ঢাকা শুক্রবার ২ ভাদ্র ১৪১৯, ২৮ রমজান ১৪৩৩, ১৭ আগস্ট ২০১২

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম এনায়েতবাজার ওয়ার্ডের ইফতার মাহফিল

খালিশপুর

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খালিশপুর থানা (পূর্ব) শাখার উদ্যোগে গত ৯ আগস্ট বৃহস্পতিবার খালিশপুর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে সুধীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। থানা সভাপতি আ. রবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগরী সভাপতি মু. সাঈদুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি

বিরামপুর

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলার ১ নম্বর মুকুন্দপুর ইউনিয়ন শাখার উদ্যোগে গত বুধবার কেশবপুর জামে মসজিদে রমজানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা কর্মপরিষদ সদস্য ও বিরামপুর উপজেলা আমীর অধ্যাপক মুহাদ্দিস মাওলানা এনামুল হক সরকার। সংবাদ বিজ্ঞপ্তি

চাষি কল্যাণ সমিতি কাঁঠাল বাগান

বাংলাদেশ চাষি কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগরী খুলশী থানার কাঁঠালবাগান শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল থানা সভাপতি মুহাম্মদ আব্দুল কাদিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, মহানগরী চাষি কল্যাণের সেক্রেটারি মুহাম্মদ শাহিদুল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তি

ইসলামী ব্যাংক ঝিকরগাছা

ঝিকরগাছা (যশোর) থেকে সংবাদদাতা : রমজানের শিা ও জাকাতের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ১৮ রমজান ইসলামী ব্যাংক ঝিকরগাছা শাখায় অনুষ্ঠিত হয়েছে। ঝিকরগাছা শাখা ব্যবস্থাপক আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম মাওলানা আবু লাইছ মোহাম্মদ লুৎফর রহমান আল মাদানী।

চরফ্যাশন ইসলামী ব্যাংক

চরফ্যাশন (ভোলা) থেকে সংবাদদাতা : চরফ্যাশন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাহে রমজানের তাৎপর্য, দারিদ্র্য বিমোচনে ওয়াকফ, জাকাত ও ওশরের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৯ আগস্ট বৃহস্পতিবার ইসলামী ব্যাংকের নিজস্ব হল রুমে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন  হেড অব জোন, বরিশাল এ কে এম হারুনুর রশিদ।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুহাম্মদ কামরুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম ও চরফ্যাশন পৌরসভার মেয়র আ: ছালাম হাওলাদার।

হাকিমপুর

বাংলাদেশ জামায়াতে ইসলামী হাকিমপুর উপজেলার বোয়ালদাঁড় ইউনিয়ন শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার খাট্টাউছনা উচ্চবিদ্যালয় ময়দানে রমজানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সেক্রেটারি আজহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা আমীর অধ্যাপক মুহাদ্দিস মাওলানা এনামুল হক সরকার। সংবাদ বিজ্ঞপ্তি

কাগইল ইউনিয়ন

কাগইল (বগুড়া) থেকে সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাবতলীর কাগইল ইউনিয়ন শাখার আয়োজনে কাগইল নায়েব উল্লাহ সিনিয়র আলিম মাদরাসা মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কাগইল ইউনিয়ন শিবিরের সভাপতি নূর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক ইয়াছিন আরাফাত।

খাগড়াছড়ি জেলা বিএনপি

খাগড়াছড়ি থেকে সংবাদদাতা : খাগড়াছড়ি জেলা বিএনপির ইফতার মাহফিল গত বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা শহরের টাউন হলের খোলা মাঠে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণচন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মনীন্দ্রলাল ত্রিপুরা, জেলা জামায়াতের আমীর সৈয়দ আব্দুল মোমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাটিরাঙা পৌরমেয়র আবু ইউসুফ চৌধুরী, ছাত্রদলের জেলা সেক্রেটারি মিজানুর রহমান, ছাত্রশিবিরের জেলা সভাপতি মিনহাজুর রহমান প্রমুখ।

ছাগলনাইয়া থানা পুলিশ

ছাগলনাইয়া (ফেনী) থেকে সংবাদদাতা : গত শুক্রবার ছাগলনাইয়া থানা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ।

বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর আহাম্মদ মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার মো. মোমিনুর রশীদ, পৌর মেয়র মো. আলমগীর প্রমুখ।

চৌগাছা প্রেসকাব

চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছা প্রেস কাবে গত শুক্রবার বিকেলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহাফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারী প্রাথমিক শিক সমিতির মহাসচিব মুনছুর আলী। সভাপতিত্ব করেন প্রেস কাব সভাপতি অধ্য আবু জাফর।

