ঢাকা শুক্রবার ২৯ আষাঢ় ১৪১৯, ২২ শাবান ১৪৩৩, ১৩ জুলাই ২০১২

একাধিক উন্নয়ন প্রকল্প শেষ পর্যন্ত ব্যর্থ

দখল ও ধ্বংসের কবলে মধুপুর শালবন

মো.নজরুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) থেকে : হাজার বছরের প্রাচীন মধুপুর শালবন। ম্যানগ্রোভ বন সুন্দরবন ও চট্টগ্রামের পাহাড়ী বনাঞ্চলের পর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক বন মধুপুর শালবন। এ বনকে দেশের মধ্যাঞ্চলীয় বনভূমি হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। এ বনের বিস্তৃতি গাজীপুর টাঙ্গাইল ও মোমেনশাহী জেলার অংশজুড়ে। এক সময় রাজধানী ঢাকার কাঁটাবন পর্যন্ত এ বনের সীমানা থাকলেও আজ তা শুধুই অতীত, বইয়ের পাতায় লেখা ইতিহাস। টাঙ্গাইল ও মোমেনশাহী জেলার অংশটুকু মধুপুর গড় বা শালবন নামে পরিচিত। শালগাছের মূল বা ....বিস্তারিত

গেল অর্থবছরে বেনাপোল কাস্টমস হাউজে রাজস্ব আদায় ল্যমাত্রার চেয়ে ১৬৭ দশমিক ১৭ কোটি টাকা কম

সেলিম রেজা, বেনাপোল : গেল অর্থবছরে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউস রাজস্ব আদায়ের ল্যমাত্রা পূরণ করতে পারেনি। এ অর্থবছরে রাজস্ব ঘাতটির পরিমাণ ১৬৭ দশমিক ১৭ কোটি টাকা। ল্যমাত্রা ছিল ২ হাজার ৪৭৫ কোটি টাকা। রাজস্ব আদায় হয়েছে ২ হাজার ২৮১ কোটি ৪০ লাখ টাকা। শনিবার কাস্টমস হাউজ খোলা রাখা হলেও রাজস্ব আদায় তেমন হয়নি। তবে ল্যমাত্রা পূরণের জন্য এক সপ্তাহ ধরে কাস্টমস কর্মকর্তারা সিএন্ডএফ এজেন্টদের পণ্য খালাস নিতে অনুরোধ জানিয়েও তেমন কোনো ফল হয়নি। কাস্টমসের একটি সূত্র জানায়, বেনাপোল ....বিস্তারিত

ফকিরের বাজার এখন ফেন্সিডিলের বাজার

খালে পুকুরে জাল ফেললে উঠে আসে ফেন্সিডিলের বোতল

বেলাল হোসেন, বদরগঞ্জ (রংপুর) : রংপুরের বদরগঞ্জ ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কোল ঘেঁষে ফকিরের বাজার অবস্থিত। এই ফকিরের বাজার এখন ফেন্সিডিলের বাজার হিসেবে ব্যাপক পরিচিত লাভ করেছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত  মাদকাসক্তদের পদচারণায় ওই এলাকা মুখরিত থাকে। ফকিরের বাজারের অধিকাংশ দোকানে দিনরাত চলে ফেন্সিডিল বেচা-কেনার ধুম। এসব কাজ তদারকি করতে বাজারের ভেতর চিহ্নিত যুবকরা সর্বণ নিয়োজিত রয়েছে। কোনো অপরিচিত ব্যক্তি ওই বাজারে ঢুকলেই ছুটে আসে ওই যুবকরা। সেখানে ফেন্সিডিল কিনতে প্রতিদিন কমপে শতাধিক ....বিস্তারিত

