হুমায়ূন আহমেদ স্মরণে সিএনসির আলোচনা
বাঙালি মুসলমানের জীবনধারাকে তিনি উপস্থাপন করেছেন
সমকালীন বাংলা সাহিত্যের অতুজ্জ্বল নক্ষত্র হুমায়ূন আহমেদ বিরল প্রতিভার অধিকারী ছিলেন। তিনি ছিলেন একাধারে কথাসাহিত্যিক, শিক্ষাবিদ, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা ও চিত্রশিল্পী। তাঁকে শুধু নন্দিত ও জনপ্রিয় সাহিত্যিক বলে এড়িয়ে যাওয়া ঠিক হবে না। জনপ্রিয় সাহিত্যিক শরৎচন্দ্র চট্ট্যোপাধ্যায় ও নীহারঞ্জন গুপ্তকে তিনি অনেক আগেই অতিক্রম করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরসহ এ যাবত যে কাজটি কোনো বরেণ্য সাহিত্যিকই তুলে ধরতে পারেননি, তিনি তা অবলীলায় তুলে ধরতে পেরেছেনÑ তা হলো বাঙালি মুসলমানের জীবনধারার উপস্থাপনা। তিনি তাঁর কালজয়ী সাহিত্যের মাধ্যমে বাঙালি মুসলমানের সাদা-কালো জীবনধারা সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে পরিস্ফুটন করেছেন। বিশেষ করে মধ্যবিত্তের ঔশ্বর্যময় ও গ্লানিকর জীবনধারা। ঋদ্ধ অতীতকে তিনি তুলে ধরেছেন, বর্তমানের নিখুঁত ছবি এঁকেছেন এবং ভবিষ্যৎ বাংলাদেশের মধ্যবিত্ত মানুষের রূপ, প্রকৃতি ও বিকাশকে নির্দেশ করেছে। শুধু কমিটমেন্টের ঘোরে তিনি ঝুলে থাকেননি। বিষয়ের সাথে নিজেকে ইনভলভ করেছেন। পর্বতারোহণের মতো প্রতিদিন পরিশ্রম করেছেন। এক জীবনে এত কাজ আমাদের সমাজে সত্যিই বিরল।
দেশ জাতি সাহিত্য-সংস্কৃতি ও মননের জন্য জীবনপাত করেছেন। দেশবাসী অবশ্যই তাঁকে চিরকাল মনে রাখবে।
গত ২৪ জুলাই কালজয়ী কথাশিল্পী হুমায়ূন আহমেদ স্মরণে সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি) আয়োজিত অনুষ্ঠানে উপর্যুক্ত কথাগুলো বলেন অতিথিবৃন্দ।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চিন্তক ও গবেষক শাহ আবদুল হালিম। অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক সিএনসির নির্বাহী পরিচালক মাহবুবুল হক।
আলোচনা সভায় অন্যদের মধ্যে আরও অংশগ্রহণ করেন সাংবাদিক নাসির হেলাল, ছড়াকার মানসুর মুজাম্মিল, কবি ইয়াদী মাহমুদ, কবি মুহম্মদ ইউসুফ, গবেষক শাহ সিদ্দিক, এডভোকেট হোসাইন শফিকুর রহমান ও কবি কামরুজ্জামান প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী আবিদ আজম। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি আল হাফিজ। প্রেস বিজ্ঞপ্তি
এ পাতার অন্যান্য খবর
- সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে সরকার ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে
- দেশ থেকে ইসলাম নির্মূলের জন্য দেশী-বিদেশী চক্র ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে
- সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল ১০ আগস্ট
- গেল সপ্তাহের সংক্ষিপ্ত খবর
- পর্যালোচনা করা ১৩টি বইয়ের একটিতেও মাওলানা সাঈদীর ’৭১-এর ভূমিকা নিয়ে কোনো কথা নেই
- প্রথম সাীর জেরা শেষ॥ কামারুজ্জামানকে আল বদর নেতা প্রমাণ করতে পারেনি সাী হামিদুল
- কাদের মোল্লা ও তার সহযোগীরা কবি মেহেরুনকে হত্যা করে এ কথা সাী শুনেছেন নিজে দেখেননি
- চিকিৎসকদের পরামর্শের পরও সিটি স্ক্যান ও ইকো করানো হচ্ছে না : সৈয়দা আফিফা আযম
- মীর কাসেম আলীকে কারাগারে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা দিতে ট্রাইব্যুনালের নির্দেশ
- কুরআন মানুষকে মুক্তির পথ দেখায় : মাওলানা আবদুস শহীদ নাসিম
- বন্ধন গ্র“পের বার্ষিক সাধারণ সভা
- কবি মতিউর রহমান মল্লিকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
- উত্তরা ল হাউজ-এর উদ্যোগে আয়কর রিটার্ন মেলা সম্পন্ন
- ডিটারমাইন্ড গ্রুপের ৪র্থ বার্ষিক এজিএম
- শ্যামপুরে ফুলকুঁড়ি আসরের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী
- শতাব্দী গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ডিরেক্টর পার্চেজ এর সৌদি আরব গমন
- ডা. জাকির নায়েকের নতুন ভিসিডি-ডিভিডি বের করেছে মাল্টিমিডিয়া পিসি
- বাগেরহাট ফোরামের আলোচনা সভা ও ইফতার মাহফিল ২৭ জুলাই
- সিন্দাবাদ গ্রুপের প্রতিনিধি দলের মালয়েশিয়া ও সিঙ্গাপুর গমন
- কৃতী ছাত্র তাসফিন ফাহাদ
