নওয়াপাড়ায় যশোর-খুলনা মহাসড়কের রাস্তায় পিচ উঠে ইটের রাস্তায় পরিণত হয়েছে
মো. মফিজুর রহমান, অভয়নগর (যশোর) থেকে : যোগাযোগ মন্ত্রী উদ্বোধন করে গেলেও দীর্ঘ ৭ মাসে যশোর-খুলনা মহা সড়কের মেরামত কাজের কোনো অগ্রগতি হয়নি। এতে করে জনমনে ও ভুক্তভোগী ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। সড়কের বেহালদশার কারণে দেশের বৃহত্তর ব্যবসা-বাণিজ্য কেন্দ্র নওয়াপাড়ার ব্যবসা-বাণিজ্য চরমভাবে ব্যাহত হচ্ছে।
জানা গেছে, দেশের বৃহতত্তম সারের মোকাম শিল্পনগরী হিসেবে খ্যাত যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া চাহিদার ৭০ ভাগ সার এই সারের মোকাম থেকে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। এই সারের মোকামকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অসংখ্য সার বিপণীসহ ব্যবসা প্রতিষ্ঠান। বিগত সরকার এখানকার গুরুত্ব বুঝে নওয়াপাড়াকে নদী বন্দর হিসেবে ঘোষণা দিয়ে বন্দরের কার্যক্রম শুরু করে। তাছাড়া এখানে সরকারি-বেসরকারি ৫টি জুট মিল, ২টি টেক্সটাইল মিল, একটি চামড়ার মিলসহ অসংখ্য শিল্প প্রতিষ্ঠান রয়েছে। জুট ও চামড়াজাত পণ্য এখান থেকে বিভিন্ন দেশে রফতানি হয়ে থাকে। যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কারণে বিদেশী ক্রেতারা এখানে আসছেন না। এতে করে দেশে উৎপাদিত পণ্যের বাজার হারানোর আশঙ্কা করছেন এসব মিল মালিকরা।
তাছাড়া এখানে রয়েছে দণি-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ পরশ অটো রাইস ও আটা-ময়দার মিল। এই মিলে উৎপাদিত চাল, আটা ও ময়দা এ অঞ্চলের মানুষের চাহিদা পূরণে ও বাজার ঠিক রাখতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। কিন্তু সড়কের বেহাল দশার কারণে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সময়মত বাজারজাত করতে না পারায় বাজারে সৃষ্টি হচ্ছে খাদ্য সঙ্কট। যোগাযোগ ব্যবস্থার নাজুক অবস্থার কারণে এখানকার কলকারখানায় উৎপাদিত পণ্যসামগ্রী ও খাদ্যদ্রব্য সময় মত বাজারজাত করতে না পারায় আর্থিকভাবে তিগ্রস্ত হচ্ছেন শিল্প কারখানার মালিকরা। তাছাড়া এখানকার সংযোগ সড়কগুলিরও একই অবস্থা।
এদিকে গত ২৭শে জানুয়ারি যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ এলাকায় যোগাযোগ মন্ত্রী সড়ক মেরামত কাজের উদ্বোধন করে গেলেও দীর্ঘ ৭ মাসেও সড়ক মেরামত কাজের কোনো অগ্রগতি ল করা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, সংশ্লিষ্ট বিভাগ আগে থেকে এই গুরুত্বপূর্ণ মহাসড়কের দিকে নজর দিলে এ অবস্থা সৃষ্টি হতো না। সময়মত নজর না দেয়ায় নওয়াপাড়া থেকে যশোর ৪০কিলোমিটার সড়কের প্রায় ৮০ ভাগের অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে আর এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
