ট্রাইব্যুনালে চতুর্থ সাীর জবানবন্দী
কাদের মোল্লা ও তার সহযোগীরা কবি মেহেরুনকে হত্যা করে এ কথা সাী শুনেছেন নিজে দেখেননি
সোনার বাংলা রিপোর্ট: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে স্যা দিয়েছেন কবি কাজী রোজী। গত ২৪ জুলাই মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দেয়া জবানবন্দীতে তিনি বলেন, কবি মেহেরুননিসাকে আব্দুল কাদের মোল্লা ও তার সহযোগীরা হত্যা করেছে এই ঘটনা আমি নিজে দেখি নাই। তবে অন্যদের কাছে এই হত্যার কথা শুনেছি। তিনি তার জবানবন্দীতে আরো বলেন, ’৭১ সালের ২৭ মার্চ বিকেলে খবর পাই কবি মেহেরুন নিসা, তার মা ও ভাইকে হত্যা করা হয়েছে। আমি যতটুকু শুনেছি কাদের মোল্লা ও তার সহযোগিরা মেহেরদের বাসায় প্রবেশ করে।
কাজী রোজী বলেন, ঘটনার দু’তিন দিন পর গুলজার নামের একজন অবাঙালি ও একজন বিহারি আমাকে বলেছিল এ ধরনের একটি কথা যে, মেহেরকে মেরে গলা কেটে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। যারা ওই ঘটনা ঘটিয়ে ছিল তারা অবাঙালি বিহারি। কাদের মোল্লার সহযোগী অবাঙালি ও বিহারিরা ওই ঘটনা ঘটিয়েছিল। ঘটনা বর্ণনাকারী গুলজারসহ দুই অবাঙালি বিহারি এখন আর দেশে নেই।
জবানবন্দীতে কাজী রোজী বলেন, ’৭১ সালে নিহত কবি মেহেরুন নিসা তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। মিরপুরে অবাঙালি ও বিহারিরা বাঙালিদের ভীষণভাবে অপমানিত ও লাঞ্ছিত করত। এ থেকে রেহাই পেতে তারা একটি এ্যাকশন কমিটি গঠন করেছিলেন। তিনি সেই কমিটির সভাপতি ও মেহেরুন নিসা সদস্য ছিলেন। ’৭১ সালের ২৫ মার্চ সকালে ওই কমিটির একটা মিটিং করি। মিটিংয়ে বুঝতে পারি কিছু একটা ঘটতে যাচ্ছে। মিটিং শেষ করে বাসায় আসার কিছুণ পর খবর পাই আমার বাসা রেড হবে। মেহেরুন নিসার বাসায়ও একইভাবে হামলা করবে। এর মূল কারণ আমরা ছিলাম নারী। আমি খবর পাওয়ার পর মেহেরুন নিসার বাড়িতে খবর দেই যে, আজ আমি বাসা থেকে চলে যাব। তোমরাও বাসা ছেড়ে চলে যাও। এই খবর পাওয়ার পর তিনি ছোট ভাইকে দিয়ে খবর পাঠান তিনি তার মা ও দুই ভাই এদের নিয়ে তিনি কোথায় যাবেন। আমি তার ভাইকে বলেছিলাম তুমি মেহের ও তোমার মাকে বোঝাও বাড়ি থেকে চলে যাওয়া প্রয়োজন। তারপর আমি চলে গেলাম। কিন্তু মেহের গেল না। এরপর ২৫ মার্চের ভয়াল রাতের ঘটনা সবার জানা। এরপর আমি ২৭ মার্চ বিকেলে খবর পেলাম যে, মেহেরুন নিসা, তার মা ও ভাইকে হত্যা করা হয়েছে। আমি যতটুকু শুনেছি সাদা পট্টি ও লাল পট্টি বেঁধে কাদের মোল্লার সহযোগীরা মেহেরদের বাসায় প্রবেশ করে। মেহের যখন দেখল ওরা তাদের মারতে এসেছে তখন সে কুরআন শরীফ বুকে চেপে বাঁচতে চেয়েছিল। কিন্তু ওরা এই চারজনকে জবাই করেছিল। তিনি বলেন, কাদের মোল্লা বাসার ভিতরে গিয়েছিল, এটা বলতে পারব না। তবে তার নেতৃত্বে ওরা ঢুকে ছিল বলে শুনেছি।
জেরা : জবানবন্দী দেয়া শেষ হলে কাজী রোজীকে জেরা করেন কাদের মোল্লার আইনজীবী এডভোকেট মো. একরামুল হক।
প্রশ্ন : কবি মেহেরুন্নেসার সাথে কবে পরিচয় হয়?
