স্বাগতম বৈশাখ স্বাগতম নববর্ষ
ওমর বিশ্বাস বৈশাখ মানেই নববর্ষ। বাংলা নববর্ষের প্রথম মাস। এর মধ্যে দিয়েই শুরু হয়ে যাবে আরেকটি নতুন বছর। এই মাস দিয়ে সূচিত হবে আগামী একটি বছরের যাত্রা। অতীত হয়ে যাবে পেছনের সব কিছু। চৈত্রের শেষ সূর্য ডোবার সাথে সাথে শেষ হয়ে যাবে আরেকটি বছর। সেই বছর ইতিহাসের অংশে পরিণত হবে। নতুন একটি বছরের দিকে চেয়ে আমাদের আশা আকাক্সক্ষা আর চাওয়া পাওয়ার প্রত্যাশা নিয়ে দিন চলা শুরু হবে নতুন করে। আরেকটি সূর্যের উদয়ের মধ্যে দিয়ে নতুন একটি বছরের আগমন ঘটবে। আমরা সেই বছরটির শুভ প্রত্যাশা কামনা করি। এই ....বিস্তারিত
বাংলা সনের ইতিহাস
সৈয়দ আশরাফ আলী বাংলা নববর্ষ বাংলাদেশী তথা বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের প্রতিটি শহরে-নগরে, গ্রাম-গঞ্জে বাংলা নববর্ষ আনন্দ-উল্লাসে উদযাপিত হয়। তবে, দুঃখজনক হলেও সত্য যে, আমরা মুসলমানরা অনেকেই মনে করি যে, বাংলা নববর্ষ উদযাপন করা উচিত নয়। এটি বিজাতীয় সংস্কৃতির অনুকরণ। এর চেয়ে অধিকতর ভ্রান্ত কোনো ধারণা হতে পারে না। বাংলা নববর্ষ সঠিক ও সুষ্ঠুভাবে উদযাপিত হলে তার মধ্যে ইসলাম- বিরোধী কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না। তাছাড়া বাংলা সনের জন্ম দিয়েছে মুসলমানরাই। মহানবী ....বিস্তারিত
নববর্ষ উৎসব : সংস্কৃতির নতুন মোড়ক
ড. মাহফুজুর রহমান আখন্দ ‘ঝড় এলো এলো ঝড় আম পড় আম পড়’ আম গাছের নিচে বসে এমনতরো স্লোগান নিয়ে আম কুড়োনোর মজা যে কত রোমাঞ্চকর তা অভিজ্ঞ বক্তি ছাড়া অনুভব করতে পারবে না। গ্রাম্য জীবনে কৈশোরের উচ্ছ্বলতা ও দুরন্তপনার সাথে কাঁচা-পাকা আম কুড়োনোর স্মৃতি হৃদয় থেকে এখনো মুছে ফেলতে পারিনি। বিশেষ করে ডালভাঙ্গা ঝড়ের পরে আমতলার হৈচৈ একটি অন্যরকম মজা। সেই মজার বন্যা বয়ে আনে বছরের নতুন ঋতু গ্রীস্ম। মুলত বৈশাখ-জ্যৈষ্ঠ মাস নিয়েই এ ঋতুর অবয়ব তৈরি। বছরের প্রথম মাস হিসেবে এর আলাদা একটা আদর-কদরও জাতি ....বিস্তারিত
