সুশীল ফোরামের আলোচনা সভায় জয়নুল আবদীন ফারুক এমপি
পিলখানার হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত
বিরোধীদলীয় চিপ হুইপ জয়নুল আবদিন ফারুক এমপি বলেছেন, ১২ মার্চের কর্মসূচিতে যদি বাধা দেয়া হয় তাহলে যেখানে বাধা দেয়া হবে সেখানে প্রতিরোধ গড়ে তোলা হবে। সরকার দেশকে অস্থিতিশীল করার জন্য দেশের রাজনীতিকে বিপদসঙ্কুল পথে ঠেলে দিচ্ছে। সেনা সমর্থিত সরকারকে সমর্থন দিয়ে আওয়ামী লীগ শিষ্টাচারের পরিচয় দিয়েছে। তিনি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে বলেন, সেদিন কারা বিডিআর বিদ্রোহ ঘটিয়েছে, কারা বিমানবন্দরে অপেক্ষা করা বিমানে পালিয়েছে, কারা সাদা পতাকা নিয়ে ক্যাম্পে ঢুকেছিল তার জবাব দিন। পিলখানার এ ....বিস্তারিত
বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়াতে হলে বছরে ১৫ লাখ নয়া কর্মসংস্থান সৃষ্টি করতে হবে : বিশ্বব্যাংক রিপোর্ট
সোনার বাংলা রিপোর্ট
দারিদ্র্য কমলেও কর্মসংস্থান এখনো বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ। মোট শ্রমিকের অর্ধেকই অদক্ষ। অদক্ষতার কারণে তারা দক্ষিণ এশিয়ার মধ্যে যেসব দেশ সর্বনিম্ন মজুরি পায় তাদের কাতারেই রয়ে গেছে। শিক্ষার সুযোগ বেড়েছে। কিন্তু পাশাপাশি শিক্ষার মান কমেছে আশঙ্কাজনকভাবে। পুরো দক্ষিণ এশীয় অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির পেছনে সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করেছে বিদ্যুতের ঘাটতি, দুর্নীতি ও রাজনৈতিক অস্থিতিশীলতা।
গত ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার ‘মোর এন্ড বেটার জবস ইন ....বিস্তারিত
মহানবীর আবির্ভাবের ভবিষ্যদ্বাণী সংবলিত বাইবেল
ভ্যাটিক্যানে তোলপাড়
সোনার বাংলা রিপোর্ট
হযরত ঈসা (আ.) বা যিশু খ্রিস্ট কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের ভবিষ্যদ্বাণী সংবলিত বাইবেলের একটি প্রাচীন সংস্করণ দেখতে চেয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ। বৃটেনের ডেইলি মেইল এ খবর দিয়ে জানিয়েছে, ১৫০০ বছরের পুরনো এ বাইবেল সম্প্রতি আবিষ্কৃত হয়েছে এবং তা গত ১২ বছর ধরে তুরস্কে গোপন রাখা হয়েছে। অনেকেই মনে করেন এই বাইবেলই নির্ভরযোগ্য প্রাচীন ইঞ্জিল বা হযরত ঈসার (আ.) প্রাথমিক বাণী বা শিক্ষা ....বিস্তারিত
এক ঘণ্টার জন্য থেমে গেল সাংবাদিকদের কলম
সোনার বাংলা রিপোর্ট
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির খুনিরা ১৫ দিনেও গ্রেফতার না হওয়ায় এক ঘণ্টা কর্মবিরতি পালন করে প্রতিবাদ জানিয়েছে দেশের সাংবাদিকরা। গত ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দেশের সব সংবাদপত্র, সংবাদ সংস্থা ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সাংবাদিকরা এ কর্মসূচি পালন করেন। দেশের সর্বত্র স্থানীয় প্রেসক্লাব, বিএফইউজে, ডিইউজে ও রিপোর্টার্স ইউনিটিও একযোগে কর্মবিরতি পালন করে। সাংবাদিক দম্পতিসহ সব সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং ....বিস্তারিত
হামিদুর রহমান আযাদকে সংবর্ধনা
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী রামপুরা থানার উদ্যোগে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী নায়েবে আমীর, জাতীয় সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আযাদকে জামিনে মুক্তি লাভের জন্য ফুলেল সংবর্ধনা দেয়া হয়। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী মজলিসে শূরার সদস্য এবং রামপুরা থানা আমীর মাওলানা একেএম মুস্তাফিজুর রহমান, এএইচএম হামিদুর রহমান আযাদের হাতে ফুলের তোড়া তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর মজলিসে শূরার সদস্য এবং থানা নায়েবে আমীর এটিএম ....বিস্তারিত
