ঢাকা শুক্রবার ২৭ আশ্বিন ১৪১৯, ২৫ জিলক্বদ ১৪৩৩, ১২ অক্টোবর ২০১২

শাহজাদপুর (সিরাজগঞ্জ) : পামবড়ি খাইয়ে মোটাতাজা করা একটি ষাঁড় গরু (বায়ে) বিক্রির জন্য গরু হাটে নিয়ে যাওয়া হচ্ছে

এম এ জাফর লিটন, শাহজাদপুর (সিরাজগঞ্জ) থেকে : ঈদুল আজহাকে সামনে রেখে শাহজাদপুরের খামারী ও গরু ব্যবসায়ীরা গরু মোটা তাজা করণের প্রতিযোগিতায় নেমেছে। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই ব্যবসায়ীরা কোরবানির গরুর মূল্য বেশি পাওয়ার আশায় নিষিদ্ধ পাম বড়ি সেবন করিয়ে চলেছে। সিরাজগঞ্জ জেলার গো সম্পদ সমৃদ্ধ শাহজাদপুর উপজেলায় তিকর স্টেরয়েড-জাতীয় ওষুধ (পাম বড়ি হিসেবে পরিচিত) খাইয়ে গরু মোটাতাজা করা হচ্ছে। ক্রেতার দৃষ্টি আকর্ষণ ও অধিক মুনাফার লোভে কোরবানির ঈদের আগে এক শ্রেণীর গরু ব্যবসায়ী গরু মোটা করতে গিয়ে এই নিষিদ্ধ পন্থা অবলম্বন করছে। নিষিদ্ধ স্টেরয়েড বড়ি মাত্রাতিরিক্ত গরুকে সেবন করিয়ে দ্রুত মোটাতাজা করা এসব গরুর মাংস মানব দেহের জন্য তিকর।

এক অনুসন্ধানে জানা গেছে, এক শ্রেণীর গরু ব্যবসায়ী অল্প সময়ে গরু মোটাতাজা করতে খাবারের সাথে নিষিদ্ধ স্টেরয়েড জাতীয় ওষুধ খাওয়াচ্ছে। এতে গরু দ্রুত মোটাতাজা হয়ে উঠলেও রোগ প্রতিরোধের মতা কমে যায়। এতে করে গরুর হৃদপিণ্ড, কিডনি, যকৃৎ মারাত্মক তিগ্রস্থ হয়। শাহজাদপুর উপজেলার জুগনীদহ গ্রামে রহম আলী, সালাম মিয়াসহ বেশ কয়েকজন গরু ব্যবসায়ী জানান, সাধারণত কোরবানি ঈদের দুই- আড়াই মাস আগ থেকেই হাট থেকে কম দামে শীর্ণকায় গরু কিনে কোরবানির ঈদের আগ পর্যন্ত খাবারের সাথে তিকারক এই বড়ি খাওয়ানো হয়। মোটাতাজার জন্য নিষিদ্ধ যে স্টেরয়েড বড়ি খাওয়ানো হচ্ছে তা ভারত ও পাকিস্তান থেকে অবৈধভাবে আমদানি করে বিভিন্ন ওষুধের দোকানে বিক্রি করা হচ্ছে। শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন ও ভেটেরিনারি সার্জন তোফাজ্জল হোসেন জানান, নিষিদ্ধ এসব বড়ি গরুর খামার মালিকদের নিষেধ করা সত্ত্বেও নিজেরা তা কিনে এনে গরুকে খাওয়াচ্ছে। ফলে অনেক সময় হৃদযন্ত্র দুর্বল হয়ে হার্ট অ্যাটাকে গরু মারা যাচ্ছে। প্রাণি সম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন আরও জানান, স্টেরয়েড জাতীয় ওষুধ খাওয়ানোর ফলে গরুর দেহে অধিক মাত্রায় পানি ধারণ করায় গরুর শরীর ফুলে ওঠে, দুলদুলে ও স্বাস্থবান মনে হয়। এ ধরনের গরুর মাংস খাওয়া মানবদেহের জন্য অত্যন্ত তিকর। এ ধরনের গরুর মাংস খেয়ে মানবদেহে তিকর স্টেরয়েডের প্রতিক্রিয়া পড়তে পারে। প্রবীণ ডাক্তার ইউনুস আলী খান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, মোটাতাজা করার জন্য যে স্টেরয়েড খাওয়ানো হয়, সেটির মূল উপাদান ডেক্সামেথাসন। মাত্রাতিরিক্ত স্টেরয়েড খাওয়ানো গরুর মাংস দীর্ঘদিন ধরে খেলে তা মানুষের স্বাস্থ্যের জন্যও তিকর।

এদিকে এ বছর অ্যানথ্রাক্স আতংক না থাকায় উত্তর বঙ্গের বৃহত্তর পশু হাট শাহজাদপুর উপজেলার তালগাছিতে গরুর বেচাকেনা জমে উঠেছে। ঢাকা এবং দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা তালগাছি হাট থেকে কোরবানির পশু কিনে নিয়ে যাচ্ছে। গতবারের তুলনায় এবার গরুর দাম কিছুটা বেশি হওয়ায় গরু ক্রেতাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তালগাছি হাটে আগত গরু বিক্রেতা ইউনুস আলী জানান, এ বছর অ্যানথ্রাক্স আতংক না থাকার কারণে গরুর হাট আগে থেকেই জমে উঠেছে। তবে ঈদুল আজহা যত ঘনিয়ে আসবে ততই জমে উঠতে থাকবে উপজেলার ছোটÑবড় অসংখ্য গরুর হাট।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Redio Tehran
homeabout usdeveloped by

সম্পাদকঃ মুহাম্মদ কামারুজ্জামান। ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

মহীউদ্দীন আহমদ কর্তৃক জাতীয় মুদ্রণ ১০৯, ঋষিকেশ দাস রোড, ঢাকা - ১১০০ হতে মুদ্রিত ও ১৫ বাংলাবাজার, ঢাকা - ১১০০ হতে প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭। ফোনঃ ৮৮ ০২ ৮৩১৯০৬৫, বার্তা - ৮৮ ০১৬৭০৮১৩২৭৬, সার্কুলেশন - ৮৮ ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন - ৮৮ ০১১৯৯০৯০০৮৫, ফ্যাক্সঃ ৮৮ ০২ ৮৩১৫৫৭১, ওয়েবসাইটঃ www.weeklysonarbangla.net, ইমেইলঃ weeklysonarbangla@yahoo.com