চাষাবাদ

বর্ষায় হাঁসের খামারে করণীয়

বাংলাদেশের আবহাওয়া হাঁস পালনে খুবই উপযোগী। সমস্যা হচ্ছে হাঁসের গোশত ও ডিম মুরগির গোশতের চেয়ে জনপ্রিয় কম। তবে দিন দিন হাঁসের গোশত ও ডিম সবার কাছে জনপ্রিয় হয়ে উঠছে। এই বর্ষাকালে হাঁস চাষ লাভজনক একটি পেশা হতে পারে। অনেকেই বাণিজ্যিকভাবে হাঁস চাষে এগিয়ে আসছেন এবং প্রধান পেশা হিসেবে বেছে নিচ্ছেন। এতে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাচ্ছেন অনেক যুবক। মৎস্য বৈজ্ঞানিক কর্মকর্তাদের মতে, পুকুরে হাঁস ও মাছের সমন্বিত চাষ করলে খুব সহজে লাভবান হওয়া যায়। হাঁস চাষে অনেক সুবিধা রয়েছে যেমনÑ মাছের জন্য ....বিস্তারিত

নওয়াপাড়া রেলস্টেশনে টিকিট বাণিজ্য

এক সপ্তাহের চেষ্টায় একজন যাত্রী দাঁড়িয়ে যাওয়ার টিকেট পেলেন

মোঃ মফিজুর রহমান, অভয়নগর (যশোর) : নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট এখন যেন সোনার হরিণ। ট্রেনের টিকিট কিনতে দিনের পর দিন স্টেশনের কর্তাÑবাবুদের কাছে ধর্না দিয়ে নিরাশ হয়ে ফিরে আসছেন অনেক সাধারণ যাত্রী। অভিযোগ রয়েছে, নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের কর্তাবাবুদের নিয়োজিত দালালদের মাধ্যমে অতিরিক্ত টাকা গুনলেই কেবল টিকিট নামের সোনার হরিণের দেখা পাওয়া যায়। নওয়াপাড়া রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সুন্দরবন ট্রেনে ২টি এসি, ১১টি চেয়ার ও ২৭ টি নরমাল এবং চিত্রা ....বিস্তারিত

নাগেশ্বরী এলজিইডির দু’কোটি টাকার দরপত্র জমা দিতে ক্ষমতাসীনদের বাধা

মো. আমানুর রহমান খোকন, কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার এলজিইডি অফিসে দু’ কোটি টাকার কাজের ৬০টি দরপত্র ক্রয় করে বাক্সে জমাদিতে পারেনি ৬০ জন ঠিকাদার। অফিস সূত্রে জানা যায়, গত ৩ জুলাই নাগেশ্বরী উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অধীনে ২০১১-১২ অর্থ বছরের ২১টি প্রাথমিক বিদ্যালয়ের ক নির্মাণের জন্য ৭টি প্যাকেজে প্রায় দু কোটি টাকার কাজের জন্য ৭-৮-১১-১২ নং দরপত্র আহ্বান করা হয়। কুড়িগ্রাম এলজিইডির অফিস এবং নাগেশ্বরী উপজেলা এলজিইডির অফিসমিলে ৮১টি  দরপত্র বিক্রয় হয়। গতকাল ....বিস্তারিত

রাজবাড়ীতে প্রাইমারী স্কুলের ২৫টি গাছ কেটে স্বল্পমূল্যে বিক্রির অভিযোগ

রাজবাড়ী থেকে সংবাদদাতা : উন্নয়ন কাজ বাস্তবায়নের অজুহাতে রাজবাড়ীর কালুখালী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে গাছ কাটার মহোৎসব চলছে। সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা করছে না কেউই। ক্ষমতার দাপটে একদিনেই কেটে ফেলা হয়েছে ১১টি গাছ। অবশিষ্ট ১৪টি কেটে ফেলার চেষ্টা চলছে। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।  বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, সরকারি আইনের কোনো অংশ না মেনেই গাছগুলো নির্বিচারে কাটছেন গাছ কাটা শ্রমিকরা। কর্মরত শ্রমিক আমির আলী মিয়া জানান, গাছগুলো কিনেছেন, এ বিদ্যালয়ের পরিচালনা কমিটির ....বিস্তারিত

বড়পুকুরিয়া কয়লা খনি রণত্রে পুলিশ এলাকাবাসী সংঘর্ষে আহত ২২

পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা : বড়পুকুরিয়া কয়লা খনিতে গত ৯ জুলাই দুপুরে খনির কারণে তিপূরণের শত ভাগ টাকা আদায়ের দাবিতে অবরোধ কর্মসূচি চলাকালে তিগ্রস্ত এলাকাবাসী ও পুলিশের মধ্যে ব্যপক সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, টি আর সেল ও পাথর নিেেপর ঘটনা ঘটেছে। এতে উভয়পে কমপে ২২ জন আহত হয়েছে। উল্লেখ্য, গত ২২ দিন ধরে শত ভাগ তিপূরণ আদায়ের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিল তিগ্রস্তরা। সূত্র মতে দাবি আদায়ে জেলা প্রশাসকের কাছ থেকে কোনো সাড়া না পাওয়ায় সকাল থেকে খনির প্রধান গেটের সামনে অবস্থান নিয়ে অবরোধের ....বিস্তারিত

কলারোয়ায় ৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় পোস্ট মাস্টার আটক

কলারোয়া (সাতীরা) থেকে সংবাদদাতা : গত ৩ জুলাই মঙ্গলবার কলারোয়ায় ৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় এক পোস্ট মাস্টারকে আটক করেছে খুলনা ডেপুটি জেনারেল পোস্ট মাস্টার। ঘটনাটি ঘটেছে উপজেলার চান্দুড়িয়া সাবপোস্ট অফিসে। কলারোয়া পোস্ট মাস্টার সত্তপদ বাইন জানান, গত রোববার উপজেলার চান্দুড়িয়া সাবপোস্ট অফিস থেকে মাস্টার আবু বক্কার সরকারি অনলাইন সার্ভিস মোবাইল ব্যাংকিং থেকে ৫ লাখ টাকা বিভিন্ন স্থানে পাঠান। পরে তিনি সরকারি টাকার কোনো হিসাব না দিয়ে তালবাহনা করেন। এঘটনায় সংবাদ পেয়ে গত মঙ্গলবার খুলনা ডেপুটি ....বিস্তারিত

পুঠিয়ায় ট্রাক চাপায় ২ ছাত্রী নিহত॥ আহত ৩

পুঠিয়া (রাজশাহী) থেকে সংবাদদাতা : গত ৯ জুলাই সোমবার সকালে রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের চাপায় ২ স্কুল ছাত্রী নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে। নিহতরা হলো যুথি খাতুন (১৫) ও নুরজাহান ফাল্গুনী (১৫) এবং আহতরা হলো রেশমা খাতুন (১৫) ও কেয়া বেগম (১৫)। নিহতরা সম্পর্কে পরস্পর খালাতো বোন। নিহত ও আহতদের বাড়ি পুঠিয়ার টোনা পাড়া গ্রামে এবং তারা সবাই বিড়ালদহ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। অপর আহত ট্রাকের হেলপার (অজ্ঞাতনামা) রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রত্যদর্শীরা জানায়, পুঠিয়ার বিড়ালদহে তারা প্রাইভেট ....বিস্তারিত

মেরামতের উদ্যোগ নেই

মিঠাছড়িতে বাঁধের ভাঙ্গন আতঙ্কে এলাকাবাসী

কক্সবাজার থেকে সংবাদদাতা : কক্সবাজারের রামু উপজেলার দণি মিঠাছড়িতে ঢলের পানিতে বাঁকখালীর তীরের বেড়িবাধের বিশাল অংশ ভেঙ্গে যাওয়ার এক সপ্তাহেও মেরামতের উদ্যোগ নেয়নি কর্তৃপ। এ কারণে ভারী বৃষ্টি হলে আবারো ভাঙ্গন দিয়ে হাজার হাজার বসতবাড়ি বন্যার পানিতে তলিয়ে যাওয়ার আতঙ্কে রয়েছে মিঠাছড়িসহ পার্শ্ববর্তী ইউনিয়নের অধিবাসীরা। বাঁধ ভাঙ্গা থাকায় আকাশে মেঘ হলেই বৃষ্টিতে আবার ঢলের পানিতে তলিয়ে যাবে বসতবাড়ি, এ আশঙ্কায় দিন  কাটে ঐ এলাকাবাসীর। জানা যায়, গত ২৭ জুন উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ....বিস্তারিত

ভারতের নিষিদ্ধ পল্লী থেকে পালিয়ে এসেছে কলারোয়ার মমতাজ পারভীন

জুলফিকার আলী, কলারোয়া (সাতীরা) : কলারোয়ায় পাচার হওয়ার ২ মাস পর ভারতের পতিতালয় থেকে পালিয়ে এসে বিচারের দাবিতে ইউপি চেয়ারম্যানের নিকট লিখিত অভিযোগ করেছে মমতাজ পারভীন (২০) নামে এক গৃহবধূ। পাচারের শিকার উপজেলার কেড়াগাছী গ্রামের শফিকুল ইসলামের কন্যা মমতাজ পারভীন গত ১ জুলাই রোববার জানান, গত ২০০৭ সালের ১১ জুন পার্শ্ববর্তী গয়ড়া গ্রামের আব্দুর রহমানের পুত্র শরিফ হোসেন লাল্টুর সাথে তার বিয়ে হয়। বিয়ের এক বছর পর তার স্বামী মাদকাসক্ত হয়ে পড়লে দ্বিতীয় বিয়ে করার হুমকি দিয়ে মমতাজ পারভীনকে তার পিত্রালয় ....বিস্তারিত

প্রেস কাবে সাংবাদিক সম্মেলনে কান্না

কুড়িগ্রামে সন্ত্রাসীদের হুমকিতে একটি পরিবার বাড়িছাড়া

আমানুর রহমান খোকন, কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রামের বুড়াবুড়ি ইউনিয়নের নির্বাচনী প্রচারণায় এক প্রাথীর পক্ষে কাজ করার অপরাধে প্রতিপক্ষের অত্যাচার, নির্যাতন, সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলার কারণে নিজ বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন নজরুল ইসলাম (৬০)-এর পরিবার। এ কারণে সন্ত্রাসীর ভয়ে কলেজ পড়–য়া মেধাবী দুই কন্যার লেখাপড়া বন্ধ রয়েছে। জানা যায়, বিগত ইউপি নির্বাচনে উরিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব নির্বাচনে হেরে যাওয়ার পরদিন বিজয়ী প্রার্থীর সমর্থক হিসেবে নজরুল ....বিস্তারিত

মানিকগঞ্জে এটিএন বাংলার চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা॥ সমন জারি

মানিকগঞ্জ থেকে সংবাদদাতা : প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করায় মানিকগঞ্জে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের বিরুদ্ধে মানিকগঞ্জে মানহানির মামলা হয়েছে। জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুলতানুল আজম খান আপেল গত ৩ জুলাই মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ এই মামলাটি  দায়ের করেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম এ সাইদ মামলাটি আমলে নিয়ে মাহফুজুর রহমানের বিরুদ্ধে সমন জারি করেন এবং আগামী ২৮ সেপ্টেম্বর তাকে সশরীরে হাজির হবার নির্দেশ ....বিস্তারিত

ইসলামী ব্যাংক ছাগলনাইয়া শাখার ত্রাণসামগ্রী বিতরণ

ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা : ইসলামী ব্যাংক ছাগলনাইয়া শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যায় তিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। গত ৩ জুলাই বিকেলে ব্যাংকের ছাগলনাইয়া শাখা  ব্যবস্থাপক মো. ছানা উল্লাহর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্যাংকের নোয়াখালী জোনাল প্রধান আ ন ম নাজমুল বারী। বিশেষ অতিথি ছিলেন, জোনাল অফিসার আব্বাস উদ্দিন, প্রিন্সিপাল অফিসার আবুল খায়ের, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হোসেন ফারুকী ও স্থানীয় সাংবাদিকরা। অতিথিরা বন্যায় তিগ্রস্ত ....বিস্তারিত

কলারোয়ায় প্রতিবন্ধী ছাত্রীর টাকা আত্মসাৎ

কলারোয়া (সাতীরা) থেকে সংবাদদাতা : কলারোয়ায় প্রতিবন্ধীর সরকারি সাহায্যের টাকা আত্মসাৎ করার ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবরে টাকা ফেরৎ চেয়ে দরখাস্ত করেছেন এক প্রতিবন্ধী কলেজ ছাত্রী। ঘটনাটি ঘটেছে গত ৩০ জুন বিকেলে কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজে। গত ৩ জুলাই মঙ্গলবার ওই কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর প্রতিবন্ধী ছাত্রী উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের শ্রী পরিমল ঘোষের কন্যা অমিতা রাণী ঘোষ জানান, উপজেলা সমাজসেবা অফিস থেকে তার নামে প্রতিবন্ধী ভাতা হিসেবে সরকার ৭ হাজার ২শ’ টাকা ....বিস্তারিত

চকরিয়ায় সাফারী পার্কের বনভূমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

চকরিয়া (কক্সবাজার) থেকে সংবাদদাতা : কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারী পার্কের পাগলীর বিল মৌজার ১২৫ একর সংরতি বনভূমি জবর দখল করে  নিয়েছে ভূমি দস্যুরা। গত বুধবার রাত থেকে ওই জমি দখল করে বর্তমানে ঘরবাড়ি তৈরির প্রস্তুতি চলছে বলে পার্ক কর্তৃপ দাবি করেছেন। অপর দিকে এলাকার পরিবেশ সচেতন জনগণ অভিযোগ করেছেন চলতি অর্থ বছরে ১৭ লাখ ৫০হাজার টাকা ব্যয়ে ওই মৌজায় বনায়নের মাধ্যমে ১ লাখ ২৫ হাজার বিভিন্ন জাতের বনজ ও ভেষজ গাছের চারা রোপণের কথা ছিল। পার্কের রেঞ্জার ও ফরেস্টার মিলে বনায়নের ....বিস্তারিত

শালিখায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু

শালিখা (মাগুরা) সংবাদদাতা : শালিখা উপজেলার আড়পাড় ইউনিয়নের গোপাল গ্রামের মাওলানা আ. শহিদ বিশ্বাস (৫০) সেচ যন্ত্রের ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রণ হারিয়েছেন। শহিদ বিশ্বাস দুর্ঘটনার দিন সকালে তার মাঠের সেচযন্ত্র চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যুবরণ করেছে। তার বাড়ির লোকজন তাকে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর ঐ দুর্ঘনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। শহিদ বিশ্বাস শতখালী ইউনিয়নের বাগডাঙ্গা দাখিল মাদরাসার শিক্ষক ....বিস্তারিত

কালীগঞ্জে শত্রুতা করে ১২ কাঠা জমির পটোল গাছ কর্তন॥ লক্ষাধিক টাকার ক্ষতি

কালীগঞ্জ (ঝিনাইদহ) থেকে সংবাদদাতা : শত্রুতা করে ১২ কাঠা জমির ধরন্ত পটোল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত ৪ জুলাই বুধবার রাতে উপজেলার শাহপুর ঘিঘাটি গ্রামের আব্দুল ওয়াহেদ বিশ্বাসের পটোল ক্ষেত কেটে দেয়া হয়। এতে প্রায় এক লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানা যায়। আব্দুল ওয়াহেদ এর স্ত্রী সুফিয়া বেগম জানান, বৃহস্পতিবার সকালে ক্ষেতে গিয়ে দেখা যায় পটল গাছের পাতা নুইয়ে পড়ছে। ১৫ কাঠা জমির কয়েকটি বান ছাড়া সব গাছ কেটে দেয়ায় ১২ কাঠা জমির পটল গাছ পুরোটাই ক্ষতি হয়েছে। তিনি জানান, পটোলের ক্ষেতটি তৈরি করতে তাদের প্রায় ২০ ....বিস্তারিত

