সংবাদ শিরোনামঃ

পদ্মা সেতু প্রশ্নে সরকার গোঁফ নামিয়েছে ** সরকার জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে কালো আইনে বন্দী করে নির্যাতন করছে : এ কে এম নাজির আহমদ ** কালো টাকা : দুই বছরে এক লাখ কোটি টাকা পাচার ** নেতৃত্বসঙ্কটে আওয়ামী লীগ ** কথিত বিচারের নামে তামাশা বন্ধ করে ঈদের আগেই নেতৃবৃন্দকে মুক্তি দিন ** খাদ্যে ভেজাল প্রতিরোধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে ** বর্তমান সরকারকে আন্তর্জাতিক সম্প্রদায়ও ভালো চোখে দেখছে না ** মরিলে কান্দিস না আমার দায় রে ** সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে সরকার ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ** রমজানকে স্বাগত জানিয়ে দেশব্যাপী র্যালি ** নোয়াখালীতে রমজানের স্বাগত র্যালিতে পুলিশের হামলায় ১১ শিবির কর্মী আহত॥ গ্রেফতার ৩৭ **

ঢাকা, শুক্রবার, ২৭ জুলাই ২০১২, ১২ শ্রাবণ ১৪১৯, ৭ রমজান ১৪৩

নোয়াখালী : মাইজদীতে ইসলামী ছাত্রশিবিরের রমজানকে স্বাগত জানিয়ে র্যালিতে পুলিশের পেছন থেকে ব্যাপক লাঠিচার্জ

