সংবাদ শিরোনামঃ

বিএনপি ও জামায়াতকে নির্বাচনের বাইরে রাখার আওয়ামী সরকারের গভীর ষড়যন্ত্র ** হাসিনা-খালেদা সংলাপ সমঝোতা অসম্ভব ** দেশ ও জনগণের প্রয়োজনে অবশ্যই হরতাল অবরোধের মতো কর্মসূচি আসবে ** দেশ কোন পথে চলেছে? ** দলীয় সরকারের অধীনে নির্বাচনে যেতে নারাজ জাপার একটি অংশ॥ আ’লীগে হতাশা ** সরকারের অন্যায় ও অগণতান্ত্রিক আচরণ সহ্য করা হবে না : শিবির সেক্রেটারি জেনারেল ** নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ** বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সর্বাত্মক প্রস্তুতি ** শ্রেষ্ঠ ব্যাংকের মর্যাদা অুণœ রাখতে হলে মানব সম্পদকে আরও যোগ্যতর করে গড়ে তুলতে হবে : আবদুল মান্নান ** জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ মৌলিক প্রতিভার অধিকারী ছিলেন ** কীর্তনখোলা নদীর আকস্মিক ভাঙনে চরকাউয়া ফেরিঘাটসহ বিলীন হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা **

ঢাকা শুক্রবার ২৩ ভাদ্র ১৪১৯, ১৯ শাওয়াল ১৪৩৩, ৭ সেপ্টেম্বর ২০১২

বরিশাল : কীর্তনখোলা নদীর করাল গ্রাসে ফেরিঘাটসহ প্রায় ২০টি দোকান বিলীন হয়ে যাওয়ায় গত ১ সেপ্টেম্বর রাত থেকে বরিশাল-ভোলা-চট্টগ্রাম রুটের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় : ছবি মিজানুর রহমান

শাহে আলম, বরিশাল থেকে : বরিশাল কীর্তনখোলা নদীর গর্ভে শনিবার গভীর রাত থেকে এ পর্যন্ত ২০টি দোকান ঘর ও ফেরিঘাটসহ বিস্তীর্ণ এলাকা বিলীন হয়ে গেছে। যার কারণে বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কে সব ধরনের যান চলাচল ১ সেপ্টেম্বর রাত থেকে বন্ধ রয়েছে। বরিশাল শহরের পূর্বপ্রান্তে চরকাউয়া নামক অংশের কয়েক হাজার মানুষ এ ভাঙনের কারণে তির সম্মুখীন হয়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন।

আকস্মিক এ ভাঙ্গনের কারণে ২০টি দোকানের প্রায় কোটি টাকার তি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে চরম ঝুঁকির মধ্যে আছে চরকাউয়া ফাজিল মাদরাসা, দুটি মসজিদ ও বরিশাল ভোলা বাসস্ট্যান্ডসহ কয়েকশত ব্যবসা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানগুলো যে কোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

১ সেপ্টেম্বর শনিবার গভীর রাতে কীর্তনখোলা নদীর আকস্মিক ভাঙনে তলিয়ে গেছে চরকাউয়া ফেরিঘাট। একই সাথে বিলীন হয়ে গেছে ফেরিঘাট সংলগ্ন ২০টি ব্যবসা প্রতিষ্ঠান। দোকানের মালামালসহ জীবন ও জীবিকার সবকিছু নদীতে তলিয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে গেছেন ফেরিঘাটের ব্যবসায়ীরা। তারা জানান, আকস্মিক ভয়াবহ এই ভাঙনে কয়েক কোটি টাকার সম্পদ ও জনগুরুত্বপূর্ণ স্থাপনা বিলীন হয়ে গেছে নদীগর্ভে। অপরদিকে ফেরিঘাট তলিয়ে যাওয়ায় বরিশাল-ভোলা রুটে সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছে। ফেরিঘাটের দু’প্রান্তে আটকা পড়েছে বিপুল সংখ্যক পণ্যবাহী ট্রাক ও যানবাহন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য নিয়ে আসা ট্রাক চালকরাও পড়েছেন বিপাকে। জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এদিকে ভয়াবহ ভাঙন অব্যাহত থাকায় চরম হুমকির মুখে রয়েছে, চরকাউয়া আহমদিয়া ফাজিল মাদরাসা, মসজিদ, এতিমখানা, বাসস্ট্যান্ডসহ ইউনিয়ন পরিষদ ভবন। যে কোনো সময় এসব স্থাপনা কীর্তনখোলা নদীর গর্ভে চলে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

চর কাউয়া আহমদিয়া ফাজিল মাদরাসার সভাপতি কেরামত আলী হাওলাদারসহ স্থানীয়রা জানান, পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় এবং ব্লকের কাজ পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় ভয়াবহ এই ভাঙনের ঘটনা ঘটেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ, জানিয়েছেন, বাজেট না থাকায় ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।

প্রত্যদর্শী ও স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায়, কীর্তনখোলা পূর্ব প্রান্তের এ অংশ অনেক আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। বিগত সময়ে নদী ভাঙন রোধের জন্য ব্লক ফেলা হলেও ২০১০ সালের ভাঙনের পর এ পর্যন্ত ভাঙন রোধে কোনো প্রতিরোধ ব্যবস্থা নেয়া হয়নি।

একদিকে বরিশাল শহর এবং বরিশাল নদীবন্দর ও লঞ্চঘাট হওয়ায় প্রতি বছর নদীর নাব্যতা রায় ড্রেজিং করে মাটি উত্তর প্রান্তে নতুন চরে ফেলা হয়, যার কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়ে পশ্চিম অংশ থেকে পূর্ব প্রান্তে চলে আসলে প্রতি বছর এ রকম দুর্যোগের মধ্যে পড়তে হয়। তারা ােভ প্রকাশ করে বলেন, প্রশাসনসহ জনপ্রতিনিধিরা বারবার ওয়াদা করেও কার্যকর পদপে না নেয়ায় আজ এ পরিণতি ভোগ করতে হচ্ছে। তারা কীর্তনখোলা নদীর পূর্বপ্রান্তে অবস্থিত, বরিশালের ৮টি ইউনিয়নের জনগণের দুর্ভোগ লাঘবের লক্ষে, চর কাউয়া ফেরিঘাট এলাকার ভয়াবহ ভাঙন রোধে জরুরি পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসীর। অপরদিকে তিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Redio Tehran
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

মহীউদ্দীন আহমদ কর্তৃক জাতীয় মুদ্রণ ১০৯, ঋষিকেশ দাস রোড, ঢাকা - ১১০০ হতে মুদ্রিত ও ১৫ বাংলাবাজার, ঢাকা - ১১০০ হতে প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭। ফোনঃ ৮৮ ০২ ৮৩১৯০৬৫, বার্তা - ৮৮ ০১৬৭০৮১৩২৭৬, সার্কুলেশন - ৮৮ ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন - ৮৮ ০১১৯৯০৯০০৮৫, ফ্যাক্সঃ ৮৮ ০২ ৮৩১৫৫৭১, ওয়েবসাইটঃ www.weeklysonarbangla.net, ইমেইলঃ weeklysonarbangla@yahoo.com