আমেরিকান চলচ্চিত্রে মহানবী (সা.)কে অবমাননা
দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত
গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম বন্দর থানা শাখার মহানবী (সা.)-কে অবমাননা করে চলচ্চিত্র নির্মাণ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের একাংশ; (নিচে) মহানবী (সা.)-কে অবমাননা করে চলচ্চিত্র নির্মাণ করার প্রতিবাদে গোবিন্দগঞ্জ তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল
ছাগলনাইয়া
ছাগলনাইয়া থেকে সংবাদদাতা : মার্কিন চলচ্চিত্রে মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে ছাগলনাইয়ায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। গত ১৫ সেপ্টেম্বর শনিবার বিকেলে বক্তার হাট ক্রীড়া সোসাইটির উদ্যোগে এক বিশাল বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ক্রীড়া সোসাইটির কর্মকর্তাদের নেতৃত্বে এলাকার শত শত ধর্মপ্রাণ মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি বক্তারহাট বাজার থেকে শুরু হয়ে চাঁদগাজী বাজার পর্যন্ত প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে বক্তার হাট বাজারে শরিফুল ইসলামের সভাপতিত্বে ও আনোয়ার হোসেন রবিনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অপরদিকে একই দাবিতে বিকেলে ইসলামী ছাত্রশিবির ছাগলনাইয়া উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজশাহী
আমেরিকায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে ব্যঙ্গ ও কটূক্তি করে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে গত ১৬ সেপ্টেম্বর রবিবার নগরীর সাহেব বাজার বাটার মোড় থেকে অলোকার মোড় পর্যন্ত এক বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি ইমাজ উদ্দীন মণ্ডল, অফিস সেক্রেটারি আসম মামুন শাহীন, প্রচার সেক্রেটারি শাহাদৎ হোসাইন, মহানগরী কর্মপরিষদ সদস্য মাহবুুবুল আহসান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
লক্ষ্মীপুর শহর
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে লক্ষ্মীপুর শহর বিােভ মিছিল বের করে। শহর শিবির সভাপতি আব্দুল আউয়াল রাসেলের নেতৃত্বে লক্ষ্মীপুর পৌর ভবনের সামনে থেকে বিােভ মিছিলটি শুরু হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
নওগাঁ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখার উদ্যোগে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি নওগাঁ শহরের গোস্তহাটীর মোড় থেকে শুরু হয়ে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। নওগাঁ জেলা সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রশিবির নওগাঁ জেলা সাবেক সভাপতি আইনুল হক, জেলা সেক্রেটারি নাসির উদ্দীন, জেলা অফিস সম্পাদক হাবিবুর রহমান, জেলা ছাত্রকল্যাণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
বান্দরবান
বান্দরবান থেকে সংবাদদাতা : বান্দরবানে সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে আমেরিকায় মহানবী (সা.)