সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের মুক্ত আলোচনা সভায় কবি আল মাহমুদ
ইসলামের অনুসারীদের জ্ঞানের পরিধি বাড়াতে হবে
সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের মুক্ত আলোচনা সভায় কবি আল মাহমুদ
সোনার বাংলা রিপোর্ট : কবি আল মাহমুদ বলেন, পৃথিবীতে অনেক আদর্শ এসেছে কিন্তু শান্তি দিতে ব্যর্থ হয়েছে। ইসলাম এসেছে সমাজে শান্তি ও সমৃদ্ধি দিতে। তিনি বলেন, সুখ-দুঃখ আসে যায়। জীবনচক্রে শুধু এটাই মানুষের জীবন নয়। ইসলাম এসেছে মানুষকে তার জীবনের সঠিক পথ নির্দেশনা দিতে। ইসলাম এসেছে একটি মহত্ত্বর আদর্শ নিয়ে। ইসলাম এসেছে জগৎকে শাসন করার জন্য। এজন্য প্রয়োজন ইসলামের অনুসারীদের জ্ঞানের পরিধি বাড়ানো।
গত ৩ আগস্ট শুক্রবার সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে জাতীয় প্রেস কাবের ভিআইপি লাউঞ্জে ‘সময়-সাংস্কৃতিক চেতনা ও জাতীয় ঐক্যবোধ’ শীর্ষক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সংস্কৃতি কেন্দ্রের সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মানছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন, মানারাত ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. এম কোরবান আলী, নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী, নিউ নেশন সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, নজরুল একাডেমীর নির্বাহী পরিচালক মিন্টু রহমান, অধ্যাপক মতিউর রহমান, সাংবাদিক জয়নুল আবেদীন আজাদ, কবি কথাসাহিত্যিক মাহবুবুল হক, কার্টুনিস্ট আসিফুল হুদা, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি কবি আসাদ বিন হাফিজ, চলচ্চিত্র ব্যক্তিত্ব শেখ আবুল কাশেম মিঠুন, কুতুবউদ্দীন বখতিয়ার প্রমুখ। রমজানের শিা ও তাৎপর্য বিষয়ে আলোচনা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক প্রফেসর ড. আব্দুর মাবুদ। দোয়া ও মোনাজাত করেন, অধ্যাপক মাওলানা মোজাম্মেল হক।
ড. কোরবান আলী বলেন, আমাদের ঈমানী চরিত্র ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। এজন্য আমাদের শত্রুরা পরিকল্পিতভাবে কাজ করছে, অর্থও ব্যয় করছে।
আলমগীর মহিউদ্দিন বলেন, সংস্কৃতি কিন্তু নাচ গান নয়। সংস্কৃতি হলো জীবনাচরণ। আমাদের এ স্বকীয় সংস্কৃতি আজ বিশ্বাসঘাতকদের হুমকির মুখে।
রুহুল আমিন গাজী বলেন, দেশের সংস্কৃতি এখন চরম আগ্রাসনের শিকার। বিশেষ করে ভারতীয় বিভিন্ন টিভি সিরিয়ালের মাধ্যমে এ দেশের নারীদের মগজ ধোলাই চলছে। দেশের রাজনৈতিক সংস্কৃতিতেও আগ্রাসন চলছে। আইন-আদালতও এখন আর এর বাইরে নয়। সেখানে সরকারি দল যেটা নির্ধারণ করে সেটাই বলা হচ্ছে। এ সরকার যতদিন মতায় থাকবে ততদিন সাংস্কৃতিক আগ্রাসন চলবে। এজন্য ফ্যাসিবাদী এ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। তা না হলে এ দেশ, সংস্কৃতি কিছুই থাকবে না।
মোস্তফা কামাল মজুমদার বলেন, মুসলমানরা ঐতিহ্যগতভাবে বড়। আমরা বর্তমানে একটি আগ্রাসনের মধ্যে আছি।
মিন্টু রহমান বলেন, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের পথে। সাংস্কৃতি অস্তিত্ব বিদেশী রাহুর কবলে আছে। আসুন আমরা এটাকে রা করতে এগিয়ে যাই।
জয়নুল আবেদীন আজাদ বলেন, জাতীয় ঐক্যবোধ সৃষ্টির জন্য প্রয়োজন প্রকৃত জ্ঞান। প্রকৃত জ্ঞান থেকে আমরা দূরে আছি। বর্তমানে আমরা আলো ঝলমলে জাহেলিয়াতে বসবাস করছি।
