আমেরিকান চলচ্চিত্রে মহানবী (সা.)কে অবমাননা
প্রতিবাদ বিক্ষোভে উত্তাল বাংলাদেশ
আমেরিকান চলচ্চিত্রে বিশ্বনবীকে (সা.) অবমাননার প্রতিবাদে চট্টগ্রাম নগর জামায়াতের বিক্ষোভ মিছিলের একাংশ; (মাঝে) খুলনা মহানগরী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল; (নিচে) ইসলামী আন্দোলন কুষ্টিয়ার বিক্ষোভ মিছিল
ইসলামী আন্দোলন কুষ্টিয়া
কুষ্টিয়া সংবাদদাতা : হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে কুষ্টিয়ায় বিােভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পুলিশি বাধা উপো করে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার উদ্যেগে এ বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি বড় বাজার রেলস্টেশন থেকে শুরু হয়ে শহর প্রদণি করে এন এস রোডে পাবলিক লাইব্রেরির সামনে পুলিশি বাধা উপো করে বক চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা সভাপতি মুক্তিযোদ্ধা আহম্মাদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সেক্রেটারি আমিরুল ইসলাম মুলতান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আখন্দ প্রমুখ।
কোম্পানীগঞ্জে জামায়াত
মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদি কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে ব্যঙ্গ করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গত শনিবার বিকেলে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আমীর আজমান আলীর নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় উপজেলা পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি
ছাগলনাইয়া শিবির
ছাগলনাইয়া (ফেনী) থেকে সংবাদদাতা : আমেরিকায় মহানবী (সা.)কে অবমাননা করে নির্মিত সিনেমার প্রতিবাদে গত শনিবার বিকেলে ইসলামী ছাত্রশিবির ছাগলনাইয়া উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শিবির নেতা মো. জুলফিকার আলী, সালা উদ্দিন, শেখ ফরিদ, খুরশিদ আলম, কামরুল হায়দার ও মোর্শেদুল হক জাবেদের নেতৃত্বে ছাগলনাইয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার গেট থেকে বের হয়ে বিােভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে কলেজ রোডে সংপ্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
খুলনা মহানগরী শিবির
মার্কিন যুক্তরাষ্ট্রে মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে অবমাননা করে ব্যঙ্গ চলচিত্র নির্মাণের প্রতিবাদ ও নির্মাতার শাস্তির দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী শাখার উদ্যোগে গত ১৫ সেপ্টেম্বর শনিবার বিকেলে খুলনা মহানগরী সভাপতি মু. সাঈদুর রহমানের সভাপতিত্বে নগরীর ময়লাপোতা মোড় হতে বিশাল বিােভ মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক অতিক্রম করে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে মু. সাঈদুর রহমান বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে অবমাননা করে ব্যঙ্গ চলচ্চিত্র নির্মাণ করায় মুসলিম হৃদয়ে যে আগুন জ্বেলে দিয়েছে তা যদি ঐ কুখ্যাত নির্মাতার কঠিন থেকে কঠিনতর শাস্তি দেয়া না হয় তাহলে এ আগুনে যুক্তরাষ্ট্র ও তার দোসর ইসরাইল জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে এবং শিবির সভাপতি এ ঘটনায় বাংলাদেশ সরকার কর্তৃক তীব্র নিন্দা প্রস্তাবের আহ্বান জানান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী, মিম মিরাজ হোসাইন, দফতর সম্পাদক নাজমুল হুসাইন নাঈম ও ছাত্রকল্যাণ সম্পাদক মু. মহিউল ইসলাম মাহি প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
বরিশাল মহানগরী শিবির
