হরিণাকুণ্ডু এখন গরু মোটাতাজাকরণের স্বর্গভূমি
তৈলটুপি গ্রামেই পালন করা হচ্ছে ২০ কোটি টাকার গরু
মাহবুব মোরশেদ শাহীন, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) থেকে : হরিণাকুণ্ডুর বেকার যুব সমাজসহ নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত স্তরের সাধারণ নাগরিক গরু মোটাতাজাকরণ প্রক্রিয়া লাভজনক হওয়ায় এ ব্যবসায় ঝুঁকে পড়ছে।
এক পরিসংখ্যানে জানা গেছে, এবারের কোরবানির মওসুম ঘিরে উপজেলার ১’শ ৩০টি গ্রামে ১৩ হাজার গরু মোটাতাজা করা হয়েছে। এ মওসুমে অন্তত শত কোটি টাকার গরু বিক্রির জন্য দেশের বিভিন্ন বাজারে তোলা হবে। দেশে ষাঁড় গরু মোটাতাজা করণে শ্রেষ্ঠত্বের অধিকারী উপজেলার তেলটুপি গ্রাম। এ গ্রামে বিশ কোটি টাকার গরু পালন করা হয়েছে। ষাঁড় গরু মোটাতাজাকরণে ব্যক্তিপর্যায়ে শ্রেষ্ঠ স্থান অধিকারীও তৈলটুপি গ্রামের খ্যাতিমান পশু পালনকারী আদিল উদ্দিন জোয়ার্দার। এ বছর তিনি দুটি ষাঁড় গরু ঢাকার এক বিশিষ্ট ব্যবসায়ীর নিকট সাড়ে তের লাখ টাকায় বিক্রি করেছে বলে জানান। তার গোয়ালে এ বছর ৯টি ষাঁড় গরু মোটাতাজা করার জন্য পোষা হয়। আদিল উদ্দিন জোয়ার্দার বলেন, কোরবানির মওসুমে তার ৯ টি গরু থেকে অন্তত অর্ধ কোটি টাকা ঘরে তুলতে পারবেন।
তিনি আরো জানান, গত কোরবানির মওসুমের দুই মাস পর ৯টি গরু ১৪ লাখ টাকায় ক্রয় করে। প্রতিটি গরুর জন্য দিনে ৪’শ টাকার খাবার বাবদ ব্যয় হওয়ায় ৯টি গরুর খাবার খাতে ১০ মাসে গড়ে সাড়ে দশ লাখ টাকা ব্যয় হয়েছে। ওষুধসহ দেখভাল খাতে আরো অর্ধ লাখ টাকাসহ সর্বমোট গরু মোটাতাজাকরণ খাতে তার বিনিয়োগ ২৫ লাখ টাকা। অর্ধকোটি টাকায় বিক্রি হলে ২৫ লাখ টাকা আদিল উদ্দিন জোয়ার্দার এ মওসুমে অনায়াসে ঘরে তুলতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এভাবে গরু মোটাতাজাকরণ লাভজনক হতে দেখে এখানকার সাধারণ লোকের মাঝেও এ ব্যবসায়টি ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে। কোরবানির বাজার টার্গেট করে গত কয়েক বছরের চেয়ে এবার ব্যাপক ভিত্তিতে গরু মোটাতাজাকরণ প্রক্রিয়ায় পশু পালন করা হয়েছে বলে জানান বলরামপুরের পশু পালনকারী ওয়াসেল উদ্দিন। তার গোয়ালে এবার ১০টি উন্নত জাতের গরু পালন করা হচ্ছে বলে জানান।
উপজেলার তেলটুপির পর পৌরসভা সংলগ্ন সিঙ্গা গ্রাম থেকে প্রায় আট কোটি টাকা মূল্যের পৌনে দুই’শ গরু মোটাতাজাকরণ প্রক্রিয়ায় পালন করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া হরিণাকুণ্ডুর হরিয়ারঘাট, দোবিলা, মালিপাড়া, ভাযনা, রহিমপুর, কুলবাড়িয়া, সড়াতলা, বলরামপুর, বৈঠাপাড়া, দিগনগর, ভবানীপুর, খলিসাকুণ্ডু, তাহেরহুদা, নারায়ণকান্দি, তোলা, শ্রীফলতোলা,সোহাগপুর, গাড়াবাড়িয়া, সড়াবাড়িয়া, বিন্নীসহ বিভিন্ন গ্রাম থেকে ইতোমধ্যে ট্রাকভর্তি গরু নিয়ে মালিকরা দেশের নামকরা বাজার অভিমুখে রওয়ানা হতে শুরু করেছেন। এ ভাবে আগামী ২৭ অক্টোবর ঈদুল আজহার তিন চারদিন পূর্ব পর্যন্ত হরিণাকুণ্ডুর বিভিন্ন গ্রামের প্রায় ১৩ হাজার গরু নিয়ে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ফরিদপুরসহ দেশের বিভিন্ন্ খ্যাতিমান বাজারে গরু যাওয়া অব্যাহত থাকবে।
