পঞ্চগড় সংবাদদাতা : মসজিদের জমি ঘেরা দিয়ে দখল করে নিয়েছে একদল ভূমিদস্যু। জেলার সদর উপজেলার জগদল গোয়ালপাড়া এলাকায় গত ১৭ মার্চ শনিবার সকালে এ ঘটনাটি ঘটে। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভূমি দস্যুরা মসজিদের ওই জমি জোরপূর্বক দখল করে ঘেরা দেয়ার ঘটনায় এলাকায় তীব্র অসন্তোষ বিরাজ করছে।
অভিযোগে জানা গেছে, জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগর এলাকার মোকছেদ আলী জগদল গোয়ালপাড়া মাদরাসা জামে মসজিদের ১০ শতাংশ জমির মালিকানা দাবি করে। গত শনিবার সকালে মকছেদের নেতৃত্বে জালাল, খলিল, মজিবর, আশরাফ, মালেকসহ ১৫-২০ জন সন্ত্রাসী মসজিদের সামনের ১০ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেয়। তারা প্রকাশ্যে দিনের বেলা সিমেন্টের খুঁটি ও বাঁশের বেড়াও দিয়ে দেয়।
জমির মালিক মো. বেলাল হোসেন জানান, পঞ্চগড়ের বিজ্ঞ সিনিয়র জজ আদালতে একটি বাটোয়ারা মামলা করা হয়। এ আদালতে থাকা মূল মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় থাকার নির্দেশ দেন। এ সত্ত্বেও মকছেদ আলী দলীয় প্রভাবে জোরপূর্বক মসজিদের জমি দখল করে নেয়।
জগদল মাদরাসা জামে মসজিদের সভাপতি জমিরউদ্দিন, সাধারণ সম্পাদক মফিজউদ্দিন, বেলাল হোসেন জানান, পঞ্চগড়-জগদল মহাসড়ক সংলগ্ন স্থানে ১৯৯৭ সালে জগদল মাদরাসা জামে মসজিদ নির্মিত হয়। ওই এলাকার ইয়াদ আলী, বানেছা, কাশেম আলী, জালালসহ কয়েকজন ব্যক্তি মসজিদের নামে সাড়ে ১৫ শতক জমি দান করেন। এরপর ৫ শতক জমির ওপর মসজিদ নির্মাণ করা হয়। মসজিদে ওই এলাকার শত শত মুসলি নামাজ আদায় করেন। জমির মালিকানা দাবি করে মকছেদ আলী মসজিদের সামনের অংশটি জোরপূর্বক দখল করে নিয়ে সিমেন্ট্ ও বাঁশের ঘেরা দেন।
এ বিষয়ে মোকছেদ আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ঘটনাস্থলে গিয়ে মোকছেদ আলীকে পাওয়া যায়নি।
এ পাতার অন্যান্য খবর
- কালিয়াকৈরে দুই ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
- মধ্যস্বত্বভোগীদের দ্বারা চলছে লুটপাট
- সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ড করতে বিষাক্ত কেমিক্যাল দিয়ে উপকূলীয় গাছ সাবাড় করার অভিযোগ
- চবি সভাপতিসহ ৮ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে দেশব্যাপী শিবিরের বিক্ষোভ
- স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের ভয়াবহ নির্যাতনের শিকার রতন মিয়া
- কুষ্টিয়ায় হারবাল চিকিৎসার নামে অশ্লীল প্রচারণা ও মাদক ব্যবসা
- মিরসরাইয়ে রেল লাইনের পাশে মাদকের স্বর্গরাজ্য
- গোদাগাড়ীতে কৃষকের থেকে নানা অজুহাতে নলকূপ অপারেটরদের অর্থ আদায়
- পুঠিয়ায় মধু বাহিনী কর্তৃক স্কুল ভবন দখল
- সিলেট জেলা উত্তর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
- নির্যাতন যতবাড়ে মুমীনের ঈমান তত মজবুত হয় : শামশুল ইসলাম এমপি
- নিরাপত্তার অভাবে সিলেট-জকিগঞ্জ রুটে গাড়ি চালাতে অপাগরতা প্রকাশ
- সদ্য কারামুক্ত শিবিরের ১৩ নেতাকর্মীকে চট্টগ্রামে সংবর্ধনা
- ঠাকুরগাঁওয়ে ছাত্রীসংস্থার আঞ্চলিক শিক্ষাশিবির অনুষ্ঠিত
- জয়পুরহাটে শিবিরের সমাবেশ অনুষ্ঠিত
- চৌগাছায় ছাত্র পেটানোর ঘটনায় শিক্ষিকা বরখাস্ত
- তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না : নূরুল ইসলাম বুলবুল
- তাসনিম আলমকে মুক্তি দিয়ে আবার গ্রেফতার রাজনৈতিক প্রতিহিংসা
- বিদ্যুৎ অফিস চলছে পুলিশ প্রহরায়
- নলছিটিতে পাষণ্ড ছেলের হাতে মা ও ভাই খুন
- চৌগাছায় বিদ্যুৎ থাকে ১০ মিনিট...!
- ভারতে পাচার হওয়া এসএসসি ফলপ্রার্থী কিশোরী উদ্ধার
- কালিয়াকৈরে বজ্রপাতে একই পরিবারের ৩ জন হতাহত
- রায়পুরে ফের প্রবাসীর বাড়িতে হাত-পা বেঁধে ডাকাতি
- কুমিল্লা মহানগর শিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত
- রাজবাড়ী কারামুক্ত শিবির নেতাদের সংবর্ধনা প্রদান