বাগমারা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগমারা উপজেলা শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার উপজেলা সদর ভবানীগঞ্জ হ্যালিপ্যাড ময়দানে এক কর্মীসমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাগমারা উপজেলা শাখার সভাপতি হাফেজ কুরবান আলীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন শিবির রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক হাসানুজ্জামান। সংবাদ বিজ্ঞপ্তি।

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতি

জয়পুরহাট থেকে সংবাদদাতা : জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে গত ২ আগস্ট আইনজীবী, বিচারপতি, প্রশাসনিক কর্মকর্তাদের সৌজন্যে এক ইফতার মাহফিল আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি এডভোকেট সোলায়মান আলীর সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. খলিলুর রহমান, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক এমপি আবু ইউসুফ মো. খলিলুর রহমান।

পাঁচবিবি পৌর বিএনপি

পাঁচবিবি (জয়পুরহাট) থেকে সংবাদদাতা : পাঁচবিবি পৌর বিএনপি’র উদ্যোগে গত ৯ আগস্ট দলীয় কার্যালয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্য আবু হাসনাত মণ্ডল হেলালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি আব্দুল গফুর মণ্ডল।

ইসলামী ছাত্রশিবির মানিকগঞ্জ শাখা

বুধবার বিকেলে স্থানীয় শহীদ তিতুমীর একাডেমী মিলনায়তনে বন্ধু ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল করে ইসলামী ছাত্রশিবির মানিকগঞ্জ জেলা শাখা। জেলা সভাপতি আহমাদ আব্দুল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মো. মাহফুজুল ইসলাম মাহফুজ। সংবাদ বিজ্ঞপ্তি।

ঝালকাঠি জেলা জামায়াত

ঝালকাঠি সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে মঙ্গলবার ৭ আগস্ট ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমীর এড. হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর নেতা শেখ নেয়ামুল করীম, জেলা বিএনপি নেতা ডা. টি আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট হুমায়ুন কবীর বাবুল, সাধারণ সম্পাদক এডভোকেট শাহাদাত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দুলাল সাহা, ছাত্রশিবিরের জেলা সভাপতি আবু তালহা বশির।

খুলনা দণি জেলা জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমীর মাওলানা আবুল কালাম আজাদ বলেন, পবিত্র রমজান হলো কুরআন নাজিলের মাস। এ মাস থেকে মানুষ তাকওয়ার গুণাবলি অর্জন করবে। তাকওয়া হল অন্তরে আল্লাহ ভয়। জীবনের সকল অবস্থায় আল্লাহকে ভয় করাই হল তাকওয়া। তিনি আরও বলেন বিশ্ব মানবতার মুক্তির সনদ হচ্ছে এ আল কুরআন। মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহপাক কুরআন নাজিল করেছেন। মানুষের শান্তি ও কল্যাণের গ্যারান্টি একমাত্র ইসলাম দিতে পারে। ইসলামী সমাজে ব্যবস্থা কায়েম হলেই মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে। তিনি কুরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য সকলকে শরিক থাকার আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা দণি জেলার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দণি জেলা আমীর মাওলানা আ খ ম তমিজ উদ্দীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল কাদের ও এডভোকেট লিয়াকত আলী, সেক্রেটারি মাওলানা গোলাম সরোয়ারসহ সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী ওলামায়ে কেরাম ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

মুন্সীগঞ্জে পৌর জামায়াত

মুন্সীগঞ্জ থেকে সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌরমার্কেটের একটি ফাস্টফুডে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জামায়াতের জেলা আমীর অধ্যাপক এবিএম ফজলুল করিম। পৌর আমির মাওলানা মোনায়েমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মুক্তিযোদ্ধা মো. নুরুল হক মাদবর।

ইসলামী ব্যাংক নাটোর

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নাটোর শাখার উদ্যোগে ব্যাংকের নিজস্ব ভবনে শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে ‘মাহে রমজানের তাৎপর্য ও দারিদ্র্যবিমোচনে জাকাতের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নাটোর পৌরসভার মেয়র শেখ এমদাদুল হক আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জোন প্রধান এ এ এম হাবীবুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি

রায়পুর ইসলামী ব্যাংক

রায়পুর (লক্ষ্মীপুর) থেকে সংবাদদাতা : ইসলামী ব্যাংক লক্ষ্মীপুরের রায়পুর শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের শিা ও জাকাতের গুরুত্ব শীর্ষক এক আলোচনা ও ইফতার মাহফিল ব্যাংক কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ব্যাংক ব্যবস্থাপক শহিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এবিএম জিলানী।

সেনবাগ অরিয়েন্ট স্কুল এন্ড কলেজ

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : সেনবাগ অরিয়েন্ট স্কুল এন্ড কলেজের উদ্যোগে অভিভাবক সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার অরিয়েন্ট স্কুলএন্ড কলেজের কো-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম আবদুল ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কলেজের প্রফেসর আবু সুফিয়ান। প্রধান বক্তা ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক।

