ঢাকা শুক্রবার ২৬ শ্রাবণ ১৪১৯, ২১ রমজান ১৪৩৩, ১০ আগস্ট ২০১২

জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আলোচনা সভা ও ইফতার মাহফিল

সোনাডাঙ্গা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরীর সোনাডাঙ্গা (দণি) থানা শাখার উদ্যোগে ৮ রমজান ২৮ জুলাই শনিবার স্থানীয় ওয়ার্ড কমিউনিটি সেন্টারে সুধী সমাবেশ ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 
থানা সভাপতি জিএম আসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মু. রফিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শিা সম্পাদক মু. মুবারক হোসেন। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগরী সভাপতি মু. সাঈদুর রহমান, বাগেরহাট জেলা সভাপতি হাফেজ আজমল হোসাইন।  সংবাদ বিজ্ঞপ্তি।
পবা
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী আমীর আজাউর রহমান বলেছেন, রমজানের প্রকৃত শিা বাস্তব জীবনে ধারণ করে অন্যায়, অসত্য, মিথ্যাচার ও যাবতীয় সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।                                                                         
তিনি গত ২৯ জুলাই রাজশাহী মহানগরীর পবা পশ্চিম সাংগঠনিক থানার উদ্যোগে থানা কার্যালয়ে মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর অধ্যাপক আব্দুর রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি মো. আবু বকর সিদ্দিক। সংবাদ বিজ্ঞপ্তি।
বিরামপুর
বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলার ২ নং কাটলা ইউনিয়ন শাখার উদ্যোগে কাটলা দাখিল মাদরাসা প্রাঙ্গণে ‘মাহে রমজানের তাৎপর্য ও শিা’ শীর্ষক এক বিরাট আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল মাবুদের সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা রাখেন বিরামপুর উপজেলা আমীর অধ্যাপক মুহাদ্দিস মাওলানা এনামুল হক সরকার। বিশেষ অতিথির আলোচনা রাখেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক মকছেদ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সদস্য সাবেক চেয়ারম্যান নাজির হোসেন প্রমুখ।  সংবাদ বিজ্ঞপ্তি।
পঞ্চগড় ইসলামী ব্যাংকে
পঞ্চগড় সংবাদদাতা : গতকাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পঞ্চগড় শাখায় প্রবাসী গ্রাহকদের পরিবার ও স্বজনদের সম্মানার্থে এক ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন। পঞ্চগড় শাখার ব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ভাইস প্রেসিডেন্ট মো.রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান হাজী মো. আব্দুল খালেক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন,আবদুল হান্নান শেখ প্রমুখ ।
চিরিরবন্দর প্রেস কাব
চিরিরবন্দর (দিনাজপুর) থেকে সংবাদদাতা : দিনাজপুরের চিরিরবন্দর প্রেস কাবের উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ২৯ জুলাই রোববার প্রেস কাব চত্বরে আয়োজিত মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রেস কাব সভাপতি মো. আকতার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আফতাব উদ্দীন মোল্লা, দৈনিক উত্তর বাংলা সম্পাদক প্রমুখ।
পাঁচবিবি
পাঁচবিবি (জয়পুরহাট) থেকে সংবাদদাতা : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাঁচবিবি পৌর শাখার উদ্যোগে গত ২৮ জুলাই বিকেলে পৌরসভার তিনমাথা এলাকায় ইফতার মাহফিল উপলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহী
গত ২২ জুলাই রোববার  ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীর উদ্যোগে শিকশিকিা, ছাত্রছাত্রী ও সুধীদের নিয়ে ‘মাহে রমজানের শিা ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত প্রফেসর ডা. আব্দুল মুকিত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ও হাসপাতাল রাজশাহীর স্থানীয় ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এম. উমার আলী প্রমুখ।
বদলগাছী
নওগাঁ সংবাদদাতা : গত ২৯ জুলাই রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে রাজনীতিবিদ, সাংবাদিক ও আইনজীবীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা জামায়াতের আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক সালেকুর রহমান। বদলগাছী উপজেলা জামায়াতের আমীর জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম জাকিতুল্লাহ প্রমুখ।
ফেনী
ফেনী থেকে সংবাদদাতা : ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার বিকেলে শহরের ‘টাইম পাস’ নামক হোটেলে স্থানীয় সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শিবিরের শহর সভাপতি মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক। আরো উপস্থিত ছিলেন ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মফিজুর রহমান।
