সংবাদ শিরোনামঃ

পদ্মা সেতু হচ্ছে না : থলের বিড়াল বের করলেন মসিউর রহমান ** ১৯৪৭ সালে আশ্রয় গ্রহণকারী ও বর্তমান রোহিঙ্গাদের ব্যাপারে সরকারের একই নীতি হওয়া উচিত নয় কি? ** ফ্যাসিবাদী শক্তিকে হঠাতে কঠোর আন্দোলনের বিকল্প পথ নেই ** আ’লীগে বিভক্তির আলামত ** মহানবী (সা.)কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্রের নির্মাণের তীব্র প্রতিবাদ ** বিতর্কিত চলচ্চিত্রটির প্রদর্শনী বন্ধ করা হোক ** রায়ের ফাঁদে দেশ ও জাতি ** আলোর মিছিলে আবদুল মান্নান তালিব ** ইসলামের বিরুদ্ধে ইহুদিদের ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ হিসেবে এই চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে : শিবির ** প্রতিবাদ বিক্ষোভে উত্তাল বাংলাদেশ ** টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজে চলছে লুটপাটের মহোৎসব **

ঢাকা শুক্রবার ৬ আশ্বিন ১৪১৯, ৪ জিলক্বদ ১৪৩৩, ২১ সেপ্টেম্বর ২০১২

রাসূল (সা.)কে নিয়ে বিতর্কিত চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের প্রতিবাদে গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী রাজধানীতে এক বিােভ মিছিল বের করে

সোনার বাংলা রিপোর্ট : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সেক্রেটারি নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ইহুদিবাদীরা মার্কিন যুক্তরাষ্ট্রে রাসূল (সা.)কে অবমাননা করে চলচ্চিত্র নির্মাণ করেছে। এতে প্রমাণিত হয়েছে ইসলামের শাশ্বত বিধানকে মোকাবেলা করার মতো নৈতিক শক্তি ইহুদিবাদীদের নেই। তারা ষড়যন্ত্র ও অপপ্রচারের মাধ্যমে মানুষের কাছে ইসলামকে বিতর্কিত করতে চায়। মূলত ইসলাম ও রাসূল (সা.)কে অবমাননা করে চলচ্চিত্র নির্মাণ করে ইহুদিবাদীরা শুধু রাসূল (সা.)কে অসম্মান  করেনি বরং বিশ্বের কোটি কোটি মুসলমানদের কলিজায় আঘাত হেনেছে। তিনি অবিলম্বে ইসলাম ও মহানবী (সা.)কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নিষিদ্ধ করে ঘৃণ্য ও বিতর্কিত চলচ্চিত্র নির্মাতাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত রাসূল (সা.)কে নিয়ে বিতর্কিত চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের প্রতিবাদে রাজধানীতে এক বিােভ মিছিল পরবর্তী সমাবেশে একথা বলেন। বিােভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহাগনরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দীন ও মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, ইসলামী ছাত্রশিবির মহানগরী দেিণর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য শাহীন আহমদ খান, মহানগরী কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, ফরিদ হোসাইন, আব্দুস সবুর ফকির ও যাত্রাবাড়ী থানা সেক্রেটারি আব্দুল মান্নান প্রমুখ।

তিনি আরও বলেন, দেশীয় ও আন্তর্জাতিক ইসলাম বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবেই বাংলাদেশেও ইসলাম, ইসলামী আদর্শ ও ইসলামী ব্যক্তিত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। ইহুদিবাদের দোসর শেখ হাসিনার সরকার একের পর এক ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। শেখ হাসিনা ও তার দোসররা ষড়যন্ত্র করে দেশ থেকে ইসলাম ও ইসলামী মূল্যবোধ নির্মূল করতে চায়। কিন্তু দেশের তৌহিদি জনতা আওয়ামী লীগের সে ষড়যন্ত্র কখনোই বাস্তবায়িত হতে দেবে না। তিনি অবিলম্বে শেখ হাসিনাকে ইসলামবিরোধী ষড়যন্ত্র বন্ধ এবং ইসলামবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Redio Tehran
homeabout usdeveloped by

সম্পাদকঃ মুহাম্মদ কামারুজ্জামান। ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

মহীউদ্দীন আহমদ কর্তৃক জাতীয় মুদ্রণ ১০৯, ঋষিকেশ দাস রোড, ঢাকা - ১১০০ হতে মুদ্রিত ও ১৫ বাংলাবাজার, ঢাকা - ১১০০ হতে প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭। ফোনঃ ৮৮ ০২ ৮৩১৯০৬৫, বার্তা - ৮৮ ০১৬৭০৮১৩২৭৬, সার্কুলেশন - ৮৮ ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন - ৮৮ ০১১৯৯০৯০০৮৫, ফ্যাক্সঃ ৮৮ ০২ ৮৩১৫৫৭১, ওয়েবসাইটঃ www.weeklysonarbangla.net, ইমেইলঃ weeklysonarbangla@yahoo.com