উপদেষ্টারা সরকার ও দলসহ দেশকে ডুবাতে বসলেও হাসিনার বোধোদয় হচ্ছে না
॥ মুনতাসির রহমান॥
উপদেষ্টাদের ভারে ভারাক্রান্ত এখন আওয়ামী লীগ নামের মহাজোট সরকার। দলের মধ্য থেকে অভিযোগ উঠেছে ভারওয়ালা উপদেষ্টারা সরকারকে ডুবিয়েছে। তাদের ক্ষমতা এবং কার্যপরিধি এতই সীমাহীন যে, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সরকারি আমলারাই শুধু নয়, দলের নেতাকর্মীরাও অতিষ্ঠ হয়ে উঠেছে। কেউ তাদের নাম পর্যন্ত শুনতে পারেন না। কিন্তু সিনিয়র নেতারা ছাড়া অন্য কেউ তাদের বিরুদ্ধে কিছু বলার সাহস পান না। উপদেষ্টাদের গুরুত্ব যতটা নয় তার চেয়ে ভারত্ব অনেক বেশি। তাদের গুরুত্বটা প্রধানমন্ত্রী শেখ ....বিস্তারিত
বাংলাদেশের ১৭শ’ একর জমি হাতছাড়া হওয়ার আশঙ্কা
এম মাঈন উদ্দিন, আচালং সীমান্ত থেকে ফিরে
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার আচালং মৌজার সীমান্তবর্তী ফেনী নদীর গতিপথ পরিবর্তন করে ভারত অবৈধভাবে জবর-দখল করে নেয়া ১৭শ’ একর জমি ২৫ বছরেও উদ্ধার করতে পারেনি বাংলাদেশ। গত বছরের ২০ আগস্ট থেকে বাংলাদেশ ও ভারতের চূড়ান্ত সীমান্ত ম্যাপ স্বাক্ষর শুরু হলেও এ ভূসম্পদ উদ্ধারে বাংলাদেশের কোনো উদ্যোগ আছে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। মাটিরাঙ্গা উপজেলার আচালং এলাকার সীমান্ত ম্যাপ চূড়ান্ত স্বাক্ষর হলে বাংলাদেশের এ ভূখণ্ড ফিরে পাবে কি ....বিস্তারিত
ডেট লাইন : ১২ ও ১৪ মার্চ
সত্য ও মিথ্যার লড়াই চলছে
॥ হারুন ইবনে শাহাদাত॥
গত ১২ মার্চ সরকারের শত বাধার মধ্যেও রাজধানীর নয়াপল্টনে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে চারদলীয় জোট ও সমমনা দলের মহাসমাবেশ। রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন, চারদলীয় জোট সফল হয়েছে। তাদের অর্জনের পাল্লা ভারি হয়েছে। এর মাত্র দু’দিন পর সরকারি সকল সুযোগ-সুবিধা ব্যবহার করে ১৪ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট বন্ধ করে অনুষ্ঠিত হলো ১৪ মাইনাস জাতীয় পার্টি=১৩ দলের সমাবেশ। দু’টি সমাবেশের মধ্যে শেষেরটি ছিল ছোট। তবে পুলিশের গ্রেফতার, নির্যাতন, সরকারি দলের ....বিস্তারিত
আফগান সঙ্কট গভীরতর হচ্ছে, তালেবানদের প্রতি জনসমর্থন বাড়ছে॥ শান্তি প্রক্রিয়ার সফলতা ভণ্ডুল হতে চলেছে
॥ খন্দকার মহীউদ্দীন আহমদ॥
তালেবানদের সাথে যুক্তরাষ্ট্রের চলমান শান্তি প্রক্রিয়ার তাৎপর্যপূর্ণ মুহূর্তে আফগানিস্তানের কান্দাহারে বিগত ১১ মার্চ এক মার্কিন সৈন্যের নির্বিচার গুলিবর্ষণে কমপক্ষে ১৬ জন বেসামরিক আফগান নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। নিহতদের মধ্যে নারী শিশু ও বৃদ্ধ রয়েছে। হত্যাকাণ্ডের পর পুরো আফগানিস্তান জুড়েই তীব্র প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ফোর্স এক বিবৃতিতে বলেছে, কান্দাহারে গুলি চালিয়ে ....বিস্তারিত
জামিনে মুক্তির পর আজহারকে জেলগেট থেকে ফের গ্রেফতার
নয়া ৬ মামলায় ৫৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
সোনার বাংলা রিপোর্ট
গত ২০ মার্চ সবকয়টি মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর জামায়াতে ইসলামীর কারাবন্দী ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে জেলগেট থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সন্ধ্যে সাড়ে ৭টার সময় জেল থেকে বের হওয়ার পরপরই তাকে গ্রেফতার করে ডিবির ঢাকা দক্ষিণ কার্যালয়ে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। পুলিশ পরদিন ২১ মার্চ তাঁকে নতুন ৬টি মিথ্যা মামলায় জড়িয়ে আদালতে হাজির করে ৫৭ দিনের রিমান্ড চাওয়া হয়। ৩টি মামলার ....বিস্তারিত
কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগে ভিকটিমদের নাম ঠিকানা সঠিকভাবে উপস্থাপন করা হয়নি : বিচারপতি ফজলে কবির
সোনার বাংলা ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে ১৯৭১ সালের কথিত মানবতা বিরোধী অপরাধের ৯টি অভিযোগ আনা হয়েছে। ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি এটিএম ফজলে কবির ভিকটিমদের নাম ঠিকানা সঠিকভাবে উপস্থাপন করা হয়নি বলে প্রসিকিউশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ আনলে এ বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ১২০ জন নিহত হয়েছে বিধবা পল্লীতে। কিন্তু তাদের মাত্র কয়েকজনের নাম দিয়েছেন। তাদের পিতার নাম, ঠিকানা দেননি। ....বিস্তারিত
উচ্চ আদালতের নির্দেশের পরও তাসনীম আলমকে মুক্তি না দেয়া মানবাধিকারের চরম লঙ্ঘন : অ্যাডভোকেট এসএম কামালউদ্দিন
সোনার বাংলা রিপোর্ট
উচ্চ আদালত থেকে জামিন লাভ করেও জেল থেকে ছাড়া পাননি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সাপ্তাহিক সোনার বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক অধ্যাপক তাসনীম আলম। গত বছরের ১৯ সেপ্টেম্বর গ্রেফতারের পর একের পর এক ৫টি মামলায় তাকে জড়ানো হয়। সব কটি মামলায়ই তিনি জামিন লাভ করেন। গত ১৫ মার্চ জেলগেট থেকেই পুনরায় গ্রেফতার করা হয় অধ্যাপক তাসনীম আলমকে। তার আইনজীবী অ্যাডভোকেট এসএম কামালউদ্দিন বলেন, অধ্যাপক তাসনীম আলম জামায়াতে ইসলামীর ....বিস্তারিত
এ বিভাগের সর্বাধিক পঠিত
- উপদেষ্টারা সরকার ও দলসহ দেশকে ডুবাতে বসলেও হাসিনার বোধোদয় হচ্ছে না
- বাংলাদেশের ১৭শ’ একর জমি হাতছাড়া হওয়ার আশঙ্কা
- সত্য ও মিথ্যার লড়াই চলছে
- জামিনে মুক্তির পর আজহারকে জেলগেট থেকে ফের গ্রেফতার
- কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগে ভিকটিমদের নাম ঠিকানা সঠিকভাবে উপস্থাপন করা হয়নি : বিচারপতি ফজলে কবির
- উচ্চ আদালতের নির্দেশের পরও তাসনীম আলমকে মুক্তি না দেয়া মানবাধিকারের চরম লঙ্ঘন : অ্যাডভোকেট এসএম কামালউদ্দিন
- আফগান সঙ্কট গভীরতর হচ্ছে, তালেবানদের প্রতি জনসমর্থন বাড়ছে॥ শান্তি প্রক্রিয়ার সফলতা ভণ্ডুল হতে চলেছে
