মাওলানা আব্দুস সুবহানকে গ্রেফতারে র প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে ধ্বংস করতে সরকার উঠেপড়ে লেগেছে। রাজনৈতিকভাবে মুকাবেলায় ব্যর্থ হয়েই মাওলানা আব্দুস সুবহানের মত বরেণ্য নেতাদের গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে মাওলানা আব্দুস সুবহানসহ গ্রেফতারকৃত নেতাদের মুক্তি দিতে হবে। তাদের মুক্তি না দিলে দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
শাখা সেক্রেটারি রাশেদুল হাসান রানার সভাপতিত্বে ঢাকা মহানগরী পূর্বের মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু সালেহ মো. ইয়াহইয়া এ কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আব্দুস সুবহানকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে গত শুক্রবার এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। তাছাড়া ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ও ঢাকা কলেজসহ বিভিন্ন শাখাতেও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, জামায়াত- শিবির নেতৃবৃন্দ বলেন, আগামী নির্বাচনে আবার কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসতেই আওয়ামী লীগ বিরোধী দলের নেতা কর্মীদের গণগ্রেফতার করছে। কিন্তু গ্রেফতার-নির্যাতন করে আওয়ামী লীগ পার পাবে না। তাদের কোন ষড়যন্ত্রই জনগণকে আর ধোঁকা দিতে পারবে না। বাংলাদেশের মানুষ এই সরকারের প্রতারণা বুঝে ফেলেছে। ইসলামী নেতৃবৃন্দকে গ্রেফতার করে আওয়ামী লীগ দেশের ১৬ কোটি মানুষের মনে আঘাত দিয়েছে। বিশ্বব্যাপী বাংলাদেশের সুনাম বিনষ্ট করেছে। জনগণ সরকার পতনের চুড়ান্ত আন্দোলনে মাঠে নামতে শুরু করেছে। আন্দোলনের মাধ্যমেই সরকারের সকল জুলুমের জবাব দেয়া হবে।
ঢাকা মহানগরী উত্তর : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহানগরী উত্তর শাখা রাজধানীর উত্তর বাড্ডা থেকে একটি মিছিল বের করে। কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক হাফেজ শাহীনুর রহমানের নেতৃত্বে মিছিলটি মধ্য বাড্ডা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাড্ডায় গিয়ে শেষ হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. সিরাজুল ইসলাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সভাপতি রেজাউল হক রিয়াজ, মহানগরী সেক্রেটারি আহমেদ সালমান, অর্থ সম্পাদক মিজান খান ও প্রচার সম্পাদক জামিল আহমেদ প্রমুখ।
ঢাকা মহানগরী দক্ষিণ : ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণের মিছিলটি নগরীর জুরাইন রেলগেট মোড় থেকে শুরু হয়ে গেন্ডারিয়া রেলগেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন মহানগরী সভাপতি শাহীন আহমদ খান। সমাবেশে আরো উপস্থিত ছিলেন মহানগরী সেক্রেটারি মুঈনুদ্দিন মৃধা, অর্থ সম্পাদক হাবীবুল্লাহ বাহার, অফিস সম্পাদক মিজানুর রহমান, এইচআরডি সম্পাদক রিয়াজ উদ্দান ও কলেজ কার্যক্রম সম্পাদক আব্দুল্লাহ আল আযাদ প্রমুখ।
ঢাকা মহানগরী পশ্চিম : ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিমের বিক্ষোভ মিছিলটি মিরপুর ১০ গোল চত্ত্বর থেকে শুরু হয়ে মিরপুর ১১ মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোবারক হোসাইন। মিছিলে আরো অংশ নেন মহানগরী সভাপতি সাজ্জাদ হোসাইন, সেক্রেটারী গোলাম কিবরিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি রিয়াদ হোসাইন রায়হানের সভাপতিত্বে ও সেক্রেটারী মনিরুজ্জামান শামীমের পরিচালনায় মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মহসিনুল কবির। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসাইন, ছাত্র আন্দোলন সম্পাদক ইব্রাহিম খলিল সবুজ ও অর্থ সম্পাদক খালেদ মাহমুদ প্রমুখ।
ঢাকা কলেজ : ঢাকা কলেজ শিবির রাজধানীতে একটি বিক্ষোভ মিছিল করেছে। ঢাকা কলেজ শিবির সেক্রেটারী নাজিম উদ্দিন বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শিবিরের অফিস সম্পাদক মু. রেজাউল কবীর, অর্থ সম্পাদক আনোয়ারুল কবীর ও প্রশিক্ষণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ।
এ পাতার অন্যান্য খবর
- অপশাসনবিরোধী আন্দোলনে শিবির জোরালো ভূমিকা রাখবে : শিবির সেক্রেটারি জেনারেল
- সাঈদ এস্কান্দারের ইন্তিকালে জামায়াতের শোক
- আনাতোলিয়ার সিস্টার সিটি হবে চট্টগ্রাম তুর্কি ব্যবসায়ীদের প্রস্তাব
- অধ্যাপক গোলাম আযমের আইনজীবীর অনুপস্থিতিতেই রাষ্ট্রপরে ২ জন সাীর জবানবন্দী গ্রহণ
- ৭১ প্রকাশিত কোন পত্রিকায় আল বদর বাহিনীর প্রধান হিসেবে মাওলানা নিজামীর নাম দেখেছেন কি না স্মরণ নেই
- সাী ও তার ভাই মুক্তিযোদ্ধা পরিচয়ে মোঃপুরে দুটি সরকারি বাড়ি বরাদ্দ নিয়েছেন
- নিজে আইনজীবী হয়েও ৪১ বছরে কোথাও বিচার চাননি সাী
- গেল সপ্তাহের সংক্ষিপ্ত খবর
- ইসলামী ব্যাংকের শরিআহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
- আবদুল মান্নান তালিব মানব জাতির সামনে সহজ সরল ভাষায় কুরআন হাদিসের শিক্ষা তুলে ধরেছেন : বিচারপতি আবদুর রঊফ
- স্বপ্ন বিলাস সুমা টাওয়ারের নির্মাণ কাজের উদ্বোধন
- কুমিল্লায় বীকনের আরো একটি এপার্টমেন্ট প্রজেক্টের নির্মাণ কাজের শুভ উদ্বোধন
- রেসালাহ নগর প্রকল্পের সদস্যদের মধ্যে দলিল হস্তান্তর
- হোমল্যান্ড লিভিংয়ের ইসি মিটিং অনুষ্ঠিত
- টাইম ইন্টারন্যাশনাল একাডেমীর উদ্যোগে হজ প্রশিণ ক্যাম্প
- সাঈদ এস্কান্দারের মৃত্যুতে আরজেএফ’র শোক
- গ্রীনল্যান্ড প্রপার্টিজ (প্রা.) লিমিটেডের ৫ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- এমএইচপি রেসালাহ হ্যাভেনের নির্মাণ কাজের উদ্বোধন
- শোক সংবাদ