হরিণাকুণ্ডুর বিশিষ্ট মওসুমী গরু ব্যবসায়ী আয়ুব আলী জানান, দেশের নামীদামি পশুহাটে অন্য এলাকার গরুর চেয়ে হরিণাকুণ্ডুর গরুর চাহিদা ও কদর রয়েছে ব্যাপক। তবে পথে পথে গরুর গাড়িতে চাঁদাবাজিসহ প্রশাসনিক হয়রানি বন্ধ করতে পারলে গরু মালিক নিবিঘেœ পশু বিক্রি করে বাড়ি ফিরতে পারবে। উপরন্তু পশু মালিক ও ব্যবসায়ী চরম উৎকণ্ঠায় রয়েছেন কোরবানির বাজারে ভারতীয় গরুর আমদানি কেমন হবে সে বিষয় নিয়ে। উন্মুক্ত সীমান্ত বাজার দিয়ে যদি অবাধে ভারতীয় গরু বাংলাদেশের বাজারে প্রবেশ করে, তবে এখানকার পশু পালনকারীর বড় অঙ্কের লোকসানের ঝুঁকির মধ্যে পড়বে বলে অনেকে অভিমত ব্যক্ত করছেন।
পশু গবেষক ডা. নুর আলী অভিমত ব্যক্ত করে বলেন, সরকার যদি যুব উন্নয়ন অধিদফতর, বিআরডিবি, রাষ্ট্রয়াত্ত ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও বিভিন্ন এনজিওর মাধ্যমে সহজ শর্তে স্বল্প লাভে গরু মোটাতাজাকরণ কারীদের মধ্যে ঋণ বিতরণ ও বেকার যুবকদের পশু পালনের উপর উপযুক্ত প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করে তবে হরিণাকুণ্ডুসহ গোটা দেশ বেকারত্ব ও দারিদ্র্য বিমোচনে বিশেষ সহায়ক হবে ।
এ পাতার অন্যান্য খবর
- ঠাকুরগাঁওয়ে মন্দির দখলের প্রতিবাদে মহাসড়ক অবরোধ॥ রাস্তায় প্রতিমা রেখে বিক্ষোভ আগুন
- ৭৫ বছরের পুরানো শৈলকূপার কাঁচেরকোল পাবলিক লাইব্রেরি ধ্বংসের পথে॥ আড়াই বছর তালাবদ্ধ
- চাঁদাবাজির টাকায় সোনার নৌকা নিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ ১৫ কিলোমিটার যানজটে যাত্রী দুর্ভোগ চরমে
- কাঁকনহাট ভূমি অফিসের বেহালদশা
- ঠাকুরগাঁওয়ে ধানক্ষেতে মাছ চাষ লাভবান হচ্ছেন কৃষক
- কুষ্টিয়ায় বিড়ি ফ্যাক্টরির ঝুঁকিপূর্ণ কাজে দশ হাজার শিশু
- ময়মনসিংহে রেলপথে ভ্রমণ চরম দুর্ভোগ ও নিরাপত্তাহীনতায় পরিণত হয়েছে
- শার্শার নাভারনে প্রবাসীর শিশুকন্যা ধর্ষিত॥ ধর্ষককে ছেড়ে দিলো পুলিশ
- ২০৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন
- উখিয়া উপজেলা চেয়ারম্যানকে বৌদ্ধবিহার ভাঙচুরের মামলায় জড়ানোয় জনমনে ক্ষোভ
- কেশবপুরে ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে বরখাস্তকৃত লম্পট শিক্ষক গ্রেফতার
- ডোমারে নতুন বিদ্যুৎ সংযোগে অবাধে দুর্নীতি চলছে
- সিংড়ায় কলেজছাত্রীকে গণধর্ষণ॥ গ্রেফতার ৮
- কুড়িগ্রামে ডাক্তারের অবহেলায় সাংবাদিকের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ সমাবেশ
- ছাগলনাইয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
- মিঠাপুকুরে ২য় শ্রেণীর ছাত্র পাশবিক নির্যাতনের শিকার
- মনিরামপুরে দাবি আদায়ে স্কুলছাত্রীদের ক্লাস বর্জন স্কুলকক্ষে তালা
- রাণীনগরে ১১ বোতল ফেন্সিডিলসহ এক মহিলা আটক
- ঈদ ও দুর্গাপূজায় হিলি স্থলবন্দর ১১ দিন বন্ধ ঘোষণা
- বরিশালে শিশুদের ছড়া প্রতিযোগিতা
- পুঠিয়া জিউপাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব
- দিনাজপুরকে সিটি কর্পোরেশন ঘোষণাসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ
- সুবর্ণচরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জামায়াতের ত্রাণসামগ্রী বিতরণ
- গোপালপুরের মাদকসম্রাট মোতালেব গ্রেফতার
- অশ্লীলতার দায়ে কানসাট মেলা বন্ধ আটক ১৭
- বরিশালে লঞ্চের টিকিট কালোবাজারি ঠেকাতে বসছে মোবাইল কোর্ট
- ছাগলনাইয়ায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি উদ্বোধন
- চিরিরবন্দরে স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার প্রেমিকাকে নিয়ে ফুর্তির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
- টাঙ্গাইল শহর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
- বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ
