম অবস্থায় সে জ্ঞান হারিয়ে ফেলে। সহপাঠীদের মেবাইলে ধারণকৃত সে অমানবিক দৃশ্য এখন শার্শার সর্বত্র ধিক্কারের ঝড় তুলেছে।
জানা যায়, ১৫ ফেব্রুয়ারি বেনাপোল হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা বাগেরহাটে পিকনিকে যান। সেখানে বাসের একটি ছিট কভার খোয়া যায়। এ ঘটনায় ....বিস্তারিত
প্রতিদিন ১০০টির বেশি যানবাহন সারাদেশে ছড়িয়ে পড়ছে
কুষ্টিয়ায় অবৈধ যানের শতাধিক কারখানা
কুষ্টিয়া থেকে সংবাদদাতা
কুষ্টিয়ায় মহাসড়ক ঘেঁষেই তৈরি হচ্ছে অবৈধ পরিবহন। নছিমন, করিমন, আলমসাধু, ভটভটিসহ বিভিন্ন নামের এসব যান তৈরির কারখানা গড়ে উঠছে একের পর এক। এসব কারখানা ও মহাসড়কে অবৈধ যানবাহনের চলাচল বন্ধে প্রশাসনিক তৎপরতা নেই। এসব যানবাহনের কারণে গত দুই বছরে জেলায় সড়ক দুর্ঘটনায় ৩০ জন মানুষ মারা গেছেন। আহত হয়েছেন শতাধিক।
সরেজমিন দেখা গেছে, কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঘেঁষে ভাদালিয়া ও ....বিস্তারিত
নদীতে জেগে উঠা বালুচরে ভুট্টার বাম্পার ফলন
বাজিতপুর (কিশোরগঞ্জ) থেকে সংবাদদাত
কিশোরগঞ্জের বাজিতপুর, নিকলী ও মিঠামইন উপজেলার নদীতে জেগে উঠা বেশ কিছু বালুচরে এ বছর ভুট্টার বাম্পার ফলন হয়েছে। নদীর তীরবর্তী ভূমিহীন চাষীদের চোখে-মুখে ফুটে উঠেছে আনন্দের উচ্ছ্বাস। ফসল পাকার আগেই ভুট্টা ব্যবসায়ীরা অগ্রিম মূল্যে জমির ফসল কিনছে। ভুট্টা চাষে সেচের প্রয়োজন হয় না। ফলে অন্য ফসলের তুলনায় খরচও কম পড়ে। এ বছর প্রতি একর জমির ফসল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ হাজার টাকায়। গত বছরের মত এবার কৃষকদের ভুট্টা বিক্রির জন্য ব্যবসায়ীদের কাছে ধর্ণা দিতে ....বিস্তারিত
রাজশাহী মহানগর জামায়াত সেক্রেটারির ছেলে মামুন খুন
রাজশাহী থেকে সংবাদদাতা
জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারি আবুল কালাম আজাদের বড় ছেলে ইমাম মাহমুদ মামুন (৩০) গত বুধবার রাতে খুন হয়েছেন।
জানা গেছে, মামুন নগরীতে বুটিকের ব্যবসা করতেন। ব্যবসার কাজে তিনি তার সহযোগীদের সাথে নারায়ণগঞ্জে যান। মামুনকে হত্যার পর লাশ পানিতে ভাসিয়ে দেয়ার সময় তার ব্যবসায়িক দু’সহকর্মীকে আটক করে পুলিশে দেয় স্থানীয় লোকজন। এদের মধ্যে আহসান হোসেন রিয়েল নামের এক ঘাতকের বাড়ি রাজশাহীতে। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।
নিহতের ....বিস্তারিত
শিাবিদ ড. আনোয়ারুল হকের মৃত্যুতে চট্টগ্রাম শিবিরের শোক
স্বনামধন্য ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট শিাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের প্রবীণ শিক প্রফেসর ড. আনোয়ারুল হক খতিবী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর ও দণি শিবিরের সভাপতি ও সেক্রেটারি যথাক্রমে মুহাম্মদ ইসমাঈল, আবদুল মোনায়েম, মু. মহিউদ্দীন, মু. সোহায়েল গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে এক শোকবার্তা প্রদান করেছেন। শোকবার্তায় শিবির নেতৃবৃন্দ বলেন, মরহুম আনোয়ারুল হক খতিবী একজন সফল শিাবিদ এবং ইসলামী চিন্তাবিদ ছিলেন। ....বিস্তারিত
বিজিবি কর্তৃক মিয়ানমারের ৪৩ নাগরিককে পুশব্যাক
কক্সবাজার থেকে সংবাদদাতা
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের ৪৩ নাগরিককে বিজিবি আটক করেছে। পরে তাদের পুশব্যাক করা হয়। বিজিবি সূত্র জানিয়েছে, হোয়াইক্যং চেকপোস্ট বিওপি’র কোম্পানি কমান্ডার নূরুল আমিনের নেতৃত্বে বিজিবির জওয়ানরা বিভিন্ন যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে মিয়ানমারের ২০ নাগরিককে বুধবার (১৫ ফেব্র“য়ারি) সকালে আটক করে। পরে দুপুরে লম্বাবিল সীমান্ত দিয়ে তাদের পুশব্যাক করা হয়। অপরদিকে শহপরীর দ্বীপ ....বিস্তারিত