ছাত্রশিবির বরিশাল মহানগরীর বিক্ষোভ মিছিল মহানগর সভাপতি নাসির উদ্দিনের নেতৃত্বে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদণি করে। এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি আব্দুল্লাহ্ আন্ নাহিয়ান, জেলা পূর্ব সভাপতি নূরুল হক সোহ্রাবসহ অন্য নেতৃবৃন্দ।
সিলেট মহানগরী শিবির
ছাত্রশিবির সিলেট মহানগরীর বিক্ষোভ মিছিল পরর্বতী সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন মহানগরী সভাপতি আনোয়ারুল ওয়াদুদ টিপু। নগর সেক্রেটারি মু. আব্দুর রাজ্জাকের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আরো উপস্থিত ছিলেন শাবিপ্রবি সভাপতি হোসাইন আহমদ, সাবেক জেলা সভাপতি চৌধুরী আব্দুল বাছিত নাহির, মহানগর অফিস সম্পাদক জাকির হোসেন সিদ্দীকি জামাল, শাবিপ্রবি সেত্রেটারি এহসানুল করিম, মহানগর অর্থ সম্পাদক মুহিবুর রহমান এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবাদুর রহমান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
রংপুর মহানগরী শিবির
রংপুরে বিশাল বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগরী। মিছিলটি নগরীর হাজী পাড়া থেকে শুরু হয়ে প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে শাপলা চত্বরে সমাবেশে মিলিত হয়। রংপুর মহানগরী সেক্রেটারি মো. আল-আমিন হাসানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগরী সভাপতি মোস্তাক আহ্মদ। মিছিল উত্তর সমাবেশে আরও উপস্থিত ছিলেন রংপুর মহানগরীর অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, অফিস সম্পাদক মো. শাহীরাজ আলম, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মো. হারুন অর রশিদ ও সাহিত্য সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
বগুড়া শহর শিবির
বগুড়া শহর ছাত্রশিবির বিশাল বিােভ মিছিল করেছে। মিছিলোত্তর সমাবেশে বগুড়া শহর সভাপতি হেদাইতুল ইসলাম বক্তব্য রাখেন। মিছিলটি ইয়াকুবিয়া মোড় থেকে শুরু হয়ে সাতমাথায় সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ পরিচালনা করেন বগুড়া শহর সেক্রেটারি আলাউদ্দিন সোহেল। সমাবেশে আরো উপস্থিত ছিলেন বগুড়া শহর শিবিরের দফতর ও ছাত্রকল্যাণ সম্পাদক হোসাইন মোহাম্মদ মানিক, প্রচার ও আইটি সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাব্বির শাহরিয়ার শুভ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
ফরিদপুর শহর শিবির
ছাত্রশিবির ফরিদপুর শহরের কয়েক শ’ নেতাকর্মীর এক বিােভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে সুপার মার্কেটের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর শহর সভাপতি মো. ফরিদুল হুদা ও পৌর জামায়াতের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ। সমাবেশ শেষ করে ফেরার পথে পুলিশ পেছন থেকে ধাওয়া করে চার শিবির কর্মীকে গ্রেফতার করেছে। সংবাদ বিজ্ঞপ্তি
জয়পুরহাট শিবির
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলার বিক্ষোভ মিছিল শহরের বাটার মোড় থেকে শুরু হয়ে আমতলী মোড়ে গিয়ে শেষ হয়। জেলা সভাপতি আসলাম হোসেনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রশিবির জয়পুরহাট জেলা সেক্রেটারি আনোয়ার হোসেন, জেলা অফিস আবুজর গিফারী, জেলা অর্থ সম্পাদক আমিনুর রহমান, জেলা প্রচার সম্পাদক ফিরোজ আলমগীর প্রমুখ। মিছিলটি আমতলী মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি
মৌলভীবাজার শিবির
ছাত্রশিবির মৌলভীবাজার শহরের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার শহর সভাপতি মু. আজিম উদ্দিন। মিছিলে অংশ নেন মৌলভীবাজার জেলা সভাপতি হাফেজ তাজুল ইসলাম, শহর সেক্রেটারি মু. ফখরুল ইসলাম জেলা সেক্রটারি মু. দেলোয়ার হোসেন জয়নুল, শহর অর্থ সম্পাদক মুর্শেদ আহমদ চৌধুরী, মাদরাসা বিষয়ক সম্পাদক আশিক আল রশিদ চৌধুরী, স্কুল কার্যক্রম সম্পাদক ইকবাল আহমদ চৌধুরী, পৌর সভাপতি আব্দুল মোমিত ও কলেজ সভাপতি আব্দুল করিম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
