কুড়িগ্রাম সংবাদদাতা
স্ত্রীকে উত্ত্যক্ত করার ঘটনার প্রতিবাদ করায় বখাটেরা স্বামী রতন মিয়াকে (২৪) অপহরণ করে তার উপর বর্বরোচিত নির্যাতন চালিয়েছে। নির্যাতনের ক্ষত চিহ্ন শরীরে নিয়ে সে এখন কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এ ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের কালীগঞ্জ বাজার এলাকায়।
জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ছত্রপুর কলেজ মোড় এলাকার হযরত আলীর ছেলে রতন মিয়া তার স্ত্রী আফরোজা বেগমকে (১৯) সাথে নিয়ে বেগমগঞ্জ ইউনিয়নস্থ তার শ্বশুর বাড়িতে যাবার প্রাক্কালে কালীগঞ্জ বাজার এলাকায় মহুবর আলীসহ পাঁচ বখাটে যুবক তার স্ত্রী আফরোজা বেগমকে উত্ত্যক্ত করে। এ সময় সাথে থাকা স্বামী রতন মিয়া এ ঘটনার প্রতিবাদ করে স্ত্রীকে সাথে নিয়ে শ্বশুর বাড়িতে যায়। এ ঘটনার পাঁচ দিন পর গত ১০ মার্চ রাত সাড়ে ১১টার দিকে বখাটে যুবক আমিনুল ইসলাম ফোন করে স্বামী রতন মিয়াকে শ্বশুর বাড়ি থেকে ডেকে নেয়। ওই রাতেই বখাটে যুবকরা স্বামী রতন মিয়াকে অপহরণ করে খুদিরকুটি হাই স্কুলের দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে আটকিয়ে রাখে। এ সময় বখাটে যুবকরা প্লাস দিয়ে রতন মিয়ার পায়ের চামড়া টেনে ছিঁড়ে নেয়। স্ক্রু ড্রাইভার ও হাতুড়ি দিয়ে উভয় পায়ের হাঁটু থেঁতলে দিয়ে মাংস ফুটা করে। পায়ের বৃদ্ধাঙ্গুলিতে তারকাটা ঢুকিয়ে দিয়ে নখ তুলে ফেলে। এসব অকথ্য নির্যাতন চালানোর পর স্বামী রতন মিয়া অচেতন হয়ে পড়ে থাকলে বখাটে যুবকরা তাকে মৃত ভেবে ওই স্থানে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনার পরদিন গত ১১ মার্চ সকালে শ্বশুর বাড়ির লোকজন রতন মিয়াকে জীবিত অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে আসে।
এ ঘটনাকে কেন্দ্র করে গত ১৪ মার্চ পিতা হযরত আলী বাদী হয়ে কুড়িগ্রাম সিনিয়র জুডিশিয়াল আদালতে পাঁচ বখাটে যুবক’র বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। মামলায় অভিযুক্ত পাঁচ বখাটে যুবক হচ্ছে- মহুবর আলী, বাদশা মিয়া, আমিনুল হক, আলমগীর ও খোকা।
এ পাতার অন্যান্য খবর
- কালিয়াকৈরে দুই ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
- মধ্যস্বত্বভোগীদের দ্বারা চলছে লুটপাট
- সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ড করতে বিষাক্ত কেমিক্যাল দিয়ে উপকূলীয় গাছ সাবাড় করার অভিযোগ
- চবি সভাপতিসহ ৮ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে দেশব্যাপী শিবিরের বিক্ষোভ
- কুষ্টিয়ায় হারবাল চিকিৎসার নামে অশ্লীল প্রচারণা ও মাদক ব্যবসা
- আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মসজিদের জমি জোরপূর্বক দখল
- মিরসরাইয়ে রেল লাইনের পাশে মাদকের স্বর্গরাজ্য
- গোদাগাড়ীতে কৃষকের থেকে নানা অজুহাতে নলকূপ অপারেটরদের অর্থ আদায়
- পুঠিয়ায় মধু বাহিনী কর্তৃক স্কুল ভবন দখল
- সিলেট জেলা উত্তর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
- নির্যাতন যতবাড়ে মুমীনের ঈমান তত মজবুত হয় : শামশুল ইসলাম এমপি
- নিরাপত্তার অভাবে সিলেট-জকিগঞ্জ রুটে গাড়ি চালাতে অপাগরতা প্রকাশ
- সদ্য কারামুক্ত শিবিরের ১৩ নেতাকর্মীকে চট্টগ্রামে সংবর্ধনা
- ঠাকুরগাঁওয়ে ছাত্রীসংস্থার আঞ্চলিক শিক্ষাশিবির অনুষ্ঠিত
- জয়পুরহাটে শিবিরের সমাবেশ অনুষ্ঠিত
- চৌগাছায় ছাত্র পেটানোর ঘটনায় শিক্ষিকা বরখাস্ত
- তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না : নূরুল ইসলাম বুলবুল
- তাসনিম আলমকে মুক্তি দিয়ে আবার গ্রেফতার রাজনৈতিক প্রতিহিংসা
- বিদ্যুৎ অফিস চলছে পুলিশ প্রহরায়
- নলছিটিতে পাষণ্ড ছেলের হাতে মা ও ভাই খুন
- চৌগাছায় বিদ্যুৎ থাকে ১০ মিনিট...!
- ভারতে পাচার হওয়া এসএসসি ফলপ্রার্থী কিশোরী উদ্ধার
- কালিয়াকৈরে বজ্রপাতে একই পরিবারের ৩ জন হতাহত
- রায়পুরে ফের প্রবাসীর বাড়িতে হাত-পা বেঁধে ডাকাতি
- কুমিল্লা মহানগর শিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত
- রাজবাড়ী কারামুক্ত শিবির নেতাদের সংবর্ধনা প্রদান