কে অবমাননা করে চলচ্চিত্র নির্মাণ করার প্রতিবাদে হাজার হাজার মুসল্লি প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। গত শুক্রবার জুমার নামাজ শেষে বান্দরবান জেলা শহরের সকল মসজিদ থেকে ইমামদের নেতৃত্বে মুসল্লিদের অংশগ্রহণে মিছিল অনুষ্ঠিত হয়। প্রায় ১৫-২০টির মতো মিছিল বিভিন্ন মসজিদ থেকে এসে বান্দরবান প্রেসকাব চত্বরে জমায়েত হয়। মিছিলটি বিশাল জনসমুদ্রে পরিণত হয়ে বান্দরবান শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস কাব চত্বরে এক সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা আলাউদ্দিন ইমামী, বাজার জামে মসজিদের খতিব এহসানুল হক আল মুঈন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য শফিকুর রহমান, জামায়াতের জেলা আমীর এস এম আবদুস সালাম আজাদ, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক মোহাম্মদ ওসমান গনি, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী মুজিবুর রহমান প্রমুখ।
ঝিকরগাছা
ঝিকরগাছার (যশোর) থেকে সংবাদদাতা : গত শুক্রবার জুমার নামাজ শেষে ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ইসহাকের নেতৃত্বে ঝিকরগাছা বাজার বাসস্ট্যান্ড মসজিদ চত্বর থেকে মুসাল্লিদের যোগদানে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুসাল্লিরা ঝিকরগাছা বাসস্ট্যান্ড থেকে উপজেলার মোড় ঘুরে বাসস্ট্যান্ড মসজিদের সামনে এক হয়ে মহানবী (সা.)কে অবমাননা করে সিনেমা প্রদর্শনের প্রতিবাদ জানিয়ে ঝিকরগাছা থানার ইমাম পরিষদের আয়োজনে এই কার্যক্রম পরিচালনা করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন ঝিকরগাছার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ইসহাক। এছাড়া ইমাম পরিষদের নেতৃবৃন্দ মুফতি ইব্রাহিম খলিল, মাওলানা আ. শুকুর, মাওলানা নুরুল আমীন, আ. ওহাব ও আব্দুল্লাহসহ স্থানীয় সর্বদলীয় ব্যক্তিবর্গ।
ফুলবাড়ী
ফুলবাড়ী (দিনাজপুর) থেকে সংবাদদাতা : গত শুক্রবার বাদ আসর আমেরিকায় ইনোসেন্স অব মুসলিমস চলচ্চিত্র নির্মাতার বিচার ও ফাঁসির দাবিতে বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ ও ইমাম মোয়াজ্জিন সমিতি ফুলবাড়ী শাখার যৌথ উদ্যোগে ফুলবাড়ী নীমতলা কেন্দ্রীয় মসজিদ থেকে এক প্রতিবাদ গণমিছিল বের করে।
ফুলবাড়ী কেন্দ্রীয় মসসিদ থেকে বের হওয়া প্রতিবাদ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে স্থানীয় নীমতলা মোড়ে এসে শেষ হয়। প্রতিবাদকারীরা চলচ্চিত্র নির্মাতার কুশপুত্তলিকায় জুতোপেটা করে পুড়িয়ে দেয় ।
হরিণাকুণ্ডু
গত শুক্রবার বাদ জুমা হরিণাকুণ্ডুর ধর্মপ্রাণ তৌহিদি মুসলমানরা নিজ নিজ এলাকায় জুমার নামাজ পড়ে ওলামা মাশায়েখদের আহ্বানে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে। বেলা সাড়ে তিনটায় বিশাল বিক্ষোভ মিছিল হাসপাতাল ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা দোয়েল চত্বরে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। হরিণাকুণ্ডু জামায়াতুস সাহাবা মাদরাসার মুহ্তামিম মুফতি মাওলানা মাসুম বিল্লাহ্র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আবুল হাসান মাস্টার, মাওলানা মওলা বখ্স, মুফতি মাওলানা জোবায়ের আহম্মেদ, মাওলানা সাইফুল্লাহ, মাস্টার ইদ্রিস আলী প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
ঝালকাঠি
ঝালকাঠি সংবাদদাতা : মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে ঝালকাঠিতে আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের আহ্বানে বুধবার বিকেলে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিােভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে পরিষদের সভাপতি আমিরুল মুছলিহীন ও ঝালকাঠি এনএস কামিল মাদরাসার অধ্যক্ষ খলিলুর রহমান নেছারাবাদী সভাপতিত্ব করেন।
কালাই