বিয়ানীবাজার শিবির
ছাত্রশিবির বিয়ানীবাজার উপজেলার বিক্ষোভ মিছিল বাদ জোহর উপজেলা শিবির কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি শেষে দণি বিয়ানীবাজারে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের সভাপতি ছাত্রনেতা মাসুক আহমদ। মিছিলে আরো অংশ নেন ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক সেলিম উদ্দিন, উপজেলা দেিণর সভাপতি ফরিদ আহমদ, উত্তরের সভাপতি ছাদিকুর রহমান, কলেজ সভাপতি জাহাঙ্গীর আলম। সংবাদ বিজ্ঞপ্তি
কুড়িগ্রাম
কুড়িগ্রাম সংবাদদাতা : শিকদের চাকরি জাতীয়করণসহ ১৭ দফা দাবি আদায়ের ল্েয কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বাংলাদেশ শিক সমিতি, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর সকাল ১১টায় কুড়িগ্রাম কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভ থেকে একটি বিােভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে পুনরায় স্বাধীনতার বিজয় স্তম্ভে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন শিক সংগ্রাম কমিটির জেলা আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক কাজী ইমদাদুল হক, শিক সমিতির সদর সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক তৌহিদ বক্সী ঠাণ্ডা প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ ছাত্রশিবির
গত রবিবার মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে মার্কিন যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে ও নির্মাতা ও পৃষ্ঠপোষকদের গ্রেফতারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি ছাত্রশিবিরের জেলা সভাপতি মু. শফিক এনায়েতউল্লাহ্র নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াতের পৌর আমীর অধ্যাপক মুখলেসুর রহমান, উপজেলা আমীর অধ্যাপক আবু বকর, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি গোলাম মোস্তফা প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
চট্টগ্রাম জামায়াত
অবিলম্বে মহানবী (সা.)-কে অবমাননাকারী কুলাঙ্গার ইহুদিকে ফাঁসি দিতে হবে এবং মিথ্যা অপবাদকারী চলচ্চিত্র নিষিদ্ধ করতে হবে। তিনি সারা বিশ্বের বিক্ষুব্ধ মুসলমানদের শান্ত করার জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। শান্তি ও সম্প্রীতি ধ্বংসকারী ইহুদি চক্রান্তের বিরুদ্ধে সকল মুসলমানকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে আহ্বান জানান। মহানবী (সা.)-কে অবমাননাকারী মার্কিন কুলাঙ্গার ইহুদির শাস্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল নগরী চকবাজারস্থ অলি খাঁ জামে মসজিদ থেকে শুরু করে কাপাসগোলা মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে আরো বক্তব্য রাখেন, নগর জামায়াতের এসিসট্যান্ট সেক্রেটারি আ জ ম ওবায়েদুল্লাহ্, নগর প্রচার সম্পাদক মুহাম্মদ উল্লাহ্, ছাত্রশিবির নগর উত্তর সেক্রেটারি মসরুর হোসাইন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
যশোর শহর
ছাত্রশিবির যশোর শহরে দুপুর ১টায় দড়াটানা মসজিদ থেকে বিােভ মিছিল বের করে। মিছিলে ইসলামী ছাত্রশিবিরের যশোর শহর শাখার সভাপতি শফিকুল ইসলামের নেতৃত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক শহর সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শহর সেক্রেটারি জাহিদুল ইসলাম, জিয়াউর রহমান, জাহাঙ্গীর হোসেন, আজাহারুল ইসলাম, সোহেল রানা ও শাহাবুল আলম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
দিনাজপুর শহরে মিছিলে পুলিশের হামলা
ছাত্রশিবির দিনাজপুর শহর মডার্ন মোড় থেকে এক বিােভ মিছিল বের করে। মিছিলটি শান্তিপূর্ণভাবে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদণি করে। মিছিলে নেতৃত্ব দেন শহর সভাপতি মতিউর রহমান। শেষের দিকে পুলিশ মিছিলে অতর্কিত হামলা চালায়। পুলিশি হামলায় ৩৫ জন আহত হয়। এ সময় পুলিশ ৪ শিবির নেতাকর্মীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ছাত্ররা হলেন আইনুল ইসলাম, আরিফুল ইসলাম, মশিউর রহমান ও মনোয়ার হোসেন মুন্না।
শান্তিপূর্র্ণ মিছিলে পুলিশি হামলা, নির্যাতন ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখা। সংবাদ বিজ্ঞপ্তি
লক্ষ্মীপুর শহর
ছাত্রশিবির লক্ষ্মীপুর শহরের বিােভ মিছিল শহর সভাপতি আব্দুল আউয়াল রাসেলের নেতৃত্বে লক্ষ্মীপুর পৌর ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদণি শেষে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে আরো অংশ নেন জেলা সভাপতি আলী হোসেন মুরাদ, সাবেক জেলা সভাপতি মহসিন কবির মুরাদ, শহর সেক্রেটারি হারুনুর রশিদ, জেলা সেক্রেটারি রেজাউল ইসলাম সমুনসহ অন্য নেতৃবৃন্দ।
টাঙ্গাইল শহর
ছাত্রশিবির টাঙ্গাইল শহর এক বিশাল বিােভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। মিছিল টাঙ্গাইল পুরানো বাসস্ট্যান্ড জামে মসজিদ হতে শুরু হয়ে প্রধান সড়ক প্রদণি করে নিরালা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টাঙ্গাইল শহর শাখার সভাপতি মো. আল আমিন। সংবাদ বিজ্ঞপ্তি
পাবনা
ইসলামী ছাত্রশিবির পাবনা শহর এক বিশাল বিােভ মিছিল বের করে। মিছিলটি মধ্য শহর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে। মিছিলে নেতৃত্ব দেন শিবিরের পাবনা শহর শাখার সভাপতি ইকরামুল হক, সেক্রেটারি আরিফুল ইসলাম, শিবির নেতা আবু দাউদ, পাবনা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি সাজ্জাদুর রহমান উজ্জল প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
নওগাঁ
রবিবার বিকেলে একটি বিােভ মিছিলটি নওগাঁ শহরের গোস্তহাটীর মোড় থেকে শুরু হয়ে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। নওগাঁ জেলা সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন ছাত্রশিবির নওগাঁ জেলা শিবিরের সাবেক সভাপতি আইনুল হক, জেলা সেক্রেটারি নাসির উদ্দীন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
গাইবান্ধা
বিশ্বনবী মুহাম্মদ হজরত (সা.)-কে অবমাননার প্রতিবাদে গাইবান্ধা শহরের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিােভ মিছিল হয়। বিােভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে গাইবান্ধা জেলা ছাত্রশিবির সভাপতি ফয়সাল করির রানা বক্তব্য রাখেন। সংবাদ বিজ্ঞপ্তি
কুমিল্লা শিবির
গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরী শাখার উদ্যোগে রাসূল (সা.)-কে ব্যঙ্গ করে মার্কিন যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে মহানগরীর সভাপতি মু. কামরুজ্জামান সোহেল, সাবেক কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মু. মাহবুবুর রহমান ও মহনাগরীর সেক্রেটারি মনির আহাম্মেদের নেতৃত্বে বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিােভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অপমান করে মার্কিনীরা সারা বিশ্বের মুসলমানদের কলিজায় আঘাত করেছে। সংবাদ বিজ্ঞপ্তি
চৌমুহনী
ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তরের উদ্যোগে জেলা সভাপতি আনোয়ারুল আজিম সোহেল ও সেক্রেটারি মাসুম বিল্লাহর পরিচালনায় চৌমুহনীতে এক বিশাল বিােভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি চৌমুহনী রেলওয়ে চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক অতিক্রম করে কাছারী বাড়ি মসজিদের সামনে এসে শেষ হয়।
মানিকগঞ্জে পুলিশী বাধা
মানিকগঞ্জ থেকে সংবাদদাতা : আমেরিকান নাগরিক মহানবী (সা.)-কে নিয়ে ব্যঙ্গ করে চলচ্চিত্র নির্মাণ ও কটূক্তি করার প্রতিবাদে মানিকগঞ্জে স্থানীয় মসল্লীরা।
শুক্রবার জুমার নামাজ শেষে মিছিল বের করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। বাধা পেয়ে মিছিলকারীরা কোট চত্বরে সংপ্তি সমাবেশ করেন। এতে বক্তব্য রাখেন কোট মসজিদের খতিব মাওলানা হাবীবুর রহমান, হাজী আব্দুল সাত্তার, তোজাম্মেল হক তোজা ও অধ্যাপক সালাহ উদ্দিন প্রমুখ। এ সময় সামাবেশ শেষে মুসল্লীরা স্লোগান দিলে কয়েকজন মুসল্লিকে পুলিশ মারধর করে পুলিশ ভ্যানে ওঠানোর চেষ্টা চালায় পরে মুসল্লীদের প্রতিরোধের মুখে তাদের ছেড়ে দেয়।
রংপুর মহানগরী
রংপুর সংবাদদাতা : প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে যুক্তরাষ্ট্রে সিনেমা নির্মাণ করার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগরী । মিছিলটি নগরীর হাজী পাড়া থেকে শুরু হয়ে প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে শাপলা চত্বরে সমাবেশে মিলিত হয়। রংপুর মহানগরীর সেক্রেটারি মো. আল-আমিন হাসানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগরী সভাপতি মোস্তাক আহ্মদ।
মানিকগঞ্জে শিবির
শনিবার মানিকগঞ্জ জেলা ছাত্রশিবিরের উদ্যোগে জেলা সভাপতি আহমাদ আব্দুল্লাহের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল জেলা সেক্রেটারি মোহাম্মদ নূরুল ইসলামের পরিচালনায় মানিকগঞ্জ বাসস্টেশন ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শুরু হয়ে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের গেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। জেলা সভাপতি বিক্ষোভ উত্তর সমাবেশে হজরত মুহাম্মদ (সা.)-কে ব্যঙ্গ করে আমেরিকা ও ইহুদি চক্র যে সিনেমা তৈরি করেছে তাদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান, সেই সাথে ইসলামের শত্রুদের হুঁশিয়ার করে দেন। সংবাদ বিজ্ঞপ্তি
এ পাতার অন্যান্য খবর
- টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজে চলছে লুটপাটের মহোৎসব
- এককালে অনাবাদি থাকলেও এখন সবুজ ফসলের হাতছানি মাধবপুরের নিচু জলাভূমি জুড়ে
- শহীদরা আমাদের প্রেরণার উৎস
- ব্রিজটি এখন মারণফাঁদ
- পদ্মা নদীর ভাঙনে দোহারের মানচিত্র হতে হারিয়ে যাচ্ছে নয়াবাড়ী ইউপি
- কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নির্যাতনে প্রবাসীর স্ত্রী ও সন্তান গুরুতর আহত
- গৌরনদীতে টিআরের টাকা আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ মুক্তিযোদ্ধা কমান্ডারদের বিরুদ্ধে
- চরফ্যাশনে উৎপাদনের অর্ধেক মূল্যে বিক্রি করতে হচ্ছে আউশ ধান
- বরগুনায় জেএসসি ও জেডিসি পরীার ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়
- নওয়াপাড়ায় অব্যাহত চাঁদাবাজি ও বোমা হামলায় অনেকেই এলাকা ছেড়েছে
- বরগুনায় প্রতিবন্ধীকে গণধর্ষণ॥ গ্রেফতার ২
- মেঘনায় জেলেদের জাল ফেলতে বাধা দিচ্ছে আ’লীগ ক্যাডাররা
- সরকারি বিএল কলেজে শিবিরের সমাবেশ
- চরফ্যাশন থানার দারোগার শাস্তি পুলিশ লাইনে কোজ
- দুমকিতে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের ৬ মাসের জেল
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের হামলায় ১৫ শিবিরকর্মী আহত
- আড়পাড়া জনতা ব্যাংক শাখায় আবারো প্রতারণার ঘটনা
- টাঙ্গাইলে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
