কিশোরকণ্ঠের ইফতার মাহফিলে ড. এমাজউদ্দীন
পবিত্র কুরআনের আলো থেকে দূরে যাওয়ার কারণেই মুসলমানদের জীবনের অন্ধকার দূর হচ্ছে না
সোনার বাংলা রিপোর্ট : বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দীন আহমদ বলেন, বিশ্বের মানুষের এক-চতুর্থাংশ তথা ১৭০ কোটি মানুষ মুসলমান। আর বিশ্বের অধিকাংশ দরিদ্র মানুষই মুসলমান। মুসলিম রাষ্ট্রগুলোতেই অশিা, বিশৃঙ্খলা ও অশান্তির পরিমাণ বেশি। জীবনটাকে সুস্পষ্টভাবে অনুধাবন করতে হবে। প্রায়োগিক দিক থেকে সব কিছু জানতে হবে। প্রকৃতির সাথে সমন্বয় করে জীবনটাকে আত্মপ্রত্যয়ী করতে হবে। আমাদেরকে পবিত্র কুরআনের দিকে ফিরে আসতে হবে। পবিত্র কুরআনের আলো থেকে দূরে সরে যাওয়ার কারণেই মুসলমানদের জীবনের অন্ধকার দূর হচ্ছে না।
গত ৫ আগস্ট রাজধানীর একটি রেস্টুরেন্টে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলা ভাষার প্রধান কবি আল মাহমুদের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন, দৈনিক সংগ্রামের সহকারী সম্পাদক জয়নুল আবেদীন আজাদ, কবি আসাদ চৌধুরী, অধ্যাপিকা জুবায়দা গুলশান আরা, অধ্যাপক মতিউর রহমান, মোহাম্মদ আশরাফুল ইসলাম, ড. নূরুল ইসলাম, ফারুক নেওয়াজ, আতিকুর রহমান, কিশোরকণ্ঠ সম্পাদক মোশাররফ হোসেন খান ও নির্বাহী সম্পাদক নিজামুল হক নাঈম। কবি আল মাহমুদ বলেন, সাহিত্যের জন্য কিছু করলে কেউ খালি হাতে ফিরে না। শিল্প-সাহিত্যের ত্রেটা অগোছালো উল্লেখ করে তিনি তা গোছানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এ পাতার অন্যান্য খবর
- নির্যাতন সত্ত্বেও শিবিরের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে
- ঈমান রার তাগিদেই পল্টন মহাসমাবেশে ঐক্যবদ্ধ হোন : ইসলামী ও সমমনা ১২ দল
- রমজানের শিা সারা বছর কাজে লাগাতে হবে : শিবির সেক্রেটারি জেনারেল
- জেল জুলুম নির্যাতন করে ইসলামী আন্দোলনের গতি রোধ করা যাবে না
- গেল সপ্তাহের সংক্ষিপ্ত খবর
- তদন্ত কর্মকর্তার অসত্য বক্তব্য নিজের লেখা ডায়েরিতে ফাঁস হয়ে গেল
- যুদ্ধের সময়ে কামারুজ্জামানের নামই শোনেনি সাী ফকির আব্দুল মান্নান
- সাীর ছোট ভাই লিখিত গ্রন্থে কাদের মোল্লার অপরাধের কোন বর্ণনা নেই
- ইসলামের অনুসারীদের জ্ঞানের পরিধি বাড়াতে হবে
- লিগ্যাল হোল্ডিংস লিমিটেডের ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত
- চট্টগ্রামে বীকন গ্র“পের ইফতার অনুষ্ঠান
- বীকন গ্র“পের ৫৫তম বোর্ড মিটিং অনুষ্ঠিত
- নিবরাসের আলোচনা ও ইফতার মাহফিল
- সাংবাদিক-কলামিস্ট আমীর খাসরুর ইন্তেকাল
- আব্দুল মতিন চৌধুরীর ইন্তেকাল
- র্যাকস ডেভেলপারস লিমিটেডের ডিরেক্টর অব ল্যান্ডের সৌদি আরব গমন
- হলিল্যান্ড ডেভেলপারস্ লিমিটেডের চেয়ারম্যানের সৌদি আরব গমন
- মুরাদনগর ফোরামের কমিটি গঠিত আলোচন সভা ও ইফতার মাহফিল