ছাত্রশিবির খুলনা মহানগরী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী স্কুল বিভাগের উদ্যোগে ১১ আগস্ট শনিবার দলীয় কার্যালয়ে স্কুল ছাত্রদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগরী স্কুল ও বিতর্ক কার্যক্রম সম্পাদক তারিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগরী সভাপতি মু.সাঈদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহানগরী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী। সংবাদ বিজ্ঞপ্তি

দিনাজপুর জামায়াত

দিনাজপুর সংবাদদাতা : দেশ আজ কঠিন সময় অতিক্রম করছে। দেশের বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। সরকার বিরোধীকে নিশ্চিহ্ন করতে চায়। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে সরকারকে মোকাবেলা করতে হবে।

গত শনিবার শহরের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখা আয়োজিত পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক মুক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন। দিনাজপুর জেলা জামায়াতের আমীর মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে জামায়াতের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট খতিবুদ্দীন আহমেদ, দিনাজপুর সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি ও দৈনিক উত্তরা’র সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ মহসিন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী প্রমুখ।

আম্বরখানা লেইছ সুপার মার্কেট

সিলেট নগরীর আম্বরখানা লেইছ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে গত ১১ আগস্ট শনিবার পবিত্র ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন মার্কেটের স্বত্বাধিকারী জহির উদ্দিন মো. বাবর। আব্দুল জলিল লেবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমিতির সহ-সভাপতি আবুল ফাত্তাহ। সংবাদ বিজ্ঞপ্তি

সাংবাদিকদের সম্মানে রাজশাহী জামায়াত

গত শনিবার সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে নগরীর সাফাওয়াং কনফারেন্স হলে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী থেকে প্রকাশিত পত্রিকার সম্পাদক, জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সাংবাদিক সংগঠনের নেতারা অংশ গ্রহণ করেন।

ইফতার অনুষ্ঠানে রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর প্রফেসর এম. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতের রাজশাহী মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আতাউর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি

ছাত্রশিবির কালাই শাখা

কালাই (জয়পুরহাট) থেকে সংবাদদাতা : জয়পুরহাটের কালাই মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির কালাই উপজেলা শাখার উদ্যোগে গত শনিবার বিকেলে আলোচনা সভা ও ইফতার মাহফিল শিবির সভাপতি কাওসার মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

‘জ্ঞানের আলোয় খুঁজি স্বপনের ধার, আগামীর দিন শুধুই সম্ভাবনার’ এই স্লোগানকে সামনে রেখে পবিত্র মাহে রমজানের শিা ও তাৎপর্যের উপর পবিত্র কুরআন হাদিসের আলোকে প্রধান অতিথি বিস্তারিত আলোচনা করেন কালাই উপজেলা জামায়াতের আমীর অধ্য তাইফুল ইসলাম ফিতা। সভায় প্রধান আলোচক ছিলেন জয়পুরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি ছাত্রনেতা আসলাম হোসেন।

কুষ্টিয়া জামায়াত

কুষ্টিয়া থেকে সংবাদদাতা : রাজনীতিবিদ ও বিশেষ ব্যক্তিদের সম্মানে কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কারামায় চায়নিজ রেস্টুরেন্ট এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর সাবেক এমপি আব্দুল ওয়াহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্য সোহরাব উদ্দিন, খেলাফত মজলিশের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব অধ্যাপক সিরাজুল ইসলাম প্রমুখ।

চাষিকল্যাণ সমিতি সাটুরিয়া

বাংলাদেশ চাষিকল্যাণ সমিতি মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৬ আগস্ট সাটুরিয়া উপজেলার দড়গ্রাম সিনিয়র মাদরাসায় সমিতির সাটুরিয়া উপজেলার সভাপতি ডা. মুহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত অর্ধশতাধিক চাষিদের নিয়ে উন্নত পদ্ধতিতে চাষাবাদ বিষয়ে চাষি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শিবিরে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক পরিচালক কৃষিবিদ মু. ফজলুল হক রিকাবদার।

বিকেল ৫টা থেকে একই স্থানে মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য বিষয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি

চাষিকল্যাণ সমিতি কিশোরগঞ্জ

বাংলাদেশ চাষিকল্যাণ সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে গত ৫ আগস্ট জেলা সভাপতি অধ্যাপক একেএম আবু তাহেরের সভাপতিত্বে সদর উপজেলার মারিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য নিয়ে এক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান আলোচক ছিলেন প্রিন্সিপাল মাওলানা তৈয়্যুবুজ্জামান। প্রধান অতিথির ছিলেন সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুস সালাম। সংবাদ বিজ্ঞপ্তি

