সাহিত্য প্রণোদনা পুরস্কার বিতরণীতে কবি আল মাহমুদ
জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ মৌলিক প্রতিভার অধিকারী ছিলেন
সাহিত্য প্রণোদনা পুরস্কার ২০১২ বরেণ্য কবি আল মাহমুদের কাছ থেকে গ্রহণ করছেন তরুণ লেখক-সাংবাদিক আবিদ আজম
আধুনিক বাংলা সাহিত্যের প্রাণপুরুষ কবি আল মাহমুদ বলেছেন, পৃথিবীর বড় বড় বিপ্লব ও আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন কবিরা। সাহিত্য চর্চায় সামাজিক দায়বদ্ধতার কথা অস্বীকার করার উপায় নেই। দেশ, মা-মাটির প্রতি সাহিত্যিকদের অঙ্গীকার এবং উৎসর্গ থাকা উচিত। সাহিত্য কেবল পারফমিং আর্ট নয়, সত্য সুন্দর ও কল্যাণ প্রতিষ্ঠায় সমাজ বিপ্লবের মোক্ষম হাতিয়ার। আধুনিক বাংলা সাহিত্যের রাজধানী অবশ্যই ঢাকা। সদ্যমৃত জনপ্রিয় সাহিত্যিক হুমায়ূন আহমেদ সম্পর্কে আল মাহমুদ বলেন, সাহিত্যের একনিষ্ঠ সেবক হিসেবে নিরলসভাবে তিনি কাজ করে গেছেন। বাংলাভাষী পাঠকদের বই পড়ানোর কঠিন কাজটি অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করে গেছেন তিনি। হুমায়ূন আহমেদকে মৌলিক প্রতিভাবান হিসেবে আখ্যায়িত করে আল মাহমুদ বলেন, হুমায়ূন আমাকে অত্যন্ত মান্য করতেন। বলতেন- আপনি আমার অত্যন্ত প্রিয় কবি। তার মৃত্যুতে আমি অত্যন্ত শোকাহত ও ব্যথিত হয়েছি। সেন্টার ফর ন্যাশনাল কালচার আয়োজিত সাহিত্য প্রণোদনা পুরস্কার-২০১২ বিতরণী অনুষ্ঠানে গত ৩১ আগস্ট পল্টন কার্যালয়ে আল মাহমুদ এ কথা বলেন। এ বছর সাহিত্য প্রণোদনা পুরস্কার পেয়েছেন তরুণ লেখক সাংবাদিক আবিদ আজম। শাহ আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন কবি মহিউদ্দীন আকবর, ছড়াকার মানসুর মুজাম্মিল, লেখক কামাল হোসাইন, অভিনেত্রী ফারজানা সুলতানা লোপা ও আবৃত্তিকার বিমলচন্দ্র দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
এ পাতার অন্যান্য খবর
- আগস্ট মাসে হত্যাকাণ্ড ৪০৭টি
- ভারতে এখনই নির্বাচন হলে হেরে যাবে কংগ্রেস : জরিপ
- অধ্যাপক গোলাম আযম প্রসঙ্গে আদালতের রায়ের প্রতি কারা কর্তৃপ ভ্রুপেহীন : মিসেস আফিফা আযম
- ঈমানী দৃঢ়তা নিয়ে ময়দানে বাতিলের বিরুদ্ধে দাঁড়াতে হবে : সেলিম উদ্দিন
- জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র ২টি যার একটি রুকনদের অন্যটি আম জনতার জন্য
- পারেরহাটের রাজাকারের তালিকায় মাওলানা সাঈদীর নাম নেই
- বাংলাদেশকে পাকিস্তানের পরিবর্তে ভারতের সাথে যুক্ত থাকার প্রস্তাব দিয়েছিল হিন্দু সদস্যরা
- ব্যারিস্টার রাজ্জাককে দায়িত্ব পালন থেকে নিবৃত্ত করতেই মিছবাহুরকে দিয়ে বিদ্বেষপ্রসূত বক্তব্য প্রদান করা হয়েছে
- আপন ভাইকে হত্যা করার ৪২ বছরেও সাক্ষী দেননি কেন
- হাইকোর্টের বিচারপতির জমি দখল করে জেল খেটেছেন সাী আমির হোসেন মোল্লা
- হিজাব পরে খবর পড়া শুরু করেছেন মিসরের নারী সংবাদ উপস্থাপিকারা
- প্রহসনের বিচার বন্ধ করে অবিলম্বে জামায়াত নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে : নূরুল ইসলাম বুলবুল
- চলতি বছরে সীমান্তে ২৬ বাংলাদেশী নিহত
- বাণিজ্য ঘাটতি ৭৯৩ কোটি ডলার
- গেল সপ্তাহের সংক্ষিপ্ত খবর
- শ্রেষ্ঠ ব্যাংকের মর্যাদা অুণœ রাখতে হলে মানব সম্পদকে আরও যোগ্যতর করে গড়ে তুলতে হবে : আবদুল মান্নান
- রিয়াদে বীকন গ্রুপের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- সেঞ্চুরি ল্যান্ড এন্ড ডেভেলপারস লিমিটেডের (সিএলডিএল) পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত
- মেট্রো লিমিটেডের ঈদ পুনর্মিলনী
- ডারল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত
- সোসাইটি ফর হিউম্যানের উদ্যোগে শেরপুরে জিপিএ ৫ সংবর্ধনা
- শিশু ফারাবীর চিকিৎসার জন্য সাহায্যের আবেদন
- হোমল্যান্ড লিভিংয়ের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- নির্ভরতা গ্র“পের পরিচালকের স্বদেশ প্রত্যাবর্তন
- ৫ম জাতীয় কবি সম্মেলন ১৯ অক্টোবর
- ইসলামী ব্যাংকিং বিষয়ক প্রশিণ কোর্সের উদ্বোধন
