ঢাকা শুক্রবার ৩০ ভাদ্র ১৪১৯, ২৬ শাওয়াল ১৪৩৩, ১৪ সেপ্টেম্বর ২০১২

দক্ষ চিকিৎসক ও টেকনিশিয়ানের অভাবে পড়ে আছে কোটি টাকার যন্ত্রপাতি

দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে জনবল সঙ্কট॥ চিকিৎসা সেবা ব্যাহত

দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল

মাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুর শহরে চিকিৎসা সেবার জন্য গড়ে তোলা হয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এ সবের মধ্যে উল্লেখযোগ্য হার্টের জন্য রয়েছে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, চোখের জন্য গাউসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতাল, রক্তের চাহিদা পূরণের জন্য তৈয়বা মজুমদার রেডক্রিসেন্ট রক্ত কেন্দ্র, রয়েছে দেশখ্যাত ডায়াবেটিক হাসপাতাল। এ সব প্রতিষ্ঠানে চিকিৎসা সেবার মান উন্নত হলেও যথেষ্ট ব্যয়বহুল হওয়ায় গরিব ও সাধারণ মানুষের চিকিৎসার একমাত্র আস্থা ও ভরসা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল।

২০১০ সালের মার্চ মাসে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালটি চালু করা হয়। হাসপাতাল চালু হওয়ার ৩ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত কাটেনি জনবল সঙ্কট। ৫০০ শয্যার এই হাসপাতালে জনবল সঙ্কটের কারণে বৃহত্তর দিনাজপুরের ৩টি জেলা ও পাশের নীলফামারী, কুড়িগ্রাম ও জয়পুরহাট জেলার প্রায় ৭০ লাখ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আবু বকর সিদ্দীক জানান, হাসপাতালে সর্বমোট ৩২২টি পদ রয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণীর অনুমোদিত ১০৭টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৭৪টি, শূন্য পদ ৩৩টি। নার্সিংসহ দ্বিতীয় শ্রেণীর ৯৮টি পদের বিপরীতে রয়েছে ৯০টি, শূন্য পদ ৮টি। তৃতীয় শ্রেণীর অনুমোদিত ৩৩টি পদের বিপরীতে কর্মরত ২৩টি, শূন্য পদ ১০টি। চতুর্থ শ্রেণীর রাজস্ব খাতের কোনো পদ সৃষ্টি হয়নি। বর্তমানে আউট সোর্সিং পদ্ধতিতে ৪৪জন কর্মরত আছেন। বাকি ২৫০ জনের মতো স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে। যেখানে চতুর্থ শ্রেণীর কর্মচারী প্রয়োজন ৪০০ জন সেখানে আছে মাত্র ৩০০জন। ৩ শিফটে ৫০০ শয্যার এই হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য এই জনবল যথেষ্ট নয়। এভাবে অন্যান্য ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় জনবল কম থাকায় রোগীদের সঠিক চিকিৎসা সেবা দেয়া সম্ভব হচ্ছে না।

ডা. আবু বকর আরো জানান, ৫০০ শয্যার এই হাসপাতালে সবচেয়ে বেশি সঙ্কট চতুর্থ শ্রেণীর কর্মচারীর। এছাড়া দক্ষ চিকিৎসক ও টেকনিশিয়ানের অভাব তো রয়েছেই। হাসপাতালে ২৪টি বিভাগ চালু থাকার কথা থাকলেও বর্তমানে এখানে চালু রয়েছে মাত্র ১১টি বিভাগ। জনবল সঙ্কটের কারণে বাকি বিভাগগুলো চালু করা সম্ভব হচ্ছে না। ভারপ্রাপ্ত পরিচালক বলেন, এরই মধ্যে নিউরোলজি ও কার্ডিওলজি বিভাগ চালু করা হয়েছে। তিনি জানান, বর্তমানে এই হাসপাতালের যে জনবল রয়েছে তা ঠিকাদারের মাধ্যমে সরবরাহ করা হয়েছে। তারা সবাই অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত। এরা কেউই রাজস্ব খাতের অন্তর্ভুক্ত কর্মচারী নয়।  হাসপাতালের পরিচালক জানান, দক্ষ টেকনিশিয়ানের অভাবে রেডিও থেরাপি ও আরো কয়েকটি যন্ত্রপাতি অকেজো পড়ে আছে। হার্টের চিকিৎসার জন্য ইটিটি মেশিন আছে কিন্তু যে কোম্পানি এটি সরবরাহ করেছে তাদের অদক্ষতার কারণে এটি চালু করা যাচ্ছে না। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে এ সকল চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না। এছাড়া ৩টি শিফটে জরুরি বিভাগে যেখানে ৯ জন মেডিকেল অফিসার প্রয়োজন সেখানে রয়েছে মাত্র ৩ জন। চতুর্থ শ্রেণীর কর্মচারীরা রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে জোর করে টাকা আদায় করে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, হাসপাতালের কোনো কর্মচারীর বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেযা হবে। ইতঃপূর্বে এমন অভিযোগে ৬ জন কর্মচারীকে হাসপাতাল থেকে বহিষ্কার করা হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. এমবিএম ইকবাল জানান, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জনবল সঙ্কটের কথা জন প্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মহাপরিচালককে জানানো হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি। তিনি বলেন, জনবল সঙ্কট সত্ত্বেও রোগীদের চিকিৎসা সেবা যাতে ব্যাহত না হয় সে চেষ্টা অব্যাহত রয়েছে। ডা. ইকবাল জানান, এই হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে ৩০০ এর বেশি রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। এছাড়া বহির্বিভাগে দন্ত, চক্ষু, চর্ম রোগ এ সকল বিভাগে অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির মাধ্যমে সেবা প্রদান করা হয়। চক্ষু বিভাগে কৃত্রিম লেন্স স্থাপন ও লেজার মেশিন দ্বারা স্কিনের চিকিৎসা করা হয়। অন্যান্য স্থানের তুলনায় এখানে স্বল্প মূল্যে সিটি স্কেন করা হয়। সার্জারি, গাইনি, অর্থপেডিক, ইএনটি বিভাগে উন্নতমানের চিকিৎসা ও অস্ত্রপচার করা হয়। বর্তমানে কিডনি বিভাগ, ক্যান্সার বিভাগ, ডায়ালাইসিস, কার্ডিয়েট সার্জারি, নিউরোলজি, স্টানটিং (হৃদযন্ত্রে রিং লাগানো) এসব বিভাগে দক্ষ টেকনেশিয়ান ও অভিজ্ঞ চিকিৎসকের অভাবে চিকিৎসা প্রদান সম্ভব হচ্ছে না। ফলে এসব বিভাগের যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পরে।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Redio Tehran
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

মহীউদ্দীন আহমদ কর্তৃক জাতীয় মুদ্রণ ১০৯, ঋষিকেশ দাস রোড, ঢাকা - ১১০০ হতে মুদ্রিত ও ১৫ বাংলাবাজার, ঢাকা - ১১০০ হতে প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭। ফোনঃ ৮৮ ০২ ৮৩১৯০৬৫, বার্তা - ৮৮ ০১৬৭০৮১৩২৭৬, সার্কুলেশন - ৮৮ ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন - ৮৮ ০১১৯৯০৯০০৮৫, ফ্যাক্সঃ ৮৮ ০২ ৮৩১৫৫৭১, ওয়েবসাইটঃ www.weeklysonarbangla.net, ইমেইলঃ weeklysonarbangla@yahoo.com