সরকার মানুষের ক্ষোভকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে : মাওলানা আব্দুল হালিম
জামায়াতে ইসলামীর ঢাকা মহনগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বলেছেন, মানুষের দুঃখ-দুর্দশার দিকে নজর না দিয়ে সরকার মানুষের ক্ষোভকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে। সাংবাদিক দম্পতির নৃশংস হত্যাকাণ্ড বর্তমান সরকারের আমলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ পরিণতির জলন্ত উদাহরণ। আজ জীবনের নিরাপত্তা নিয়ে সর্বস্তরের মানুষ শংকিত। ব্যর্থ সরকাররের পতন আন্দোলন জোরদার করতে সবার প্রতি তিনি আহ্বান জানান। গত ২৮ ফেব্র“য়ারি মঙ্গলবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ খান ....বিস্তারিত
সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই মুমিন জীবনের লক্ষ্য -অধ্যাপক মুজিব
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট বিভাগের উদ্যোগে বিভাগীয় সভাপতি হাফেজ আব্দুল হাই হারুনের সভাপতিত্বে ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সর্বোচ্চ আত্মত্যাগ, প্রয়োজনে জীবন উৎসর্গ করে হলেও আল্লাহর সন্তুষ্টি অর্জনই মুমিন জীবনের একমাত্র লক্ষ্য। তিনি বলেন, আল্লাহর রাসূল (স.) অসহায়, দরিদ্র, নিঃস্ব খেটে খাওয়া মানুষের পাশে থেকে তাদের যেমনি জান্নাত অর্জনের প্রশিক্ষণ ....বিস্তারিত
ভাষার মর্যাদা রক্ষার সংগ্রামে শিবির কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে : শিবির সেক্রেটারি জেনারেল
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আব্দুল জব্বার বলেন, বহু ত্যাগ তিতিক্ষা এবং রক্তের বিনিময়ে অর্জিত বাংলাভাষার মর্যাদা রক্ষার সংগ্রামে শিবির কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আকাশ সংস্কৃতি এবং বিভিন্ন আগ্রাসনের শিকার হয়ে বাংলাভাষার অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন। এ অবস্থায় তিনি সকলকে শুদ্ধ বাংলা চর্চার আহ্বান জানিয়ে সালাম, রফিক, বরকত, জব্বারের জীবনের বিনিময়ে অর্জিত এ ভাষার মর্যাদা রক্ষার জন্য সকলকে নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান ....বিস্তারিত
মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ১৮ মার্চ
সোনার বাংলা ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে কথিত মানবতাবিরোধী অপরাধে গঠিত অভিযোগের পরবর্তী শুনানি ১৮ মার্চ অনুষ্ঠিত হবে। তাঁর আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম সময়ের আবেদন করলে চেয়ারম্যান নিজামুল হক নাসিমের নেতৃত্বে দুই সদস্যের বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে গত ২৯ ফেব্রুয়ারি সকালে কামারুজ্জামানকে কাশিমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এদিকে কামারুজ্জামানের ....বিস্তারিত
মানিকগঞ্জের বিশিষ্ট সমাজসেবী হাজী আবদুস সামাদের ইন্তিকাল
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ভররা গ্রামের বিশিষ্ট সমাজসেবক দৈনিক ইনকিলাবের সহ-সম্পাদক আবদুর রহমান মল্লিকের পিতা-আলহাজ অবদুস সামাদ গত ২০ ফেব্রুয়ারি ৩.০৫ মিনিটে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজীউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি বেশকিছু দিন যাবত বার্ধক্যের কারণে ভুগছিলেন। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এলাকার শিক্ষা বিস্তারে তিনি একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠাসহ বহুমুখী সামাজিক কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন। তার মৃত্যুতে এলাকার ....বিস্তারিত