সাী : ১৯৬৮ সালে। ১৯৬৭-৬৮ সালে মিরপুরে দেখা হয়।
প্রশ্ন : আপনি প্রাথমিক শিা কোথা থেকে নিয়েছেন?
সাী : আমরা ঢাকার সিদ্দিক বাজারে থাকতাম, সেখানে বাংলাবাজার দিদিমণি কিশলয় নামক স্কুলে শিা অর্জন শুরু করি।
প্রশ্ন: ওই স্কুল কোন থানার অধীনে ছিল?
সাী : বলতে পারব না।
প্রশ্ন : ওই সময় আপনাদের পরিবারের সদস্য সংখ্যা কত ছিল?
সাী : বাবা, মা, ভাইবোনসহ মোট আট জন।
প্রশ্ন : আপনার ছোট ভাইয়ের নাম কি?
সাী : ডা. কাজী হিল্লোল।
প্রশ্ন : ভাইবোনদের মধ্যে আপনি কততম?
সাী : আমি সবার বড়।
প্রশ্ন : আপনার পিতা কি করেন?
সাী : সাংবাদিকতা, প্রথমে সংবাদ এবং পরে ইত্তেফাকে ছিলেন।
প্রশ্ন : আপনি এসএসসি কত সালে ও কোন স্কুল থেকে পাস করেন?
সাী : ১৯৬৪ সালে, মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট হাইস্কুল থেকে।
প্রশ্ন : কত সালে এইচএসসি পাস করেন?
সাী : ১৯৬৭ সালে, বকশিবাজার ইন্টারমিডিয়েট কলেজ থেকে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হই ও ৭৩ সালে এমএ পাস করি।
এ পাতার অন্যান্য খবর
- সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে সরকার ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে
- দেশ থেকে ইসলাম নির্মূলের জন্য দেশী-বিদেশী চক্র ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে
- সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল ১০ আগস্ট
- গেল সপ্তাহের সংক্ষিপ্ত খবর
- পর্যালোচনা করা ১৩টি বইয়ের একটিতেও মাওলানা সাঈদীর ’৭১-এর ভূমিকা নিয়ে কোনো কথা নেই
- প্রথম সাীর জেরা শেষ॥ কামারুজ্জামানকে আল বদর নেতা প্রমাণ করতে পারেনি সাী হামিদুল
- চিকিৎসকদের পরামর্শের পরও সিটি স্ক্যান ও ইকো করানো হচ্ছে না : সৈয়দা আফিফা আযম
- মীর কাসেম আলীকে কারাগারে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা দিতে ট্রাইব্যুনালের নির্দেশ
- কুরআন মানুষকে মুক্তির পথ দেখায় : মাওলানা আবদুস শহীদ নাসিম
- বন্ধন গ্র“পের বার্ষিক সাধারণ সভা
- কবি মতিউর রহমান মল্লিকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
- উত্তরা ল হাউজ-এর উদ্যোগে আয়কর রিটার্ন মেলা সম্পন্ন
- ডিটারমাইন্ড গ্রুপের ৪র্থ বার্ষিক এজিএম
- শ্যামপুরে ফুলকুঁড়ি আসরের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী
- শতাব্দী গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ডিরেক্টর পার্চেজ এর সৌদি আরব গমন
- ডা. জাকির নায়েকের নতুন ভিসিডি-ডিভিডি বের করেছে মাল্টিমিডিয়া পিসি
- বাগেরহাট ফোরামের আলোচনা সভা ও ইফতার মাহফিল ২৭ জুলাই
- সিন্দাবাদ গ্রুপের প্রতিনিধি দলের মালয়েশিয়া ও সিঙ্গাপুর গমন
- বাঙালি মুসলমানের জীবনধারাকে তিনি উপস্থাপন করেছেন
- কৃতী ছাত্র তাসফিন ফাহাদ
