সংবাদ শিরোনামঃ

সংবিধান সংশোধন ছাড়া কোনো সমঝোতা নয় ** কঠোর আন্দোলন ছাড়া আর কোনো পথ নাই ** ইসলামী আন্দোলনের পথ ফুল বিছানো নয় : নাজির আহমদ ** বিশ্ববিদ্যালয়গুলোর অচলাবস্থার জন্য ক্ষমতাসীনরাই দায়ী ** চাল নিয়ে মহা বিপাকে সরকার ** নিঃসঙ্গ হয়ে পড়ছে সরকার ** বিরোধী দলের দাবি মেনে নির্বাচনে আসার সাহস নেই মতাসীনদের ** সংবাদপত্রের পাতা থেকে ** আমার শিক্ষক হুমায়ূন আহমেদ হাজার বছরের শ্রেষ্ঠ সাহিত্যিক ** দোয়া করবেন আল্লাহতায়ালা যেন জুলুম-নির্যাতন থেকে দেশবাসীকে মুক্তি দেন ** যোগাযোগ মন্ত্রী ৭ মাস আগে উদ্বোধন করে গেলেও যশোর-খুলনা সড়ক সংস্কারে অগ্রগতি নেই ** প্লাবন ভূমিতে মাছ চাষ করে দিনমজুর থেকে কোটিপতি ঝিনাইদহের আব্দুল করিম **

ঢাকা শুক্রবার ১৬ ভাদ্র ১৪১৯, ১২ শাওয়াল ১৪৩৩, ৩১ আগস্ট ২০১২

গত ২৬ আগস্ট রোববার জাতীয় প্রেস কাবে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক একেএম নাজির আহমদ

সোনার বাংলা রিপোর্ট : জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক একেএম নাজির আহমদ বলেছেন, ইসলামী আন্দোলনের পথ ফুল বিছানো নয়। আগামী দিনের আন্দোলন বলিষ্ঠ ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে। কেউ যাতে ভেতরে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে বদনাম না করতে পারে এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আন্দোলনের ডাক আসলে বলিষ্ঠ ও সুশৃঙ্খলভাবে আন্দোলনে অংশ নেয়ার জন্য প্রস্তুতি নিতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

গত ২৬ আগস্ট রোববার জাতীয় প্রেস কাবে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে শিবিরের নেতা-কর্মীদের উপস্থিতি ছিলো ব্যাপক। মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে প্রেস কাবের ফাঁকা জায়গাও পূর্ণ হয়েছে ছাত্রদের উপস্থিতিতে। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রেস কাবের সামনের রাস্তায় পুলিশ ও র‌্যাবের উপস্থিতিও ছিল ব্যাপক।

 অফিস সম্পাদক আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মজিবুর রহমান মনজু, মোহাম্মদ সেলিম উদ্দিন, ড. শফিকুল ইসলাম মাসুদ, ডা. ফখরুদ্দিন মানিক। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক নিজামুল হক নাঈম, প্রচার সম্পাদক আবু সালেহ মোহাম্মদ ইয়াহিয়া, প্রকাশনা সম্পাদক আতাউর রহমান বাচ্চু, এইচআরডি সম্পাদক ইয়াসিন আরাফাত, ঢাকা দণি সভাপতি শাহীন আহমদ প্রমুখ।

নাজির আহমদ বলেন, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে হেয় করার উদ্দেশ্যেই মিথ্যা অভিযোগ দিয়ে তাদের আটক রাখা হয়েছে। সত্যকে মিথ্যা দিয়ে মোকাবেলা করা যায় না। তাদের কাছে সত্য নেই। তাই তারা মিথ্যা দিয়ে সত্যের মোকাবেলা করতে চায়। এক সময় আসবে আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন। সময় এসেছে ইসলামের ধারা সারাবিশ্বে প্রবাহিত হবে। জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সম্পর্কে ছাত্র সমাজকে স্বচ্ছ ধারণা দিতে তিনি ছাত্রশিবিরের প্রতি আহ্বান জানান।

মজিবুর রহমান মনজু বলেন, সরকারের অন্যায় দমন নির্যাতন ফলপ্রসূ হবে না।

সেলিম উদ্দিন বলেন, তারা আদর্শ দিয়ে আমাদের মোকাবেলা করতে না পেরে মিথ্যা মামলা দিয়ে মোকাবেলা করতে চায়। ছাত্রশিবির জাতির নেয়ামত, শিবিরকে যত বেশি বাধা দেবেন, তত বেশি ঈমান শক্তিশালী হবে।

আগামীতে নিয়মতান্ত্রিকভাবে  আন্দোলন হবে। এ জন্য পুলিশের ভয় মন থেকে দূর করে শতভাগ জনশক্তি মাঠে আসা নিশ্চিত করার জন্য তিনি পরামর্শ দেন। নির্যাতন বন্ধ না হলে যুব সমাজের ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাবে। নেতৃবৃন্দকে মুক্তি দেয়া না হলে জনগণকে সাথে নিয়ে জবাব দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, সরকারের মাথা থেকে নেতিবাচক দিক দূর করে জাতীয় ঐক্য গড়ে তুলে দেশের উন্নয়নে কাজ করতে হবে। শিা ব্যবস্থায় জাতীয় বৈষম্য দূর করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Redio Tehran
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

মহীউদ্দীন আহমদ কর্তৃক জাতীয় মুদ্রণ ১০৯, ঋষিকেশ দাস রোড, ঢাকা - ১১০০ হতে মুদ্রিত ও ১৫ বাংলাবাজার, ঢাকা - ১১০০ হতে প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭। ফোনঃ ৮৮ ০২ ৮৩১৯০৬৫, বার্তা - ৮৮ ০১৬৭০৮১৩২৭৬, সার্কুলেশন - ৮৮ ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন - ৮৮ ০১১৯৯০৯০০৮৫, ফ্যাক্সঃ ৮৮ ০২ ৮৩১৫৫৭১, ওয়েবসাইটঃ www.weeklysonarbangla.net, ইমেইলঃ weeklysonarbangla@yahoo.com