সীতাকুণ্ড : উত্তর ছলিমপুরে সাগর উপকূলে ঝাউগাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা
নজরুল ইসলাম, সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের সীতাকুণ্ড ছলিমপুর সমুদ্র উপকূলে শিপব্রেকিং ইয়ার্ড তৈরি করতে সহস্রাধিক গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হলেও বন বিভাগের কর্মকর্তাদের কর্মকাণ্ড নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। বন বিভাগের কর্মকর্তাদের দাবি ঝাউ গাছে মড়ক দেখা দেয়াতে স্থানীয় লোকেরা তা কেটে নিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে বন বিভাগের করার কিছুই নেই। স্থানীয়দের অভিযোগ সরাসরি গাছ কাটলে প্রশাসন বাধা দেবে তাই নির্দিষ্ট এলাকার ঝাউ গাছগুলোতে বিষা কেমিক্যাল ব্যবহার করে মেরে ফেলে শিপব্রেকিং ইয়ার্ড করার ক্ষেত্র তৈরি করা হচ্ছে। মরাগাছ কাটতে গিয়ে জীবিত গাছও অবাধে কেটে নিচ্ছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বন বিভাগ স্থানীয় তিনজনকে আসামি করে মামলা করলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে করেনি।
স্থানীয় সূত্র ও সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার উত্তর ছলিমপুর সমুদ্র উপকূলে মাত্র ছয় দিনের মধ্যে প্রায় ৫ শতাধিক ঝাঁউগাছ মারা যায়। এ সুযোগে স্থানীয় কিছু লোক মরা গাছের পাশাপাশি নির্বিচারে ভালো গাছগুলোও রাতের আঁধারে কেটে সাবাড় করে ফেলছে। এ পর্যন্ত প্রায় সহস্রাধিক গাছ কেটে ম্যানগ্রোভ বনটি উজাড় করে ফেলেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, চট্টগ্রাম ডিপুটি ফরেস্ট অফিসার (ডিএফও) ড. সুনীল কুণ্ড। এ সময় কাট্টলী বন বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দা মুক্তিযোদ্ধা বজলুল করিম জানান, গত ছয় দিন আগেও এ গাছগুলো জীবিত ছিল। কিন্তু হঠাৎ করে গাছগুলো এভাবে মরে যাওয়া রহস্যজনক মনে হচ্ছে। তার ধারণা প্রাকৃতিক কোনো কারণে গাছে মড়ক ধরলে সব গাছে তা ছড়িয়ে পড়তো এবং সময় নিয়ে মরতো। কিন্তু পার্শ্ববর্তী গাছগুলো অক্ষত থাকায় পরিকল্পিতভাবে এই গাছগুলো কেমিক্যাল ব্যবহার করে মেরে ফেলা হচ্ছে বলে তার ধারণা। তিনি আরো বলেন, ১৯৯১ সালে প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের ও জলোচ্ছ্বাসের পর চট্টগ্রাম বন বিভাগ সীতাকুণ্ডের সাগর উপকূলে সবুজ বনায়ন শুরু করে। ওই সময়ে বন বিভাগের উদ্যোগে লাগানো ঝাউ গাছগুলোর কারণে পরে বিভিন্ন সময়ে উপকূলবাসী দুর্যোগ ও জলোচ্ছ্বাসে হাত থেকে রক্ষা পায়। বর্তমানে যে গাছগুলো আছে তা রক্ষা না করলে সাগরের জলোচ্ছ্বাসের সময় পানি লোকালয়ে এসে ব্যাপক জানমালের ক্ষতি হতে পারে বলে তিনি আশঙ্কা করেন।