ওমানের মাসকাট শহরে অনুষ্ঠিত হলো মিশনের প্রীতি ও গ্রাহক সমাবেশ
বিগত ২২শে ফেব্র“য়ারি ২০১২ ওমানের রাজধানী মাসকাট শহরের মাতরায় বিশিষ্ট ব্যবসায়ী , সমাজসেবক মাওলানা হোছাইন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হলো দেশ গড়ার অংশীদার মিশন গ্র“পের এক প্রীতি ও গ্রাহক সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী মিশন গ্র“পের পরিচালক নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত ও ওমানের প্রতিষ্ঠিত ব্যবসায়ী জিয়াউল করীম (জিয়া)। প্রধান অতিথির বক্তব্যে তিনি মিশন গ্র“পের বিভিন্ন পণ্যের ....বিস্তারিত
কুমিল্লায় বীকনের সুধী সমাবেশ অনুষ্ঠিত
সম্প্রতি বীকন গ্র“পের উদ্যোগে কুমিল্লার স্থানীয় একটি হোটেলে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সেক্টরে কুমিল্লার উন্নয়নের দৃঢ় প্রত্যয় নিয়ে অন্তত বছরাধিককাল আগে যাত্রা শুরু করার পর এটি ছিল বীকন গ্র“পের বড় ধরনের আনুষ্ঠানিকতা। “বীকন মজুমদার প্যালেস” ও “বীকন ক্যাসেল” নামে দুটি আবাসন প্রকল্পের মাধ্যমে কুমিল্লায় বীকনের কার্যক্রম শুরু হয়েছে। বীকন গ্র“পের পরিচালক ও কুমিল্লা প্রকল্পের তত্ত্বাবধায়ক এডভোকেট মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে ....বিস্তারিত
সিএনসি’র আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১২ উপলক্ষে সেন্টার ফর ন্যাশনাল কালচার সিএনসি’র উদ্যোগে আলোচনা সভা, কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি বেলাল চৌধুরী, সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সাবেক ছাত্রনেতা কবি আল মুজাহিদী। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক বুদ্ধিজীবী ফজলে রাব্বী, ইসলামিক ইনফরমেশন ব্যুরোর চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক প্রাবন্ধিক শাহ আবদুল হালিম, ইতিহাস বিশেষজ্ঞ মোহাম্মদ আশরাফুল ইসলাম, এডভোকেট কেএম আশরাফ ....বিস্তারিত
মিশন ফুড এন্ড বেভারেজ লিমিটেড ও নিরাপদ ফুড লিমিটেডের মধ্যে এক চুক্তি স্ব^াক্ষরিত
গত ১৮ ফেব্র“য়ারি লক্ষ্মীপুরস্থ বিসিক শিল্প নগরীতে অবস্থিত নিরাপদ ফুড লিমিটেড ও মিশন ফুড এন্ড বেভারেজ লিমিটেডের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তির মাধ্যমে মিশন ফুড অ্যান্ড বেভারেজ লি. নিরাপদ ফুড লি. সকল ধরনের স্বত্বাধিকার লাভ করে। উক্ত অনুষ্ঠানে মিশন গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক এএসএম আলাউদ্দীন, মিশন ফুড সাব-কমিটির চেয়ারম্যান মাহমুদ উর রহমান এবং নিরাপদ গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক মফিজুল ইসলাম ও অন্য ডিরেক্টেরবৃন্দসহ মিশন ফুড এন্ড বেভারেজ লিমিটেডের কর্মকর্তাগণ ও ....বিস্তারিত
একটিভ গ্র“পের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সম্প্রতি রাজধানীর একটি স্থানীয় হোটেলে একটিভ গ্র“পের বার্ষিক সাধারণ সভা ২০১১ইং অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় কোম্পানির বার্ষিক লভ্যাংশ ঘোষণা করা হয়। একটিভ গ্র“পের পরিচালক মার্কেটিং মো. ওমর ফারুকের পরিচালনায় ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাছানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন পেশ করেন পরিচালক অর্থ মুসলিম আহসান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মিজানুর রহমান, বিশেষ অতিথি ....বিস্তারিত
বিশ্বের ১৫০ কোটি মুসলিমকে রাসূলের (সা.) আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে : প্রফেসর ড. আব্দুর রব
