ঢাকা শুক্রবার ১৯ শ্রাবণ ১৪১৯, ১৪ রমজান ১৪৩৩, ৩ আগস্ট ২০১২

গত ২৭ জুলাই যাত্রাবাড়ী থানা জামায়াতের ইসলামীর রুকন সম্মেলনে বক্তব্য পেশ করেন ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমীর হামিদুর রহমান আযাদ এমপি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী নায়েবে আমীর এ এইচ এম হামিদুর রহমান আযাদ এমপি বলেছেন, কেয়ারটেকারের দাবি না মেনে সরকার দেশের রাজনীতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। আওয়ামী লীগ কখনো শান্তি শৃঙ্খলায় বিশ্বাস করে না। তারা সব সময় সংঘাতে বিশ্বাসী। এ দেশের জনগণ জানে কিভাবে দাবি আদায় করতে হয়। অতীতে এ দেশের মানুষ জীবন ও রক্ত দিয়ে গণতান্ত্রিক অধিকার আদায় করেছে। কোন স্বৈরাচারের রক্ত চুকে এ দেশের জনগণ ভয় করে না। ঈদের পর কঠোর কর্মসূচির মাধ্যমে কেয়ারটেকারের দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে।
তিনি গত ২৯ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা কর্তৃক আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। গাজীপুর জেলা আমীর আবুল হাসেমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মমিনুল ইসলাম পাটোয়ারী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারি মাওলানা সানাউল্লাহ, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক জামাল উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর জেলা সভাপতি মোজাহিদুল ইসলাম ও গাজীপুর জেলা শিবির সভাপতি মো. আবু নাঈম প্রমুখ।
হামিদ আযাদ বলেন, বিগত সাড়ে তিন বছরে আওয়ামী লীগ দেশ ও জনগণের কল্যাণে কিছুই করেনি। রাষ্ট্রীয় সম্পদ লুটপাট আর আত্মসাতের মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। শেয়ারবাজার থেকে কয়েক লাখ কোটি টাকা লুটপাট করে দেশের হাজার হাজার মানুষকে নিঃস্ব করে দিয়েছে। পদ্মা সেতু দুর্নীতির মাধ্যমে সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশকে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচয় করে দিয়েছে। আওয়ামী লীগ সরকার দেশকে ৫০ বছরের পিছনে নিয়ে গেছে। বর্তমান সরকার তার সীমাহীন আত্মীয়করণ, দলীয়করণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি আর অপকর্মের কারণেই কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহালে ভয় পাচ্ছে। দলীয় সরকারের অধীনে এ দেশে কোন নির্বাচন জনগণ হতে দিবে না বলেও হুঁশিয়ারী উচ্চারণ করেন।
তিনি বলেন, সরকার তার চরম ব্যর্থতা ঢাকতে ও জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই কথিত যুদ্ধাপরাধের বিচারের ইস্যুকে জনগণের সামনে নিয়ে এসেছে। আওয়ামী লীগ নেত্রী সাজেদা চৌধুরীর বক্তব্যে প্রমাণ হয়েছে তারা আইনের শাসনে বিশ্বাস করে না। আওয়ামী লীগ যে ফ্যাসিবাদে বিশ্বাস করে এটাই তার প্রমাণ। স্যা প্রমাণে জামায়াত নেতৃবৃন্দকে অভিযুক্ত প্রমাণ করতে পারবে না বুঝতে পেরেই এখন বিনা বিচারে ফাঁসিতে ঝুলানোর কথা বলছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই সরকার কথিত যুদ্ধাপরাধের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে আটকে রেখে তাদের ওপর অমানুষিক নির্যাতন চালাচ্ছে। তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে কোন অন্যায় আবদার এ দেশের জনগণ কখনো বাস্তবায়ন হতে দিবে না। অবিলম্বে দলীয় লোক দ্বারা গঠিত বিতর্কিত ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধ করে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে মুক্তি দিতে তিনি সরকারের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Redio Tehran
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

মহীউদ্দীন আহমদ কর্তৃক জাতীয় মুদ্রণ ১০৯, ঋষিকেশ দাস রোড, ঢাকা - ১১০০ হতে মুদ্রিত ও ১৫ বাংলাবাজার, ঢাকা - ১১০০ হতে প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭। ফোনঃ ৮৮ ০২ ৮৩১৯০৬৫, বার্তা - ৮৮ ০১৬৭০৮১৩২৭৬, সার্কুলেশন - ৮৮ ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন - ৮৮ ০১১৯৯০৯০০৮৫, ফ্যাক্সঃ ৮৮ ০২ ৮৩১৫৫৭১, ওয়েবসাইটঃ www.weeklysonarbangla.net, ইমেইলঃ weeklysonarbangla@yahoo.com