ঢাকা শুক্রবার ১১ জ্যৈষ্ঠ ১৪১৯, ৩ রজব ১৪৩৩, ২৫ মে ২০১২

রিভিউ আবেদনের শুনানিতে অংশ নিলেন সিনিয়র আইনজীবীরা

তদন্ত কর্মকর্তার লিখিত বক্তব্য সাক্ষ্য হিসেবে গ্রহণ ন্যায়বিচার পরিপন্থী : ব্যারিস্টার মওদূদ

সোনার বাংলা রিপোর্ট : মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ১৫ জন সাক্ষী আদালতে না এলেও তদন্ত কর্মকর্তার  লিখিত জবানবন্দী সাক্ষ্য হিসেবে গ্রহণ করা ন্যায় বিচার পরিপন্থী। এতে আসামি ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন। সত্য কথা বেরিয়ে আসবে বিধায় তাদেরকে ট্রাইব্যুনালে হাজির না করে আদালতকে অসত্য তথ্য দিয়ে প্রতারণামূলকভাবে আদালতের আদেশ নিয়েছেন তাদের পক্ষে। তদন্ত কর্মকর্তা আদৌ তাদের জবানবন্দী রেকর্ড না করে নিজের মতো করে জবানবন্দী লিখে দিয়ে আদালতকে প্রতারিত করেছেন। এই জবানবন্দী গ্রহণ ....বিস্তারিত

চার্জ গঠনের আদেশ ৪ জুন

ট্রাইব্যুনাল প্রসিকিউটরকে আপনাদের এত বড় ডকুমেন্টে কামারুজ্জামানের অপরাধের কোনো প্রমাণ নেই

সোনার বাংলা রিপোর্ট : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে আগামী ৪ জুন আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গত ২০  মে বিচারপতি এ টি এম ফজলে কবীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ অভিযোগ গঠনের শুনানি শেষে আদেশের জন্য এই দিন ধার্য করেন। শুনানিতে ট্রাইব্যুনাল প্রসিকিউটর এ কে এম সাইফুল ইসলামের কাছে জানতে চান ৪০ বছর পর কামারুজ্জামানের বিরুদ্ধে কেন মানবতাবিরোধী অপরাধের মামলা করা ....বিস্তারিত

এটিএন বাংলার ২৩টি পর্বের একটিতেও মাওলানা সাঈদীর নাম নেই

সোনার বাংলা রিপোর্ট : গত ১৫ ও ২০ মে ট্রাইব্যুনাল ১-এ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিনকে নবম ও দশম দিনের মত জেরা করেন সাঈদীর আইনজীবীরা। জেরার জবাবে তদন্ত কর্মকর্তা স্বীকার করেন, ট্রাইব্যুনালে প্রদর্শিত এটিএন বাংলায় প্রচারিত ‘একাত্তরে ঘাতকরা কে কোথায়’ ২৪টি পর্বের মধ্যে শুধু একটি পর্ব মাওলানা সাঈদীর বিষয়ে। বাকি ২৩টি পর্বের একটিতেও মাওলানা সাঈদীর নাম নেই এবং সেসব পর্বে বর্ণিত ঘটনার সঙ্গে মাওলানা সাঈদীর কোনো সম্পৃক্ততাও নেই। তদন্ত কর্মকর্তাকে জেরা ....বিস্তারিত

শিকদার নয় জন্মের পরই নাম রাখা হয় দেলাওয়ার হোসাইন সাঈদী

সোনার বাংলা ডেস্ক : মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর যে বিচার চলছে তাতে একটি আলোচিত বিষয় হলো ‘সাঈদী’ এবং ‘শিকদার’ নামের প্রসঙ্গ। মাওলানা সাঈদীর বিরুদ্ধে অভিযোগ, স্বাধীনতার আগে তার নাম ছিল দেলোয়ার শিকদার বা দেলোয়ার হোসেন। স্বাধীনতার পর তিনি দীর্ঘ দিন আত্মগোপনে চলে যান। পরবর্তীকালে তিনি নামের শেষে শিকদার শব্দ বাদ দিয়ে ‘সাঈদী’ যোগ করেন। এর পর থেকে তিনি দেলাওয়ার হোসাইন সাঈদী নামে পরিচিতি লাভ করেন। এ বিষয়ে বেশ কয়েকজন সাক্ষ্য দিয়েছেন এবং চার্জশিটেও বিষয়টি উল্লেখ আছে। সাঈদী শব্দটি ....বিস্তারিত

