সংবাদ শিরোনামঃ

পদ্মা সেতু প্রশ্নে সরকার গোঁফ নামিয়েছে ** সরকার জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে কালো আইনে বন্দী করে নির্যাতন করছে : এ কে এম নাজির আহমদ ** কালো টাকা : দুই বছরে এক লাখ কোটি টাকা পাচার ** নেতৃত্বসঙ্কটে আওয়ামী লীগ ** কথিত বিচারের নামে তামাশা বন্ধ করে ঈদের আগেই নেতৃবৃন্দকে মুক্তি দিন ** খাদ্যে ভেজাল প্রতিরোধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে ** বর্তমান সরকারকে আন্তর্জাতিক সম্প্রদায়ও ভালো চোখে দেখছে না ** মরিলে কান্দিস না আমার দায় রে ** সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে সরকার ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ** রমজানকে স্বাগত জানিয়ে দেশব্যাপী র্যালি ** নোয়াখালীতে রমজানের স্বাগত র্যালিতে পুলিশের হামলায় ১১ শিবির কর্মী আহত॥ গ্রেফতার ৩৭ **

ঢাকা, শুক্রবার, ২৭ জুলাই ২০১২, ১২ শ্রাবণ ১৪১৯, ৭ রমজান ১৪৩

গত ২২ জুলাই স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মাহে রমজান উপলে মেধাবী ছাত্রদের মাঝে কুরআন বিতরণ ও বিশিষ্ট আলেমদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম নাজির আহমদ : সোনার বাংলা

