সংবাদ শিরোনামঃ

পদ্মা সেতু প্রশ্নে সরকার গোঁফ নামিয়েছে ** সরকার জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে কালো আইনে বন্দী করে নির্যাতন করছে : এ কে এম নাজির আহমদ ** কালো টাকা : দুই বছরে এক লাখ কোটি টাকা পাচার ** নেতৃত্বসঙ্কটে আওয়ামী লীগ ** কথিত বিচারের নামে তামাশা বন্ধ করে ঈদের আগেই নেতৃবৃন্দকে মুক্তি দিন ** খাদ্যে ভেজাল প্রতিরোধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে ** বর্তমান সরকারকে আন্তর্জাতিক সম্প্রদায়ও ভালো চোখে দেখছে না ** মরিলে কান্দিস না আমার দায় রে ** সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে সরকার ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ** রমজানকে স্বাগত জানিয়ে দেশব্যাপী র্যালি ** নোয়াখালীতে রমজানের স্বাগত র্যালিতে পুলিশের হামলায় ১১ শিবির কর্মী আহত॥ গ্রেফতার ৩৭ **

ঢাকা, শুক্রবার, ২৭ জুলাই ২০১২, ১২ শ্রাবণ ১৪১৯, ৭ রমজান ১৪৩

মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরী শাখার বর্ণাঢ্য র্যালি

মিরসরাই
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা : পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা শাখা। গত ২০ জুলাই শুক্রবার মিছিলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদণি করে। উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব নুরুল করিমের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুল কবির, বারইয়াহাট পৌরসভা জামায়াতের সভাপতি কাউন্সিলর নুরুল হুদা হামিদী, সেক্রেটারি মাঈন উদ্দিন, মিরসরাই পৌরসভা জামায়াতের সভাপতি মাওলানা মাহাবুবুল আলম, মিরসরাই মুক্তিযোদ্ধা পরিষদের মিরসরাই উপজেলা সভাপতি মাস্টার আবুল বশর, জামায়াত নেতা হাফিজ উদ্দিন আজিজী, রেদোয়ানুল হক, উপজেলা শিবিরের সভাপতি হাফেজ একরাম হোসেন, শিবির নিজামপুর সাথী শাখার সভাপতি মেজবাউল আলম রাশেল প্রমুখ।
ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও থেকে সংবাদদাতা : পুলিশের বাধায় ঠাকুরগাঁওয়ে শিবিরের মাহে রমজানের র্যালি পন্ড হয়েছে। গত শুক্রবার বিকেলে জেলা জামায়াত কার্যালয় হতে ঠাকুরগাঁও শহর শাখা শিবির পবিত্র মাহে রমজান আগমন উপলে একটি স্বাগত র্যালি বের করলে তা পুলিশের বাধার মুখে বাতিল হয়ে যায়। পরে এর প্রতিবাদে শিবির নেতাকর্মীরা জামায়াত কার্যালয়ের সামনে এক বিােভ সমাবেশ করে। শহর শাখা ছাত্রশিবির সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শিবিরের জেলা সভাপতি আবুল বাশার।
ময়মনসিংহ শহর
ময়মনসিংহ সংবাদদাতা : পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। শহর শিবির সভাপতি আনোয়ার হাসান সুজনের নেতৃত্বে র্যালিটি শহরের নতুনবাজার মোড় থেকে আরম্ভ হয়ে চরপাড়া মোড়ে এসে শেষ হয়। র্যালি-পরবর্তী বক্তব্যে আনোয়ার হাসান সুজন সকলকে রমজানের পবিত্রতা রা করার আহ্বান জানান।
বোরহানউদ্দিন
বোরহানউদ্দিন সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বোরহানউদ্দিন উপজেলা শাখার উদ্যোগে বোরহানউদ্দিন বাজার মসজিদের সামনে থেকে স্বাগত মিছিল শুরু হয়ে উত্তর বাসস্ট্যান্ড গিয়ে স্বাগত মিছিলটি শেষ হয়। মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে স্বাগত মিছিল বের হয়।
পটিয়া
