মহেশখালীতে বৌদ্ধবিহার পরিদর্শন
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে কুচক্রিমহলের ইন্ধনদাতাদের বিচার করতে হবে : হামিদ আযাদ এমপি
গত ২ অক্টোবর মঙ্গলবার কক্সবাজারের মহেশখালী উপজেলার উত্তর নলবিলা বৌদ্ধবিহার পরিদর্শন ও শান্তি সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী নায়েবে আমীর হামিদুর রহমান আযাদ এমপি
সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে পুনরায় অঙ্গীকার ব্যক্ত করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী নায়েবে আমীর হামিদুর রহমান আযাদ এমপি বলেছেন, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে যে কুচক্রি মহল ইন্ধন যুগিয়েছে তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। তিনি বলেন, উত্তম কুমার নামধারী ব্যক্তি পবিত্র কুরআন অবমাননা করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, যে যেই ধর্মই অনুসরণ করুক না কেন প্রত্যেক ধর্মের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে।
গত ২ অক্টোবর মঙ্গলবার কক্সবাজারের মহেশখালী উপজেলার উত্তর নলবিলা বৌদ্ধবিহার পরিদর্শন ও শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন। উত্তর নলবিলা নবাংপুর বৌদ্ধবিহারের পুরোহিত শ্রীমথ মহাথীরের সভাপতিত্বে ও স্থানীয় মেম্বার নুরুন্নবীর পরিচালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে আরো উপস্থিত ছিলেন কালারমারছড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম সিদ্দীকি, মহেশখালী উপজেলা জামায়াত দেিণর আমীর জাকির হোসাইন, উত্তরের নায়েবে আমীর মাস্টার রশিদ আহমদ, ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাকিম, আওয়ামী লীগ নেতা হাসান বশির, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. যাকারিয়া, ইউনিয়ন যুবদল নেতা ও স্থানীয় মেম্বার মো. ইকবাল বাহার চৌধুরী, মেম্বার আশরাফ উদ্দিন, অধ্য মাওলানা ইদ্রিস ফারুকী, ণবাংপুর বৌদ্ধবিহারের সভাপতি বাবু শুক লাল, বৌদ্ধবিহারের পুরোহিত সুমন বড়ুয়া ভিু প্রমুখ।
হামিদ আযাদ এমপি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতকে কেন্দ্র করে যারা আইন নিজের হাতে তুলে নিয়ে আগুন দিয়ে ধর্মীয় উপাসনালয় ও বসতবাড়ি পুড়িয়েছে তাদের অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর যে ব্যক্তি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বাংলাদেশের আইন অনুযায়ী তাকেও আইনের আওতায় আনতে হবে।
তিনি বলেন, বাংলাদেশে শত বছরের সকল ধর্মের লোকের সহাবস্থান ও ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। একটি কুচক্রি মহল পানি ঘোলা করে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, আমাদের প্রত্যেককে একে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ধর্মীয় সম্প্রীতিসহ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য এলাকার জনগণ, জনপ্রতিনিধি, প্রশাসন ও শান্তি সমাবেশে উপস্থিত লোকজনসহ এলাকার সকলের প্রতি তিনি আহ্বান জানান। রামুর ঘটনাকে রাজনৈতিক রূপ না দিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেফতার করতে সরকারের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।
এ পাতার অন্যান্য খবর
- দলীয় সরকারের অধীনে পাতানো নির্বাচন করে আ’লীগ মতা কুগিত করতে চায় : নুরুল ইসলাম বুলবুল
- কথিত বিচারের নামে প্রহসন বন্ধ করে অবিলম্বে নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে
- সুচি প্রেসিডেন্ট হলে তাকে মেনে নেবেন থেইন সেইন
- পদমর্যাদার কথা চিন্তা করে অসত্য মন্তব্য থেকে বিরত থাকুন
- জনকণ্ঠে প্রকাশিত সংবাদে কামারুজ্জামানের স্ত্রীর প্রতিবাদ
- নিরর ও কানে কম শোনা সাী সোনা মিয়া গোলাম আযমের নামও বলেননি
- সাঈদীর পে কথা বলায় পিরোজপুরে মুক্তিযোদ্ধা উপ-কমান্ডার নুরুল ইসলাম মোল্লা গ্রেফতার
- বর্তমান ওলামা লীগ নেতা মোসলেম ’৭১ মাসহ সাহেব আলীকে বেঁধে নিয়ে যায়
- মুক্তিযোদ্ধা হিসেবে সাীর নাম ও কর্মকাণ্ডের বিবরণ নেই
- রাষ্ট্রপরে দশম সাী জালাল ১৯৭১ সালের যুদ্ধকালীন কামারুজ্জামানকে দেখেননি
- ভারতের শিলং-এ জন্মগ্রহণকারী গোপাল কলকাতা থেকে এসে স্যা দিলেন সালাহ উদ্দিনের বিরুদ্ধে
- ইসলামী ব্যাংক টাস্ক কমিটির সভা অনুষ্ঠিত
- হোম টাউন গ্রুপের নতুন অফিস উদ্বোধন
- র্যাকস ডেভেলপারস লিমিটেডের ঈদ পুনর্মিলনী ও দিনব্যাপী আবাসন মেলা অনুষ্ঠিত
- বিসিবি প্রপার্টিজ লিমিটেডের এমডির যুক্তরাষ্ট্র গমন
- নবনিযুক্ত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে আরজেএফের অভিনন্দন
- হলি চাইল্ড একাদশ সাহিত্য কাব গঠিত
- মানবিক আবেদন
