ফারুক হত্যা মামলার চার্জশিটে জামায়াত শিবির নেতৃবৃন্দের নাম
ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের অংশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফারুক হত্যা মামলায় জামায়াত-শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট চার্জশীট প্রদানের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহনগরী পশ্চিমের বিক্ষোভ মিছিল
সোনার বাংলা রিপোর্ট : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলার বাদি মাজেদুল ইসলাম অপুর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও মাওলনা দেলাওয়ার হোসাইন সাঈদীর নাম উল্লেখ না করলেও পুলিশ রাজনৈতিক উদ্দেশ্যে তাদের নাম অন্তর্ভুক্ত করেছে।
গত ৩০ জুলাই সোমবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান রাজশাহীর চিফ মেট্রোপলিটন আদালতে এ চার্জশিট দাখিল করেছেন। জামায়াতে ইসলামীর শীর্ষ তিন নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, রাজশাহী মহানগর জামায়াতের আমীর আতাউর রহমান, রাবি শিবিরের তৎকালীন সভাপতি শামসুল আলম গোলাপসহ জামায়াত-শিবিরের ১১০ নেতা-কর্মীর নামে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।
এ মামলার বাদি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু সাংবাদিকদের জানান, মামলাটি রাজনৈতিক এ মামলার সাথে আমি জড়িত নই। আওয়ামী লীগ নেতা খালেদ মাহমুদ চৌধুরী, সাইফুজ্জামান শেখর, লেগেছে। মিথ্যা ও ভিত্তিহীন চার্জশিট জামায়াত-শিবিরের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ। নেতৃবৃন্দ রাবির ফারুক হত্যা মামলায় আমীরে জামায়াত মাওলানা নিজামী, আল্লামা সাঈদী, আলী আহসান মো. মুজাহিদ, শিবির নেতা শামসুল আলম গোলাপসহ ১১০ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন চার্জশিট দাখিলের প্রতিবাদে বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্যকালে এ কথা বলেন।
গত ৩১ জুলাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীসহ দেশের বিভাগীয় শহরসমূহে ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। রাজধানীতে ২টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণের বিক্ষোভ মিছিল বিকেল ৩ টায় রাজধানীর স্বামীবাগ থেকে শুরু হয়ে দয়াগঞ্জ মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু সালেহ মো. ইয়াহইয়া মিছিলে নেতৃত্ব দেন। মিছিলে আরো অংশ নেন কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক মুহাম্মদ ইয়াছিন আরাফাত ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি শাহীন আহমদ খান প্রমুখ।
ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম বিকেলে মিরপুরের শেওড়াপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মো. মিজানুর রহমান। মিছিলে আরো অংশ নেন মহানগরী পশ্চিম শাখার সভাপতি মু. সাজ্জাদ হোসাইন ও সেক্রেটারি মো. গোলাম কিবরিয়া প্রমুখ।
শিবির নেতৃবৃন্দ বলেন, ফারুক হত্যা মামলার প্রাথমিক অভিযোগে ৩৫ জনের বিরুদ্ধে মামলা হলেও প্রশাসন রাজনৈতিক ফায়দা লুটার জন্য ১১০ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করেছে। এই চার্জশিট দেশের মানুষ বিশ্বাস করে না। সবাই জানে, ফারুক হত্যা ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের ফলেই হয়েছে। ২০০৯ সালে ছাত্রলীগ কর্তৃক রাবি শিবির সেক্রেটারি শরীফুজ্জামান নোমানী হত্যা মামলার চার্জশিট না দিয়ে প্রশাসন ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই তড়িঘড়ি করে এ চার্জশিট প্রদান করেছে।
নেতৃতৃবৃন্দ বলেন, সরকার যতই অপচেষ্টা চালাক না কেন মিথ্যা মামলা দিয়ে চলমান অপশাসন বিরোধী আন্দোলন দমানো যাবে না।
কেন্দ্রীয় কর্মসূচির আলোকে রাজধানীর বাইরে চট্টগ্রাম, খুলনা, সিলেট, কুমিল্লা মহানগরীতে ইতোমধ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি
এ পাতার অন্যান্য খবর
- শেখ হাসিনার নেতৃত্ব হুমকির মুখে
- দেশপ্রেমিক বা বেহায়া!
- মিসরে গণতন্ত্রের অভিযাত্রা : সংঘাত নয় সর্বাগ্রে চাই স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য
- হারুন-রফিকসহ ডেসটিনির ২২ জনের বিরুদ্ধে দুদকের মামলা
- বাংলাদেশের নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়াতে হবে
- মাহে রমজান মুসলমানদের বিজয়ের মাস : অধ্যাপক তাসনীম আলম
- ফারুক হত্যা মামলায় মিথ্যা-ভিত্তিহীন চার্জশিট জামায়াত-শিবিরের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ : ছাত্রশিবির
- ১৮ দলীয় জোটের ৪৬ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন
- সরকারের প্রতি ৫ শতাংশও জনসমর্থন নেই : এরশাদ