গাজীপুর সংস্কৃতিকেন্দ্র

গাজীপুর সংস্কৃতিকেন্দ্রের উদ্যোগে ৩ আগস্ট গাজীপুরস্থ ইউরো বাংলা রেস্টুরেন্টে ‘সমাজ সংস্কৃতিতে মাহে রমজানের প্রভাব’ শীর্ষক আলোচনা হামদ, নাত, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

গাজীপুর সংস্কৃতিকেন্দ্রের অর্গানাইজার প্রিন্সিপাল মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতিকেন্দ্রের পরিচালক মেহেদী হাসান সিরাজ। প্রধান অতিথি অধ্যক্ষ এস এম সানাউল্লাহ। সংবাদ বিজ্ঞপ্তি

বড়লেখা

বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলার দালেরবাজার ইউনিয়ন কার্যালয়ে ইউনিয়ন সভাপতি মাস্টার ফখরুল ইসলামের সভাপতিত্বে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা মজলিশে শূরা সদস্য অধ্যাপক আব্দুল মোহাইমিন। সংবাদ বিজ্ঞপ্তি

কুমিল্লাস্থ বরুড়া ছাত্রকল্যাণ পরিষদ

 

কুমিল্লাস্থ বরুড়া ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মহফিল গত শনিবার স্থানীয় একটি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। কুমিল্লা ইকরা ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুজ্জামান সোহেলের সভাপতিত্বে এবং পরিষদের আহ্বায়ক ফরহাদ উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্য শফিকুল আলম হেলাল। সংবাদ বিজ্ঞপ্তি

সুবর্ণচর অটোরিকশা ও সিএনজি চালক সমিতি

সুবর্ণচর (নোয়াখালী) থেকে সংবাদ দাতা : মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও আত্মসংযমের উদ্দেশ্যকে সামনে রেখে ৯ আগস্ট সুবর্ণচর উপজেলা অটোরিকশা ও সিএনজি চালক সমিতির আয়োজনে সমিতির প্রধান কার্যালয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আব্দুর রহমান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমিতির সভাপতি মো. দিদারুল আলম দিদার, বিশেষ অতিথি ছিলেন শ্রমিক নেতা সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন।

ছাগলনাইয়ায় ফা. রি. এশোসিয়েশন

ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা : ছাগলনাইয়া উপজেলা ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের (ফারিয়া) ইফতার ও দোয়া মাহফিল গত ৯ আগস্ট বৃহস্পতিবার স্থানীয় ফুডজোন চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ফারিয়ার সভাপতি সুমন মিয়ার সভাপতিত্বে এতে অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল কাদির, সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল আবছার, ডা. সালাউদ্দিন ও ডা. নাছির উদ্দিন।

শৈলকুপায় বিএনপি

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা : শৈলকুপায় বিএনপির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার শেখপাড়া বাজারে ত্রিবেণী ইউনিয়ন বিএনপি এ ইফতার মাহফিলের আয়োজন করে।

বিএনপি নেতা চাঁদ আলী মণ্ডলের সভাপতিত্বে ইফতার মাহফিল-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওহাব।

জকিগঞ্জ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী জুলুমবাজ সরকারের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তুলতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। ফরিদ উদ্দিন চৌধুরী গত শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় কালিগঞ্জ বাজারে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। বিশিষ্ট সমাজসেবী মাস্টার আব্দুল মুখতাদিরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা উত্তর জামায়াতের আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান। সংবাদ বিজ্ঞপ্তি

কেশবপুর জামায়াত

কেশবপুর সংবাদদাতা : গত ১২ আগস্ট রবিবার বাংলাদেশ জামায়াত ইসলামী কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় প্রাথমিক শিক মিলনায়তনে উপজেলা আমীর মাওলানা আব্দুস সামাদের সভাপতিত্বে রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী এবং জনসাধারণের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন যশোর জেলার জামায়াত ইসলামী সেক্রেটারি মাস্টার নুর উন নবী অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম প্রমুখ।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Redio Tehran
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

মহীউদ্দীন আহমদ কর্তৃক জাতীয় মুদ্রণ ১০৯, ঋষিকেশ দাস রোড, ঢাকা - ১১০০ হতে মুদ্রিত ও ১৫ বাংলাবাজার, ঢাকা - ১১০০ হতে প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭। ফোনঃ ৮৮ ০২ ৮৩১৯০৬৫, বার্তা - ৮৮ ০১৬৭০৮১৩২৭৬, সার্কুলেশন - ৮৮ ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন - ৮৮ ০১১৯৯০৯০০৮৫, ফ্যাক্সঃ ৮৮ ০২ ৮৩১৫৫৭১, ওয়েবসাইটঃ www.weeklysonarbangla.net, ইমেইলঃ weeklysonarbangla@yahoo.com