গজনী অবকাশ কেন্দ্রে বিনামূল্যে চু শিবির অনুষ্ঠিত

শেরপুর সংবাদদাতা : শেরপুরের গারো পাহাড় সীমান্তে গজনী অবকাশ কেন্দ্রে খান বাহাদুর ফজলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এবং ময়মনসিংহ বি এন এস বি চু হাসপাতালের সহযোগিতায় গত ৮ জুলাই রোববার বিনামূল্যে দিনব্যাপী চু শিবির অনুষ্ঠিত হয়েছে। এ চু শিবিরে ঝিনাইগাতীর গারো পাহাড় এলাকায় বসবাসকারী আদিবাসীসহ প্রায় দুইশ রোগীর চু পরীা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা গ্রহণকারী রোগীদের মধ্যে ৪২ জনকে চোখের ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন খান বাহাদুর ফজলুর রহমান ফাউন্ডেশনের ....বিস্তারিত

কুড়িগ্রামে রেড ক্রিসেন্টের ত্রাণসামগ্রী বিতরণ

কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামের বন্যায় তিগ্রস্তদের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণসামগ্রী বিতরণ করেছে। গত ৮ জুলাই ব্রহ্মপুত্রের নয়ারচর, চিলমারী ও অষ্টমীরচর এলাকায় খাদ্যসামগ্রী ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আহমেদ সুলতানা নাজলী এমপি, ইউনিট সেক্রেটারি আখতার হোসেন চিনু, যুব প্রধান ইউসুফ আলমগীর প্রমুখ। কুড়িগ্রাম ইউনিট জানায়, কুড়িগ্রামের বন্যার্তদের মাঝে প্রথম দফায় খাবার ও অন্যান্য সামগ্রী ছাড়াও ১০ লাখ টাকার সহায়তা দেয়া ....বিস্তারিত

মীর কাসেম আলীর দাদীর ইন্তেকাল

মানিকগঞ্জ থেকে সংবাদদাতা : দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলীর দাদী মাখফুরা খাতুন (১০৩) গত ২৮ জুন বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৩ পুত্র, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয় ঢাকার মোহাম্মদপুর তাজমহল রোডে মিনার মসজিদে। এরপর মানিকগঞ্জে শহীদ তিতুমীর একাডেমী মাঠে মরহুমার ২য় জানাযা শেষে পশ্চিম দাশড়া করবস্থানে তাকে দাফন করা হয়। মানিকগঞ্জ জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দিনসহ ....বিস্তারিত

চৌগাছায় ৪র্থ শ্রেণীর ছাত্র অপহরণ॥ ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

চৌগাছা (যশোর) সংবাদদাতা : চৌগাছায় ৪র্থ শ্রেণীর এক ছাত্রকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। জানা যায়, ৯ জুলাই সোমবার দুপুরে উপজেলার গরীবপুর প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র সৌরভ শাহা (১০) বিদ্যালয় টিফিনের সময় বাড়িতে ভাত খেতে যায়। ভাত খেয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে অজ্ঞাত অপহরণকারীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর বেলা ৩টা ৩৮ মিনিটে ০১৭৩৯৯৮৭৮২১ নম্বর মোবাইল ফোন থেকে সৌরভের পিতা স্বপন শাহার নিকট ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ফোন করে। এ ঘটনায় সৌরভের পিতা স্বপন শাহা চৌগাছা ....বিস্তারিত

পতœীতলায় হারিয়ে যাওয়া মাদরাসা ছাত্রের সন্ধান মেলেনি

পতœীতলা (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর পতœীতলা উপজেলার শাশইল দারুল উলুম কওমিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র মো. আরিফ হোসেন (১৪) গত ২৭ জুন নিজ বাড়ি থেকে সন্ধ্যা সাতটায় মাদরাসা যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। সে একই গ্রামের মো. রেজাউল করিমের একমাত্র সন্তান। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২ দিন অতিবাহিত হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তার পিতামাতা আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী শিক্ষা প্রতিষ্ঠানটির অভিভাবকসহ সহপাঠীরা উদ্বিগ্ন এবং আতঙ্কিত রয়েছে। এ ব্যাপারে তার পিতা পতœীতলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ....বিস্তারিত

