নিজস্ব খামারের মাছ হাতে আব্দুল করিম
শাহনেওয়াজ খান সুমন, ঝিনাইদহ থেকে : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তৈলকূপ গ্র্রামের আব্দুল করিম কাজলী বিলের প্লাবন ভূমিতে মাছ চাষ করে দিনমজুর থেকে এখন কোটিপতি। একদিন যে নিজেই পরের েেত কাজ করে সংসার চালিয়েছে তার মৎস্য খামারেই এখন ২০-২৫ জন শ্রমিক নিয়মিত কাজ করছেন। মৎস্য খামারের পাশাপাশি হাঁস পালনসহ বনায়ন ও নার্সারিও করেছেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, হতদরিদ্র বেকার যুবক আব্দুল করিম আজ থেকে ১১ বছর আগে যুব উন্নয়ন অধিদফতর থেকে প্রশিণ গ্রহণ করেন। পরে যুব উন্নয়নের সামান্য ঋণের টাকা দিয়ে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের খুরশী গ্রামের কাজলী বিলের প্লাবন ভূমি লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন আব্দুল করিম।
আব্দুল করিম জানান, পরের বাড়িতে দিনমজুরি খাটতে খাটতে তিনি চিন্তা করেন কিভাবে নিজের পায়ে দাঁড়ানো যায়। ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদফতর থেকে প্রশিণ নিয়ে প্রথম দিকে কাজলী বিলের ১ একর প্লাবন ভূমি লিজ নিয়ে মাছ চাষ শুরু করলেও বর্তমানে তিনি নিজস্ব ৫ একর জলাশয়ে মাছ চাষ করছেন। আর এই মাছ চাষ করেই দিনমজুর থেকে কোটিপতি বনে গেছেন আব্দুল করিম। প্রতি বছর ১০ থেকে ১২ লাখ টাকার রুই, কাতল আর মৃগেল জাতীয় মাছ বিক্রি করেন বলে তিনি জানান।
মৎস্য খামারের শ্রমিক মোছাদ্দের হোসেন জানান, আব্দুল করিম শুধু মাছ চাষই নয়, তার পাশাপাশি তিনি করেছেন বনায়ন ও নার্সারি। এখানে রয়েছে ফলদ ও বনজসহ বিভিন্ন জাতের গাছ। আর এসব পরিচর্যা করছেন নিয়মিত ২০ জন শ্রমিক। এ সব শ্রমিকদের প্রতিমাসে কারো ২ হাজার আবার কারো ৩ হাজার টাকা করে বেতন দেন তিনি। তাদের সংসার চলছে হেসে খেলে।
প্রতিবেশী আজমল হোসেন জানান, আব্দুল করিম আগে পরের েেত দিনমুজুরের কাজ করতেন। ঝিনাইদহ শহরের অনেকের দোকানে কর্মচারী হিসেবেও কাজ করেছে অনেকদিন। পরে তিনি এবং তার স্ত্রী আফরোজা খাতুন দু’জনেই যুব উন্নয়নে প্রশিণ গ্রহণ করেন। করিম মাছ চাষ আর তার স্ত্রী সেলাইয়ের কাজ করে বাড়িতে। তারা দু’জনে মিলেই পরিশ্রম করে ফিরিয়ে এনেছেন সংসারে সচ্ছলতা। পরিশ্রম করে করিম দিনমুজুর থেকে এখন কোটি টাকার সম্পদের মালিক।
ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদফতরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক বিলকিছ আফরোজ জানান, অল্প শিতি যুবক আব্দুল করিম যুব উন্নয়ন অধিদফতর থেকে প্রশিণ নিয়ে যা করেছেন তা শুধু ঝিনাইদহে নয় সারা দেশের মডেল হয়ে থাকবে। মাছ চাষ করে কোটিপতি দিনমজুর করিম এখন এলাকার মডেল। তাকে দেখে অনেকেই ঝুঁকে পড়ছেন মাছ চাষে। এ সব বেকার যুবকের নিজ উদ্যোগের পাশাপশি সরকারও একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এমনটিই আশা তাদের।
এ পাতার অন্যান্য খবর
- যোগাযোগ মন্ত্রী ৭ মাস আগে উদ্বোধন করে গেলেও যশোর-খুলনা সড়ক সংস্কারে অগ্রগতি নেই
- নানা অসুবিধার পরও ঈদুল ফিতর উপলে মাধবকুণ্ডে পর্যটকদের উপচেপড়া ভিড়
- বিভিন্ন স্থানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- খোকসা-কুমারখালীতে ব্যাপকহারে কলা চাষে ঝুঁকছেন কৃষকরা
- এ টি এম আজহারকে গ্রেফতারের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ
- ঈদের নতুন পোশাক কিনে দিতে না পেরে কুষ্টিয়ায় লালন শাহ সেতুর উপর থেকে দুই সন্তানকে পদ্মা নদীতে নিক্ষেপ
- নাটোরে সড়ক দুর্ঘটনায় পাঁচ স্কুলছাত্র নিহত॥ আহত ১২
- সময়মত বেতনভাতা না পাওয়ায় ডোমারে তিনশত নারী শ্রমিক ঈদ আনন্দ থেকে বঞ্চিত
- নাটোরে বেতন তুলতে না পারায় ১২০ স্কুলশিকের পরিবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত
- চৌগাছায় সভাপতি ও প্রধান শিককে পেটালেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক
- শিবগঞ্জে ভুয়া স্লিপে ভিজিএফের রিলিফ কালোবাজারির অভিযোগ
- ছাতকে পর্নোগ্রাফি তৈরিকারী এক লম্পটের দু’মাসের কারাদণ্ড
- বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩০
- ২য় বিয়ে করে ১ম স্ত্রী ও ছেলেকে পিটিয়ে বাড়ি থেকে বিতাড়িত
- ঢাকা-টাঙ্গাইল সড়কে বেশি গতিতে গাড়ি চালানোর দায়ে ১২৫টি গাড়ির বিরুদ্ধে মামলা
- ভোলাহাটে বজ্রপাতে জামাই নিহত শাশুড়ি গুরুতর আহত
- পীরগাছায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
- রামপালে ছাত্রলীগের হামলায় উপজেলা সভাপতিসহ ৩০ শিবির নেতাকর্মী আহত
- রায়পুরে হতদরিদ্র মহিলাদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ
- কালিয়াকৈরে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- শেরপুরে জামায়াত নেতা কামারুজ্জামানের মাতার দাফন সম্পন্ন
- ভারতে পাচারকালে বেনাপোলে ৩ শিশু উদ্ধার
- শিবগঞ্জে ওসির হস্তেেপ বাল্যবিয়ে থেকে রা পেল স্কুলছাত্রী রেশমা ও জেলী