সোনার বাংলা রিপোর্ট : জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম নাজির আহমদ বলেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে সরকার ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অতীতে কুরআনের আলো নিভিয়ে দেয়ার চেষ্টা হয়েছে কেউ পারেনি। যতই চেষ্টা করুক, আল্লাহ কুরআনের আলো নিভিয়ে দিতে দেবেন না। আগামী দিনে কুরআনের আলো ছড়িয়ে দেয়ার কাজে এগিয়ে যেতে তিনি ছাত্রশিবিরের প্রতি আহ্বান জানান।
গত ২৪ জুলাই রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত মেধাবী ছাত্রদের মাঝে কুরআন বিতরণ ও আলেমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছাত্রশিবির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আহমাদুল্লাহ আশরাফ, খেলাফত মজলিশের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল লতিফ নেজামী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, জামায়াতে ইসলামীর নির্বাহী কমিটির সদস্য মাওলানা এটিএম মাসুম, ছারছীনা পীর শাহ মোহাম্মদ আরিফ বিল্লাহ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, সম্মিলিত উলামা-মাশায়েখ পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রববানী, যুগ্ম-মহাসচিব মাওলানা খলিলুর রহমান মাদানী, খেলাফত আন্দোলনের ঢাকা মহানগরী সভাপতি মাওলানা মুজিবুর রহমান হামিদীসহ বিশিষ্ট আলেমগণ। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক ইয়াসিন আরাফাত।
নাজির আহমদ বলেন, এ দেশের সরকার ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যতই চেষ্টা করুক, আল্লাহ কুরআনের আলো নিভিয়ে দিতে দেবেন না। রাসূল (সা.)-এর ওফাতের পর সাড়ে চৌদ্দশত বছর ধরে বহুবার কুরআনের আলো নিভিয়ে দেয়ার চেষ্টা হয়েছে, কিন্তু কেউ পারেনি।
তিনি ইসলামী ছাত্রশিবিরের উদ্দেশে বলেন, ইসলামী ছাত্রশিবিরের তরুণ জনশক্তি কুরআনের আলোকে আলোকিত হয়ে তৈরি হয়েছে। কুরআনের আলোকে ছড়িয়ে দিতে পারলে অনেক তরুণ ছাত্রশিবিরে এগিয়ে আসবে। এখানে তোমাদের কর্তব্য আছে, তোমরা তা পালন করবে। আগামী দিনে কুরআনের আলো ছড়িয়ে দেয়ার কাজে এগিয়ে যেতে তিনি শিবিরের প্রতি আহ্বান জানান।
মাওলানা আহমাদুল্লাহ আশরাফ বলেন, বর্তমান সরকার বাতিল সরকার। এ সরকার টিকতে পারবে না। কুরআনের আলোর সামনে এ সরকার টিকতে পারবে না। তিনি ছাত্রশিবিরকে কাজ চালিয়ে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান।
মাওলানা মুহাম্মদ ইসহাক বলেন, কুরআনের পথে মানুষকে নিয়ে আসা কঠিন কাজ। হাফেজ্জী হুজুর কুরআনকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করার জন্য যখন কাজ শুরু করলেন তখন তার ওপর হামলা করা হলো। তার দলের লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হলো। কুরআনের এ পথ কঠিন হলেও এ পথকেই বেছে নিতে হবে। যে কোন মূল্যে তাজা রক্ত ঢেলে দিতে হলেও এ পথে টিকে থাকতে হবে। কঠিন হলেও এ পথে ছাত্রশিবির বিজয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মাওলানা আব্দুল লতিফ নেজামী বলেন, এদেশের সরকার গণতান্ত্রিক হলেও ইসলামপন্থীদের বিরুদ্ধে অগণতান্ত্রিক আচরণ করছে। কোন কর্মসূচি পালন করতে দিচ্ছে না। যত বাধাই দেয়া হোক না কেন ইসলামের আলো নিভিয়ে ফেলা যাবে না। তুরস্কেও আজ ইসলাম বিজয়ী হয়েছে। সকল জেল-জুলুমকে উপো করে আন্দোলন চালিয়ে যেতে তিনি ছাত্রশিবিরের প্রতি আহ্বান জানান।
জাফরুল্লাহ খান বলেন, যারা কুরআন শিখে ও শেখায় তারা আদর্শবান। কুরআনের শিায় শিতি করতে পারলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে। কুরআনের আদর্শে আদর্শবান হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। এটিএম মাসুম বলেন, ইসলামী ছাত্রশিবির ছাত্রদেরকে কুরআন সুন্নাহর পথে আনার চেষ্টা করছে। জোর জবরদস্তি করে নয়, তারা তরুণদেরকে সঠিক পথের সন্ধান দেখিয়ে এগিয়ে নিচ্ছে। তিনি ছাত্রশিবিরকে কুরআন সুন্নাহর শক্তিতে বলিয়ান হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে দেলোয়ার হোসেন বলেন, কুরআন নাযিলের মাস হওয়ায় আল্লাহ রমজানকে সম্মানিত করেছেন। বাংলাদেশের সরকার মুসলমান হওয়া সত্ত্বেও রমজানকে স্বাগত জানাতে বাধা দিচ্ছে, আমাদের ওপর হামলা চালিয়েছে। অতীতেও কেউ কুরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে টিকতে পারেনি। আজও ফেরাউনের উত্তরসূরীদের মতো ইসলামের বিরোধিতা করলে তাদের মতোই পরিণতি হবে। মেধাবী ছাত্রের পাশাপাশি একজন ভালো মানুষ হওয়ার জন্যও তিনি সকলের প্রতি আহ্বান জানান।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Redio Tehran
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

মহীউদ্দীন আহমদ কর্তৃক জাতীয় মুদ্রণ ১০৯, ঋষিকেশ দাস রোড, ঢাকা - ১১০০ হতে মুদ্রিত ও ১৫ বাংলাবাজার, ঢাকা - ১১০০ হতে প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭। ফোনঃ ৮৮ ০২ ৮৩১৯০৬৫, বার্তা - ৮৮ ০১৬৭০৮১৩২৭৬, সার্কুলেশন - ৮৮ ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন - ৮৮ ০১১৯৯০৯০০৮৫, ফ্যাক্সঃ ৮৮ ০২ ৮৩১৫৫৭১, ওয়েবসাইটঃ www.weeklysonarbangla.net, ইমেইলঃ weeklysonarbangla@yahoo.com