সাংস্কৃতিক আন্দোলনে হাসান আব্দুল কাইউমের ভূমিকা ছিল অভিভাবকের : সিএনসি

সাংস্কৃতিক আন্দোলনে হাসান আব্দুল কাইউম সেলিম পথিকৃতের ভূমিকা রেখেছিলেন। সুস্থ সংস্কৃতির বিকাশে তাঁর অবদান ছিল নানা দৃষ্টিকোণ থেকে ব্যাপক। অপসংস্কৃতির জটাজ্বাল ছিন্ন করতে তিনি সুস্থ সংস্কৃতি চর্চায় তরুণদের এগিয়ে আসার জন্য যে সাংগঠনিক ভূমিকা পালন করেছেন তা ছিল অসামান্য। সিএনসি’র প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও সাংস্কৃতিক সংগঠক হাসান আবদুল কাইউম সেলিমের ২য় মৃত্যুবার্ষিকীতে উপরোক্ত কথাগুলো বলেন অতিথিবৃন্দ। গত ২১ মে সোমবার ৬-৩০ মি. সিএনসি হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমীর ....বিস্তারিত

মিশন গ্র“পের আবাসন উৎসব ৩১ মে পর্যন্ত বর্ধিত

মিশন গ্র“পের গ্রাহক-সূধী-শুভাকাঙ্খী ও প্রবাসী শুভানুধ্যায়ীদের অনুরোধে ঘোষিত আবাসন উৎসবের মেয়াদ ৩১ মে ২০১২ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। শনিবার মিশন গ্র“পের কর্পোরেট অফিসে ব্যবস্থাপনা পরিচালক এ এস এম আলাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আরো  উপস্থিত ছিলেন মিশন গ্র“পের পরিচালক আ ন ম আবুল খায়ের, গাজী বেলাল হোসেন, মাহমুদ-উর-রহমান, আবদুল কাদের ও মিশন গ্র“পের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায় আবাসন উৎসবে অভুতপূর্ব সাড়া দিয়ে উৎসবকে সফল করার জন্য মিশনের সকল ....বিস্তারিত

বীকন গ্র“পের ৫১তম বোর্ড মিটিং অনুষ্ঠিত

গত শনিবার বীকন গ্র“পের ৫১তম বোর্ড মিটিং কোম্পানির কর্পোরেট কার্যালয়ে ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিভাগীয় রিপোর্ট পর্যালোচনা সহ বার্ষিক পরিকল্পনার আলোকে কার্যকরী পরিকল্পনা গ্রহণ ও আঞ্চলিক প্রকল্প সমূহের উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতিমূলক পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় ব্যবস্থাপনা পরিচালক এম শাখাওয়াত হোসাইন বলেন, দ্রুত অগ্রসরমান বীকনের অঙ্গ প্রতিষ্ঠানগুলোকে সারা ....বিস্তারিত

সিন্দাবাদ গ্রুপের ২৬তম বোর্ড মিটিং অনুষ্ঠিত

সম্প্রতি সিন্দাবাদ গ্রুপের ২৬তম বোর্ড অব ডিরেক্টর মিটিং কোম্পানির কর্পোরেট অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সিন্দাবাদ গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিন্দাবাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব জামাল হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান সোলাইমান কবির মাসুম, পরিচালক- প্রশাসন ও মানব সম্পদ বিভাগ, আলাউদ্দিন আল-আজাদ, কুমিল্লা অঞ্চলের ইনচার্জ এম আব্দুল আউয়াল, পরিচালক আঃ মান্নান, মাওলানা আলী আশরাফ মুন্সী, আব্দুল হালিম ....বিস্তারিত