দৌলতপুরে শত্রুতাবশত বিষ দিয়ে ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : দৌলতপুর হিসনা নদীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ বিষ ঢেলে দিয়ে ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন করে। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর পশুহাট সংলগ্ন হিসনা নদীর ৪৬ একর অংশ মথুরা নিয়ে মথুরাপুর গ্রামের মুকুল হোসেনের ছেলে মাসুদ দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিল। গত ২৬ জুন রাতে হিসনা নদীর ঐ অংশে মাসুদের প্রতিপক্ষ একই এলাকার রবিউল, রফিকুল, জাকিরসহ ৬-৭ জন বিষ প্রয়োগ করে। এতে নদীতে থাকা প্রায় ৫ লক্ষাধিক টাকার মাছ মরে যায়। এ ব্যাপারে ....বিস্তারিত

গোবিন্দগঞ্জ জামায়াতের দায়িত্বশীল সম্মেলন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) থেকে সাংবাদদাতা : শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী বলেছেন, কেয়ারটেকার সরকার ছাড়া এদেশের মাটিতে জাতীয় নির্বাচন হবে না। কেয়ারটেকার সরকারের অধীনেই জাতীয় নির্বাচন করতে বর্তমান সরকারকে বাধ্য করতে হবে। গত ৬ জুলাই গোবিন্দগঞ্জে জামায়াত আয়োজিত জামায়াতের ইউনিয়ন সভাপতি সেক্রেটারিদের নিয়ে এক সম্মেলনে তিনি এ কথা বলেন। উপজেলা আমীর মাস্টার আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার ,অধ্যক্ষ আফাজ ....বিস্তারিত

পার্বতীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা : পার্বতীপুর উপজেলায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ’১২ উপলে গত ৭ জুলাই শনিবার সকালে জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এক বর্ণাঢ্য র‌্যালি পার্বতীপুর শহর প্রদণি করে। পরে জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রাহেনুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রেজাউল ....বিস্তারিত

বাগেরহাটে শিবিরের জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার উদ্যোগে শহরের খানজাহান আলী মিলনায়তনে এসএসসি ও দাখিল পরীায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ আব্দুল জব্বার। বিশেষ অতিথি খুলনা মহানগরীর সভাপতি সাঈদুর রহমান, সাবেক যুগ্ম সচিব মনসুর আহম্মেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি এডভোকেট আব্দুল ....বিস্তারিত

শিবগঞ্জে ডেসটিনি গ্র“পের শহিদুল বিপুল টাকা নিয়ে উধাও

শিবগঞ্জ (বগুড়া) থেকে সংবাদদাতা : বগুড়ার শিবগঞ্জে শহিদুল ইসলাম নামে ডেসনিটি গ্র“পের এক কর্মী গ্রাহকদের কাছ থেকে প্রতারণা করে কয়েক লাখ হাতিয়ে নিয়ে উধাও হয়েছে। কিছুদিন ধরে তার আর সন্ধান মিলছে না, তার বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে।   জানা যায়, শিবগঞ্জ উপজেলার শোলাগাড়ী গ্রামের ভ্যান চালক আলম হোসেনের পুত্র শহিদুল ইসলাম (২৫), সিআইডি নাম্বার- ২৪০৫৬৩৫, সে ডেসটিনি কোম্পানিতে কাজ করে  বিভিন্ন লোকজনকে অতি লোভ দেখিয়ে নানাভাবে  মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে গত ২৩ জুন উধাও হয়। এ খবর ছড়িয়ে পড়লে ডেসটিনিতে ....বিস্তারিত

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Redio Tehran
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

মহীউদ্দীন আহমদ কর্তৃক জাতীয় মুদ্রণ ১০৯, ঋষিকেশ দাস রোড, ঢাকা - ১১০০ হতে মুদ্রিত ও ১৫ বাংলাবাজার, ঢাকা - ১১০০ হতে প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭। ফোনঃ ৮৮ ০২ ৮৩১৯০৬৫, বার্তা - ৮৮ ০১৬৭০৮১৩২৭৬, সার্কুলেশন - ৮৮ ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন - ৮৮ ০১১৯৯০৯০০৮৫, ফ্যাক্সঃ ৮৮ ০২ ৮৩১৫৫৭১, ওয়েবসাইটঃ www.weeklysonarbangla.net, ইমেইলঃ weeklysonarbangla@yahoo.com