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পটিয়া শহর শাখার উদ্যোগে মাহে রমজানকে স্বাগত জানিয়ে এক স্বাগত মিছিল গত বাদে জুমা পটিয়া পৌরসভার বিদ্যুৎ অফিস থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদণি করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। পটিয়া শহর শিবিরের সভাপতি আশিকুল মোস্তাফা তাইফুর সভাপতিত্বে মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দণি জেলা সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাইন। সংবাদ বিজ্ঞপ্তি
বালাগঞ্জ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার সভাপতি ছাত্রনেতা ফরিদ আল মামুন বলেছেন, মাহে রমজানের পবিত্রতা রায় অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করুন। রমজান মাসে দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখুন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করুন।
তিনি ২০ জুন রমজানকে স্বাগত জানিয়ে বালাগঞ্জ উপজেলা শিবিরের উদ্যোগে আয়োজিত মিছিল শেষে সংপ্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। উপজেলা শিবিরের সভাপতি আমিনুল ইসলাম আনহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জামায়াত নেতা রহমত আলী, হাফিজ কুতুব উদ্দিন, আছরার রহমান, এহসান রশিদ রাজু, রাজীব আহমদ প্রমুখ। মিছিলটি বালাগঞ্জ উপজেলার মোরারবাজারে বিভিন্ন সড়ক প্রদণি করে সংপ্তি সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংবাদ বিজ্ঞপ্তি
রায়গঞ্জ
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) থেকে সংবাদদাতা : মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী ছাত্রশিবির রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও পরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শিবির জেলা সভাপতি হাফেজ আবু তালেব ও রায়গঞ্জ পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন। গত শুক্রবার র্যালিটি শহরের বিভিন্ন রাস্তা প্রদণি শেষে ধানঘরাবাজারে রায়গঞ্জ থানা সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ
সিদ্ধিরগঞ্জে রমজানের পবিত্রতা রক্ষায় স্মারকলিপি প্রদান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিদ্ধিরগঞ্জ থানা শাখার পক্ষ থেকে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এক স্মারকলিপি প্রদান করা হয়।  স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি জামাল হোসেন, অর্থ সম্পাদক মাওলানা সাহাবুদ্দীন, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার ফিরোজ আহমাদ, ওয়ার্ড সভাপতি আলতাফ হোসাইন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
সুনামগঞ্জ
পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জ সদর উপজেলা শিবিরের উদ্যোগে গত শুক্রবার বিকেলে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. আহসান হাবিবের পরিচালনায় র্যালিতে বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু হানিফ, জেলা শিবিরের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক সাঈদ। সংবাদ বিজ্ঞপ্তি
কলারোয়া
কলারোয়া (সাতীরা) থেকে সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া পৌরসভার উদ্যোগে পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে এক আলোচনা সভা ও র্যালি বেলা ৩টায় পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ঈমান আলী শেখ। উপস্থিত ছিলেন পৌর সেক্রেটারি মাওলানা আহম্মদ আলী, মো. ইউনুছ আলী, সিরাজুল ইসলাম, মাওলানা মোস্তফা আলী আহম্মদ, পৌর কাউন্সিলর আকবর আলী, অধ্য আশফাকুর রহমান বিপু, অধ্যক্ষ নাসির উদ্দীন, নজরুল ইসলামসহ ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।
কুমিল্লা
বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কুমিল্লা জেলার সভাপতি মো. সাদেকুর রহমান খান ও সাধারণ সম্পাদক মো. মাসুদ আলম পাটোয়ারীর নেতৃত্বে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এক বিশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি করে। মিছিল-পূর্ব ছাত্র সমাবেশে বক্তারা বলেন, রমজানের পবিত্রতা রা করা এবং দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা ও অশ্লীলতা, বেহায়াপনা বন্ধ রাখা, অশ্লীল সিনেমা প্রদর্শন বন্ধ করা পবিত্র রমজান মাসে মুসলমান হিসেবে সকলের কর্তব্য। সংবাদ বিজ্ঞপ্তি
গোপালপুর
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের গোপালপুরে মাহে রমজানের পবিত্রতা রার্থে ও রমজানকে স্বাগত জানিয়ে এক র্যালি শুক্রবার বাদ আসর শহরে অনুষ্ঠিত হয়েছে।
পৌরএলাকার গোহাটা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পরিষদের যুগ্ম সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুস সোবাহান তুলার নেতৃত্বে র্যালিটি মসজিদ প্রাঙ্গণ হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে এক সংপ্তি আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।
সেনবাগ
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালীর সেনবাগ উপজেলায় গত বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর উদ্যোগে পৌর সভার সভাপতি মাওলানা মু. হানিফের সভাপত্বিরেত এক বিশাল স্বাগত র্যালি বের করে। র্যালিটি উপজেলা চত্বর হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পূর্ব বাজারে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন মাওলানা আবু শাকের মু. জাকারিয়া, মাওলানা আবদুল মালেক, মাওলানা নুরুল আবছার নুরুল হুদা মিলন, মু. শামসুদ্দোহা, নজরুল ইসলাম, নুরুল আলম, আনোয়র উল্লাহ প্রমুখ।
গতকাল শুক্রবার বিকেলে ৫নং অর্জুনতলা ইউনিয়নের ছিলোনিয়া বাজারে ইউনিয়ন সেক্রেটারি শামসুদ্দোহার সভাপত্বিতে এক বিশাল মিছিল বের হয়।
সেবার হাট ও ছমিরমুন্সি হাটে শিবির সভাপতি এ এস এম জাহিদের সভাপত্বিতে পৃথক মিছিল বের হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পশ্চিম বাজারে গিয়ে শেষ হয়। এতে উপজেলা ও ইউনিয়ন নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
সোনাইমুড়ী
সোনাইমুড়ী (নোয়াখালী) থেকে সংবাদদাতা : পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী ছাত্রশিবির সোনাইমুড়ী শাখা উপজেলা শহরে র্যালি ও সমাবেশ করেছে। র্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে আলীয়া মাদরাসা গেটে এক সমাবেশ মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন শিবিরের উপজেলা সভাপতি আব্দুল মতিন, সেক্রেটারি রায়হানুল ইসলাম এবং ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি পৌরসভা জামায়াত সভাপতি শাহাবুদ্দিন প্রমুখ। এ ছাড়া উপজেলার আমিশাপাড়াবাজার, বাংলাবাজার, নদোনাবাজার, জয়াগ বাজারও ছাত্রশিবিরের উদ্যোগে রমজানকে স্বাগত জানিয়ে র্যালি বের করা হয়েছে।
পীরগাছা
পীরগাছা (রংপুর) থেকে সংবাদদাতা : পবিত্র মাহে রমজানের পবিত্রতা রা ও তাকওয়া অর্জনের মধ্য দিয়ে খোদাভীতি অর্জন করে একজন খাঁটি ঈমানদার হিসেবে গড়ে তোলার ল্য নিয়ে গত ১৯ জুলাই বৃহস্পতিবার রংপুরের পীরগাছায় ছাত্রশিবির আলোচনা সভা ও শুভেচ্ছা মিছিল বের করে। উপজেলা শিবির সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন জেলা শিবিরের প্রকাশনা সম্পাদক জহির উদ্দিন জুয়েল সাবেক উপজেলা সভাপতি ইস্রাফিল মিয়া, রুহুল ইসলাম, শিবিরের উত্তর শাখার সভাপতি মামুনুর রশিদ, দণি শাখার সভাপতি মাহমুদুল হাসান, হামিদুর রহমান কাজল প্রমুখ।