পাঁচবিবিতে ইভটিজারকে জুতা পেটা ও পুলিশে সোপর্দ
পাঁচবিবি (জয়পুরহাট থেকে সংবাদদাতা
পাঁচবিবিতে ইভটিজিংয়ের দায়ে ১ জনকে পুলিশে সোপর্দ, অপরজনকে জুতা পেটা করে ছেড়ে দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে পাঁচবিবি মাতাইশ মঞ্জিল মালঞ্চা গ্রামে গত ১৩ ফেব্র“য়ারি সকালে। এলাকাবাসী জানান, পাড়ার হিডবাংলা ভবনে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিকের নিকট ৭ম শ্রেণীর ৭ জন ছাত্রী প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়ে যাবার সময় ইভটিজাররা ছাত্রীদের ইভটিজিং করতে থাকলে ছাত্রীদের চিৎকারের শব্দ পেয়ে স্থানীয় জনতা জয়পুরহাট সদর উপজেলার খনঞ্জনপুর কুঠিবাড়ী গ্রামের ....বিস্তারিত
পুঠিয়ায় অ্যাসিড নিক্ষেপের শিকার হয়েছেন গৃহবধূ চাঁদনী
পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর পুঠিয়ায় রাতে ঘুমন্ত অবস্থায় অ্যাসিড নিেেপ গৃহবধূ চাঁদনী বেগম (২৩) এর মুখমণ্ডলসহ শরীরের বেশির ভাগ অংশ ঝলসে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উপজেলার শিবপুর-জাগিরপাড়া এলাকার তরিকুল ইসলামের স্ত্রী। ঘটনার পর গত শুক্রবার সকালে সহকারী পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) কাজেম উদ্দীন ও পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আসলাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুঠিয়া থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ....বিস্তারিত
চবিতে ছাত্রলীগের হামলায় শিবিরের দুই ছাত্রনেতা নিহতের ঘটনার তদন্ত প্রতিবেদনের নিন্দা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নৃশংস হামলায় নিহত দুই ছাত্রশিবির নেতা হত্যার প্রাথমিক তদন্তে ছাত্রলীগের সাথে শিবিরকে জড়িয়ে প্রতিবেদন পেশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতি প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি মো. বদিউল আলম। বিবৃতিতে তিনি বলেন, এদেশের শিাব্যবস্থা যখন আদর্শিক নাগরিক তৈরি করতে ব্যর্থ, ছাত্রশিবির তখন দেশ ও জাতির জন্য সৎ ও দ নেতৃত্ব তৈরি করে যাচ্ছে। এই আদর্শিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে সারাদেশের মতো চট্টগ্রাম ....বিস্তারিত
রামগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণ অশ্লীল ভিডিও চিত্র ধারণ
মো. আউয়াল হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) থেকে
রামগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের একাদশ প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্রী কল্পনা (ছদ্মনাম)কে প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক শিহাব ধর্ষণ শেষে মোবাইলে ভিডিও চিত্র ধারণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি বুধবার বিকালে রামগঞ্জ সরকারি কলেজের একাদশ প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্রী কল্পনা (ছদ্মনাম)কে একই কাসের ছাত্র প্রেমিক শিহাব মোবাইল ফোনে কমার্স বিল্ডিং-এ নিয়ে আসে। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে তাকে ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও ....বিস্তারিত
আটোয়ারীতে প্রধান শিকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ!