গত বুধবার সরেজমিন দেখা গেছে, যশোর-খুলনা মহাসড়কের রাজঘাট শেষ সীমানা থেকে যশোর পর্যন্ত ৪০ কিলোমিটার সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ঈদের আগে দ্বিতীয়বার যোগাযোগ মন্ত্রী নওয়াপাড়ায় এসে কাজের অগ্রগতি না হওয়ায় এবং রাস্তার বেহাল দশা দেখে সংশ্লিষ্ট কর্তৃপকে ঈদের আগে চলাচলের উপযোগী করতে না পারলে খবর আছে বলে কর্মকর্তাদের ধমক দিয়ে যান। এরপর নামমাত্র সড়ক ও জনপথ ইট ফেলে গর্তগুলো ভরাট করলেও রাস্তা যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেছে। রাস্তার অধিকাংশ জায়গায় সংস্কারের অভাবে রাস্তার পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। আর বড় বড় খানাখন্দের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী সাধারনের প্রতিনিয়ত চলাচল করতে হচ্ছে। এছাড়া ভাঙ্গা-চোরা রাস্তার কারণে এ সড়কে প্রতিনিয়ত দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। এ কারণে নওয়াপাড়া থেকে যশোর যেতে আগে সময় লাগতো ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা এখন সময় লাগে ২ঘণ্টা থেকে প্রায় ৩ ঘণ্টা। এখান থেকে প্রতিনিয়ত যশোরে অফিসিয়াল কাজে যাওয়া ও অসুস্থ রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। ফলে যানবাহন এক গর্ত থেকে উঠে আরেক গর্তে পড়ার সময় টাল সামলাতে পারছে না চালকরা। এতে করে কোথাও কোথাও দুর্ঘটনা ঘটছে। পণ্য বোঝাই ট্রাকসহ অনেক পরিবহন রাস্তার উপর বিকল হয়ে পড়ছে। ঘন ঘন গাড়ি বিকল হয়ে পড়ায় যানবাহন মালিকরা আর্থিক তির সম্মুখীন হচ্ছে। এ অবস্থার উন্নতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপ দ্রুত ব্যবস্থা না নেয়ায় বেশ কয়েকজন পরিবহনের মালিক ও শ্রমিক প্রতিনিধি চরম ােভ প্রকাশ করেছেন।
এ পাতার অন্যান্য খবর
- প্লাবন ভূমিতে মাছ চাষ করে দিনমজুর থেকে কোটিপতি ঝিনাইদহের আব্দুল করিম
- নানা অসুবিধার পরও ঈদুল ফিতর উপলে মাধবকুণ্ডে পর্যটকদের উপচেপড়া ভিড়
- বিভিন্ন স্থানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- খোকসা-কুমারখালীতে ব্যাপকহারে কলা চাষে ঝুঁকছেন কৃষকরা
- এ টি এম আজহারকে গ্রেফতারের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ
- ঈদের নতুন পোশাক কিনে দিতে না পেরে কুষ্টিয়ায় লালন শাহ সেতুর উপর থেকে দুই সন্তানকে পদ্মা নদীতে নিক্ষেপ
- নাটোরে সড়ক দুর্ঘটনায় পাঁচ স্কুলছাত্র নিহত॥ আহত ১২
- সময়মত বেতনভাতা না পাওয়ায় ডোমারে তিনশত নারী শ্রমিক ঈদ আনন্দ থেকে বঞ্চিত
- নাটোরে বেতন তুলতে না পারায় ১২০ স্কুলশিকের পরিবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত
- চৌগাছায় সভাপতি ও প্রধান শিককে পেটালেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক
- শিবগঞ্জে ভুয়া স্লিপে ভিজিএফের রিলিফ কালোবাজারির অভিযোগ
- ছাতকে পর্নোগ্রাফি তৈরিকারী এক লম্পটের দু’মাসের কারাদণ্ড
- বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩০
- ২য় বিয়ে করে ১ম স্ত্রী ও ছেলেকে পিটিয়ে বাড়ি থেকে বিতাড়িত
- ঢাকা-টাঙ্গাইল সড়কে বেশি গতিতে গাড়ি চালানোর দায়ে ১২৫টি গাড়ির বিরুদ্ধে মামলা
- ভোলাহাটে বজ্রপাতে জামাই নিহত শাশুড়ি গুরুতর আহত
- পীরগাছায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
- রামপালে ছাত্রলীগের হামলায় উপজেলা সভাপতিসহ ৩০ শিবির নেতাকর্মী আহত
- রায়পুরে হতদরিদ্র মহিলাদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ
- কালিয়াকৈরে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- শেরপুরে জামায়াত নেতা কামারুজ্জামানের মাতার দাফন সম্পন্ন
- ভারতে পাচারকালে বেনাপোলে ৩ শিশু উদ্ধার
- শিবগঞ্জে ওসির হস্তেেপ বাল্যবিয়ে থেকে রা পেল স্কুলছাত্রী রেশমা ও জেলী
