যশোরের নওয়াপাড়া ভৈরব নদে নৌকাবাইচ প্রতিযোগিতার দৃশ্য
অভয়নগর (যশোর) সংবাদদাতা : গ্রামবাংলার ঐতিয্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা গত শুক্রবার যশোরের অভয়নগর নওয়াপাড়া ভৈরবনদে অনুষ্ঠিত হয়েছে। নৌকাবাইচ উপলে যশোরের শিল্প শহর নওয়াপাড়া সেজেছিল নতুন সাজে। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে নৌকাবাইচ দেখতে নারী-পুরুষ আবাল বৃদ্ধ বনিতাসহ হাজার হাজার উৎসুক জনতা নদের দু’পাড়ে ভিড় জমাতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে হাজার হাজার মানুষে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় তালতলা খেয়াঘাট থেকে নওয়াপাড়া ফেরি ঘাট পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার ভৈরব নদের পাড়।
প্রতিবছরের ন্যায় এ বছরও নওয়াপাড়া পৌর সভার আয়োজনে ও এস এফ ইন্ডাস্ট্রিজের সার্বিক সহযোগিতায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই নৌকাবাইচ প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চল থেকে ১০টি নৌকার মাঝিরা বিভিন্ন রঙে সেজে বাইচে অংশগ্রহণ করেন। নৌকাবাইচ চলাকালে ট্রলার নৌকায় ঘুরে ঘুরে স্থানীয় শিল্পীরা গ্রামবাংলার গান জারী-সারী গেয়ে উৎসুক দর্শনার্থীসহ উপস্থিত অতিথিদের মনমাতিয়ে তোলে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মত। নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে খুলনার ডুমুরিয়া হাসান পুরের দীপচানের নৌকা টাইগার। দ্বিতীয় হয়েছে ডুমুরিয়ার বরুনার দীপক মন্ডলের নৌকা। তৃতীয় হয়েছে খুলনা তেরখাদার হারহাজী গ্রামের আবদুল হামিদের নৌকা। বিজয়ী নৌকার মাঝিদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ শেখ আব্দুল ওহাব। নওয়াপাড়া পৌর মেয়র রবিউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার কামরুল আহসান, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, এসএএফ ইন্ডাস্ট্রিজের পরিচালক শেখ মমিন উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বাস রাসেল হোসেন।
এ পাতার অন্যান্য খবর
- কোরবানির ঈদকে সামনে রেখে শাহজাদপুরে পামবড়ি খাইয়ে গরু মোটা তাজাকরণের হিড়িক
- রাবিতে শিবিরের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ অব্যাহত
- কলারোয়ায় প্রাইভেটকারসহ দুই হাজার বোতল ফেনসিডিল উদ্ধার॥ মামলার আসামি আটক
- চরফ্যাশনে ৩ কোটি টাকা ব্যয়ে রাস্তা কার্পেটিংয়ের ২ মাসেই চলাচলের অযোগ্য
- শহীদ স্মরণিকা ‘সাহসের মিনার’ এর মোড়ক উন্মোচন
- কেশবপুরের মাছের ঘেরগুলোতে খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে মানুষের মল!
- পার্বতীপুরে রেল ইঞ্জিন থেকে তেল পাচার॥ আটক ২শ’ লিটার
- কালিয়াকৈরে ভাড়াটিয়ার জুস খেয়ে সাংবাদিক পরিবারের ৭ সদস্য অচেতন
- ১১ দিনে ৪৭১ জেলের কারাদণ্ড প্রায় ৩০ টন ইলিশ আটক
- পুঠিয়ায় মোটর শ্রমিক ইউনিয়নের নামে ব্যাপক চাঁদাবাজি
- মিরসরাই-ভারতীয় সীমান্ত দিয়ে নিষিদ্ধ পণ্য নিয়ে আসছে যুবলীগ নেতা
- ভোলায় কারাবন্দী বিএনপি নেতার মৃত্যু
- ত্রিশালে যৌতুকের টাকা না পাওয়ায় পাষণ্ড স্বামী গলাটিপে হত্যা করল স্ত্রীকে
- মুরাদনগরে আ’লীগের বর্ধিত সভায় হট্টগোল॥ হাতাহাতি
- উজিরপুরে স্ত্রীর লাশ ফেলে পালানোর চেষ্টাকালে স্বামী আটক
- সিঙ্গাইরে পরকীয়া প্রেমের জের ধরে ভাইয়ের হাতে ভাই খুন
- পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় মা নিহত ছেলে আহত
- কেশবপুরে গাছ কাটতে চাপা পড়ে নিহত ১॥ আহত ২
- শিবিরের জনশক্তিকে জ্ঞানের রাজ্যে বিচরণ করতে হবে
- কুমিল্লার বিশিষ্ট রাজনীতিবিদ এম এইচ চৌধুরীর ইন্তেকাল
- ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের ইন্তেকাল
- জামায়াত নেতার নাম দিয়ে বানোয়াট খবর প্রকাশ করায় বীরগঞ্জ জামায়াতের প্রতিবাদ
- পুঠিয়ায় জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
- নেতাকর্মীদের সততার সাথে দায়িত্ব পালন করতে হবে
- ভারতীয় নিম্নমানের পিন ইনসিলেটর লাগানোয় বিদ্যুৎবিহীন ৩ দিন ডোমার
- কালিয়াকৈরে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু
- চট্টগ্রামে ৭ বছরের শিশু ধর্ষণ॥ বিচার হয়নি