জয়পুরহাট
জয়পুরহাট থেকে সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে গত শুক্রবার বিকেলে স্থানীয় বাটার মোড় থেকে একটি র্যালি শুরু হয়ে আমতলীর মোড়ে গিয়ে শেষ হয়। জেলা সেক্রেটারি আনোয়ার হোসেনের নেতৃত্বে র্যালিতে আরো উপস্থিত ছিলেন জেলা শিবিরের অফিস সম্পাদক আবু যর গিফারী, সাবেক জেলা সভাপতি রাশেদুল আলম সবুজ, জেলা শিবিরের প্রচার সম্পাদক ফিরোজ আলমগীর, সাবেক ছাত্রনেতা খিজির হায়াৎ, শহর সভাপতি আব্দুর রহিম, সেক্রেটারি আমিনুর রহমান প্রমুখ।
লালমনিরহাট
পবিত্র মাহে রমজানের আগমনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমনিরহাট জেলা শাখায় একটি বর্ণাঢ্য র্যালি করে। র্যালিটি পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু করে মিশনমোড় চত্বর হয়ে ভোকেশনাল মসজিদে এসে শেষ হয়। লালমনিরহাট জেলার হাতিবান্ধা, কালিগঞ্জ, আদিতমারী, চাপারহাট, সাপটিবাড়িসহ জেলার বিভিন্ন শাখায় র্যালি বের হয়। সংবাদ বিজ্ঞপ্তি
বাগেরহাট
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাগেরহাট শহরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি মিঠাপুকুর মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নূর মসজিদ মোড়ে পথ সভার মাধ্যমে শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন শিবিরের জেলা সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, জেলা সেক্রেটারি মো. তাজমুল হোসেন, সাবেক জেলা সেক্রেটারি শেখ জাকির হোসেন, অধ্যাপক শহিদুল ইসলাম, মন্জুরুল হক রাহাদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
ছাগলনাইয়া
ছাগলনাইয়া (ফেনী) থেকে সংবাদদাতা : রমজানকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষার্থে ইসলামী ছাত্রশিবির ছাগলনাইয়ায় মিছিল ও সমাবেশ করে। গত শুক্রবার বিকেলে ছাগলনাইয়া ইসালামীয়া মাদ্রাসা থেকে শুরু হয়ে শিবিরের ফেনী জেলা শাখার সেক্রেটারি মাইনুল ইসলাম আজাদের নেতেৃত্বে মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ রোডে গিয়ে শেষ হয়।
কেরানীহাট
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম দণি জেলা সভাপতি মো. নুরুল হক বলেছেন, মানুষকে দুনিয়াবি লোভলালসামুক্ত করে আল্লাহর খাঁটি বান্দা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ মুসলমানদের জন্য মাহে রমজান দান করেছেন। তিনি গত শুক্রবার সকালে ইসলামী ছাত্রশিবির সাতকানিয়া উপজেলা শাখার উদ্যেগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে আয়োজিত বর্ণাঢ্য র্যালি শেষে সংপ্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। পূর্ব সাতকানিয়া সাথী শাখার সভাপতি ইমরানুল হকের পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফয়েজ, দণি জেলা শিবিরের সেক্রেটারি তারেক হোসাঈন, সাতকানিয়া শহর শাখার সভাপতি নুরুল আফসার প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
সাতীরা
