ঢাকা শুক্রবার ২০ আশ্বিন ১৪১৯, ১৮ জিলক্বদ ১৪৩৩, ৫ অক্টোবর ২০১২

রাজধানীর ৪ থানায় জামায়াতের বিােভ মিছিল

গণআন্দোলনের মাধ্যমে শীর্ষ নেতৃবৃন্দকে মুক্ত করা হবে

গত ৩০ সেপ্টেম্বর রোববার ১৮ দলের বিােভ সমাবেশে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী সেক্রেটারি নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান করে : সোনার বাংলা

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দীন বলেছেন, সরকার নিজেদের পর্বত প্রমাণ ব্যর্থতা ঢাকতে ও তাদের আধিপত্যবাদী প্রভুদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কথিত মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে জাতিকে বহুধা বিভক্ত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। মূলত তারা কথিত বিচারের নামে নিজেরাই মানবতাবিরোধী অপরাধ ও মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন করছে। কিন্তু দেশের মানুষ সরকারের এ জুলুম কখনোই মেনে নেবে না। তিনি কথিত বিচারের নামে প্রহসন বন্ধ ও বিতর্কিত ট্রাইব্যুনাল বাতিল করে অবিলম্বে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় দুর্বার গণআন্দোলনের মাধ্যমে সরকারকে মতা থেকে বিদায় করে শীর্ষ নেতৃবৃন্দকে মুক্ত করা হবে বলে তিনি সরকারকে সতর্ক করেন।

গত ২৯  সেপ্টেম্বর শনিবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর বাড্ডা ও ভাটারা থানার উদ্যোগে বিতর্কিত ট্রাইব্যুনাল বন্ধ, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং আমীরে জামায়াতসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে আয়োজিত এক বিােভ মিছিল-পরবর্তী সমাবেশে তিনি একথা বলেন। বিােভ মিছিলে আরও উপস্থিত ছিলেন বাড্ডা থানা আমীর অধ্য হারুন-অর-রশীদ, সেক্রেটারি ফখরুদ্দীন মো. কেফায়াতুল্লাহ, ভাটারা থানা আমীর মো. হেদায়াতুল্লাহ, সেক্রেটারি আব্দুল কাইয়ুম মজুমদার, জামায়াত নেতা আশরাফ আলী কাজল, মাওলানা আবুল কাশেম, লিয়াকত আলী, ইকবাল হোসাইন, জালাল উদ্দিন সরকার, ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি আহমদ সালমান, অর্থ সম্পাদক মিজানুর রহমান, বাড্ডা থানা সভাপতি জাবের হাসান ও ভাটারা থানা সভাপতি নুরুল আমীন ভূঁইয়া প্রমুখ। তিনি বলেন, সরকার দেশকে দুর্নীতির অভয়ারণ্যে পরিণত করেছে। সরকারি দলের শীর্ষ নেতাদের যোগসাজশের মাধ্যমে দেশের শেয়ার বাজারকে ধ্বংস করা হয়েছে। শুধু শেয়ার মার্কেট থেকেই লোপাট করা হয়েছে ল কোটি টাকা। সরকারের শীর্ষপর্যায়ের জালিয়াতির কারণেই হলমার্ক কেলেংকারির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। ব্যাপক দুর্নীতির কারণেই বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে তাদের অর্থায়ন বাতিল করেছে। কিন্তু সরকারি দল প্রচার করেছিল যে, বিশ্বব্যাংক পদ্মা সেতুতে আবারও ফিরে এসেছে। কিন্তু সম্প্রতি বিশ্বব্যাংক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে, তারা এখনও পদ্মা সেতু প্রকল্পে ফিরে আসেনি। এতে সরকারের মিথ্যাচারিতা আবারও প্রমাণিত হয়েছে। তাই এই মিথ্যাবাদী সরকারের মতায় থাকার কোনো অধিকার নেই। তিনি ব্যর্থতা ও দুর্নীতির দায়ভার স্বীকার করে অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের লজ্জাজনক ভরাডুবি হবে জেনেই তারা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত কেয়ারটেকার সরকার পদ্ধতি বাতিল করে দলীয় সরকারের অধীনে পাতানো ও ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে আবারও মতাকে কুগিত করতে চায়। তারা এখন জনমতের চাপে অন্তর্বর্তী সরকারের কথা বলে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছে। কিন্তু দেশের মানুষ আওয়ামী লীগের অপপ্রচারে কখনোই বিভ্রান্ত হবে না। তিনি ষড়যন্ত্র পরিহার করে অবিলম্বে কেয়ারটেকার সরকারের গণদাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় জনগণ দুর্বার গণআন্দোলনের মাধ্যমে জালিম ও ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে সকল দাবি আদায় করবে বলেও তিনি সরকারকে সতর্ক করে দেন।

খিলগাঁও থানা : খিলগাঁও থানার উদ্যোগে কথিত মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধ করে জামায়াতের শীর্ষ নেতাদের নিঃশর্ত মুক্তি ও বিতর্কিত ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে রাজধানীতে বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিােভ মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদণি করে এবং পরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা জুলুম-নির্যাতন বন্ধ করে অবিলম্বে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি ও বিতর্কিত ট্রাইব্যুনাল বন্ধের দাবি জানান। আদাবর থানা : আদাবর থানার উদ্যোগে কথিত মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধ করে জামায়াতের শীর্ষ নেতাদের নিঃশর্ত মুক্তি ও বিতর্কিত ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে রাজধানীতে বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, আদাবর থানা আমীর দেলোয়ার হোসেন, নায়েবে আমীর আলী আকরাম মো. ওজায়ের ও থানা সেক্রেটারি আ ন ম হাসান নোমান প্রমুখ। বিােভ মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদণি করে এবং পরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তরা জুলুম-নির্যাতন বন্ধ করে অবিলম্বে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি ও বিতর্কিত ট্রাইব্যুনাল বন্ধের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Redio Tehran
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

মহীউদ্দীন আহমদ কর্তৃক জাতীয় মুদ্রণ ১০৯, ঋষিকেশ দাস রোড, ঢাকা - ১১০০ হতে মুদ্রিত ও ১৫ বাংলাবাজার, ঢাকা - ১১০০ হতে প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭। ফোনঃ ৮৮ ০২ ৮৩১৯০৬৫, বার্তা - ৮৮ ০১৬৭০৮১৩২৭৬, সার্কুলেশন - ৮৮ ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন - ৮৮ ০১১৯৯০৯০০৮৫, ফ্যাক্সঃ ৮৮ ০২ ৮৩১৫৫৭১, ওয়েবসাইটঃ www.weeklysonarbangla.net, ইমেইলঃ weeklysonarbangla@yahoo.com