পঞ্চগড় সংবাদদাতা : পঞ্চগড়ের আটোয়ারীতে ৪র্থ শ্রেণীর এক ছাত্রকে প্রধান শিক বেপরোয়া মারপিট করেছে বলে অভিযোগ উঠেছে। ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলোয়াখোয়া ইউপির গোয়ালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ ঘটনায় আহত ছাত্র বর্তমানে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছে। এ ঘটনায় ওই ছাত্রের পরিবারে ােভ দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, আটোয়ারী উপজেলার বর্ষালুপাড়া গ্রামের দিনমজুর মো. আইনুল হকের ছেলে মো. রাজিব ইসলাম প্রতিদিনের মত বৃহস্পতিবার স্কুলে যায়। কাস শেষে ....বিস্তারিত
দাম না পাওয়ায় টমেটো ক্ষেত মাড়িয়ে বোরো আবাদ
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর গোদাগাড়ীতে কৃষকরা টমেটোর দাম না পাওয়ায় এবং তে থেকে টমেটো উত্তোলন করে শ্রমিকের মজুরি দিতে না পারায় টমেটোর েেতই হাল দিয়ে বোরো ধান আবাদ করতে শুরু করেছে। এতে করে টমেটোর গাছ ও পাকা টমেটো পচে সবুজসার হিসেবে চাহিদা মেটাচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে এ দৃশ্য দেখা যায়।
এ ব্যাপারে মহিশাল বাড়ি এলাকার বোরো চাষী আলাউদ্দিন বলেন, টমেটো চাষ করে ব্যাপকভাবে তিগ্রস্ত হওয়ার পর বোরো চাষ করতে গিয়ে সারের মূল্য বেশি হওয়ায় সার কিনতে না পারার ....বিস্তারিত
খুলনায় শিবির নেতা
আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে শিবির
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আব্দুল জব্বার বলেছেন, আগামী দিনের সম্ভাবনাময়ী বাংলাদেশের নেতৃত্ব দেবে ইসলামী ছাত্রশিবির। সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার ল্েয একদল দ দেশপ্রেমিক জাতি উপহার দেয়ার জন্য ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। গত ৯ ফেব্রুয়ারি রোববার সকালে ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় শিা বিভাগের উদ্যোগে খুলনা বিভাগীয় দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত লিডারশিপ অন ক্যারিয়ার ১২ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইসলামী ছাত্রশিবিরের ....বিস্তারিত
মসজিদ মিশন ফেনী সদর উপজেলার কমিটি গঠন
ফেনী থেকে সংবাদদাতা
বাংলাদেশ মসজিদ মিশন ফেনী সদর উপজেলার সর্বস্তরের ঈমামদের এক সম্মেলন গত ১৭ ফেব্র“য়ারি বিকালে স্থানীয় ফালাহীয়া মসজিদে অনুষ্ঠিত হয়েছে। মসজিদ মিশনের সদর উপজেলার সভাপতি মাওলানা আবদুল্লা মো. ইমতিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মসজিদ মিশনের ফেনী জেলা সভাপতি মাওলানা মো. শিহাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ উল্লাহ। সম্মেলনে মাওলানা আবদুল্লা মো. ইমতিয়াজকে সভাপতি ও মাওলানা আবুল বশরকে সেক্রেটারি করে আগামী ....বিস্তারিত
রাজাপুরে পাউবো’র জমিতে নির্মিত গোয়ালঘরে আ’লীগের কার্যালয় উদ্বোধন!
