ঢাকা, শুক্রবার, ২১ পৌষ ১৪১৯, ২১ সফর ১৪৩৪, ৪ জানুয়ারি ২০১৩

মেঘনা-গোমতী সেতুর ওভারলোড কন্ট্রোলে এমপির লোকজন

ঝুঁকিপূর্ণ সেতুতে অতিরিক্ত ওজনের যানবাহন ছেড়ে দিয়ে অর্থ আদায়

মেঘনা-গোমতী সেতু

কুমিল্লা সংবাদদাতা : দুর্নীতির কারণে ডুবছে মেঘনা-গোমতী সেতু। ওভারলোড কন্ট্রোল করার নামে টাকার বিনিময়ে অতিরিক্ত ওজনের যান-বাহন ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এমপির লোকজনের বিরুদ্ধে। এতে ঝুঁকিপূর্ণ সেতু আরো নাজুক হয়ে পড়ছে। এ অভিযোগ ওভারলোড কন্ট্রোল কর্তৃপক্ষ এবং স্থানীয় এমপির লোকজনের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা-গোমতী ও মেঘনা সেতু দুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় চলতি বছরের জানুয়ারি মাস থেকে ওভারলোড কন্ট্রোল মেশিন চালু করা হয়। ওভারলোড মেশিন চালু করার পর সেতু দুটির ওপর দিয়ে ২৫টন ওজনের উপরের যানবাহন নিয়ন্ত্রণ করা হয়। গত ৩০ ডিসেম্বর রোববার থেকে স্থানীয় দালাল চক্র নিজেদের স্থানীয় এমপির লোক পরিচয় দিয়ে অতিরিক্ত মালবোঝাই গাড়ি ২-৩ হাজার টাকা নিয়ে ওভারলোড কন্ট্রোল মেশিনে কর্মরত কর্মচারীদেরে ভয় দেখিয়ে পারাপার করে দেয়।

এ ব্যাপারে মেঘনা-গোমতী সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. আরফাত হোসেন জানান, রোববার থেকে স্থানীয় দালাল চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে ৩০-৪০টন ওজনের যানবাহন জোরপূর্বক ছাড়িয়ে নিয়ে যায়। স্থানীয় দালালদের মারমুখী অবস্থানে ওভারলোড কন্ট্রোল মেশিনের কর্মচারীরা অসহায়।

এতে ঝুঁকিপূর্ণ সেতুর অবস্থা আরো নাজুক হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জ জোনের উপ-বিভাগীয় প্রকৌশলী ফরিদ উদ্দিন আহমেদ বলেন, স্থানীয় দালালদের বাঁধা প্রদান করলে তারা আমাদের কর্মচারীদের ওপর হামলা চালায়। এর আগেও কয়েকবার হামলা করে কয়েকজনকে আহত করেছে। সোমবার দালাদের মারমুখী অবস্থান দেখে টোল আদায় কর্তৃপক্ষকে বলেছি যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা করতে। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফয়সল জানান, দালাদের নামে থানায় মামলা দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় এমপি সুবিদ আলী ভুইয়া বলেন, ওভারলোড কন্ট্রোল মেশিন বসানোর নামে কিছু লোক পকেট ভারী করছে। এমপির লোকজন প্রভাব খাটাচ্ছে এ অভিযোগের বিষয়ে তিনি বলেন, অভিযোগটি সঠিক নয়। ওসি ও ইউএনওকে বলেছি ওভারলোড কন্ট্রোলের দুর্নীতি বন্ধ করতে। তারা কাজটি করতে না পারায় আমার কিছু লোকজন ভলান্টিয়ার হিসেবে ওভারলোড কন্ট্রোলের দুর্নীতি প্রতিরোধ করছে। দুর্নীতির প্রমাণ পেলে আমার লোকজনের বিরুদ্ধেও ব্যবস্থা নেবো। দুর্নীতি বাধাগ্রস্ত হওয়ায় একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি জানান।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Redio Tehran
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

মহীউদ্দীন আহমদ কর্তৃক জাতীয় মুদ্রণ ১০৯, ঋষিকেশ দাস রোড, ঢাকা - ১১০০ হতে মুদ্রিত ও ১৫ বাংলাবাজার, ঢাকা - ১১০০ হতে প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭। ফোনঃ ৮৮ ০২ ৮৩১৯০৬৫, বার্তা - ৮৮ ০১৬৭০৮১৩২৭৬, সার্কুলেশন - ৮৮ ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন - ৮৮ ০১১৯৯০৯০০৮৫, ফ্যাক্সঃ ৮৮ ০২ ৮৩১৫৫৭১, ওয়েবসাইটঃ www.weeklysonarbangla.net, ইমেইলঃ weeklysonarbangla@yahoo.com