কালাই (জয়পুরহাট) থেকে সংবাদদাতা : গত শুক্রবার বাদ জুমা জয়পুরহাটের কালাই উপজেলার বিভিন্ন জামে মসজিদের মুসুল্লি ও সচেতন এলাকাবাসীর পে হজরত মুহাম্মাদ (সা.)কে অবমাননার প্রতিবাদে বিােভ মিছিল অনুষ্ঠিত হয়। শেষে কালাই বাসস্ট্যান্ড চত্বরে কালাই বিএনপি নেতা তাইফুল ইসলাম তালুকদার খোকার সভাপতিত্বে এক প্রতিবাদ সভায় পৌর মেয়র তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল, উপজেলা জামায়াতের আমীর তাইফুল ইসলাম ফিতা, অধ্য আমিনুল ইসলাম, পৌর বিএনপি নেতা এডভোকেট মতিয়ার রহমান, কাউন্সিলর আব্দুল খালেক, নূর মোহাম্মদ মণ্ডল, জাপা নেতা আবু সাইদ মো. নুরুল্লাহ মাছুম প্রমুখ বক্তব্য রাখেন।
মৌলভীবাজার
মৌলভীবাজার থেকে সংবাদদাতা : আমেরিকায় মহানবী (সা.)কে অবমাননা করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে গত ১৯ সেপ্টেম্বর বুধবার ইসলামী ছাত্রশিবির জেলার রাজনগর উপজেলা শাখার উদ্যোগে বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিােভ মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদণি করে পুনরায় একই স্থানে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু নোমান ময়ুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার শহর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।
বোরহানউদ্দিন
বোরহানউদ্দিন (ভোলা) থেকে সংবাদদাতা : হজরত মোহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে গত শুক্রবার বোরহানউদ্দিন ইদগাহ মসজিদ ময়দান থেকে পৌরসভার সব মসজিদের খতিব ও মুসল্লি এক হয়ে বিশাল বিােভ মিছিল বের করে। এ সময় স্থানীয় বিভিন্ন মসজিদের হাজার হাজার মুসল্লি বিােভ মিছিলে অংশ নেয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদণি করে বোরহানউদ্দিন ইদগাহ ময়দানে এসে শেষ হয়।
কুষ্টিয়া
কুষ্টিয়া থেকে সংবাদদাতা : আমেরিকায় চলচ্চিত্র নির্মাণ করে হজরত মুহাম্মদ (সা.)কে অবমাননা করার প্রতিবাদে কুষ্টিয়ায় ইসলামী সমমনা ১২ দলের বিােভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কুষ্টিয়া শহরের মজমপুর গেট থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদণি শেষে সিঙ্গার মোড়ে শেষ হয়। মিছিলে শত শত আলেম-উলামা ও বিভিন্ন পেশার বক্তিবর্গ ছিলেন। মিছিল শেষে কুষ্টিয়া উলামা-মাশায়েখ কমিটির সভাপতি মাওলানা জুলফিকার আলীর সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আজিজুর রহমান, মাওলানা মতিউর রহমান, মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা মোজাম্মেল হক, মাওলানা আব্দুর রব ও অধ্যাপক মাওলানা আবুল হাশেমসহ ১২ দলের নেতৃবৃন্দ।
ছাতক
ছাতক সংবাদদাতা : মহানবী (সা.)-কে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে তাওহিদি জনতার উদ্যোগে এক বিরাট বিােভ মিছিল গত ১৯ সেপ্টেম্বর বুধবার গোবিন্দগঞ্জে অনুষ্ঠিত হয়। মিছিলটি ছাতকের গোবিন্দগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদণি শেষে গোবিন্দগঞ্জ পয়েন্টে এক বিােভ সমাবেশে মিলিত হয়। উলামা-মাশায়েখ পরিষদ ছাতকের আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা আব্দুছ ছালাম আল মাদানীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ছাতক থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমদ, উপজেলা জামায়াতের আমীর প্রিন্সিপাল মাওলানা মখছুছুর রহমান, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আখতার হোসেন প্রমুখ।
রাজৈরে সর্বদলীয় বিােভ মিছিল
