কুষ্টিয়ায় অবৈধ যানের শতাধিক কারখানা
কুষ্টিয়া থেকে সংবাদদাতা
কুষ্টিয়ায় মহাসড়ক ঘেঁষেই তৈরি হচ্ছে অবৈধ পরিবহন। নছিমন, করিমন, আলমসাধু, ভটভটিসহ বিভিন্ন নামের এসব যান তৈরির কারখানা গড়ে উঠছে একের পর এক। এসব কারখানা ও মহাসড়কে অবৈধ যানবাহনের চলাচল বন্ধে প্রশাসনিক তৎপরতা নেই। এসব যানবাহনের কারণে গত দুই বছরে জেলায় সড়ক দুর্ঘটনায় ৩০ জন মানুষ মারা গেছেন। আহত হয়েছেন শতাধিক।
সরেজমিন দেখা গেছে, কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঘেঁষে ভাদালিয়া ও বটতৈল বাজারে নছিমন-করিমনের প্রায় ৬০টি কারখানা গড়ে উঠেছে। সব মিলিয়ে জেলায় রয়েছে শতাধিক কারখানা। এসব কারখানায় ১২-১৩ বছরের শিশুরাও ঝুঁকি নিয়ে কাজ করে। প্রতিদিন ১০০টির বেশি যানবাহন বিক্রি হয়ে দেশের ৬৪টি জেলায় ছড়িয়ে পড়ছে এসব কারখানা থেকে। মহাসড়কসহ ছয়টি উপজেলার আঞ্চলিক ও জেলা সড়কে পাঁচ হাজারের বেশি এ ধরনের অবৈধ যান চলাচল করে।
কুষ্টিয়া জেলায় প্রথম ও সবচেয়ে বড় কারখানার মালিক আবদুর রশিদ। তার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া বাজারে। আবদুর রশিদ জানান, তিনিই প্রথম ১৯৯৬ সালে নছিমন তৈরি করেন। এর জন্য একবার পুলিশ তাকে থানায় নিয়েছিল। তিনি এখন প্রতিদিন ১০-১২টি যান তৈরি করে সরবরাহ করেন।
অভিযোগ পাওয়া গেছে, এসব যান তৈরির কারখানা বন্ধ ও মহাসড়কে নছিমন-করিমন চলাচল বন্ধ না হওয়ার পেছনে প্রশাসন, হাইওয়ে ও পুলিশ বিভাগের হাত রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক মালিক বলেন, কারখানার মালিক ও চালকদের কাছ থেকে প্রতি মাসে টাকা আদায় করা হয়। এ টাকার ভাগ সবাই পায়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রামবাংলা টেম্পো পরিবহন কর্মজীবী সোসাইটি নামে মালিক ও নছিমন-করিমনের চালকের কাছ থেকে প্রতি মাসে ২৫০ থেকে ৫০০ টাকা আদায় করা হয়। গ্রাম থেকে শহর এলাকায় যেসব নছিমন-করিমন আসে, সেগুলোতে বিশেষ এক ধরনের চিহ্ন দেয়া ‘টোকেন’ ব্যবহার করা হয়। নছিমনের চালক মোজাম বলেন, টোকেন কাছে থাকলে রাস্তায় কোনো ঝামেলায় পড়তে হয় না।
এ ব্যাপারে আবদুর রশিদ বলেন, ‘ওয়ান-ইলেভেনের সময় থেকে টাকা উত্তোলন বন্ধ হয়ে গেছে। তবে জেলার প্রতিটি পুলিশ ক্যাম্পে রাতে টহলের জন্য একটি করে নছিমন দিতে হয়। এ জন্য পুলিশ কোনো টাকা দেয় না, এমনকি গাড়ির তেল খরচটাও দেয় না। সেটা অবশ্য জনগণের সেবার জন্যও কাজ করে।’ বন্ধের ব্যাপারে তিনি বলেন, ইচ্ছা করলেই নছিমন-করিমন বন্ধ করা যায় না। হাজার হাজার নছিমন-করিমন চলাচল বন্ধ করে দিলে এসব পরিবারের লোকজন খাবে কী। সরকার থেকে বৈধতা দিলে সবার জন্য ভালো হবে বলে মন্তব্য করেন তিনি।
এ পাতার অন্যান্য খবর
- মিয়ানমার-বাংলাদেশ সরাসরি চালু হতে যাচ্ছে নৌ ও বিমান যোগাযোগ সেতুবন্ধনে নয়া সম্ভাবনার দ্বার
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি পয়েন্টে নিত্যদিনের যানজট॥ যাত্রীদের অসহনীয় দুর্ভোগ
- পার্বতীপুরে কলেজে যেতে পারছে না স্বপ্না ও শম্পা
- পঞ্চগড়ে উৎপাদিত হচ্ছে সুস্বাদু শরবত তৈরির প্যাশন বা ট্যাং ফল
- নওয়াপাড়ায় বিজিবি কর্তৃক আটক কোটি টাকার ভারতীয় কাপড়ের তালিকা দাবি॥ লুটপাট, সংঘর্ষ, সড়ক অবরোধ
- বড়াইগ্রামে আবারো মহাসড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি॥ আটক ১
- কলারোয়ায় পটল চাষে ‘লিটোসেন’ প্রয়োগে চাষীদের মাথায় হাত
- কলারোয়ায় তালাবদ্ধ ঘর থেকে নির্যাতনের শিকার ৪ ইটভাটা শ্রমিককে উদ্ধার
- রায়পুরে ফেরি করে ইয়াবা বিক্রি ক্ষমতাসীনদের ভয়ে কেউ মুখ খুলছে না
- লোহাগাড়ায় ‘জহরবাত’ আতঙ্ক দুই গ্রামে ১ মাসে ১০ গরুর মৃত্যু
- গাজীপুরে যমুনা গ্রুপের কারখানাকে ৫৩ লাখ টাকা জরিমানা
- বেনাপোল হাইস্কুলের ছাত্রের উপর প্রধান শিক্ষকসহ ৩ শিক্ষকের আদিম হিংস্র নির্যাতন
- নদীতে জেগে উঠা বালুচরে ভুট্টার বাম্পার ফলন
- রাজশাহী মহানগর জামায়াত সেক্রেটারির ছেলে মামুন খুন
- শিাবিদ ড. আনোয়ারুল হকের মৃত্যুতে চট্টগ্রাম শিবিরের শোক
- বিজিবি কর্তৃক মিয়ানমারের ৪৩ নাগরিককে পুশব্যাক
- পাঁচবিবিতে ইভটিজারকে জুতা পেটা ও পুলিশে সোপর্দ
- পুঠিয়ায় অ্যাসিড নিক্ষেপের শিকার হয়েছেন গৃহবধূ চাঁদনী
- চবিতে ছাত্রলীগের হামলায় শিবিরের দুই ছাত্রনেতা নিহতের ঘটনার তদন্ত প্রতিবেদনের নিন্দা
- রামগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণ অশ্লীল ভিডিও চিত্র ধারণ
- আটোয়ারীতে প্রধান শিকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ!
- দাম না পাওয়ায় টমেটো ক্ষেত মাড়িয়ে বোরো আবাদ
- আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে শিবির
- মসজিদ মিশন ফেনী সদর উপজেলার কমিটি গঠন
- রাজাপুরে পাউবো’র জমিতে নির্মিত গোয়ালঘরে আ’লীগের কার্যালয় উদ্বোধন!
- সরকার ভারতকে খুশি করতে ব্যস্ত
- রাজশাহী মহানগরী জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
- অভয়নগরে স্কুলের বিনামূল্যের বই কেজি দরে বিক্রি
- প্রধানমন্ত্রীর কাছে এসিড সন্ত্রাসের শিকার এক যুবতীর করুণ আকুতি
- প্রধান শিক্ষক ক্ষমতাসীন দল করেন তাই-
- গোলাম আযমসহ ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি
- ভারত থেকে কেনা প্রথম চালানে ১২টি দোতলা বাস বেনাপোল এসেছে
- মৌলভীবাজারে স্বর্ণচোর ও ডাকাত দলের ৩ সদস্য আটক