রমজানের পবিত্রতা রা, অশ্লীলতা-বেহায়াপনা ও হোটেল-রেঁস্তোরা বন্ধ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও বেআইনি জুলুম নির্যাতন বন্ধের দাবিতে সাতক্ষীরা শহরে বর্ণাঢ্য র্যালি করেছে ইসলামী ছাত্রশিবির। সাতীরা শহর শিবিরের উদ্যোগে মিছিলটি শহরের তুফান কোম্পানি মোড় থেকে বের হয়ে খুলনারোড মোড় হয়ে নারকেলতলা, পোস্টঅফিস মোড়, বড়বাজারসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে তুফান কোম্পানি মোড়ে এসে শেষ হয়। তুমুল বৃষ্টি উপো করে সহস্রাধিক জামায়াত-শিবির কর্মী রংবেরঙের ফেস্টুন, কালিমাখচিত ব্যানারসহ বিভিন্ন প্লাকার্ড নিয়ে স্বতঃস্ফূর্ত র্যালি প্রদর্শন করেন। র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতীরা জেলা সেক্রেটারি নুরুল হুদা, শহর শিবির সভাপতি খোরশেদ আলম, জেলা শিবির সভাপতি রুহুল আমিন, শহর সেক্রেটারি রোকনুজ্জামান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
শিবগঞ্জ
শিবগঞ্জ (বগুড়া) থেকে সংবাদদাতা : মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা রাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত শুক্রবার ইসলামী ছাত্রশিবির বগুড়ার শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিােভ মিছিল ও র্যালি বের করে। উপজেলা শাখা সভাপতি মো. ফারুক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালি-পূর্ব সংপ্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক মো. হেলাল উদ্দিন। এ ছাড়া সাবেক সভাপতি আবুল কালাম শেহাব, সেক্রেটারি শাহীনুর রহমান, মীরাজুল ইসলাম প্রমুখ।
ফরিদগঞ্জ
চাঁদপুর সংবাদদাতা : পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদগঞ্জ উপজেলার উদ্যোগে গত ১৯ জুলাই বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রশিবির চাঁদপুর জেলা সেক্রেটারি মু. সাখাওয়াত হোসেন। মিছিলে ছিলেন ফরিদগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ মোতালেব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জেলা শিা সম্পাদক মু. মাহবুবুর রহমান, জামায়াত নেতা মাওলানা মিজানুর রহমান, শিবির নেতা নাজিমুদ্দিন, আবু হানিফ, ইউনুছ হেলাল, ফয়সাল আহমেদ প্রমুখ।
কক্সবাজার
কক্সবাজার থেকে সংবাদদাতা : কক্সবাজারে রমজানের পবিত্রতা রার আহ্বান জানিয়ে ইসলামী ছাত্রশিবির থানায় র্যালি বের করে। চকরিয়াতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র্যালি অগ্রভাগে ছিলেন উপজেলা শিবিরের সভাপতি মাহফুজুল করিম ও সেক্রেটারি শাহেদ উদ্দিন রাজু। উপকূলীয় পেকুয়া উপজেলায় ছাত্রশিবিরের উদ্যোগে বৃহত্তম র্যালি বের হয়। এতে ইসলামী ছাত্রশিবির ও জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জুমাবার দ্বীপাঞ্চলীয় উপজেলা কুতুবদিয়ায় ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামী যৌথ উদ্যোগে সুবিশাল র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা আমীর মাওলানা আমান উল্লাহ ও সাবেক ছাত্রনেতা আ স ম শাহরিয়ার চৌধুরী। একই আহ্বানে কক্সবাজার শহরে ইসলামী ছাত্রশিবির ঐতিহাসিক র্যালি বের করে। এতে নেতৃত্ব দেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা জেলা জামায়াতের সেক্রেটারি জিএম রহিমুল্লাহ, শহর শিবির সভাপতি আ ন ম হারুন ও জেলা শিবির সভাপতি আল আমিন মুহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
চৌদ্দগ্রাম
মাহে রমজানকে স্বাগত জানিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম, মিয়াবাজার ও পদুয়ায় ২০ জুলাই শুক্রবার সকালে বর্ণাঢ্য স্বাগত র্যালি করেছে ছাত্রশিবির। চৌদ্দগ্রাম বাজারে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াত আমীর সাহাব উদ্দিন, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, উপজেলা সদর শিবির সভাপতি রুমন, পৌর সভাপতি ওপেল প্রমুখ। মিছিল ও র্যালি শেষে সংপ্তি সমাবেশে বক্তারা ব্যবসায়ীদেরকে দিনের বেলায় হোটেল ও রেস্তোঁরা বন্ধ রাখার অনুরোধ জানান। সংবাদ বিজ্ঞপ্তি