রাজৈর (মাদারীপুর) থেকে সংবাদদাতা : বিশ্বনবী (সা.)কে অবমাননার প্রতিবাদে গত শুক্রবার বাদজুমা রাজৈর সর্বদলীয় বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে বিােভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে উপজেলা চত্বরে সমাবেশে মিলিত হয়। উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি লিয়াকত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা ইকবাল হোসেন, মুফতি জোবায়ের বিন ইউসুফ, মাওলানা রফিকুল ইসলাম, রাজৈর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপি সেক্রেটারি আব্দুল ওহাব মিয়া, ছাত্রদল নেতা হেমায়েত মোল্লা, ছাত্রলীগ নেতা এডভোকেট রিপন গাজী, স্বেচ্ছাসেবক দলনেতা জাহিদুল ইসলাম লেবু, জামায়াত নেতা মুজিবুর রহমান মুন্সি, জাতীয় পার্টির নেতা আলতাব হোসেন মোহরী প্রমুখ।
বেনাপোল
বেনাপোল সংবাদদাতা : মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে অবমাননা করে মার্কিন যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে নির্মাতার ফাঁসির দাবিতে গত শুক্রবার বিকেলে বন্দর নগরী বেনাপোলে সর্বদলীয় সংগ্রাম পরিষদের উদ্যোগে বিােভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বেনাপোল বড় মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি বেনাপোল পৌরসভা গেট, কাস্টমস ও বন্দর এলাকার বিভিন্ন সড়ক প্রদণি শেষে স্থানীয় বাজারে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল বড় মসজিদের ইমাম আব্দুল মজিদ। বক্তব্য রাখেন বেনাপোল বাজার কমিটির সভাপতি আব্দুল ওয়াহেদ দুদু ও বেনাপোল প্রেস কাবের সভাপতি মহসিন মিলন।
যমুনা সেতু পূর্ব থানা
ভূঞাপুর থেকে সংবাদদাতা : গত ২২ সেপ্টেম্বর ভূঞাপুর যমুনা সেতু পূর্ব থানার ছাত্রশিবিরের উদ্যোগে রাসূল (সা.) কে ব্যঙ্গ করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে এক বিােভ মিছিল বের করে। মিছিলটি যমুনা পূর্ব থানা মসজিদের নিকট থেকে বের হয়ে যমুনা সেতু বাজার পযর্ন্ত প্রদণি শেষে এক সংপ্তি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যমুনা থানার উত্তর সভাপতি শামীম আল মামুন, যমুনা থানা দণি সভাপতি আমীরুল ইসলাম, ভূঞাপুর থানা সেক্রেটারি শামসুল ইসলাম প্রমুখ।
ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও থেকে সংবাদদাতা : মহানবী (সা.) কে নিয়ে যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে গড়েয়া তরুণ সমাজের উদ্যোগে এক বিােভ মিছিল অনুষ্ঠিত হয়। গত শুক্রবার জুমার নামাজের পর হাজারো ধর্মপ্রাণ মুসলমান বিােভ মিছিল নিয়ে বাজার প্রদণি করে। মিছিলে অন্যের মধ্যে উপস্থিত ছিলেন, গড়েয়া তরুণ সমাজের সভাপতি আমিনুল ইসলাম শান্ত, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, অর্থ সম্পাদক মিল্টন প্রমুখ।
পাংশা
পাংশা (রাজবাড়ী) থেকে সংবাদদাতা : মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে অবমাননা করে চলচ্চিত্র নির্মাণ করার প্রতিবাদে পরিচালকের ফাঁসির দাবিতে পাংশার আপামর জনসাধারণ তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গত শুক্রবার জুমার নামাজের পর হতে বিভিন্ন মসজিদ হতে প্রায় ১০ হাজার মুসল্লির সমাগম ঘটে। পাংশা পৌরসভার সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাংশা জর্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় পাংশা জামে মসজিদের খতিব মাওলানা আবু মুসা আশারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু, পাংশা উপজেলা চেয়ারম্যান হাসান আলী বিশ্বাস, মেয়র ওয়াজেদ আলী মাস্টার, ড. মাহবুবুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা লোকমান হোসেন প্রমুখ।
