সোনার বাংলা রিপোর্ট : বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট মুহাম্মাদ আমীর খাসরু আর নেই। গত ৪ আগস্ট শনিবার দুপুরে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘ দিন ধরে দুরারোগ্য ব্যাধি লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
জাতীয় প্রেস কাবের স্থায়ী সদস্য তিনি। প্রেস কাব সদস্য কবিদের মুখপত্র ‘কবিতাপত্রে’ তার প্রকাশিত কবিতা বিভিন্ন সময়ে বেশ প্রশংসিত হয়। তিনি দৈনিক সংগ্রাম, দৈনিক দেশবাংলা এবং সর্বশেষ দৈনিক আমার দেশ পত্রিকায় মফস্বল সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বিভিন্ন পত্রিকায় তিনি কলামও লিখতেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস শহিদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বলেন, আমীর খাসরু দীর্ঘ সাংবাদিকতা জীবনে সত্য ও ন্যায়ের জন্য লড়াই করেছেন। সাথে সাথে পেশার মর্যাদা রায় সাংবাদিক ইউনিয়নের আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন। নেতৃবৃন্দ তার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এ পাতার অন্যান্য খবর
- নির্যাতন সত্ত্বেও শিবিরের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে
- পবিত্র কুরআনের আলো থেকে দূরে যাওয়ার কারণেই মুসলমানদের জীবনের অন্ধকার দূর হচ্ছে না
- ঈমান রার তাগিদেই পল্টন মহাসমাবেশে ঐক্যবদ্ধ হোন : ইসলামী ও সমমনা ১২ দল
- রমজানের শিা সারা বছর কাজে লাগাতে হবে : শিবির সেক্রেটারি জেনারেল
- জেল জুলুম নির্যাতন করে ইসলামী আন্দোলনের গতি রোধ করা যাবে না
- গেল সপ্তাহের সংক্ষিপ্ত খবর
- তদন্ত কর্মকর্তার অসত্য বক্তব্য নিজের লেখা ডায়েরিতে ফাঁস হয়ে গেল
- যুদ্ধের সময়ে কামারুজ্জামানের নামই শোনেনি সাী ফকির আব্দুল মান্নান
- সাীর ছোট ভাই লিখিত গ্রন্থে কাদের মোল্লার অপরাধের কোন বর্ণনা নেই
- ইসলামের অনুসারীদের জ্ঞানের পরিধি বাড়াতে হবে
- লিগ্যাল হোল্ডিংস লিমিটেডের ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত
- চট্টগ্রামে বীকন গ্র“পের ইফতার অনুষ্ঠান
- বীকন গ্র“পের ৫৫তম বোর্ড মিটিং অনুষ্ঠিত
- নিবরাসের আলোচনা ও ইফতার মাহফিল
- আব্দুল মতিন চৌধুরীর ইন্তেকাল
- র্যাকস ডেভেলপারস লিমিটেডের ডিরেক্টর অব ল্যান্ডের সৌদি আরব গমন
- হলিল্যান্ড ডেভেলপারস্ লিমিটেডের চেয়ারম্যানের সৌদি আরব গমন
- মুরাদনগর ফোরামের কমিটি গঠিত আলোচন সভা ও ইফতার মাহফিল