আসিফুল হুদা বলেন, আমি কার্টুন আঁকি এ সমাজের অসঙ্গতি তুলে ধরার জন্য, বিবেকের তাড়নায়। দেশে আজ যে অন্যায় অনাচার চলছে তাই তুলে ধরি।
মাহবুবুল হক বলেন, রাজনৈতিক নেতাদের ঐক্য সৃষ্টির একটি পলিটিক্যাল কাব তৈরির প্রস্তাব করছি।
অধ্যাপক মতিউর রহমান বলেন, সাংস্কৃতিক আগ্রাসনের মোকাবেলা করতে কবি, সাহিত্যিক, শিল্পীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শেখ আবুল কাসেম মিঠুন বলেন, মাহে রমজানের ল্য হলো আল্লাহভীতি অর্জন। আজকে আমাদের সমাজ থেকে খোদাভীতি উঠে গেছে।
ইফতার মাহফিল : সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি কবি আসাদ বিন হাফিজ বলেন, মাহে রমজানে আল্লাহ তায়ালা রোজা ফরজ করেছেন, তাকওয়ার গুণাবলীর অধিকারী ভাল মানুষ তৈরির জন্য। আসুন, আমরা মাহে রমজানের শিক্ষার আলোকে বছরের বাকী এগারোটি মাসও আল কুরআনের বিধান মেনে চলার জন্য সচেষ্ট হই।
তিনি গত ৭ আগস্ট সাহিত্য সংস্কৃতি কেন্দ্র ৮ নং জোন আয়োজিত ইফতার মাহফিল ও মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কেন্দ্রের প্রচার সম্পাদক ও জোন সভাপতি হারুন ইবনে শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কবি হাসান আলীম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যকরী কমিটির সদস্য কবি শরীফ আবদুল গোফরান , কবি সোলায়মান আহসান, কবি আশরাফ জামান, জোন সেক্রেটারি কথাসাহিত্যিক তৌহিদুর রহমান, কবি সোহরাব আসাদ প্রমুখ।
কবি হাসান আলীম তার কবিতার ভাষায় অন্যায় অনাচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কবি শরীফ আবদুল গোফরান বলেন, মাহে রমজানের শিক্ষার আলোক জীবন গড়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করতে হবে।
কবি সোলায়মান আহসান বলেন, আমাদেরকে বিশ্বাসের আলোকে জীবন পরিচালনা করতে হবে।
সভাপতির বক্তব্যে হারুন ইবনে শাহাদাত বলেন, সময়ের দাবি পূরণ করার জন্য কবি সাহিত্যিকদের এগিয়ে আসতে হবে। প্রেস বিজ্ঞপ্তি
এ পাতার অন্যান্য খবর
- নির্যাতন সত্ত্বেও শিবিরের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে
- পবিত্র কুরআনের আলো থেকে দূরে যাওয়ার কারণেই মুসলমানদের জীবনের অন্ধকার দূর হচ্ছে না
- ঈমান রার তাগিদেই পল্টন মহাসমাবেশে ঐক্যবদ্ধ হোন : ইসলামী ও সমমনা ১২ দল
- রমজানের শিা সারা বছর কাজে লাগাতে হবে : শিবির সেক্রেটারি জেনারেল
- জেল জুলুম নির্যাতন করে ইসলামী আন্দোলনের গতি রোধ করা যাবে না
- গেল সপ্তাহের সংক্ষিপ্ত খবর
- তদন্ত কর্মকর্তার অসত্য বক্তব্য নিজের লেখা ডায়েরিতে ফাঁস হয়ে গেল
- যুদ্ধের সময়ে কামারুজ্জামানের নামই শোনেনি সাী ফকির আব্দুল মান্নান
- সাীর ছোট ভাই লিখিত গ্রন্থে কাদের মোল্লার অপরাধের কোন বর্ণনা নেই
- লিগ্যাল হোল্ডিংস লিমিটেডের ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত
- চট্টগ্রামে বীকন গ্র“পের ইফতার অনুষ্ঠান
- বীকন গ্র“পের ৫৫তম বোর্ড মিটিং অনুষ্ঠিত
- নিবরাসের আলোচনা ও ইফতার মাহফিল
- সাংবাদিক-কলামিস্ট আমীর খাসরুর ইন্তেকাল
- আব্দুল মতিন চৌধুরীর ইন্তেকাল
- র্যাকস ডেভেলপারস লিমিটেডের ডিরেক্টর অব ল্যান্ডের সৌদি আরব গমন
- হলিল্যান্ড ডেভেলপারস্ লিমিটেডের চেয়ারম্যানের সৌদি আরব গমন
- মুরাদনগর ফোরামের কমিটি গঠিত আলোচন সভা ও ইফতার মাহফিল