সেনবাগ
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে যুক্তরাষ্ট্রে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে গত শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেনবার হাট শাখার উদ্যোগে সেনবার হাট বাজারে বিােভ মিছিল ও সমাবেশ করেছে। বাদ আসর বাজারের বড় মসজিদের গেট থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি শেষে পূর্ব বাজারে গিয়ে শেষ হয়। মিছিলোত্তর বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সেনবাগ উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবু নুরুল আবছার, সেনবাগ পৌর সভাপতি মাওলানা মোহাম্মদ হানিফ, ইসলামী ছাত্রশিবির সেনবাগ সদর সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
সিলেট নগরী
মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত আপত্তিকর চলচ্চিত্রের বিরুদ্ধে সিলেট নগরীতে গত শনিবার রাতে বিােভ মিছিল বের করেছে সিটি ১৬ নম্বর ওয়ার্ডের তৌহিদি মুসলিম জনতা। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক অতিক্রম করে কোর্ট পয়েন্টে সমবেত হয়ে এক সভার আয়োজন করে ও বিতর্কিত পরিচালকের কুশপুত্তলিকা পোড়ায়। মিছিল পরবর্তী সমাবেশে সওদাগরটুলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন চারাদীঘির পাড় জামে মসজিদের ইমাম মাওলানা আসাদ উদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তি।
বাগেরহাট
বাগেরহাট থেকে সংবাদদাতা : হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে বাগেরহাটের কাটাখালী এলাকায় দলমত নির্বিশেষে এক বিশাল গণমিছিল ও বিােভ সমাবেশ গতকাল সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। সমাবেশে মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদে চলচ্চিত্র নির্মাতার ফাঁসি এবং বিশ্ব মুসলিমের কাছে আমেরিকার মা চাওয়ার কথা বলেন বক্তারা। মাওলানা মো. আব্দুল মাবুদের নেতৃত্বে বিােভ সমাবেশে বিভিন্ন স্থানের শত শত মানুষ যোগ দেয় কাটাখালী বালুর মাঠে। এ সমাবেশে বক্তৃতা করেন মাওলানা মো. ফেরদাউস আলী, মাওলানা মো. শরিফুল ইসলাম প্রমুখ।
মধুপুর
ঘাটাইল (টাঙ্গাইল) থেকে সংবাদদাতা : মধুপুরে গত রোববার মুসল্লিরা মার্কিন পতাকা পুড়িয়ে প্রতিবাদ সভা, সমাবেশ ও বিােভ মিছিল করেছেন। জোহরের নামাজ শেষে মধুপুর বাসস্ট্যান্ড চত্বরে তৌহিদি জনতার ব্যানারে মিছিল-পূর্ব ওই বিােভ সমাবেশে বাসস্ট্যান্ড মসজিদের ইমাম মাওলানা ওহাবের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক এমপি খন্দকার আনোয়ারুল হক, মেয়র সরকার সহিদ, আওয়ামী লীগ নেতা ছরোয়ার আলম খান আবু, বিএনপি নেতা জাকির হোসেন সরকার, মুফতি মাওলানা রেজাউল করিম, রায়হান উদ্দিন, মাওলানা মোহাম্মদ আলী প্রমুখ। বক্তারা অবিলম্বে ওই চলচ্চিত্র নিষিদ্ধ করে সংশ্লিষ্টদের বিচার দাবি করেছেন। সমাবেশ ও মিছিলে আনছারীয়া যুব সমাজসহ কয়েকটি ইসলামী সংগঠন যোগ দেয়।
শান্তাহার ইমাম ওলামা কমিটি