নোয়াখালীতে দেশের অন্যতম বড় ও সুন্দর মসজিদ নির্মাণের লক্ষ্যে কমিটি গঠন

ডিকে গ্রুপের একটি প্রতিষ্ঠান দেশ কল্যাণ প্রপার্টিজের উদ্যোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ-পশ্চিম পাশে কোম্পানির বৃহত্তম প্রকল্প নোয়াখালী উদ্যানে গড়ে তোলা হবে দেশের অন্যতম বড় ও সুন্দর মসজিদ ‘নোয়াখালী সেন্ট্রাল জামে মসজিদ’। এ মসজিদের স্থাপত্য ও সৌন্দর্যশৈলী দেশী-বিদেশী পর্যটকদের আকর্ষণ করবে। সম্প্রতি মসজিদ প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে কোম্পানির কার্যালয়ে এক সভায় মসজিদ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যাংকার ....বিস্তারিত

নবধারার আত্মপ্রকাশ ২৫ মে

২৫ মে ২০১২ শুক্রবার, সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে সৃজনশীল সংগঠন নবধারা’র আত্মপ্রকাশ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৩তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণোৎসব আলোচনা, গান, কবিতা আবৃত্তি’র আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক সচিব ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আসাফ উদ-দৌলাহ। সভাপতিত্ব করবেন নবধারার সভাপতি কবি আল মুজাহিদী। বিশেষ অতিথিবৃন্দ মুস্তাফা জামান আব্বাসী, সাবকে ডিজি, আজাদ রহমান সাবেক ডিজি, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, ড. এসএম লুৎফর রহমান সাবেক ....বিস্তারিত

মামুনের সৌদি আরব গমন

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের ‘প্রকল্প ইনচার্জ’ শাহ মোহাম্মদ মিজানুল হক মামুন ১৬ মে কুয়েত এয়ারওয়েজে সৌদি আরব গমন করেন। তিনি সৌদিতে কয়েক সপ্তাহ অবস্থান করবেন। ....বিস্তারিত

খালেদ মাহমুদ জিপিএ -৫ পেয়েছে

২০১২ সালে অনুুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে খালেদ মাহমুদ জিপিএ-৫ পেয়েছে। সে রাজধানীর মিরপুর মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তার বাবা মোহম্মদ মজনু মিয়া একজন চাকরিজীবী। মা খালেদা বেগম একজন গৃহিণী। তার দাদার বাড়ি জামালপুর। তার নানা আবদুল খালেদ সাপ্তাহিক সোনার বাংলার হিসাবরক্ষক। খালেদ মাহমুদ সকলের দোয়া প্রার্থী। প্রেস ....বিস্তারিত

গেল সপ্তাহের সংক্ষিপ্ত খবর

১৬-৫-২০১২ : * বাংলাদেশী শ্রমিকদের মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে দু’সপ্তাহের মধ্যে একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে : মালয়েশিয়া থেকে দেশে ফিরে শ্রমমন্ত্রী। * রাজশাহী পলিটেকনিকে ছাত্রমৈত্রীর নেতা রেজাউল ইসলাম চৌধুরী সনি হত্যা মামলায় ছাত্রলীগের দুই নেতাকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। * রাজধানীর শ্যামলীতে অগ্নিকাণ্ডে দুই শতাধিক বস্তিঘর ভস্মীভূত। * ধর্ম প্রতমন্ত্রী শাহজাহান মিয়ার পটুয়াখালীর থানাপাড়ার বাসা থেকে হিজবুত তাওহীদের দুই সদস্য আটক করেছে পুলিশ। ১৭-৫-২০১২ : ....বিস্তারিত

এ বিভাগের সর্বাধিক পঠিত

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Redio Tehran
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

মহীউদ্দীন আহমদ কর্তৃক জাতীয় মুদ্রণ ১০৯, ঋষিকেশ দাস রোড, ঢাকা - ১১০০ হতে মুদ্রিত ও ১৫ বাংলাবাজার, ঢাকা - ১১০০ হতে প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭। ফোনঃ ৮৮ ০২ ৮৩১৯০৬৫, বার্তা - ৮৮ ০১৬৭০৮১৩২৭৬, সার্কুলেশন - ৮৮ ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন - ৮৮ ০১১৯৯০৯০০৮৫, ফ্যাক্সঃ ৮৮ ০২ ৮৩১৫৫৭১, ওয়েবসাইটঃ www.weeklysonarbangla.net, ইমেইলঃ weeklysonarbangla@yahoo.com