ফুলবাড়ী
ফুলবাড়ী (দিনাজপুর) থেকে সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় ডিএস কামিল মাদরাসা প্রাঙ্গণে উপজেলা দায়িত্ব শিলা অফরুজা বেগমের সভাপতিত্বে রমজানের শিা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা মহিলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি তাসরিফা বেগম, বিশেষ অতিথি জামায়াতের উপজেলা আমীর মাওলানা জয়নাল আবেদীন, মহিলা জামায়াতের উপজেলা সাংগঠনিক সেক্রেটারি মরিয়ম নেছা প্রমূখ। অনুষ্ঠান শেষে দেশ ও জনগণের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।
কুমিল্লা উত্তর
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা উত্তর জেলার উদ্যোগে গত ২৯ জুলাই শনিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা উত্তর সভাপতি লুৎফুর রহমান খান মাসুমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা আমীর মাওলানা আব্দুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াত সেক্রেটারি অধ্যাপক মাও. আলী আশরাফ খাঁন। সংবাদ বিজ্ঞপ্তি।
গফরগাঁও
গত ৮ রমজান শনিবার জামায়াতে ইসলামী বাংলাদেশ, গফরগাঁও পৌর শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিক ও ব্যবসায়ীদের সম্মানে শহরের স্টেশন রোডস্থ ‘রাজধানী রেস্তোরাঁ ও পার্টি সেন্টার’ এ মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
সফির উদ্দিন হাইস্কুল অ্যান্ড কলেজ
সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সফির উদ্দিন হাইস্কুল এন্ড কলেজের উদ্যোগে পবিত্র ইফতার মাহফিল ও দোয়া অুনষ্ঠিত হয়েছে গত ২৯ জুলাই, শনিবার। ইফতার মাহফিল অনুষ্ঠনে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আশফাক আহমদ।  সংবাদ বিজ্ঞপ্তি।
সিদ্ধিরগঞ্জ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে গত ২৬ জুলাই বৃহস্পতিবার আল মুঈদ ফাউন্ডেশন মিলনায়তনে পেশাজীবীদের নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। থানা আমীর আবু সায়েমের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন ডা. আলী আশ্রাফ খান। বক্তব্য রাখেন জেলা জামায়াত কর্মপরিষদ সদস্য সাইদুর রহমান, মাওলানা হাবিবুল্লাহ বাহার, মাওলানা সাহাবুদ্দীন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
ডামুড্যা
ডামুড্যা (শরীয়তপুর) থেকে সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী ডামুড্যা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা জামায়াত কার্যালয় প্রাঙ্গণে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মাওলানা জাফর আহমদের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা আমীর সিরাজুল হক মুন্সী। বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মোস্তফা সরোয়ার, ইসলামী ছাত্রশিবির শরীয়তপুর জেলা সভাপতি মো. শাহজালাল চৌধুরী, ডামুড্যা পৌরসভা আমীর আবুল কাশেম মুন্সী।
ইসলামী ব্যাংক নিতাইগঞ্জ শাখা
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, নিতাইগঞ্জ শাখা, নারায়ণগঞ্জের উদ্যোগে গত ২৯ জুলাই মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সাউথ জোনের প্রধান জনাব মুহাম্মদ মোহান মিয়া এবং বিশেষ অতিথি ইসলামী ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আনম রফিকুর রহমান মাদানী। সংবাদ বিজ্ঞপ্তি।
ইসলামী ব্যাংক ভুলতা শাখা
গত ৩০ জুলাই, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ভুলতা শাখা প্রাঙ্গণে শাখার গ্রাহক, শুভানুধ্যায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে আল কুরআন ও মাহে রমযান শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে এভিপি ও শাখা প্রধান মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ঢাকা দক্ষিণ অঞ্চলের প্রধান মুহাম্মদ মোহন মিয়া। সংবাদ বিজ্ঞপ্তি।
দেওয়ানগঞ্জ
দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা : গত ৩ আগস্ট শুক্রবার দেওয়ানগঞ্জ পৌরসভার মাজেদা শামছ উদ্দিন কিন্ডার গার্টেন এন্ড স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ পৌরসভার উদ্যোগে রমজান শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দেওয়ানগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর হাফেজ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জামায়াতের মজলিসে সুরা সদস্য মওলানা নাজমুল হক সায়েদী।
গত ২ আগস্ট বৃহস্পতিবার ইসলামী ছাত্রশিবির দেওয়ানগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি হাফেজ রাশেদুজ্জামান নূর।
হাকিমপুর
বাংলাদেশ জামায়াতে ইসলামী হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে আল খায়ের ট্রাস্ট অফিসে ‘মাহে রমজানের তাৎপর্য ও শিা’ শীর্ষক এক বিরাট আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর উপাধ্য মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা রাখেন কেন্দ্রীয় দিনাজপুর জেলা আমীর আনোয়ারুল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তি।
ঘোড়াঘাট
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোড়াঘাট উপজেলা শাখার উদ্যোগে গতকাল ওসমানপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ‘মাহে রমজানের তাৎপর্য ও শিা’ শীর্ষক এক বিরাট আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর আলমগীর হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা রাখেন দিনাজপুর জেলা কর্মপরিষদ সদস্য ও বিরামপুর উপজেলা আমীর অধ্যাপক মুহাদ্দিস মাওলানা এনামুল হক সরকার। সংবাদ বিজ্ঞপ্তি।
চট্টগ্রাম মহানগরী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুমিনুল হক চৌধুরী বলেছেন, মাহে রমজান তাকওয়া অর্জন এবং আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মাস। এ মাসেই মুসলমানদের ঈমান মজবুত হয় এবং ইসলামী পরিবেশ সৃষ্টি হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আলেম ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
দেওয়ান বাজারস্থ বাংলাদেশ ইসলামিক একাডেমী মিলনায়তনে চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ নেজামে ইসলাম পাটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী,  মহানগরী সেক্রেটারি মাওলানা কারী ফজলুল করিম জেহাদী প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
খুলনা কমার্স কলেজ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা সরকারি আযমখান কমার্স কলেজ শাখার উদ্যোগে ৩ আগস্ট দলীয় কার্যালয়ে  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 
কলেজ সভাপতি ইমরান হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি কামরুজ্জামান লিটনের পরিচালনায়  অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগরী সভাপতি মু.সাঈদুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি।
বরিশাল মহানগরী জামায়াত
বরিশাল থেকে সংবাদদাতা : বরিশালের রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিশিষ্টজনদের সম্মানে মহানগরী জামায়াতের ইফতার মাহফিল গত ১ আগস্ট অনুষ্ঠিত হয়। বরিশাল আব্দুর রব সেরনিয়াবাত বার লাইব্রেরি মিলানায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মহানগরী জামায়াতের আমীর এডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল। বক্তব্য রাখেন, বরিশাল মহানগর বিএনপির সভাপতি এডভোকেট মজিবর রহমান সরোয়ার এমপি, বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মেজবাহউদ্দিন ফরহাদ এমপি, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্য মহসিন-উল ইসলাম হাবুল, সাবেক সংসদ সদস্য মোশারেফ হোসেন মঙ্গু।  
তালা আল-কুরআন ফাইন্ডেশন
তালা থেকে সংবাদদাতা : তালার স্বেচ্ছাসেবী সংগঠন আল কুরআন ফাইন্ডেশনের উদ্যোগে ইয়াতিম ও সুধীজনদের নিয়ে এক ইফতার মাহফিল গত ২ আগস্ট তালা বিদে সরকারি হাইস্কুলে অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাতীরা ইসলামী ব্যাংক ম্যানেজার  মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. মাহমুদুল হক।
দৌলতপুর
খুলনা মহানগরী আমীর মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আত্মার পরিশুদ্ধিতা অর্জনের উত্তম সময় পবিত্র রমজান মাস। এ মাসে এক জন মুসলমান নিজের ভেতরের সকল প্রকার পাপাচার জ্বালিয়ে খাঁটি মুমিন হতে পারে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর থানার উদ্যোগে বৃহস্পতিবার ২ আগস্ট স্থানীয় কমিউনিটি সেন্টার  মিলনায়তনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন দৌলতপুর থানা আমীর বীর মুক্তিযোদ্ধা বিএম জসিম উদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তি।
বাকলিয়া থানা
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকলিয়া থানার উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি আফসার উদ্দিন চৌধুরী বলেছেন, মানব জাতির একমাত্র হেদায়েত গ্রন্থ হচ্ছে আল কুরআন।
বাকলিয়া থানা জামায়াতের আমীর এম এ আলম চৌধুরীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান আলোচক ছিলেন ড. মাওলানা বি এম মফিজুর রহমান আল মাদানী। সংবাদ বিজ্ঞপ্তি।
সিলেট সদর উপজেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে কুরআনের সমাজ প্রতিষ্ঠায় তৈরি হতে হবে।