আদমদীঘি (বগুড়া) থেকে সংবাদদাতা : হজরত মুহাম্মদ (সা.) কে হেয় করে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় নির্মিত ‘দ্য ইনোসেন্স অব মুসলিমস’ নামের চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে বগুড়ার শান্তাহার ইমাম ওলামা কমিটির উদ্যোগে গত শনিবার বাদ আসর এক বিশাল বিােভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে রেলগেট চত্বরে সমাবেশের আয়োজন করে। শান্তাহার ইমাম ওলামা কমিটির সভাপতি মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুফতি মতিউর রহমান, মুফতি আবুল কালাম আজাদ, হাফেজ আতোয়ার রহমান, মুফতি ফিরোজ আহম্মেদ, মুফতি রুহুল আমিন, আব্দুল মহিত তালুকদার, এসএম আক্তারুজ্জামান মিঠু প্রমুখ। পরে জনতা আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার কুশপুত্তলিকা পোড়ায়।
চরফ্যাশন
চরফ্যাশন থেকে সংবাদদাতা : মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে কটূক্তি করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে চরফ্যাশনে বিােভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তৌহিদি জনতার উদ্যোগে চরফ্যাশন জাতীয় ঈদগাহ ময়দানে খাস মহল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিপুল মানুষ শরিক হয়ে মহানবীকে কটূক্তি করে চলচ্চিত্র নির্মাণকারীর ফাঁসির দাবি করেন।
সমাবেশের পূর্বে জাতীয়তাবাদী ওলামাদল চরফ্যাশন উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা নুরুল আমিন,সম্পাদক মাওলানা আইয়ুব আলী ও যুগ্ম সম্পাদক মাওলানা মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল চরফ্যাশন বাজার প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
রাজনগর
মৌলভীবাজার সংবাদদাতা : যুক্তরাষ্ট্রে ইহুদি কর্তৃক মহানবী (সা.) কে অবমাননা করে ছবি নির্মাণের প্রতিবাদে গতকাল রোববার জেলার রাজনগর উপজেলার সৈয়দ আব্দুল বারি সুন্নী দাখিল মাদরাসায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মাদরাসা কর্তৃপক্ষ ও সাধারণ জনতা। ইউপি সম্মুখ থেকে একটি মিছিল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা সোলেমান হোসেন, মৌলভী আব্দুর রব, আমীর আলী মেম্বার ও আজিজুর রহমান।
এ পাতার অন্যান্য খবর
- ঝালকাঠি সদর হাসপাতালে রোগীদের জিম্মি করে গাইনি চিকিৎসকের কিনিক বাণিজ্য
- ওয়াপদা কর্তৃক সিলেট-ফেঞ্চুগঞ্জ রোডের উপকারভোগীদের পাঁচশত গাছ কর্তন
- শিবগঞ্জে চরাঞ্চলে নদী ভাঙন অব্যাহত
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৪০ কিলোমিটারে ২ শতাধিক গর্ত
- জামায়াত নেতা আব্দুস সুবহানকে গ্রেফতারের প্রতিবাদে বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ
- ভূমিদস্যু চক্রের দৌরাত্ম্যে অতিষ্ঠ সাধারণ মানুষ
- পেট্রাপোল বন্দরে জায়গা সঙ্কট॥ বেনাপোলে ৮ কি. মি. জুড়ে রফতানির ট্রাকের সারি
- রামপালে পোল্ট্রি খামারি রোগাক্রান্ত মুরগি খাওয়াল স্থানীয়দের
- মাওলানা আবদুস সুবহানকে গ্রেফতারের প্রতিবাদে পাবনায় হরতাল পালিত
- ইসলামী সমমনা ১২ দলের ডাকে বরিশালে সর্বাত্মক হরতাল পালিত
- সরকারি কসাইখানা থাকার পরও ছাগলনাইয়ায় যত্রতত্র পশু জবাইয়ে পরিবেশ দূষিত
- কলারোয়া সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার সুপারি ভারতে পাচার
- কুড়িগ্রাম শহরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে শিশুখাদ্য
- ভোলা শহরের মেস থেকে ঘুমন্ত ৪ ছাত্রশিবির কর্মী গ্রেফতার
- বরগুনার বিভিন্ন স্থানে জামায়াতের ৫ নেতা গ্রেফতার
- ঝালকাঠিতে জামায়াত শিবিরের ৩ নেতা আটক
- বরগুনায় ৬ বাড়িতে একই রাতে চুরি
- চরফ্যাশনে জামায়াত নেতা গ্রেফতারের প্রতিবাদ
- মান্দায় ভটভটি উল্টে নিহত ১॥ আহত ৩
- কালাইয়ে পৌরমেয়রের মোটরসাইকেল ছিনতাই লালবাহিনীর ৫ সদস্য গ্রেফতার
- কলারোয়া ডেকোরেটর ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত