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. আব্দুর রব বলেছেন, মহানবী মুহাম্মাদ (সা.) এমন এক সোনার জীয়ন কাঠি আরবের বিশ লাখ মানুষের হাতে তুলে দিয়েছিলেন যারা অল্প সময়ের ব্যবধানে বিশ্বের বিশ কোটি মানুষকে আলোর সন্ধান দিয়েছিল। পরিণামে মাত্র একশ’ বছরের ব্যবধানে জাহিলিয়াতের অন্ধকারে আচ্ছন্ন সমগ্র পৃথিবী মুসলিমদের অধিকারে চলে আসে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আজ আমরা রাসূলের (সা.) শিক্ষাকে ফেলে অধঃপতিত জাতি হিসেবে পৃথিবীতে পরিচিতি পেয়েছি। আজও যদি বিশ্বের ১৫০ কোটি মুসলিম ....বিস্তারিত
রেডিকেল প্রপার্টিজ লিমিটেডের মতবিনিময় সভা
রেডিকেল প্রপার্টিজ লিমিটেডের উদ্যোগে উত্তরায় শেয়ার হোল্ডার, বিনিয়োগকারী ও শুভাকাক্সক্ষীদর নিয়ে মতবিনিময় সভা ডিরেক্টর এডমিন এসএম জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফায়জুল হক উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়; অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানির ডিরেক্টর মাসুদুর রহমান, আহম্মেদ শরীফ, এএফএম ওবায়দুল্লাহ, ক্যাপ্টেন বেলাল, এছাড়া আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন ড. মীর মঞ্জুর মাহমুদ, ইসলামী ব্যাংক ফার্মগেট শাখার ম্যানেজার এসভিপি মো. শহীদুল্লাহ, প্রফেসর ....বিস্তারিত
নির্ভরতা গ্র“পের ৩য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
স্বনির্ভর দেশ গড়ার অঙ্গীকার নিয়ে ২০০৭ সালে প্রতিষ্ঠিত নির্ভরতা গ্র“পের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ও ৩য় বার্ষিক সাধারণ সভা উপলক্ষে গত ২৪ ফেব্রুয়ারি উত্তরা ৪নং সেক্টরস্থ সী শেল রেস্টুরেন্টে দিনব্যাপী আবাসন ও ফুড মেলা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৬টা পর্যন্ত একটানা অনুষ্ঠান চলে। সকাল ১০টায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাইয়েদ খুরশিদ আলম এর সভাপতিত্বে তৃতীয় বার্ষিক সাধারণ সভা শুরু হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এইচ এম গোলাম রেজা ....বিস্তারিত
ঢাকায় জাগরণ রিয়েল এষ্টেট লিমিটেডের ব্যবসায়ী উন্নয়ন সভা
জাগরণ রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবসায়ী উন্নয়ন সভা গত শনিবার দুপুরে ঢাকা অফিস ফার্মগেট কনকর্ড সেন্টারে অনুষ্ঠিত হয়। জাগরণ রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান আবদুল হাই সবুজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এম এস খান ডেভেলপার কোং-এর চেয়ারম্যান মো. সহিদ হোসেন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিরপুর ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাহাব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল ওয়াদুদ, কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. নূরুল আমিন, মার্কেটিং ডিরেক্টর নূর নবী টিটো, ....বিস্তারিত
শতাব্দী গ্রুপের শাখা অফিস উদ্বোধন
সম্প্রতি শতাব্দী গ্রুপ এর শাখা অফিস ১৮নং র্যাংকিন স্ট্রিট, ওয়ারি ঢাকায় উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন শতাব্দী গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মেজবাহ-উল ইসলাম নান্নু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুছাদ্দেক হোসেন খান, ফাইন্যান্স অ্যান্ড এডমিন মো. গোলাম হামিদ ও ডেভেলপমেন্ট কনসাল্টটেন্ট শাহনেওয়াজ হোসেনসহ অন্য কর্মকর্তা ও সুধীবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি চেয়ারম্যান শতাব্দী গ্রুপের বিভিন্ন প্রজেক্টসমূহের অগ্রগতি ও ....বিস্তারিত
‘শিব চতুর্দশী মেলায়’ হামদর্দ-এর ফ্রি মেডিকেল ক্যাম্প
সীতাকুণ্ড শিব চতুর্দশী মেলায় হামদর্দ এর ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত দর্শনার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হচ্ছে। হামদর্দ বিগত এক শতাব্দীরও অধিক সময় মানুষ ও মানবতার কল্যাণের জন্য নিরলসভাবে এই উপমহাদেশে কাজ করে যাচ্ছে। হামদর্দ এর লক্ষ্য কুসংস্কার ও নিরোগ স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতির বিকাশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আর্তমানবতার সেবায় নিয়োজিত করা। এরই ধারাবাহিকতায় দেশের সর্বত্র প্রায় ৩শ’টির বেশি চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রের মাধ্যমে দরিদ্র, অসহায় ও দুস্থ রোগীদের ....বিস্তারিত
ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান
গত ২৮ ফেব্র“য়ারি মঙ্গলবার ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সপ্তাহব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অধ্যক্ষা শামছুন্নাহার নিজামীর সভানেত্রীত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা চেমন আরা। প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সংস্কৃতির প্রেক্ষাপট তুলে ধরে ছাত্রী ও অভিভাবকাবৃন্দকে প্রকৃত ইসলামী সংস্কৃতির ধারক ও বাহক হওয়ার আহ্বান জানান। ছাত্রীদের উপস্থাপনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন ....বিস্তারিত
কক্সবাজারে ফুলকুঁড়ি আসরের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী’র ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
কামাল হোসেন আজাদ, কক্সবাজার : “পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো” এ স্লোগানকে সামনে রেখে কক্সবাজারে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উপলক্ষে একুশে চিত্রাঙ্কন, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত বৃহস্পতিবার (২৩ ফেব্র“য়ারি) শাখা পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী পরিচালক জাহেদুল ইসলামের পরিচালনায় কক্সবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ দিনব্যাপী বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ....বিস্তারিত
গেল সপ্তাহের সংক্ষিপ্ত খবর
২২-০২-২০১২ : * আমার গড়া প্রতিষ্ঠান থেকে আমাকে সরিয়ে দেয়াটা ছিল কাণ্ডজ্ঞানহীন ঘটনা : নিউইয়র্ক টাইমসকে গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. ইউনূস। * ছাতকে জালালাবাদ গ্যাস লাইনে বিস্ফোরণে সিমেন্ট কারখানা বন্ধ। ১০ কোটি টাকার ক্ষতি। * গ্রামীণ ব্যাংকের ৫৪ সহযোগী প্রতিষ্ঠানের মালিকানা নির্ধারণে কমিশন গঠন হচ্ছে। * ....বিস্তারিত
এ বিভাগের সর্বাধিক পঠিত
- পিলখানার হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত
- সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই মুমিন জীবনের লক্ষ্য -অধ্যাপক মুজিব
- মহানবীর আবির্ভাবের ভবিষ্যদ্বাণী সংবলিত বাইবেল
- ভাষার মর্যাদা রক্ষার সংগ্রামে শিবির কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে : শিবির সেক্রেটারি জেনারেল
- হামিদুর রহমান আযাদকে সংবর্ধনা
- বিশ্বের ১৫০ কোটি মুসলিমকে রাসূলের (সা.) আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে : প্রফেসর ড. আব্দুর রব
- মিশন ফুড এন্ড বেভারেজ লিমিটেড ও নিরাপদ ফুড লিমিটেডের মধ্যে এক চুক্তি স্ব^াক্ষরিত
- ‘শিব চতুর্দশী মেলায়’ হামদর্দ-এর ফ্রি মেডিকেল ক্যাম্প
- মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ১৮ মার্চ
- মানিকগঞ্জের বিশিষ্ট সমাজসেবী হাজী আবদুস সামাদের ইন্তিকাল
