বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম আয়োজিত জাতীয় আয়াত হাদিস মুখস্ত প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী একজনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সেক্রেটারি জেনারেল মো. আব্দুল জব্বার
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মো. আবদুল জব্বার বলেন, কুরআন-হাদিস যে নৈতিকতার শিক্ষা দেয় তা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। কুরআন-হাদিস থেকে দূরে সরার কারণেই সমাজে অনৈতিকতা ছড়িয়ে পড়েছে।
গত ৬ অক্টোবর বিকেলে রাজধানীর এক মিলনায়তনে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম আয়োজিত জাতীয় আয়াত হাদিস মুখস্ত প্রতিযোগিতার (শাখা পর্যায়) পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহানগরী সভাপতি মু. সাজ্জাদ হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. গোলাম কিবরিয়ার পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগরী অর্থ সম্পাদক মারূফ হোসাইন, দপ্তর সম্পাদক মো. আরাফাত হোসাইন, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম ফরাজী প্রমুখ। শিবির সেক্রেটারি জেনারেল বলেন, বর্তমান বিশ্বে যে অস্থিতিশীলতা বিরাজ করছে তার অন্যতম কারণ নৈতিকতার অভাব। মানুষেরা আজ নৈতিকতা থেকে সরে গিয়ে সমাজ ব্যবস্থাকে কলুষিত করে ফেলেছে। মানুষের মাঝে নৈতিকতার বিকাশ ঘটছে না। ফলশ্রুতিতে মানুষ নানা ধরণের জ্ঞান লাভের পরও সমাজে বা দেশে শান্তি আনতে পারছে না।
তিনি বলেন, নৈতিকতার শিক্ষা ছাড়া কোনোভাবেই মানুষ সৎপ্রবন হয়না, আর সৎ নেতা ছাড়া কোনোভাবেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। কুরআন মানুষকে নৈতিকতার শিক্ষা দেয়। রাসূল (সা.) তাঁর বাণীর মাধ্যমে শান্তি ও প্রীতিপূর্ণ সমাজ গঠনের কথা বলে গেছেন।
তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের উদ্দেশ্যে বলেন, আজ যারা মহাগ্রন্থ আল কুরআনের আয়াত ও হাদিস মুখস্ত করে পুরস্কার পেয়েছো তাদেরকে এই সকল আয়াত-হাদিসের মর্মবাণী হৃদয়ে ধারণ করতে হবে। মুখস্ত করার পাশাপাশি আয়াত-হাদিসের অর্থ বুঝে নিজের জীবনে আমল করতে হবে। সমাজের আরো দশজন মানুষকে কুরআন-হাদিসের শিক্ষা দিতে হবে।
শিবির সেক্রেটারি জেনারেল প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি
এ পাতার অন্যান্য খবর
- রামুতে হামলার ঘটনার সাথে জামায়াত ও শিবিরের কারো কোনো সম্পর্ক নেই : তাসনীম আলম
- জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জামায়াতের বিােভ
- পদ্মা দুর্নীতির তদন্তে বিশ্বব্যাংকের প্যানেল
- মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার ফজলুল হক গ্রেফতার
- সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান আ. রহমান ও ভাইস চেয়ারম্যান মুস্তাফিজ পুনঃনির্বাচিত সেক্রেটারি জেনারেল ছফিউল্লাহ
- গেল সপ্তাহের সংক্ষিপ্ত খবর
- অধ্যাপক গোলাম আযমের হাজিরা ছাড়াই এক সাীর জবানবন্দী স্যা হিসেবে গৃহীত
- রাষ্ট্রপরে সাী হাজির করতে ৯ মাস আর আসামি পকে এক মাস সময় দেয়া ন্যায়বিচার পরিপন্থী : ব্যারিস্টার রাজ্জাক
- ফিরু মেম্বারের বাড়িতে রাজাকার ক্যাম্প সাী নিজে কখনো দেখেননি লোকমুখে শুনেছেন
- আব্দুল কাদের মোল্লার তদন্ত কর্মকর্তার জবানবন্দী রেকর্ড॥ জেরা ১৫ অক্টোবর
- তদন্ত সংস্থার প্রধানসহ ৩৮ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করার আবেদন
- শিকদের লাঠিপেটার মতো ন্যক্কারজনক ঘটনা আর হতে পারে না
- ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের ৩৭ তম সভা অনুষ্ঠিত
- কিশলয়ে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- নৈতিক শিক্ষা বিস্তারের মাধ্যমেই জাতীয় উন্নয়ন সম্ভব-প্রফেসর চেমন আরা
- মানবতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার কাজ করছে ইয়ুথ ওয়েভ স্টুুডেন্ট সোসাইটি
- হজরত ইউসুফ (আ.)-এর জীবনী ভিসিডিতে বের করেছে মাল্টিমিডিয়া পিসি
- ব্রাইট আর আর টাওয়ারের নির্মাণ কাজ উদ্বোধন
- হোমল্যান্ড লিভিংয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের মিটিং অনুষ্ঠিত
- ইসলামিক টিভিতে বীকন গ্রুপ হেরার আলোতে এ সপ্তাহের অনুষ্ঠান
- টাঙ্গাইলে মুসল্লীদের বিক্ষোভ মিছিল
- নিউইয়র্কে রিহ্যাব হাউজিং ফেয়ারে অংশ নিয়েছে রেসালাহ গ্রুপ
- চিকিৎসার জন্য সাহায্যের আবেদন
- বন্ধন গ্র“পের ব্যবস্থাপনা পরিচালকের সৌদি আরব গমন
- নোবেল হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের সৌদি আরব গমন
