ঈদকে সামনে রেখে বিভিন্ন কায়দায় প্রতারণা
বরিশালের মার্কেট নকল ও ভেজাল প্রসাধনীতে সয়লাব
বরিশাল থেকে সংবাদদাতা : ঈদকে সামনে রেখে বাজারে দেদারছে বিক্রি হচ্ছে নকল ও ভেজাল প্রসাধনসামগ্রী। আইনের ফাঁক গলে পার পেয়ে যায় অসাধু ব্যবসায়ীরা। তিগ্রস্ত হচ্ছে ক্রেতারা।
জানা যায়, নগরীতে নকল প্রসাধনী পাইকারি ব্যবসায়ীরা তাদের পণ্য ফেরি করে বিক্রি করছেন। আর এ সকল ব্যবসায়ী নগরীর বিভিন্ন বড় বড় কসমেটিকসের দোকান, কনফেকশনারি দোকানসহ মুদি দোকানগুলোতে নকল প্রসাধনী পাইকারি বিক্রি করছে। খুচরা বিক্রেতারা এই নকল প্রসাধনী অন্যান্য আসল প্রসাধনীর সাথে সাজিয়ে রেখে ক্রেতাদের বোকা বানিয়ে বিক্রি করে প্রচুর অর্থ আয় করে নিচ্ছে। এ সকল নকল প্রসাধনী এমন ভাবে প্যাকেটজাত করা হয় যে কোনো ক্রেতার পে বোঝার উপায় নেই প্রসাধনী আসল না নকল। খুচরা ব্যবসায়ীরা রসালো কথা বলে ক্রেতাদের হাতে ধরিয়ে দিচ্ছে নকল প্রসাধনী।
নকল প্রসাধনীর পাইকারি ব্যবসায়ীদের রয়েছে একটি সংঘবদ্ধ দল। এ দলের সদস্যরা প্রতিটি আইটেমের একটি করে নিয়ে বিভিন্ন বাসাবাড়ি এবং ুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে হানা দিয়ে বিক্রি করছে এ সকল পণ্য। বাসা বাড়িতে গিয়ে এরা প্রথমে টার্গেট করে উঠতি বয়সী যুবতী অথবা মহিলাদের। তাদের কাছে গিয়ে বলা হয় কোম্পানির সুনামের জন্য ঈদ অফার আছে। একটি হেড এন্ড সোল্ডার শ্যাম্পুর মূল্য যদি হয় ৩৬০ টাকা তাহলে এটা নিতে পারবেন ১শ’ টাকা কমে মাত্র ২৬০ টাকায় এমনই অফার যদি থাকে তাহলে যে কোন পরিবারের সদস্যরা খুশি মনে ক্রয় করবেন।
তা শুধু মহিলারাই নয় পুরুষরাও কিনতে আগ্রহী হবেন। কারণ বর্তমানে এ সকল প্রসাধনীর মূল্য চড়া তাছাড়া নিত্যপণ্য লাগামহীনভাবে বৃদ্ধির ফলে গৃহকর্তার দুঃশ্চিন্তার শেষ নেই। নকল প্রসাধনী বিক্রয়কারীর সদস্যরা ইলেকট্রিকস্, ইলেকট্রনিক্স, মোবাইল, পোশাক, রেস্তোরাঁ, চায়ের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দোকান মালিক বা কর্মচারীদের কাছে গিয়ে বলে, আমি বা আমরা ঢাকায় ইস্টার্ন প্লাজায় একটি প্রসাধনী প্রতিষ্ঠানের কর্মচারী। ঈদের ছুটিতে বাড়িতে এসে ভাবলাম কিছু পণ্য নিয়ে যাই। তাই আপনাদের কাছে কিছু পণ্য সুলভমূল্যে বিক্রি করতে এসেছি। এ পণ্যের প্যাকেটে যে মূল্য তার অর্ধেক দিয়েন তাহলেই চলবে। নগরীর ভেনাস শপিং সেন্টারে গিয়ে মাইক্রোটেলের সদস্য ফরহাদের কাছে একটি ক্রিম বিক্রি করে। যার গায়ে মূল্য লেখা আছে ২৪০ টাকা। ১২০ টাকার বিক্রি করেছে। নগরীর কাশিপুরে ডিসের কাজ করে হেলাল ওরফে ডিস হেলালের কাছে একটি শ্যাম্পু বিক্রি করে। এভাবে নগরী