তিনি গত ১ আগস্ট বুধবার, সিলেট জেলার কান্দিগাঁও আব্দুল মান্নান কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আবু দানিয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগের আঞ্চলিক দায়িত্বশীল অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট মহানগরী জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
মিরসরাই ইসলামী ব্যাংক
মিরসরাই (চট্টগ্রাম) থেকে সংবাদদাতা : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ চট্টগ্রামের মিরসরাই শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ আগস্ট) বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই পৌরসভার মেয়র এম শাহজাহান। ব্যাংকের সীতাকুণ্ড শাখার প্রধান মো. জহুরুল হকের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যাংকের মিরসরাই শাখার ব্যবস্থাপক মো. সানাউল্লাহ মাসুদ।
ইসলামী ব্যাংক নজিপুর শাখা
পতœীতলা (নওগাঁ) থেকে সংবাদদাতা : পতœীতলায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নজিপুর শাখার উদ্যোগে রমজান, কুরআন ও জাকাত শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় ।
কাহালু
কাহালু (বগুড়া) থেকে সংবাদদাতা : গত বৃহস্পতিবার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়ন, মুরইল ইউনিয়ন, জামগ্রাম ইউনিয়ন ও বীরকেদার ইউনিয়নে পৃথক পৃথক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল
টাঙ্গাইল সংবাদদাতা : গত ৩১ জুলাই মঙ্গলবার ইসলামী ব্যাংক টাঙ্গাইল শাখার উদ্যোগে স্থানীয় কার্যালয়ে এক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক ময়মনসিংহ জোনাল হেড মুহাম্মদ আ. জববার। প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক এম. বজলুল করিম চৌধুরী।
গত ৩ আগস্ট শুক্রবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে টাঙ্গাইল শহরস্থ স্থানীয় মুসরিম পাড়াতে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা সুলতান মাহমুদের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের জেলা সভাপতি শ্রমিক নেতা এডভোকেট ফিরোজ খান।
রাজনগর
মৌলভীবাজার থেকে সংবাদদাতা : রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গতকাল রোববার স্থানীয় হাওয়ারুন নেছা
কমিউনিটি সেন্টারের এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সভাপতি শেখ আব্দুল হান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের রাজনগর উপজেলা আমীর মোঃ ইয়ামীর আলী প্রমুখ।
কালাই
কালাই (জয়পুরহাট) থেকে সংবাদদাতা : জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন বিএনপির আয়োজনে গত রোববার বিকেলে মোসলিমগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ ওয়াদুত এর  সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । প্রধান অতিথি ছিলেন কালাই থানা বিএনপির সভাপতি ও পুনট ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম হোসেন।
গাবতলী
গাবতলী (বগুড়া) থেকে সংবাদদাতা : বগুড়া গাবতলীর পৌর ছাত্রশিবির আয়োজিত দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল পৌর শিবিরের সভাপতি ইব্রাহীম হেেেসনের সভাপতিত্বে অনুষ্ঠিত         হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া দণি শিবিরের সেক্রেটারি মুহম্মদ সাইয়েদুল আলম।
আদমপুর
বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা : ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আদমপুর গত শনিবার ইফতার মাহফিলের আয়োজন করে। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন শিবিরের জেলা অর্থ সম্পাদক জুবায়ের আহমদ।
খাগড়াছড়ি
খাগড়াছড়ি থেকে সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে শুভাকাক্সীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার জেলা সভাপতি মো. মিনহাজের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য চট্টগ্রাম মহনানগর উত্তরের সভাপতি মো. ইসমাইল হোসেন।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Redio Tehran
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

মহীউদ্দীন আহমদ কর্তৃক জাতীয় মুদ্রণ ১০৯, ঋষিকেশ দাস রোড, ঢাকা - ১১০০ হতে মুদ্রিত ও ১৫ বাংলাবাজার, ঢাকা - ১১০০ হতে প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭। ফোনঃ ৮৮ ০২ ৮৩১৯০৬৫, বার্তা - ৮৮ ০১৬৭০৮১৩২৭৬, সার্কুলেশন - ৮৮ ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন - ৮৮ ০১১৯৯০৯০০৮৫, ফ্যাক্সঃ ৮৮ ০২ ৮৩১৫৫৭১, ওয়েবসাইটঃ www.weeklysonarbangla.net, ইমেইলঃ weeklysonarbangla@yahoo.com