সংবাদ শিরোনামঃ

সংবিধান সংশোধন ছাড়া কোনো সমঝোতা নয় ** কঠোর আন্দোলন ছাড়া আর কোনো পথ নাই ** ইসলামী আন্দোলনের পথ ফুল বিছানো নয় : নাজির আহমদ ** বিশ্ববিদ্যালয়গুলোর অচলাবস্থার জন্য ক্ষমতাসীনরাই দায়ী ** চাল নিয়ে মহা বিপাকে সরকার ** নিঃসঙ্গ হয়ে পড়ছে সরকার ** বিরোধী দলের দাবি মেনে নির্বাচনে আসার সাহস নেই মতাসীনদের ** সংবাদপত্রের পাতা থেকে ** আমার শিক্ষক হুমায়ূন আহমেদ হাজার বছরের শ্রেষ্ঠ সাহিত্যিক ** দোয়া করবেন আল্লাহতায়ালা যেন জুলুম-নির্যাতন থেকে দেশবাসীকে মুক্তি দেন ** যোগাযোগ মন্ত্রী ৭ মাস আগে উদ্বোধন করে গেলেও যশোর-খুলনা সড়ক সংস্কারে অগ্রগতি নেই ** প্লাবন ভূমিতে মাছ চাষ করে দিনমজুর থেকে কোটিপতি ঝিনাইদহের আব্দুল করিম **

ঢাকা শুক্রবার ১৬ ভাদ্র ১৪১৯, ১২ শাওয়াল ১৪৩৩, ৩১ আগস্ট ২০১২

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্ত কামারুজ্জামান

দোয়া করবেন আল্লাহতায়ালা যেন জুলুম-নির্যাতন থেকে দেশবাসীকে মুক্তি দেন

মিরপুর সাংবাদিক হাউজিং ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ইমামতিতে তাঁর মায়ের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় : সোনার বাংলা

সোনার বাংলা রিপোর্ট : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান বলেন, সরকার আমার এবং জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের ওপর জুলুম করছে। মহান আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যেন এ জুলুমের অবসান হয়। আমার কথা বলার সুযোগ নেই। আমার হাতে এখন কোনো সময়ই নেই। আমাকে মাত্র তিন ঘণ্টার সময় দেয়া হয়েছে। সরকারের নির্দেশমতো এখনি আমাকে কাশিমপুর কারাগারে ফিরে যেতে হবে। দেশের মানুষ আজ জুলুমের শিকার, দোয়া করবেন আল্লাহতায়ালা যেন জুলুম নির্যাতন থেকে দেশবাসীকে মুক্তি দেন।

তিনি গত ২২ আগস্ট মায়ের জানাজায় অংশ নিতে এসে উপস্থিত জনতার উদ্দেশে এ কথা বলেন। তিনি কাশিমপুর কারাগার থেকে বিকেল ৪টা ২৫ মিনিটে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। এই স্বল্প সময়ের মধ্যেই কামারুজ্জামান পুলিশ প্রহরায় কাশিমপুর কারাগার থেকে মিরপুরে এসে মায়ের জানাজায় অংশ নিয়ে পুনরায় কাশিমপুরের কারাগারে ফিরে যান। তিনি তাঁর মায়ের নামাজে জানাজায় ইমামতি করেন।

নামাজে জানাজায় অংশ নেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আহমদ উল্লাহ ভূঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক গৃহসংস্থান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রুহুল আমিন গাজী,  সেক্রেটারি আফজাল হোসেন পলাশ, প্রবীণ সাংবাদিক বশির আহমেদ, শেখ এনামুল হক, হামিদুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন চৌধুরী, শহীদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য জামায়াত নেতা কামারুজ্জামানের মা সালেহা খাতুন গত ২১ আগস্ট সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেন। তাঁর বয়স হয়েছিল ১০২ বছর। তিনি পাঁচ ছেলে ও দু’মেয়েসহ নাতি-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার কামারুজ্জামান ভিত্তিহীন অভিযোগে দুই বছরের বেশি সময় ধরে কাশেমপুর কারাগারে বন্দী আছেন। মায়ের জানাজা শেষে ২৩ আগস্ট সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের মধ্যে আবার তাঁকে ওই কারাগারে যাওয়ার নির্দেশনা দিয়ে দেয় কারাকর্তৃপ। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কামারুজ্জামানকে প্রিজন ভ্যানে করে জানাজায় অংশ নিতে বিপুল পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

কামারুজ্জামানের মা সালেহা খাতুনের প্রথম নামাজে জানাজা গত ২২ আগস্ট মিরপুরে ও দ্বিতীয় নামাজে জানাজা ২৩ আগস্ট বৃহস্পতিবার শেরপুরে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Redio Tehran
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

মহীউদ্দীন আহমদ কর্তৃক জাতীয় মুদ্রণ ১০৯, ঋষিকেশ দাস রোড, ঢাকা - ১১০০ হতে মুদ্রিত ও ১৫ বাংলাবাজার, ঢাকা - ১১০০ হতে প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭। ফোনঃ ৮৮ ০২ ৮৩১৯০৬৫, বার্তা - ৮৮ ০১৬৭০৮১৩২৭৬, সার্কুলেশন - ৮৮ ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন - ৮৮ ০১১৯৯০৯০০৮৫, ফ্যাক্সঃ ৮৮ ০২ ৮৩১৫৫৭১, ওয়েবসাইটঃ www.weeklysonarbangla.net, ইমেইলঃ weeklysonarbangla@yahoo.com