ঢাকা শুক্রবার ২৬ শ্রাবণ ১৪১৯, ২১ রমজান ১৪৩৩, ১০ আগস্ট ২০১২

ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিলে তাসনীম আলম

নির্যাতন সত্ত্বেও শিবিরের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে

গত ২ আগস্ট জাতীয় প্রেস কাব মিলনায়তনে বিভিন্ন পত্রিকার সম্পাদক, সাংবাদিক, কলামিস্ট ও সাংবাদিক নেতৃবৃন্দকে নিয়ে শিবিরের ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সাপ্তাহিক সোনার বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক অধ্যাপক তাসনীম আলম

সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২ আগস্ট জাতীয় প্রেস কাব মিলনায়তনে বিভিন্ন পত্রিকার সম্পাদক, বরেণ্য সাংবাদিক, কলামিস্ট ও সাংবাদিক নেতৃবৃন্দকে নিয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
সাপ্তাহিক সোনার বাংলার নির্বাহী সম্পাদক ও আমার দেশের পরিচালক তাসনীম আলমের সভাপতিত্বে ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু সালেহ মো. ইয়াহইয়ার পরিচালনায় মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিবির সেক্রেটারি জেনারেল মো. আবদুল জব্বার। উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, নিউ নেশন সম্পাদক মোস্তফা কামাল মামুন মজুমদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সাদেক খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুশ শহীদ, দিগন্ত টেলিভিশনের ডিইডি মুজিবুর রহমান মনজু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি ও দৈনিক আমার দেশের সহকারী সম্পাদক শাহ আহমদ রেজা, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি নুরুল আমিন রোকন, আমিরুল ইসলাম কাগজি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি খায়রুল বাশার, সেক্রেটারি বাকের হোসাইন, দৈনিক আমার দেশের প্রধান সহকারী সম্পাদক সঞ্জীব চৌধুরী, সহকারী সম্পাদক আব্দুল হাই শিকদার, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক আব্দুল আউয়াল ঠাকুর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, বার্তা২৪. নেটের সম্পাদক সরদার ফরিদ আহমদ, দিগন্ত টেলিভিশনের বার্তা সম্পাদক মুজতাহিদ ফারুকী ও ম্যানেজার এডমিন মোকসেদুল কামাল বাবু প্রমুখ।
সভাপতির বক্তব্যে তাসনীম আলম বলেন, ছাত্রশিবির জুলুম-নির্যাতনের শিকার। আওয়ামী সরকার আদর্শের পতাকাবাহী এই সংগঠনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিবির নেতা আল মুকাদ্দাস ও মো. ওয়ালিউল্লাহকে র্যাব গুম করেছে। আজ পর্যন্ত তাদের কোন খোঁজ পাওয়া যায়নি। নির্যাতন স্বত্ত্বেও শিবির তাদের গঠনমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।
আবুল আসাদ বলেন, ছাত্রশিবির আদর্শিক ছাত্র সংগঠন হিসেবে সঠিকভাবে কাজ করে চলছে। শিবিরের কাজ জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত। শিবির তাদের ধারাবাহিক কাজ এগিয়ে নেয়ার মাধ্যমে দেশকে এগিয়ে নিবে বলেই আমাদের বিশ্বাস। আমি শিবিরের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
রুহুল আমিন গাজী বলেন, আওয়ামী সরকার শিবির নেতাকর্মীদের ওপর অন্যায়ভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে। শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছে। আমরা সরকারকে নির্যাতন বন্ধ করে শিবিরের গঠনমূলক কাজে সহযোগিতা করার আহ্বান জানাই।
বিশিষ্ট কলামিস্ট সাদেক খান বলেন, ছাত্রশিবিরের ওপর সরকার অন্যায়ভাবে নির্যাতন চালিয়ে গেলেও শিবির সাংবাদিকদের নিয়ে প্রতিবছরের ন্যায় এবারো ইফতারের আয়োজন করেছে। আমরা শিবিরের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
আব্দুশ শহীদ বলেন, ছাত্রশিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে কাজ করে চলছে। শিবির নেতৃবৃন্দ সরকারের অন্যায় আচরণের শিকার। সাংবাদিকরা সঠিক তথ্য প্রকাশ না করে সরকারের জুলুম নীতিকেই উৎসাহিত করছে। কুরআন-হাদীস, ইসলামী বইকে জিহাদী বই বলে চালিয়ে দিচ্ছে।
শিবির সেক্রেটারি জেনারেল মো. আবদুল জব্বার উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, বর্তমান সরকার সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে শিবিরের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, নির্যাতন করে শিবিরের আদর্শিক কার্যক্রম বন্ধ করা যাবে না।
মাহফিলে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ, ঢাকা মহানগর ও বিশ্ববিদ্যালয় সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Redio Tehran
homeabout usdeveloped by

সম্পাদকঃ মুহাম্মদ কামারুজ্জামান। ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

মহীউদ্দীন আহমদ কর্তৃক জাতীয় মুদ্রণ ১০৯, ঋষিকেশ দাস রোড, ঢাকা - ১১০০ হতে মুদ্রিত ও ১৫ বাংলাবাজার, ঢাকা - ১১০০ হতে প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭। ফোনঃ ৮৮ ০২ ৮৩১৯০৬৫, বার্তা - ৮৮ ০১৬৭০৮১৩২৭৬, সার্কুলেশন - ৮৮ ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন - ৮৮ ০১১৯৯০৯০০৮৫, ফ্যাক্সঃ ৮৮ ০২ ৮৩১৫৫৭১, ওয়েবসাইটঃ www.weeklysonarbangla.net, ইমেইলঃ weeklysonarbangla@yahoo.com