খুলনা থেকে বছরে ৭০ কোটি টাকার কাঁকড়া রফতানি
বাংলাদেশি কাঁকড়ার আন্তর্জাতিক বাজার প্রসারিত হচ্ছে
রবিউল ইসলাম, পাইকগাছা (খুলনা) থেকে
দেশের গণ্ডি পেরিয়ে এখন বাংলাদেশি কাঁকড়ার বাজার প্রসারিত হয়েছে। চীন, হংকং, তাইওয়ান, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যাণ্ডে।
উপকূলীয় এলাকায় কাঁকড়া চাষ করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। বর্তমানে কেবল বৃহত্তর খুলনা অঞ্চল থেকেই কাঁকড়া রফতানির মাধ্যমে বছরে ৭০ কোটি বৈদেশিক মুদ্রা আসছে। সারাদেশে এ রফতানি আয়ের পরিমাণ ১৫০ কোটি টাকা।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বেড়ে যাওয়ায় সেখানকার কৃষি উৎপাদন এখন ঝুঁকির মধ্যে। এতে স্থানীয় লোকজন অনেকে আরো গরীব হচ্ছেন। কাঁকড়ার চাষ এসব গরীব মানুষের বিকল্প আয়ের উৎস হতে পারে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। দেশে দুই ধরনের কাঁকড়া পাওয়া যায়। একটি লোনা পানির অন্যটি মিঠাপানির। বৃহত্তর খুলনা অঞ্চলের নদীনালা, খালবিল, বিস্তৃত চিংড়ি ঘের ও সুন্দরবনের গোটা বনাঞ্চলের লোনাপানির কাঁকড়া মেলে। প্রাকৃতিকভাবে বড় হওয়া কাঁকড়ার ২০ থেকে ২৫ শতাংশ আহরণ করা সম্ভব হয়।
বৃহত্তর খুলনা অঞ্চলের প্রায় দেড় লাখ জেলে প্রাকৃতিক উৎসগুলো থেকে কাঁকড়া ধরে জীবনযাপন করছেন। শুধু সুন্দরবন এলাকায় ৫০ থেকে ৬০ হাজার জেলে কাঁকড়া ধরে জীবীকা নির্বাহ করছে। খুলনার পাইকগাছা, দাকোপ, সাতক্ষীরার শ্যামনগর, তালা, বাগেরহাটের রামপাল ও মংলা এলাকা ঘুরে দেখা গেছে, ছোট ছোট পুকুরে রেখে কাঁকড়া মোটাতাজা করা হচ্ছে। অত্র এলাকায় নয় শতাধিক কাঁকড়া মোটাতাজাকরণ খামার গড়ে উঠেছে।
পাইকগাছা উপজেলায় রয়েছে ৩শটি কাঁকড়া মোটাতাজাকরণ খামার। পাইকগাছার একটি কাঁকড়া ঘেরের মালিক প্রশান্ত কুমার মণ্ডল জানান, মাত্র এক বিঘার কাঁকড়া বছরে দেড় থেকে ২ লাখ টাকা পর্যন্ত লাভ করা যায়। খুলনা বিভাগীয় কাঁকড়া ব্যবসায়ী সমিতির সভাপতি আনিসুজ্জামান বলেন, মাত্র একশ’ শতাংশ জমিতে পাঁচ থেকে ছয় হাজার টাকা খাটিয়ে বছরে গড়ে ৩০০ কেজি কাঁকড়া উৎপাদন করা সম্ভব। এর মূল্য প্রায় ২ লাখ টাকা। পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অধিবাস সানা বলেন, ২০০৯-২০১০ অর্থবছরে খুলনা অঞ্চল থেকে প্রায় ৭০ কোটি টাকা মূল্যের কাঁকড়া রফতানি হয়।
বিদেশে কাঁকড়া চাহিদা বেড়ে যাচ্ছে বলে সরকার ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি সময়কে কাঁকড়া আহরণের জন্য নির্ধারণ করেছে। এ বিধিনিষেধ উঠিয়ে নেয়া হলে কাঁকড়া ব্যবসায় আরও বৈদেশিক মুদ্রা আসবে বলে তারা দাবি করেছেন। কাঁকড়া ব্যবসায়ীরা আরো জানান, বিগত ২০ বছর ধরে কাঁকড়া রফতানি হলেও এখনো এটি দেশের অপ্রচলিত পণ্যের তালিকা রয়েছে। এটিকে তারা প্রচলিত পণ্যের তালিকা নেয়ার দাবি জানান।
এ পাতার অন্যান্য খবর
- শেয়ারবাজার কেলেঙ্কারি ও সরকারের দুর্নীতির প্রতিবাদে দেশব্যাপী জামায়াতের সমাবেশ
- পেঁপে চারা শহিদুলকে লাখপতি বানিয়েছে
- ১৭ বছরেও কেউ কথা রাখেনি
- বিলুপ্তির দিন গুনছে আবহমান বাংলার ঢেঁকি
- মুম্বাই পতিতালয়ে বাংলাদেশি কিশোরী ৩ লাখ টাকায় বিক্রি
- রায়পুর উপজেলা এখন ইউপি নির্বাচনে মুখর
- বরিশালে অমানুষিক নির্যাতনের শিকার গৃহপরিচারিক শিশু
- কক্সবাজারে চিংড়ি ঘেরে মহামারী আকারে মড়ক
- লাখোপতি দিন-মজুর
- গৌরনদীর ২২ ভূমিহীন পরিবার ভূমিদস্যুদের কবলে
- বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া কপার কেবল উদ্ধারে গড়িমসি
- উজিরপুরে পরিবারের সদস্যদের অচেতন করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট
- হাইকোর্টের নিষেধাজ্ঞা মানছে না মেঘনার বালু খেকোরা
- অভয়নগরে ঘুষ নেয়ায় ভূমি অফিস সহকারী চাকরিচ্যুত
- পুলিশের মারধরের প্রতিবাদে তানোরে থানা ঘেরাও
- কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে ২ জনের ফাঁসি
- কাগইলে র্যাবের অভিযানে ১২০৬ বস্তা ওএমএস এর চাল উদ্ধার
- চকরিয়া-মাতামুহুরী নদীতে ২টি রাবার ড্যাম নির্মাণে ধীরগতি ও অনিয়ম
- ইত্তেহাদুল উলামার উদ্যোগে সিলেটে গোলটেবিল বৈঠক
- খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে অবরোধ
- ছাত্রলীগ এখন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য হুমকি
- সরিষাবাড়ীতে মেছোবাঘ আতংকে ৪ গ্রামের মানুষ
- অধ্য ইজ্জত উল্লাহর মুক্তির দাবি সাতীরার বিভিন্ন সংগঠনের
- ইসলামবিরোধী হাসিনা সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নাই : গাইবান্ধায় ডা. ফখরুদ্দিন মানিক
- ১ গাভীর ৩ বাছুর জন্ম নেয়ায় উৎসুকদের ভিড়
- জাতীয় পুষ্টি কার্যক্রমের মাঠকর্মীরা ৮ মাস ধরে বেতন পাচ্ছে না
- অভয়নগরে ইউএনও’র হস্তেেপ বাল্যবিয়ে থেকে রক্ষা
- বরিশালের মালবাহী কার্গো জাহাজে ডাকাতি আহত ৪
- সরকারি শ্রমিক দিয়ে মেম্বরের ধান কাটা!
- শেরপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু
