বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট বিভাগের উদ্যোগে বিভাগীয় সভাপতি হাফেজ আব্দুল হাই হারুনের সভাপতিত্বে ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সর্বোচ্চ আত্মত্যাগ, প্রয়োজনে জীবন উৎসর্গ করে হলেও আল্লাহর সন্তুষ্টি অর্জনই মুমিন জীবনের একমাত্র লক্ষ্য। তিনি বলেন, আল্লাহর রাসূল (স.) অসহায়, দরিদ্র, নিঃস্ব খেটে খাওয়া মানুষের পাশে থেকে তাদের যেমনি জান্নাত অর্জনের প্রশিক্ষণ দিয়েছেন, তেমনি তাদের নিঃস্ব অবস্থার পরিবর্তনে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। মালিক ও শ্রমিকদের মধ্যে বৈষম্য দূর করেছেন। তিনি বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় ইসলামের অনুপস্থিতির কারণে মালিক ও শ্রমিকদের বৈষম্য হয়েছে, ভাই এর পরিবর্তে মালিক ভৃত্য পরিণত হয়েছে।
অধ্যাপক মুজিব বলেন, ট্রেড ইউনিয়ন আন্দোলন পরিবর্তন করে যদি মালিক ও শ্রমিককে ইসলামের বিধান ভাই-এর মর্যাদায় আনা যায়, তাহলে বৈষম্য দূর হবে। পরস্পরে বিশ্বাস সৃষ্টি হবে এবং প্রত্যেকের নিজ নিজ অধিকার প্রতিষ্ঠা হবে। অধ্যাপক মুজিব ইসলামী সমাজ প্রতিষ্ঠায় শ্রমিক নেতৃবৃন্দকে ইসলামী শ্রম আইন বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট দক্ষিণ জেলা সভাপতি নজরুল ইসলাম, উত্তর জেলা সভাপতি নিজাম উদ্দিন, সিলেট মহানগরী সভাপতি সোহেল আহমদ, সুনামগঞ্জ সভাপতি আব্দুল মতিন, মৌলভীবাজার সভাপতি সাইফুল ইসলাম, শাহজাহান আলী ও জামিল আহমদ, রাজু প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি
এ পাতার অন্যান্য খবর
- পিলখানার হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত
- বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়াতে হলে বছরে ১৫ লাখ নয়া কর্মসংস্থান সৃষ্টি করতে হবে : বিশ্বব্যাংক রিপোর্ট
- মহানবীর আবির্ভাবের ভবিষ্যদ্বাণী সংবলিত বাইবেল
- এক ঘণ্টার জন্য থেমে গেল সাংবাদিকদের কলম
- হামিদুর রহমান আযাদকে সংবর্ধনা
- সরকার মানুষের ক্ষোভকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে : মাওলানা আব্দুল হালিম
- ভাষার মর্যাদা রক্ষার সংগ্রামে শিবির কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে : শিবির সেক্রেটারি জেনারেল
- মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ১৮ মার্চ
- মানিকগঞ্জের বিশিষ্ট সমাজসেবী হাজী আবদুস সামাদের ইন্তিকাল
- ওমানের মাসকাট শহরে অনুষ্ঠিত হলো মিশনের প্রীতি ও গ্রাহক সমাবেশ
- কুমিল্লায় বীকনের সুধী সমাবেশ অনুষ্ঠিত
- সিএনসি’র আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- মিশন ফুড এন্ড বেভারেজ লিমিটেড ও নিরাপদ ফুড লিমিটেডের মধ্যে এক চুক্তি স্ব^াক্ষরিত
- একটিভ গ্র“পের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বের ১৫০ কোটি মুসলিমকে রাসূলের (সা.) আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে : প্রফেসর ড. আব্দুর রব
- রেডিকেল প্রপার্টিজ লিমিটেডের মতবিনিময় সভা
- নির্ভরতা গ্র“পের ৩য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- ঢাকায় জাগরণ রিয়েল এষ্টেট লিমিটেডের ব্যবসায়ী উন্নয়ন সভা
- শতাব্দী গ্রুপের শাখা অফিস উদ্বোধন
- ‘শিব চতুর্দশী মেলায়’ হামদর্দ-এর ফ্রি মেডিকেল ক্যাম্প
- ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান
- কক্সবাজারে ফুলকুঁড়ি আসরের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী’র ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
- গেল সপ্তাহের সংক্ষিপ্ত খবর