নোয়াখালী সংবাদদাতা : পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখা জেলা শহর মাইজদীতে গত শনিবার একটি র্যালি বের করলে পুলিশ পেছন থেকে অতর্কিত শিবিরের র্যালিতে লাঠিচার্জ করে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয়ের সংঘর্ষে দু’পুলিশসহ ১৩ শিবির কর্মী আহত হয়েছে। শিবির কর্মী, পথচারি, ব্যবসায়ী, সাংবাদিকসহ আটক করা হয়েছে ৩৭জনকে। এদিকে সংঘর্ষের ছবি তুলতে গেলে পরিচয় নিশ্চিত হওয়ার পরও দৈনিক আমার দেশ এর নোয়াখালী প্রতিনিধি মাহাবুবুল হাসান চৌধুরী রাসেলের পেটে রাইফেল ঠেকিয়ে সুধারাম মডেল থানার ওসি আবুল কালাম হত্যার হুমকি দিয়ে পুলিশ তার মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেয়। এরপর আমার দেশ প্রতিনিধিকে দু’ঘণ্টা থানায় আটক রেখে সাংবাদিকদের চাপের মুখে ছেড়ে দেয়।
গত শনিবার পবিত্র মাহে রমজানের প্রথম দিন বেলা ১১টায় ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা শহর মাইজদী পুরান বাসস্ট্যান্ড এলাকা থেকে পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে একটি মিছিল বের করে। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদণি শেষে পৌরবাজারে গিয়ে পৌঁছামাত্রই পেছন থেকে পুলিশ র্যালির ওপর বেধড়ক লাঠিচার্জ করে। এ সময় পুলিশ ও শিবির কর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ ও ছাত্রশিবির কর্মীরা উভয়ে একে অপরের উপর চড়াও হয় এবং ইট পাটকেল নিপে করতে থাকে। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। সংঘর্ষে পুলিশ কনস্টেবল শাহাজাহান ও আমীনুল গুরুতর আহত হয়। আহত দুই পুলিশ সদস্যকে শিবির কর্মীরাই আবার নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রিকশা ও সিএনজি অটোরিকশাতে তুলে দেয়। এদিকে রোজাদার শিবির কর্মীদের উপর পেছন দিক থেকে অতর্কিত পুলিশী হামলায় রাসেল, আতাউল করিম, নিঝুম, শামছুল আলম, গোলাম সারওয়ার, মাজহারুল ইসলাম নাসিম, আবদুর রহমান, তানভীরসহ ১৩ শিবির কর্মী গুরুতর আহত হয়। শিবিরের আহতদের স্থানীয় বিভিন্ন কিনিকে চিকিৎসা দেয়া হয়েছে ।
এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সংঘর্ষের পর থেকে বেপরোয়া হয়ে ওঠে। তারা বিভিন্ন স্থান থেকে পথচারি, ব্যবসায়ী, স্কুল-কলেজ ছাত্রসহ এলোপাথাড়ি ৩৭জনকে আটক করে থানায় নিয়ে আসে। এদের মধ্যে জগন্নাথসহ দু’জন হিন্দু ধর্মবলম্বীকে রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এছাড়া ছুটিতে বাড়িতে আসা রাঙ্গামাটি সেনাক্যাম্পে কর্মরত এক সেনাসদস্যকেও আটক করে পুলিশ থানায় নিয়ে এসে পরে ছেড়ে দেয়। এছাড়া পৌর বাজারের দোতলায় উঠে পুলিশ নিজ দোকান থেকে দুই সহোদর ভাইকে আটক করে থানায় নিয়ে যায়। আরিফ নামে এক স্কুল ছাত্র ছাড়াও নোবিপ্রবি ও বিভিন্ন কলেজ ছাত্রকেও আটক করে তারা। রমজানের প্রথম দিন অনেক সাধারণ মানুষ পাজামা-পাঞ্জাবি পরায় তাদেরকেও শিবির সন্দেহে আটক করে থানায় নিয়ে এসেছে বলে অভিযোগ করে তাদের পরিবারের সদস্যরা। তবে আটক ৩৭ জনের মধ্যে মাত্র ২-৩ জনই শিবির কর্মী বলে জানা গেছে। এদের মধ্যে শাহাদাত নামে এক শিবির নেতাকে পুলিশ সদস্য বাতেন থানায় নিয়ে এসে বেধড়ক লাঠিপেটা করে মাথা ফাটিয়ে দিয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক লাঠিপেটার পর থানার মধ্যে প্রিজন সেলে সে অসুস্থ অবস্থায় পড়ে থাকলে অন্য আটককৃতরা তাকে হাসপাতালে নেয়ার জন্য পুলিশ সদস্যদের কাছে আবেদন করলে তারা সকলকে গালমন্দ করে।
এদিকে আটককৃতদের আত্মীয় স্বজন থানায় আসলে ওসি আবুল কালাম সাংবাদিকদের উপস্থিতিতেই তাদের সাথে অশোভন আচরণ করে। তার নির্দেশে পুলিশ সদস্যরা সকলকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে থানার ভেতর গেট লাগিয়ে দেয়। এসময় ওসি আটককৃতদের অভিভাবকদের উদ্দেশ করে পুলিশকে নির্দেশ দেয় “পিটা সবগুলারে। লাথি মেরে বের কর এদের।” এসময় ওসির নির্দেশে কনস্টেবলরা ধাক্কা দিয়ে আটকৃতদের স্বজনদের কয়েকজনকে থানা থেকে বের করে দেয়।
আটককৃতরা হচ্ছে, রেজাউল আলম, মো: শাহাদাত হোসেন, আমির হোসেন, আইউয়ূব খান, আনোয়ার হোসেন, রাফায়েতুল আলম, আরিফ আজিজ রিফাত, আবদুল কাদের, ইসমাইল হোসেন সিরাজী, শাহাদাত হোসেন, ইসমাইল হোসেন, মাকসুদুর রহমান, দেলোয়ার হোসেন, তাজ উদ্দিন, জুয়েল, সাইফুল ইসলাম, আমির হোসেন, আবু জাহের ও আরিফসহ ৩৭জন। এদের মধ্যে হিন্দু ধর্মবলম্বীসহ কয়েকজনকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Redio Tehran
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

মহীউদ্দীন আহমদ কর্তৃক জাতীয় মুদ্রণ ১০৯, ঋষিকেশ দাস রোড, ঢাকা - ১১০০ হতে মুদ্রিত ও ১৫ বাংলাবাজার, ঢাকা - ১১০০ হতে প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭। ফোনঃ ৮৮ ০২ ৮৩১৯০৬৫, বার্তা - ৮৮ ০১৬৭০৮১৩২৭৬, সার্কুলেশন - ৮৮ ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন - ৮৮ ০১১৯৯০৯০০৮৫, ফ্যাক্সঃ ৮৮ ০২ ৮৩১৫৫৭১, ওয়েবসাইটঃ www.weeklysonarbangla.net, ইমেইলঃ weeklysonarbangla@yahoo.com