খুলনা মহানগরী
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী শাখার উদ্যোগে জুম’য়াবার বিকেল ৫টায় নগরীর ডাকবাংলো মোড় হতে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে শিববাড়ী মোড়ে এক সংপ্তি সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।  
বর্ণাঢ্য র্যালিতে নেতৃত্ব দেন খুলনা মহানগরী সভাপতি মু. সাইদুর রহমান। র্যালি শেষে সংপ্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মু. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরীর সভাপতি শেখ এনামুল কবির, খুলনা জেলা উত্তর সভাপতি আজিজুল ইসলাম ফারাজী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাহে রমজান আমাদের জন্য রহমত স্বরূপ।  তাই পবিত্র রমজানের পবিত্রতা রা করা আমাদের ঈমানী দায়িত্ব। সংবাদ বিজ্ঞপ্তি
রায়পুর
রায়পুর (লক্ষ্মীপুর) থেকে সংবাদদাতা : রায়পুর উপজেলায় পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে বিভিন্ন সংগঠন মিছিল করেছে। গত শুক্রবার উপজেলার সম্মিলিত ওলামা মাশায়েখ, ইসলামী ছাত্রশিবির রায়পুর শাখা ও হায়দরগঞ্জ বাজার সম্মিলিত মুসল্লি পরিষদ রমজানের পবিত্রতা রার আহবান জানিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদণি করেন।
পীরগাছা
কাগইল (বগুড়া) থেকে সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া পীরগাছা সাংগঠনিক থানা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে পীরগাছায় স্বাগত মিছিল বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে চার মাথা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চিরিরবন্দর
চিরিরবন্দর (দিনাজপুর) থেকে সংবাদদাতা : দিনাজপুরের চিরিরবন্দরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক মাহে রমজানের পবিত্রতা রায় স্বাগত র্যালি বের করা হয়।  গত শুক্রবার বাদ মাগরিব ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী কলেজ কার্যক্রম সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন ও চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে ২ শতাধিক নেতৃকর্মী মাহে রমজানের পবিত্রতা রায় স্বাগত র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদণি করে ঘুঘুরাতলীতে সমাপ্ত হয়।
বেগমগঞ্জ
নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলাধীন অনন্তপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগারের উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে গত শুক্রবার বাদ জুমা হাফেজ কাসেম আলী জামে মসজিদ থেকে একটি র্যালি বের করা হয়। মিছিলে স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন, কাসেম আলী মসজিদের খতীব মাওলানা নুরুল্লা, মসজিদের ক্যাশিয়ার মাহমুদুন্নবী ও অনন্তপুর আলিম মাদ্রাসার অধ্য মাওলানা বেলায়েত হোসেনসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Redio Tehran
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

মহীউদ্দীন আহমদ কর্তৃক জাতীয় মুদ্রণ ১০৯, ঋষিকেশ দাস রোড, ঢাকা - ১১০০ হতে মুদ্রিত ও ১৫ বাংলাবাজার, ঢাকা - ১১০০ হতে প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭। ফোনঃ ৮৮ ০২ ৮৩১৯০৬৫, বার্তা - ৮৮ ০১৬৭০৮১৩২৭৬, সার্কুলেশন - ৮৮ ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন - ৮৮ ০১১৯৯০৯০০৮৫, ফ্যাক্সঃ ৮৮ ০২ ৮৩১৫৫৭১, ওয়েবসাইটঃ www.weeklysonarbangla.net, ইমেইলঃ weeklysonarbangla@yahoo.com