ভ্যাটিক্যানে তোলপাড়
সোনার বাংলা রিপোর্ট
হযরত ঈসা (আ.) বা যিশু খ্রিস্ট কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের ভবিষ্যদ্বাণী সংবলিত বাইবেলের একটি প্রাচীন সংস্করণ দেখতে চেয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ। বৃটেনের ডেইলি মেইল এ খবর দিয়ে জানিয়েছে, ১৫০০ বছরের পুরনো এ বাইবেল সম্প্রতি আবিষ্কৃত হয়েছে এবং তা গত ১২ বছর ধরে তুরস্কে গোপন রাখা হয়েছে। অনেকেই মনে করেন এই বাইবেলই নির্ভরযোগ্য প্রাচীন ইঞ্জিল বা হযরত ঈসার (আ.) প্রাথমিক বাণী বা শিক্ষা সংবলিত বাইবেল হিসেবে খ্যাত ‘বার্নাবাসের বাইবেল।’
পোপ ষোড়শ বেনেডিক্ট এই বাইবেল দেখতে চেয়েছেন। এক কোটি ৪০ লাখ ব্রিটিশ পাউন্ড মূল্যের এ বাইবেল স্বর্ণাক্ষরে এবং হযরত ঈসার (আ.) নিজ ভাষা তথা আরামীয় ভাষায় লিখিত।
তুরস্কের পুলিশ ২০০০ সালে চোরাচালান দমনের এক অভিযানে পশুর মোটা চামড়ায় লেখা এবং চামড়া দিয়ে বাঁধাই করা এ বাইবেলটি উদ্ধার করে। ২০১০ সালের আগ পর্যন্ত বইটি কড়া প্রহরার মধ্যে গোপন রাখা হয় এবং এরপর আঙ্কারার প্রতœতাত্তিক জাদুঘরে হস্তান্তর করা হয়। সামান্য কিছু সংস্কারের পর বইটিকে শিগগিরই জনসমক্ষে প্রদর্শন করা হবে। হস্তলিখিত বইটির একটি পৃষ্ঠার ফটোকপির দাম ১৫ লাখ ব্রিটিশ পাউন্ড বলে মনে করা হচ্ছে।
তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী এর্তুগরোল গুনায় বলেছেন, প্রাচীন এই বাইবেল ইঞ্জিল শরিফের নির্ভরযোগ্য সংস্করণ হতে পারে এবং হযরত ঈসা (আ.) সম্পর্কিত ইসলামী দৃষ্টিভঙ্গির সঙ্গে এ বাইবেলের মিল থাকায় বইটি হয়ত খ্রিস্টান গির্জার ক্ষোভের শিকার হয়েছিল। তিনি আরো বলেছেন, ভ্যাটিকান এ পাণ্ডুলিপি দেখার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছেন। প্রোটেস্ট্যান্ট পাদ্রী ইহসান ওজবেক তুরস্কের জামান পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, সম্ভবত বার্নাবাসের কোনো অনুসারী এ বাইবেল লিখেছেন এবং বার্নাবাসের বাইবেলের বিষয়বস্তুর সঙ্গে এর কোনো মিল নাও থাকতে পারে। ধর্মতত্ত্বের অধ্যাপক ওমর ফারুক হারম্যান বলেছেন, এ বাইবেলের ওপর বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালানো হলেই এটা স্পষ্ট হবে যে, তা কত বছরের পুরনো।
এ পাতার অন্যান্য খবর
- পিলখানার হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত
- বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়াতে হলে বছরে ১৫ লাখ নয়া কর্মসংস্থান সৃষ্টি করতে হবে : বিশ্বব্যাংক রিপোর্ট
- এক ঘণ্টার জন্য থেমে গেল সাংবাদিকদের কলম
- হামিদুর রহমান আযাদকে সংবর্ধনা
- সরকার মানুষের ক্ষোভকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে : মাওলানা আব্দুল হালিম
- সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই মুমিন জীবনের লক্ষ্য -অধ্যাপক মুজিব
- ভাষার মর্যাদা রক্ষার সংগ্রামে শিবির কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে : শিবির সেক্রেটারি জেনারেল
- মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ১৮ মার্চ
- মানিকগঞ্জের বিশিষ্ট সমাজসেবী হাজী আবদুস সামাদের ইন্তিকাল
- ওমানের মাসকাট শহরে অনুষ্ঠিত হলো মিশনের প্রীতি ও গ্রাহক সমাবেশ
- কুমিল্লায় বীকনের সুধী সমাবেশ অনুষ্ঠিত
- সিএনসি’র আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- মিশন ফুড এন্ড বেভারেজ লিমিটেড ও নিরাপদ ফুড লিমিটেডের মধ্যে এক চুক্তি স্ব^াক্ষরিত
- একটিভ গ্র“পের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বের ১৫০ কোটি মুসলিমকে রাসূলের (সা.) আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে : প্রফেসর ড. আব্দুর রব
- রেডিকেল প্রপার্টিজ লিমিটেডের মতবিনিময় সভা
- নির্ভরতা গ্র“পের ৩য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- ঢাকায় জাগরণ রিয়েল এষ্টেট লিমিটেডের ব্যবসায়ী উন্নয়ন সভা
- শতাব্দী গ্রুপের শাখা অফিস উদ্বোধন
- ‘শিব চতুর্দশী মেলায়’ হামদর্দ-এর ফ্রি মেডিকেল ক্যাম্প
- ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান
- কক্সবাজারে ফুলকুঁড়ি আসরের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী’র ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
- গেল সপ্তাহের সংক্ষিপ্ত খবর