স্থানীয় অন্য এক বাসিন্দা ফয়সাল জানান, এ অঞ্চলে এক সময় অনেক বড় বসবুজ বনায়ন ছিল। কিন্তু এক শ্রেণীর লোক শিপব্রেকিং তৈরি করতে রাতারাতি ধ্বংস করে ফেলেছে এ সবুজ অরণ্য। সর্বশেষ এখানে প্রায় দুই হাজার গাছ ছিল। আর এ গাছগুলোই শিপব্রেকিং ইয়ার্ড তৈরিতে বাধা হয়ে দাঁড়ায়। তাই ফরেস্টার নাছির ও আমিন দুর্বৃত্তদের সাথে আঁতাত করে পরিকল্পিত ভাবে কিছু গাছ মেরে তার সাথে ভালো গাছগুলো কেটে নিচ্ছে। স্থানীয় এলাকাবাসীরা জনিয়েছেন, তারা ফরেস্টারকে বিষয়টি জানালেও কোন পদক্ষেপ না নিয়ে নিরব থেকেছেন। মূল হোতাদের না ধরে তার চুনোপুটিদের নামে মামলা দিয়ে নিজেদের দায়িত্ব শেষ করেছেন।
চট্টগ্রাম ডিপুটি ফরেস্ট অফিসার (ডিএফও) ড. সুনীল কুণ্ড সাংবাদিকদের বলেন, শিপ ইয়ার্ডের বিষাক্ত বর্জ্যরে ফলে উপকূলের ঝাউগাছগুলো মরে যাচ্ছে। তবে বৃক্ষগুলো রক্ষায় বন বিভাগ থেকে কোন উদ্যোগ নেয়া হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পদক্ষেপ নেয়া হবে। এ সময় গাছ কাটার বিষয়টি তিনি এড়িয়ে যান।
এ পাতার অন্যান্য খবর
- কালিয়াকৈরে দুই ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
- মধ্যস্বত্বভোগীদের দ্বারা চলছে লুটপাট
- চবি সভাপতিসহ ৮ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে দেশব্যাপী শিবিরের বিক্ষোভ
- স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের ভয়াবহ নির্যাতনের শিকার রতন মিয়া
- কুষ্টিয়ায় হারবাল চিকিৎসার নামে অশ্লীল প্রচারণা ও মাদক ব্যবসা
- আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মসজিদের জমি জোরপূর্বক দখল
- মিরসরাইয়ে রেল লাইনের পাশে মাদকের স্বর্গরাজ্য
- গোদাগাড়ীতে কৃষকের থেকে নানা অজুহাতে নলকূপ অপারেটরদের অর্থ আদায়
- পুঠিয়ায় মধু বাহিনী কর্তৃক স্কুল ভবন দখল
- সিলেট জেলা উত্তর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
- নির্যাতন যতবাড়ে মুমীনের ঈমান তত মজবুত হয় : শামশুল ইসলাম এমপি
- নিরাপত্তার অভাবে সিলেট-জকিগঞ্জ রুটে গাড়ি চালাতে অপাগরতা প্রকাশ
- সদ্য কারামুক্ত শিবিরের ১৩ নেতাকর্মীকে চট্টগ্রামে সংবর্ধনা
- ঠাকুরগাঁওয়ে ছাত্রীসংস্থার আঞ্চলিক শিক্ষাশিবির অনুষ্ঠিত
- জয়পুরহাটে শিবিরের সমাবেশ অনুষ্ঠিত
- চৌগাছায় ছাত্র পেটানোর ঘটনায় শিক্ষিকা বরখাস্ত
- তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না : নূরুল ইসলাম বুলবুল
- তাসনিম আলমকে মুক্তি দিয়ে আবার গ্রেফতার রাজনৈতিক প্রতিহিংসা
- বিদ্যুৎ অফিস চলছে পুলিশ প্রহরায়
- নলছিটিতে পাষণ্ড ছেলের হাতে মা ও ভাই খুন
- চৌগাছায় বিদ্যুৎ থাকে ১০ মিনিট...!
- ভারতে পাচার হওয়া এসএসসি ফলপ্রার্থী কিশোরী উদ্ধার
- কালিয়াকৈরে বজ্রপাতে একই পরিবারের ৩ জন হতাহত
- রায়পুরে ফের প্রবাসীর বাড়িতে হাত-পা বেঁধে ডাকাতি
- কুমিল্লা মহানগর শিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত
- রাজবাড়ী কারামুক্ত শিবির নেতাদের সংবর্ধনা প্রদান