মো. আতিকুর রহমান, ঝালকাঠি
অবশেষে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউপির জগইরহাট বাজারে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে গোয়াল ঘরে এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ঝুলিয়ে আনুষ্ঠানিকভাবে আ’লীগের কার্যালয় বানানো হয়েছে। গত ১৬ ফেব্র“য়ারি বৃহস্পতিবার বিকালে ঝালকাঠির রাজাপুরের উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খায়রুল আলম সরফরাজ ও উপজেলা যুবলীগ সভাপতি আসলাম মৃধার নেতৃত্বে গোয়াল ঘরে স্থাপিত আ’লীগ কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বলে ....বিস্তারিত
চৌগাছায় জামায়াতের সমাবেশ
সরকার ভারতকে খুশি করতে ব্যস্ত
চৌগাছা (যশোর) থেকে সংবাদদাতা
সরকার ভারতকে খুশি করতে ব্যস্ত এবং সারাদেশ মৃত্যু পুরিতে পরিণত হয়েছে।
যশোরের চৌগাছায় জামায়াতে ইসলামির ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেদ্রীয় শূরা সদস্য ও যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুর রশিদ এ কথা বলেন।
গত শনিবার সন্ধ্যায় উপজেলা জামায়াত অফিস চত্বরে এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর আমিন উদ্দিন খান। বক্তৃতা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নূরুল ....বিস্তারিত
রাজশাহী মহানগরী জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী আমীর আতাউর রহমান বলেছেন, জামায়াত বাংলাদেশের সংসদে প্রতিনিধিত্বকারী, নির্বাচন কমিশনে নিবন্ধিত অন্যতম বৃহত্তর গণতান্ত্রিক দল হওয়ার পরও এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার জামায়াতের নিয়মতান্ত্রিক সমাবেশ ও মিছিলে পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে বাধা দিচ্ছে এবং গণহারে গ্রেফতার করছে। তিনি গত ১৮ ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে মহানগর কার্যালয়ে থানা দায়িত্বশীলদের সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশে আরো ....বিস্তারিত
অভয়নগরে স্কুলের বিনামূল্যের বই কেজি দরে বিক্রি
অভয়নগর (যশোর) থেকে সংবাদদাতা
যশোরের অভয়নগর উপজেলার মহাকাল পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপ সরকারের বিনামূল্যে বিতরণের জন্য দেয়া বই কেজি হিসেবে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগের পর সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছে। জানা গেছে, গত ২৬ জানুয়ারি ১৪ টাকা ৫০ পয়সা দরে ছামেদ আলী নামে চেঙ্গুটিয়া বাজারের এক ভাঙ্গাড়ি ব্যবসায়ী মোট ৪৬৫ কেজি বই ও কাগজপত্র কেজি দরে কিনেছে। যার মধ্যে গত বছর ও চলতি বছরের সরকার কর্তৃক ছাত্রছাত্রীদের মাঝে বিতরণের জন্য দেয়া মাধ্যমিক স্তরের ....বিস্তারিত
প্রধানমন্ত্রীর কাছে এসিড সন্ত্রাসের শিকার এক যুবতীর করুণ আকুতি
গাইবান্ধা থেকে জোবায়ের আলী
এসিড সন্ত্রাসের শিকার গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের প্রতাপ গ্রামের রেহেনা খাতুন প্রধানমন্ত্রীর কাছে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার কর্মসংস্থানের দাবি জানিয়েছেন। রোববার গাইবান্ধা প্রেসকাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
উল্লেখ্য, প্রেম নিবেদন করে ব্যর্থ হওয়ায় সেনা সদস্য শামছুল আলম ও তার সহযোগী মিলন মিয়া ও সাহানুর রহমানকে নিয়ে গত ২০১০ সালের ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় ঘুমন্ত অবস্থায় জানালা দিয়ে ....বিস্তারিত
প্রধান শিক্ষক ক্ষমতাসীন দল করেন তাই-
পুঠিয়া (রাজশাহী) থেকে সংবাদদাতা
রাজশাহীর পুঠিয়ার তারাপুর বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক আহসান প্রতিমাসে মাত্র ৩-৪ দিন বিদ্যালয়ে উপস্থিত থাকেন। বাকি দিনগুলো দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রধান শিক হওয়ায় সহকারী শিক ও ছাত্রছাত্রীরা এর প্রতিবাদ করতে পারছেন না। যার ফলে শিক শূন্যতার কারণে প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রীর পাঠদানে চরম ব্যাঘাত ঘটছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের আশপাশের এলাকাবাসীরা জানান, বর্তমান ....বিস্তারিত
দিনাজপুরের ৫৫১ জন উলামা-মাশায়েখদের বিবৃতি
গোলাম আযমসহ ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদ সাবেক ডাকসুর জিএস ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আযমসহ ইসলামী আন্দোলনের শীর্ষনেতৃবৃন্দের মুক্তি চেয়েছেন দিনাজপুর জেলার ৫শ’ ৫১ জন বিশিষ্ট উলামা-মাশায়েখ। বিবৃতিতে তারা বলেন, অধ্যাপক গোলাম আযম দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক নির্দোষ প্রমাণিত হওয়ার পরও তাকে বানোয়াট মামলায় গ্রেফতার করা হয়েছে। অপরদিকে জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর মুফাস্সীরে কুরআন দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী ....বিস্তারিত
ভারত থেকে কেনা প্রথম চালানে ১২টি দোতলা বাস বেনাপোল এসেছে
সেলিম রেজা, বেনাপোল
ভারত সরকারের দেয়া ১০০ কোটি ডলার ঋণ চুক্তির সহায়তায় ভারত থেকে ক্রয় করা ২৯০টি দোতলা বাসের প্রথম চালানে ১২টি বাসের প্রথম চালানটি ১৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে বেনাপোল বন্দরে এসেছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) ভারত থেকে ২৯০টি দোতলা বাস ক্রয় করেছে।
ভারত থেকে আসা বাসগুলো বেনাপোল বন্দরের ভারতীয় ট্রাক টার্মিনালে রাখা হয়েছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাসগুলো ছাড় করানো হবে।
ভারতের নির্মাতা প্রতিষ্ঠান অশোক ....বিস্তারিত
মৌলভীবাজারে স্বর্ণচোর ও ডাকাত দলের ৩ সদস্য আটক
মৌলভীবাজার থেকে সংবাদদাতা
গত ১৭ ফেব্রুয়ারি ভোর রাতে আন্তঃজেলা ডাকাত দল ও স্বর্ণ চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। ভোরে ঢাকা মহানগর ডিবি পুলিশের সহযোগিতায় স্বর্ণচোর ও আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে। আটককৃতরা দেশের বিভিন্ন ব্যাংকের লকার এবং স্বর্ণদোকান থেকে স্বর্ণ ডাকাতির সাথে জড়িত। এদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতি মামলা ....বিস্তারিত
এ বিভাগের সর্বাধিক পঠিত
- মিয়ানমার-বাংলাদেশ সরাসরি চালু হতে যাচ্ছে নৌ ও বিমান যোগাযোগ সেতুবন্ধনে নয়া সম্ভাবনার দ্বার
- রামগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণ অশ্লীল ভিডিও চিত্র ধারণ
- দাম না পাওয়ায় টমেটো ক্ষেত মাড়িয়ে বোরো আবাদ
- অভয়নগরে স্কুলের বিনামূল্যের বই কেজি দরে বিক্রি
- পঞ্চগড়ে উৎপাদিত হচ্ছে সুস্বাদু শরবত তৈরির প্যাশন বা ট্যাং ফল
- রাজশাহী মহানগর জামায়াত সেক্রেটারির ছেলে মামুন খুন
- সরকার ভারতকে খুশি করতে ব্যস্ত
- রায়পুরে ফেরি করে ইয়াবা বিক্রি ক্ষমতাসীনদের ভয়ে কেউ মুখ খুলছে না
- আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে শিবির
- পার্বতীপুরে কলেজে যেতে পারছে না স্বপ্না ও শম্পা
