সংবাদ শিরোনামঃ

বিএনপি ও জামায়াতকে নির্বাচনের বাইরে রাখার আওয়ামী সরকারের গভীর ষড়যন্ত্র ** হাসিনা-খালেদা সংলাপ সমঝোতা অসম্ভব ** দেশ ও জনগণের প্রয়োজনে অবশ্যই হরতাল অবরোধের মতো কর্মসূচি আসবে ** দেশ কোন পথে চলেছে? ** দলীয় সরকারের অধীনে নির্বাচনে যেতে নারাজ জাপার একটি অংশ॥ আ’লীগে হতাশা ** সরকারের অন্যায় ও অগণতান্ত্রিক আচরণ সহ্য করা হবে না : শিবির সেক্রেটারি জেনারেল ** নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ** বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সর্বাত্মক প্রস্তুতি ** শ্রেষ্ঠ ব্যাংকের মর্যাদা অুণœ রাখতে হলে মানব সম্পদকে আরও যোগ্যতর করে গড়ে তুলতে হবে : আবদুল মান্নান ** জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ মৌলিক প্রতিভার অধিকারী ছিলেন ** কীর্তনখোলা নদীর আকস্মিক ভাঙনে চরকাউয়া ফেরিঘাটসহ বিলীন হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা **

ঢাকা শুক্রবার ২৩ ভাদ্র ১৪১৯, ১৯ শাওয়াল ১৪৩৩, ৭ সেপ্টেম্বর ২০১২

শিবির সভাপতিসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিােভ

সরকারের অন্যায় ও অগণতান্ত্রিক আচরণ সহ্য করা হবে না : শিবির সেক্রেটারি জেনারেল

জামায়াত-শিবিরের শীর্ষনেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ছাত্রশিবির রাজধানীতে বিশাল বিাভ মিছিল বের করে

সোনার বাংলা রিপোর্ট : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মো. আবদুল জব্বার বলেন, হামলা-মামলা-নির্যাতন করে চলমান আন্দোলন ঠেকানো যাবে না। সরকারের অন্যায় ও অগণতান্ত্রিক আচরণ সহ্য করা হবে না। তিনি ২ সেপ্টেম্বর ছাত্রশিবিরের বিশাল বিােভ মিছিল পরবর্তী সমাবেশে দেয়া বক্তব্যে এ কথা বলেন। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেন, জামায়াতের মহানগরী আমীরসহ জামায়াত-শিবিরের শীর্ষনেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ছাত্রশিবির রাজধানীতে এই বিশাল বিাভ মিছিল বের করে। শিবির সেক্রেটারি জেনারেল মো. আব্দুল জব্বারের নেতৃত্বে মিছিলটি সকাল ৯টায় রাজধানীর মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে আরো অংশ নেন কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও বিশ্ববিদ্যালয়বৃন্দ।

শিবির সেক্রেটারি জেনারেল বলেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। এরা রাজনীতির ন্যূনতম শিষ্টাচার মেনে চলে না। গণতন্ত্রের কথা বললেও এরা গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করে না। মতায় টিকে থাকতে বিরোধীদলীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে তারা একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। মামলাগুলো যে সম্পূর্ণ বানোয়াট, শতভাগ মিথ্যা তা দেশের মানুষ ভালো করেই জানে। গাড়ি পোড়ানোর মামলা দিয়ে যখন দেশের বরেণ্য রাজনৈতিক নেতাদের ফাঁসানো হয় তখন আওয়ামী লীগ সরকারকে চিনতে কোনো মানুষেরই আর ভুল হয় না।

তিনি বলেন, শিবির নেতাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেয়া হচ্ছে। পান থেকে চুন খসলেই সরকার মামলার বন্যা বইয়ে দিচ্ছে। এভাবে মিথ্যা মামলার যে ভয়ানক সংস্কৃতি সরকার চালু করলো তা ভবিষ্যতে তাদের জন্যই ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। আওয়ামী সরকার তার পাহাড়সম ব্যর্থতা ঢাকতেই ব্যাপকহারে মিথ্যা মামলা-নির্যাতনের পথ বেছে নিয়েছে। সীমাহীন দুর্নীতি আড়াল করতেই তাদের এই অপপ্রয়াস। বিভিন্নভাবে তারা জনসাধারণের দৃষ্টি ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করছে। কিন্তু তাদের সকল অপচেষ্টাই বুমেরাং হবে।

তিনি অবিলম্বে শিবিরের কেন্দ্রীয় সভাপতিসহ জামায়াত-শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে দেয়া সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Redio Tehran
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

মহীউদ্দীন আহমদ কর্তৃক জাতীয় মুদ্রণ ১০৯, ঋষিকেশ দাস রোড, ঢাকা - ১১০০ হতে মুদ্রিত ও ১৫ বাংলাবাজার, ঢাকা - ১১০০ হতে প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭। ফোনঃ ৮৮ ০২ ৮৩১৯০৬৫, বার্তা - ৮৮ ০১৬৭০৮১৩২৭৬, সার্কুলেশন - ৮৮ ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন - ৮৮ ০১১৯৯০৯০০৮৫, ফ্যাক্সঃ ৮৮ ০২ ৮৩১৫৫৭১, ওয়েবসাইটঃ www.weeklysonarbangla.net, ইমেইলঃ weeklysonarbangla@yahoo.com