প্রতিটি এলাকায় এরা ঈদের অজুহাত দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এ সকল ভেজাল এবং নকল প্রসাধনসামগ্রী প্রস্তুতকারকদের বিরুদ্ধে দেশে শক্তিশালী আইন থাকলেও আইনের তোয়াক্কা না করেই অসাধু ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। দেশের রাজধানীসহ বিভিন্ন জেলা, উপজেলায় আইন-শৃঙ্খলা রাকারী বাহিনীর অভিযানে এ সকল অসৎ ব্যবসায়ীরা কয়েকদিন গা-ঢাকা দিয়ে থাকলেও কিছুদিনের মধ্যেই সংশ্লিষ্টদের ম্যানেজ করে নিজ ব্যবসায় ফিরে আসে। সংশ্লিষ্টরা জানান, দেশে নকল প্রসাধনী ব্যবসায় সম্পৃক্তরা আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে কখনো রাষ্ট্রপরে আইনজীবীদের দুর্বলতার সুযোগে অথবা বিশেষ মতা আইনে সহজেই পার পেয়ে যায়। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে নকল প্রসাধনী ব্যবহারে ভোক্তারা শুধু আর্থিক ভাবেই নয় শারীরিক ভাবেও তিগ্রস্ত হচ্ছেন। এসিড, মোম ও রাসায়নিকের কারণে ব্যবহারকারীদের নানা ধরনের চর্ম রোগ দেখা দিচ্ছে। এ সকল অসাধু ব্যবসায়ীদের জেল বা জরিমানা করে ছেড়ে দেয়ার পর তারা আবার একই কাজে ফিরে আসে।
এ পাতার অন্যান্য খবর
- দেশব্যাপী রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- হাই কোর্টের নিষেধাজ্ঞা উপো করে ড্রিল ড্রেজার দিয়ে পাথর উত্তোলন
- ডোমার রেল স্টেশন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ
- বরগুনায় বেতাগীতে বঙ্গবন্ধু রাস্তা পাকা না হওয়ায় জনদুর্ভোগ চরমে
- ভোলায় তীব্র আকারে নদী ভাঙন হুমকির মুখে শহর রক্ষা বাঁধ
- আমি চেষ্টা করছি আল্লাহ আমাকে চালাচ্ছেন
- কলারোয়ায় গরুর অবৈধ বিট স্থাপন করে ১০ কোটি টাকা আদায়
- সরিষাবাড়ীতে এমপির হাতে আইনজীবী প্রহৃত
- চিরিরবন্দরে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে হিন্দু-মুসলিম সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- ভোটও শেষ কথাও শেষ : ১৪ বছরেও দুঃখ ঘোচেনি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় মাদরাসা সুপারসহ তিনজন নিহত
- বহু অপকর্মের নায়ক কলারোয়ার ওসি মনিরুজ্জামান মোল্লা মধ্যরাতে পালিয়ে গেলেন
- এক সপ্তাহে ৫ ট্রেনযাত্রীকে ছিনতাইকারীরা ট্রেন থেকে ফেলে দেয়॥ অজ্ঞাত পরিচয় ২ জনের মৃত্যু
- বাগেরহাটে বাঘ দিবস উপলে বর্ণাঢ্য র্যালি
- কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধা পরিবারকে ১১টি মামলা দিয়ে হয়রানি
- লোহাগাড়া শামসুল ইসলাম এমপি’র সড়ক উদ্বোধন
- পুঠিয়ায় কলেজের জমি দখল আ’লীগ নেতার
- শালিখায় বাসস্ট্যান্ড দখলকে কেন্দ্র করে শ্রমিক সংঘর্ষে আহত ৫
