‘মুসলমান বলেই শাহরুখ নিষিদ্ধ’
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বলিউড তারকা ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভারতের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালুপ্রসাদ যাদব। তার দাবি, ‘মুসলমান বলেই শাহরুখকে অপমান করা হয়েছে’। এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) জানিয়েছে, পার্লামেন্ট ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহরুখের পক্ষ নিয়ে লালুপ্রসাদ যাদব বলেন, ‘আইপিএল বন্ধ করে দেওয়া উচিত’। লালুপ্রসাদ যাদব দাবি করেন, ‘সবকিছু হচ্ছে ঘৃণার বশবর্তী ....বিস্তারিত
মনমোহন সিংকে ফোন ইরানের রাষ্ট্রপতির
ইরান থেকে ভারতে তেল আমদানি কমানোর ঘটনার সময়েই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বললেন ইরানের রাষ্ট্রপতি মাহমুদ আহমদিনেজাদ। তাদের মধ্যে ‘দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির’ বিষয়ে কথা হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। ফোনে এই কথাবার্তা হয়েছে গত সোমবার। ইরানের রাষ্ট্রপতির দপ্তর সূত্রে সরকারিভাবে তা জানানোর পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র গত শুক্রবার তা স্বীকার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে ভারত ইরান থেকে ক্রমেই তেল আমদানি কমাচ্ছে। চলতি সপ্তাহেই সংসদে এই হ্রাসের ....বিস্তারিত
সেনারা ২০১২ সালেই আফগানিস্তান ছাড়বে : নয়া ফরাসি প্রেসিডেন্ট
ফ্রান্সের প্রসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, চলতি ২০১২ সালের মধ্যে আফগানিস্তান থেকে তার দেশের সব কম্ব্যাট ট্রুপস প্রত্যাহার করা হবে। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেছেন। ওলাঁদ বলেন, ২০১২ সালই ছিল আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের নির্ধারিত সময়। বৈঠক শেষে নতুন ফরাসি প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, সেনা প্রত্যাহারের বিষয়টি এখন আর আলোচনার বিষয় নয়। আফগানিস্তান থেকে ফরাসি কম্ব্যাট ট্রুপস প্রত্যাহার করা হবে এটাই সিদ্ধান্ত এবং এখন তা শুধু ....বিস্তারিত
বিশ্বের ২৫ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে
আন্তর্জাতিক দাতব্য সংস্থা ‘সেভ দ্য চিল্ড্রেন’ জানিয়েছে, বিশ্বের মোট শিশুর ২৫ শতাংশ অপুষ্টিতে ভুগছে। আফ্রিকাতে অব্যাহত খাদ্য সঙ্কটের কারণে এ সমস্যা আরো প্রকট হচ্ছে। সংস্থাটি জানিয়েছে, নাইজারসহ আফ্রিকার সাহেল অঞ্চলের বিপুল বিস্তৃত জনপদ এখন চরম অপুষ্টির শিকার। এদের মধ্যে নাইজারের ৬০ লাখ এবং সাহেল অঞ্চলের (পশ্চিম আফ্রিকা) প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষ অপুষ্টিতে ভুগছে। এ সঙ্কট আফ্রিকার অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ছে বলেও সতর্ক করে দিয়েছে তারা। সংস্থাটির অভিযোগ, কয়েক মাস ধরে তারা এ ব্যাপারে ....বিস্তারিত
ফের পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে পাকিস্তান
চলতি মাসের শেষনাগাদ ফের পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে পাকিস্তান। দেশটির জিয়ো নিউজে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ‘নসর’ নামের ভূমি থেকে ভূমিতে ছোড়ার এই পারমাণবিক ক্ষেপণাস্ত্র ১৮০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। লক্ষ্যভেদে এটির উচ্চপর্যায়ের সক্ষমতা রয়েছে। সূত্র জানায়, এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর বিষয়ে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে সেনাবাহিনী। ২৫ এপ্রিল পাকিস্তান মাঝারি পালার একটি পারমাণবিক ....বিস্তারিত
ছাত্রছাত্রীদের প্রশ্নবাণে ক্রুদ্ধ মমতা ব্যানার্জি
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে একটি টেলিভিশন অনুষ্ঠানে অস্বস্তিকর প্রশ্ন করেছিলেন যেসব ছাত্রছাত্রী-তাদের ব্যাপারে খোঁজখবর চালাচ্ছে ওই রাজ্যের পুলিশ। নতুন সরকারের প্রথম বর্ষপূর্তির আগে ভারতের সংবাদনির্ভর টিভি চ্যানেল সিএনএন আইবিএন গত শুক্রবার কলকাতায় ওই অনুষ্ঠানটি রেকর্ড করছিল। সেখানে দু’জন ছাত্রী রাজ্যের আইন শৃঙ্খলা ও তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীদের আচার ব্যবহার নিয়ে প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী ক্যামেরার সামনেই ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন ও অভিযোগ ....বিস্তারিত
আল-আকসায় হামলা হলে প্রতিশোধ নেয়া হবে: হামাস
মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদে ইসরাইলি বসতি স্থাপনকারীরা হামলা চালালে তার সমুচিত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের সংগঠন হামাস। সম্প্রতি কিছু উগ্রপন্থী ইসরাইলি বসতি স্থাপনকারী জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসায় হামলা চালানোর ঘোষণা দেয়। তারপরই হামাস এক বিবৃতিতে এই হুঁশিয়ারি জানায়। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, সংগঠনটি যে কোন হামলা থেকে আল-আকসা মসজিদ রক্ষা করবে। ইসলামী প্রতিরোধ আন্দোলন ইসরাইলিদের হামলা থেকে ঐতিহাসিক মসজিদটি রক্ষায় এগিয়ে ....বিস্তারিত
ইরানের উপর নিষেধাজ্ঞা দিলে তেলের দাম দেড়শ’ ডলার ছাড়াবে
তেহরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা কার্যকর করলে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১৬০ মার্কিন ডলার পর্যন্ত উঠতে পারে বলে সাবধান করে দিয়েছেন ইরানের অর্থমন্ত্রী শামসুদ্দিন হোসেইনি। সম্প্রতি সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। গত ৩৩ বছর ধরে ইরান নিষেধাজ্ঞা মোকাবেলা করছে উল্লেখ করে হোসেইনি বলেন, এর মধ্যদিয়ে বোঝা যাচ্ছে এ ধরনের নিষেধাজ্ঞা মোকাবেলা করার শক্তি ইরানের অর্থনীতির রয়েছে। তিনি আরো বলেন, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকর হলে কেবল ইরানই ....বিস্তারিত
এ বিভাগের সর্বাধিক পঠিত
- বিশ্বের ২৫ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে
- ইরানের উপর নিষেধাজ্ঞা দিলে তেলের দাম দেড়শ’ ডলার ছাড়াবে
- ছাত্রছাত্রীদের প্রশ্নবাণে ক্রুদ্ধ মমতা ব্যানার্জি
- আল-আকসায় হামলা হলে প্রতিশোধ নেয়া হবে: হামাস
- সেনারা ২০১২ সালেই আফগানিস্তান ছাড়বে : নয়া ফরাসি প্রেসিডেন্ট
- ফের পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে পাকিস্তান
- ‘মুসলমান বলেই শাহরুখ নিষিদ্ধ’
- মনমোহন সিংকে ফোন ইরানের রাষ্ট্রপতির
